স্টাফ রিপোর্টার:
কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব দৃষ্টি দিবস। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে অপথালমিক সোসাইটি অফ বাংলাদেশ কুমিল্লা শাখার উদ্যোগে নগরীর টাউন হল মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এবারে দিবসটির প্রতিপাদ্য বিষয় ছিল ‘আপনার চোখকে ভালোবাসুন’।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন প্রফেসর ডাঃ জামাল নিজামুদ্দিন, প্রফেসর ডাঃ মোঃ বেলাল, প্রফেসর ডাঃ মুস্তফা কামাল মজুমদার, ডাঃ জিয়া উদ্দিন শিকদার, ডাঃ এ এম আনিসুর রহমান, ডাঃ হাবিবুর রহমান, ডাঃ হেমন্ত কুমার রায়, ডাঃ শফিকুল ইসলাম সহ আরো অনেকে। র্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে সহযোগিতা করে পপুলার ফার্মাসিউটিক্যাল পি এল সি এর পপুলার অপথালমিক ডিভিশন।
অন্ধত্ব ও দৃষ্টিশক্তি হারানোর কারণ, চোখের বিভিন্ন রোগ এবং তাদের যত্ন সম্পর্কিত সমস্যা সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই প্রতি বছর নানা আনুষ্ঠানিকতায় দিবসটি পালন করা হয়।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫ । ১০:১১ অপরাহ্ণ