বিনোদন ডেস্ক:
নীল মানেই চোখ জুড়ানো। আবার নীলই হতে পারে উষ্ণতা ছড়ানো। অভিনেত্রী আশনা হাবিব ভাবনার শাড়ির লুক তাই বলছে। এখানে পাউডার ব্লু জামদানি আর স্টেটমেন্ট ব্লাউজে তিনি নিজেই ক্যাপশন দিয়ে বলেছেন, নীল উষ্ণতম রঙ। আর এই উষ্ণতা মানে শুধু আবেদন নয়। বরং ইংরেজিতে যাকে বলে ওয়ার্মথ। এক অন্য রকম ভালোলাগার অনুভূতি।
পাউডার ব্লু জামদানি, ম্যাচিং স্লিভলেস ব্লাউজ আর পেছনে পুলের নীল পানি। সব মিলিয়ে চোখ জুড়াচ্ছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা
মেকওভারেও স্নিগ্ধ সফট টাচ। ন্যুড লিপস আর হালকা স্মাজ করা কাজলে আকর্ষোণ ছড়াচ্ছেন ভাবনা 
ব্যাকলেস ব্লাউজে আছে বডি জুয়েলারির আমেজে জামদানি কাটাই কাজ

কানের ঝোলানো দুল দিয়েছে আলাদা স্টাইল

টেনে বাঁধা চুলে ছিমছাম লুক এসেছে
নীলই হতে পারে উষ্ণতম রঙ। ভাবনার লুক সেটাই বলছে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫ । ৮:৩৭ অপরাহ্ণ