সহকারী রাজস্ব কর্মকর্তা পীযূষের বিরুদ্ধে সীমাহীন অনিয়ম ও দূর্নীতির অভিযোগ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫ । ৫:৪৫ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক:
কাস্টমস এক্সাইজ ও ভ্যাট মতিঝিল সার্কেল, জোছনা কমপ্লেক্স, চতুর্থ তলা, ২৪ তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা- এই সরকারি দপ্তরের সহকারী রাজস্ব কর্মকর্তা পীযূষ কুমার বিশ্বাসের বিরুদ্ধে ভয়াবহ অনিয়ম, ঘুষ বাণিজ্য ও রাষ্ট্রীয় রাজস্ব আত্মসাতের অভিযোগ উঠেছে।

দীর্ঘদিন ধরে তিনি ক্ষমতার প্রভাব খাটিয়ে একাধিক সিন্ডিকেটের মাধ্যমে শুল্ক ফাঁকি, অবৈধ কর ছাড়, পণ্য খালাসে প্রক্রিয়াগত জালিয়াতি এবং তদন্ত রিপোর্ট গায়েব করার মতো কর্মকাণ্ডে জড়িত রয়েছেন বলে অভিযোগ রয়েছে। ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত মোটা অঙ্কের ঘুষ নিয়ে সরকারি কোষাগারের কোটি কোটি টাকা লোপাটের মাধ্যমে রাজস্ব ব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছেন তিনি।

এছাড়া অভিযোগ আছে- তার গ্রামের বাড়ি খুলনায় বেনামে বিপুল সম্পত্তি, প্লট ও ব্যবসায়িক স্থাপনা অর্জন করেছেন, যা তার বৈধ আয়ের সঙ্গে কোনওভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। অভ্যন্তরীণ সূত্রের দাবি, এসব অবৈধ সম্পদ রক্ষায় তিনি রাজনৈতিক ও প্রশাসনিক আশ্রয়-প্রশ্রয়ে ঢালাওভাবে দুর্নীতির সাম্রাজ্য বিস্তার করে চলেছেন। ফলে আজও আইনশৃঙ্খলা বাহিনীর কোনো পদক্ষেপ তার গায়ে লাগেনি। জনমনে প্রশ্ন- রাষ্ট্রের এই আর্থিক শত্রুদের বিরুদ্ধে কবে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে?
তার ঘুষ গ্রহনের কয়েকটি ভিডিও দৈনিক ভোরের নতুন বার্তায় এসেছে, থাকছে ২য় পর্বে।

চলবে….

প্রিন্ট করুন