দাউদকান্দির তিনচিটায় বীর মুক্তিযোদ্ধা সূফী সম্রাট হযরত সৈয়দ মাহবুব এ খোদা দেওয়ানবাগী রহঃ হুজুরের ৭৫তম জম্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার বারপাড়া ইউনিয়নের তিনচিটা গ্রামের আশেকে রাসুল হেলাল সাহেব এর বাস ভবনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ ও মাহফিলের মধ্যে দিয়ে ওনার কর্মময় জীবনের উপর আলোচনা ও দোয়া মোনাজাত করা হয়েছে। আশেকে রাসুল মাসুম খান হেলাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা সমন্বক আশেকে রাসুল ঈমাম হোসেন,
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আশেকে রাসুল নূর হোসেন হাজারী, আশেকে রাসুল জাহাঙ্গীর আলম, মাহফিল পরিচালনা ও দোয়া মোনাজাত করেন মাওলানা বোরহান উদ্দিন।
এ সময় মহিলা সমন্বয়করা উপস্থিত ছিলেন তারা হলেন রেহানা আপা, সারমিন আক্তার ও সুখতারা আপা প্রমূখ। দোয়া ও মোনাজাত শেষে প্রথমে জম্মদিনের কেক কাটা হয় এবং পরে সকলের মাঝে তাবারুক হিসাবে খাবার বিতরণ করা হয়।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫ । ১০:১০ অপরাহ্ণ