চট্টগ্রামে ডিবির অভিযানে বিপুল পরিমাণ গুলি উদ্ধার, আটক-১

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫ । ৪:৩৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা থেকে বিপুল পরিমাণ তাজা গুলি সহ একজনকে আটক করেছে চট্টগ্রাম গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (৩১ জানুয়ারী) সকালে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি এ তথ্য নিশ্চিত করেন।

আটককৃত ব্যক্তি হলেন,

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সোয়া ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাঁশখালীর শীলকূপ ইউনিয়নের টাইম বাজার এলাকায় ডিবির পরিদর্শক মোঃ দুলাল হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সমন্বয় গঠিত ডিবির একটি দল অভিযান পরিচালনা করেন।

উদ্ধারকৃত গুলি

অভিযান পরিচালনাকালে টাইম বাজারের কবির স্টোর নামক দোকানের সামনের রাস্তা থেকে সহেন্দভাজন আব্দুস সাত্তার নামে একব্যক্তিকে আটক করেন। এসময় তার দেহ তল্লাশি করে তার কাছ থেকে পিস্তলের ৪৭ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

ডিবির পরিদর্শক দুলাল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করি এবং তার দেহ তল্লাশি করে তার হেফাজতে থাকা ৪৭ রাউন্ড গুলি উদ্ধার করতে সক্ষম হই। সে প্রাথমিক জিজ্ঞেসাবাদে স্বীকার করে যে,

গুলি গুলো সে নিজে বহন করে অন্যত্রে নিয়ে যাচ্ছিল। এবিষয়ে বাঁশখালী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

প্রিন্ট করুন