দাউদকান্দিতে তিনদিন ব্যাপী ভূমি মেলার উদ্বোধন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৫ মে, ২০২৫ । ১১:২৫ অপরাহ্ণ

 

লিটন সরকার বাদল।

“নিয়মিত ভুমি উন্নয়ন কর প্রদান করি নিজের জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার দাউদকান্দিতে তিনব্যাপী ভূমি মেলা-২০২৫ উদ্বোধন করা হয়৷ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)নাঈমা ইসলাম৷

রবিবার(২৫ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলা মিলনায়তনের হল রুমে দাউদকান্দি উপজেলা ভুমি অফিসের আয়োজনে ও ভুমি মন্ত্রণালয়ের সহযোগিতায় ভূমি মেলা-২০২৫ উদ্বোধন করা হয়৷এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)নাঈম ইসলাম৷

উপজেলা সহকারি কমিশনার(ভূমি)রেদওয়ান ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের আরো উপস্থিত ছিলেন,সাব-রেজিস্ট্রার কর্মকর্তা মো.হানিফ,প্রাথমিক শিক্ষা অফিসার মো.আহসান ও জনস্বাস্থ্য কর্মকর্তা নাহিদ হোসেন প্রমূখ৷

প্রিন্ট করুন