মতলবে সূর্য তরুন সংগঠনের পক্ষ থেকে ইলেকট্রিক চেয়ার প্রদান

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫ । ১০:২৯ অপরাহ্ণ

 

স্টাফ রিপোর্টারঃ

চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলাধীন সাদুল্লাপুর ইউনিয়ন এর সাদুল্লাপুর গ্রামের জামান মিয়া ফকিরকে একটি ইলেকট্রিক চেয়ার দেওয়া হয়েছে।

জামান মিয়া ফকির এর একছেলে যখন তার হাত পা ছিল তখন তার স্ত্রী ছিল যখন বিষাক্ত রোগের মাধ্যমে হাত পা কেটে ফেলেছে তখন তার সঙ্গীনি জামান এবং একমাত্র ছেলেকে রেখে চলে যান। তখন থেকে জামান নিঃসঙ্গ জীবন যাপন করেন ছেলেকে নিয়ে সবচেয়ে বড় কথা তার এক হাত এবং দুই পা কাটা আরেকটি হাতের তিনটি আঙুল কাটা।

সে মানুষের দানে চলে কেননা তার জায়গা সম্পদ কিছু নেই। সূর্য তরুন সংগঠনের সহ-সভাপতি রিফাতের সার্বিক সহযোগিতার, মরহুম বিল্লাল হোসেন ফাউন্ডেশন এবং আহাদের ফেইসবুক পোস্টের মাধ্যমে সংগ্রহকৃত টাকার মাধ্যমে মোটকথা সকলের সহযোগিতায় তাকে ইলেকট্রিক চেয়ার প্রদান করা হয়েছে।

চেয়ার প্রদানকালে সংগঠন উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব জানায় আমাদের এই সংগঠনের কাজ যেন সবসময় চলমান থাকে সকলের সহযোগিতা কামনা করছি এ সময় মরহুম বিল্লাল হোসেন ফাউন্ডেশন এর সভাপতি আবির প্রধান জানায় আমি চেষ্টা করি সবসময় অসহায় মানুষের পাশে দাড়ানোর জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাকে সেই তৌফিক দান করেন।

চেয়ার প্রদানকালে সংগঠনের সদস্য উপস্থিত ছিলেন ইমন, আব্দল্লাহ, আশরাফুল, সাইদুল, সানি, সিয়াম, আল-আমিন প্রধান, কাউছার সাদুল্লাপুর গ্রামের মোঃ সফিকুল ইসলাম, দোকানদার সফিউল্লাহ মিয়াজী, শুভ মিয়াজী তাছাড়া সাদুল্লাপুর গ্রামের গন্যমান্য ব্যাক্তিবর্গ প্রমুখ।

প্রিন্ট করুন