দেবিদ্বারে সুনিয়া ব্রিকস্ ইটভাটায় আগুন দিয়ে নতুন ইট তৈরি কার্যক্রমের উদ্বোধন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪ । ৬:১৯ অপরাহ্ণ

দেবিদ্বার প্রতিনিধিঃ

কুমিল্লার দেবিদ্বারে সুনিয়া ব্রিকসের ইটভাটায় আগুন দিয়ে নতুন ইট তৈরি কার্যক্রমের শুভ উদ্বোধন ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯-১১-২৪)বিকেলে উপজেলার চরবাকর এলাকায় ইট ভাটায় আগুন দিয়ে নতুন ইট তৈরি কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ইটভাটার মালিক বিশিষ্ট শিক্ষানুরাগী মফিজুল ইসলাম চৌধূরী৷
এ সময় উপস্থিত ছিলেন, আব্দুল সোবান চৌধূরী,
দেবিদ্বার উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মিজানুর রহমান আখন্দ, মামুন খানঁ, মিজান ব্যাপারী, জালাল মিয়া, মোঃ রুবেল, নজরুল ব্যাপারী, সালাম মিয়া, সাংবাদিক মাহফুজ আহম্মেদ, জামাল উদ্দিন দুলাল, তোফায়েল আহম্মেদ প্রমূখ।
ইটভাটার মালিক মফিজুল ইসলাম চৌধূরী বলেন,
অত্যাধুনিক মেশিনের মাধ্যমে পরিবেশ বান্ধব দ্রুতগতিতে ইট তৈরির কার্যক্রম শুরু করেছি৷ ইটভাটাটি নতুন ভাবে চালু হওয়ায় স্থানীয় নতুন বেকারদের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করছি৷

প্রিন্ট করুন