নিজস্ব প্রতিনিধি :
বুধবার (৩০ জুলাই) সকালে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সালেহ আহাম্মদ তথ্যটি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলেন, কুমিল্লার দাউদকান্দি থানার মোহাম্মদপুর ইউনিয়নের, মৃত সিরাজ উদ্দিনের ছেলে ইমন (৪২) ও চাঁদপুর জেলার কচুয়া থানার বুধুগ্ধা গ্রামের ছন্দু মুন্সির ছেলে রায়হান মিয়া ওরফে মেহেদী (৩০)। এসময় তাদের কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহাম্মদের নির্দেশনায় উপপরিদর্শক জীবন চৌধুরী ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত পুলিশের একটি দল মতলব দক্ষিণ থানাধীন নায়েরগাঁও এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়.
এসময় ইমন ও রায়হান নামে দুই মাদক কারবারিকে আটক করা হয়। তাদেরকে প্রাথমিক জিজ্ঞেসাবাদে একপর্যায়ে তারা স্বীকার করে যে, তাদের কাছে মাদক রয়েছে। পরে পুলিশ তল্লাশি করে ৫ (পাঁচ কেজি) গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়।
পরে তাদেরকে মাদক আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৩০ জুলাই, ২০২৫ । ১২:৫৬ অপরাহ্ণ