দাউদকান্দি মডেল থানা পুলিশের অভিযানে ৪৭ কেজি গাঁজা সহ গ্রেফতার ১”

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬ । ৩:১৭ অপরাহ্ণ

 

দিদারুল আলম:

অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ সাজেদুল ইসলাম এর দিক নির্দেশনায় এসআই(নিঃ)/আবুল কাওসার সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় দিবাকালীন স্পেশাল-১১ ডিউটি করাকালে ১৪, জুলাই ২০২৬ তারিখ ১১.৩০ ঘটিকার সময় দাউদকান্দি মডেল থানাধীন মেঘনা-গোমতী সেতুর দাউদকান্দি প্রান্ত হইতে অনুমান ২০ গজ পশ্চিমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা মুখী লেনে ব্রীজের উপর হইতে ৪৭ কেজি গাঁজা সহ আসামী মোঃনুরআলম(৪৫), পিতা: মৃত আব্দুর রহিম গাজী,মাতা: মৃত নুরুন্নেছা বেগম,ঠিকানা: স্থায়ী: গ্রাম- হাজিখালি, বাজারের দক্ষিন পাশে, পোঃ জিরাখালী, ৬নং ওয়ার্ড, মাতারবুনিয়া ইউনিয়ন,থানা- পটুয়াখালী সদর, জেলা -পটুয়াখালী কে গ্রেফতার করে এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি ডাবল কেবিন পিকআপ, যাহার রেজিঃ নং- ঢাকা মেট্টো-ঠ-১১-৮৮৮২ জব্দ করা হয়। ধৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ০২টি এবং চোরাচালানের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে ০২ টি মামলা সহ মোট ০৪টি মামলা আছে।

আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রিন্ট করুন