তিতাসে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, আলোচনা সভা ও র‍্যালি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪ । ৫:৪৫ অপরাহ্ণ

হালিম সৈকত
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার তিতাসে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে তিতাস ডায়াবেটিক সমিতি কর্তৃক বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, আলোচনা সভা ও র‍্যালির আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার তিতাস ডায়াবেটিক হাসপাতালে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মিলন চাকমা।
তিতাস ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি আবদুল হালিম মিন্টুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেল আহমেদ, তিতাস ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জাকারিয়া, সহ-সভাপতি জসিম খান, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ, কার্যনির্বাহী সদস্য শাহ আলম, ডা. মফিজউদ্দিন ও সমাজসেবক মোঃ ছবির হোসেন প্রমুখ।

প্রিন্ট করুন