নিজস্ব প্রতিবেদকঃ
কুমিল্লার দাউদকান্দিতে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটছে। ঘটনাটি ঘটেছে বুধবার দিবাগত রাত ২টা-৩টার মধ্যে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের শায়েস্তানগর গ্রামের মনু মেম্বারের ছেলে প্রবাসী ফারুক হোসেনর বাড়িতে।
এ সময় ডাকাতরা নগদ এক লাখ ষাট হাজার টাকা সারে তিন ভরি স্বর্ণলংকা ও অন্যান্য জিনিস পত্র মিলে প্রায় ৬লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। খবর পেয়ে আজ ২৭ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকালে গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রে পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেন।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত ২টার দিকে ১০/১২ জনের একদল অস্ত্রধারী ডাকাত শায়েস্তা নগর গ্রামের প্রবাসী ফারুক হোসেন এর বাড়ি ঘেরাও করে।
ডাকাতিদল প্রথমে তার দালানের মেইন গেইটের তালা ভেঙ্গে অস্ত্রের মুখে তার স্ত্রী মনিরা আক্তারের চোখ বেঁধে ও তার সন্তানদের একট রুমে আটকে রাখে। তখন ডাকাতদল ঘরের আলমিরা ভেঙে নগদ ১লাখ ষাট হাজার টাকা ও তিন ভরি স্বর্ণ এবং মনিরা বেগমের গলায় চেইন তার সন্তানের কানের দুল সহ সারে তিন ভরি স্বর্ণ এবং দামী মোবাইল সেটসহ প্রায় ৬ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এ সময় আসে পাশের লোকজন সজাগ পেয়ে চিৎকার করলে ডাকাতরা ফাঁকা গুলো ছুরে পালিয়ে যায়।
প্রবাসীর স্ত্রী মনিরা বেগম বলেন, অস্ত্রধারী ডাকাতদল মেইন গেইটের তালা ভেঙ্গে অস্ত্র তাক করে আমাদের কে চোখ বেঁধে একটা রুমে আটকে রাখে তারা নগদ এক লাখ ৬০হাজার টাকা ও সারে ভরিস্বর্ণ ও অন্যানয় জিনিস পত্র নিয়ে ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়। খবর পেয়ে সকাল পুলিশ তদন্ত করতে আসেছে।
গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রে উপ পরিদর্শক মোঃ কুদ্দুস মিয়া ঘটনার স্থল পরিদর্শন করে বলেন, প্রবাসীর স্ত্রী বলেছেন নগদ এক লাখ ষাট হাজার টাকা ও সার তিন ভরি স্বর্ণ ডাকাতরা লুট করে নিয়ে গেছে। তবে কেউ আহত হয়নি। বিষয়টি আমরা তদন্ত করছি।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ । ২:০৭ অপরাহ্ণ