দিদারুল আলম
কুমিল্লার দাউদকান্দিতে পুলিশের চেকপোস্ট অভিযানে ২০ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করা হয়েছে।
শনিবার (১১ জুলাই ২০২৬) দুপুর ১২টা ৩০ মিনিটে দাউদকান্দি মডেল থানার আওতাধীন দাউদকান্দি পৌরসভার দক্ষিণ সতানন্দি এলাকায়, দাউদকান্দি মেঘনা-গোমতী টোল প্লাজার প্রায় ১০০ গজ পশ্চিমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে স্থাপিত চেকপোস্টে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক যুবকের নাম মো. মোজাহিদ (২৬)। তিনি মৌলভীবাজার সদর উপজেলার বাসিন্দা। তার পিতার নাম আহমদ উল্লাহ এবং মাতার নাম সাফিয়া বেগম। তিনি মৌলভীবাজার সদর উপজেলার প্রবাসী মনির মিয়ার বাড়ির পাশের এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, চেকপোস্টে নিয়মিত তল্লাশির সময় মো. মোজাহিদের কাছে থাকা ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১১ জুলাই, ২০২৬ । ৫:৪৭ অপরাহ্ণ