প্রবাসীর স্ত্রীর খাটের নিচ থেকে ছাত্রলীগ নেতা আটক

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪ । ৮:০২ পূর্বাহ্ণ

 

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার লালমাইয়ে অনৈতিক সম্পর্কের অভিযোগে প্রবাসীর স্ত্রীর খাটের নিচ থেকে ছাত্রলীগ নেতা মেহেদী হাসানকে আটক করেছে পুলিশ।

 

বুধবার রাত সাড়ে ১০টার দিকে বাগমারা উত্তর ইউনিয়নের রায়পুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী সেলিম হৃদয়ের ঘর থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে পুলিশে সোপর্দ করে।

 

অভিযোগ ওঠে, দীর্ঘদিন ধরে মেহেদী হাসান স্থানীয় প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করে আসছিলেন। সোমবার গভীর রাতে তিনি গোপনে ওই নারীর ঘরে প্রবেশ করেন।

 

পরবর্তীতে মঙ্গলবার বিকেলে বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী তল্লাশি চালিয়ে তাকে আটক করে।

 

প্রবাসীর স্ত্রী বলেন, আমার কোলে এক বছর বয়সী কন্যা সন্তান রয়েছে। মেহেদী হাসান আমার কাছে টাকার জন্য এসেছিল।

 

তার সঙ্গে আমার খারাপ কোনো সম্পর্ক নেই। কিন্তু এলাকাবাসী তাকে অনৈতিক সম্পর্কের অভিযোগে দুই দিন আটক রেখে পুলিশে দিয়েছে।

 

লালমাই থানার ওসি মো. শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং প্রবাসীর স্ত্রীরও পুলিশ হেফাজতে থাকার কথা জানান।

প্রিন্ট করুন