নিজস্ব প্রতিবেদক:
এলজিইডির প্রধান প্রকৌশলী জনাব মো: আব্দুর রশীদ মিয়ার বদলি বাণিজ্য বর্তমানে দপ্তরটির প্রধান আলোচিত বিষয়।
প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি প্রতিদিন উপজেলা প্রকৌশলী, সিনিয়র সহকারী প্রকৌশলী,
সহকারী প্রকৌশলী বদলি করছেন ও পরবর্তীতে অর্থ লেনদেনের মাধ্যমে বদলি বাতিল করছেন। কর্মকর্তাগণ মাঠপর্যায়ে চাকরি করতে পারছেন না এই কারণে। কেউ অর্থ প্রদান না করলে তাকে পাহাড়ি অঞ্চল বা উপকূলীয় অঞ্চলে বদলি করা হচ্ছে,
পরক্ষণেই সংক্ষুব্ধ কর্মকর্তা ঘুষ প্রদান করলে তার বদলি বাতিল করা হচ্ছে। প্রমাণক হিসেবে কিছু বদলি আদেশ বাতিলের কপি যুক্ত করলাম। প্রধান প্রকৌশলী হিসেবে মো: আব্দুর রশীদ মিয়া এলজিইডিতে যতদিন আছেন, ততদিন এলজিইডিতে বদলি,
পদোন্নতি স্থগিত রাখার আবেদন জানানো হলো। উল্লেখ্য গত ২১ ফেব্রুয়ারি ২০২৪ এ দৈনিক যুগান্তর এ ‘এলজিইডি প্রকৌশলীর ক্ষমতার দাপট
৩শ কোটি টাকার সম্পদের অনুসন্ধান ফাইলবন্দি চার দফা তলব করলেও হাজির হননি অতিরিক্ত প্রধান প্রকৌশলী দুর্নীতির অনুসন্ধানের তথ্য চাপা দিয়ে বাগিয়েছেন পদোন্নতি’- শীর্ষক খবরে আলোচ্য প্রধান প্রকৌশলী সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশিত হয়।
তবুও অদৃশ্য ক্ষমতাবলে তিনি বর্তমানে প্রধান প্রকৌশলী হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন,

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৭ মে, ২০২৫ । ৪:০১ অপরাহ্ণ