মোঃ দিদারুল আলম
বাগেরহাটের মোল্লাহাটে গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় চালকসহ দুজন নিহত হয়েছেন।
এ সময় আহত হয়েছেন আরও তিনজন।মঙ্গলবার (১২ নভেম্বর) ভোরে মোল্লাহাট উপজেলার মেঝেরা গাওলা নামক স্থানে একটি গাছের সঙ্গে খুলনাগামী একটি প্রাইভেটকারের ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন মোল্লাহাট হাইওয়ে থানার ওসি শেখ নুরুজ্জামান চানু।
নিহতরা হলেন কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার বাসিন্দা রিয়াদ। ও সুমন
আহতরা হলেন মুরাদনগর উপজেলার হাবিবুর রহমান, দাউদকান্দি উপজেলার রাসেল এবং তিতাস উপজেলার সোরাব হোসেন।
এ বিষয়ে মোল্লাহাট হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নুরুজ্জামান চানু বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ও আহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় আইনগত
বস্থা নেওয়া হবে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪ । ৫:৫৬ অপরাহ্ণ