রাজবাড়ীর গোয়ালন্দে অটোরিকশা চালককে শ্বাসরোধে হত্যা, অটোরিকশা লুট

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৮ জুলাই, ২০২৬ । ৪:৩৯ অপরাহ্ণ

 

 

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি:

রাজবাড়ীর গোয়ালন্দে জাহিদ বিশ্বাস (৪০) নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের চামেলি পার্কের পাশ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জাহিদ বিশ্বাস গোয়ালন্দ পৌরসভার জবানীপাড়া মহল্লার জামাল বিশ্বাসের ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে দৈনিক ভোরের নতুন বার্তা-কে জানান, মৃতের গলায় নাইলনের রশি পেঁচানো অবস্থায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

তিনি আরও জানান, মরদেহের সুরতহাল রিপোর্ট ও প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত একদল দুর্বৃত্ত বৃহস্পতিবার দিনগত রাতের কোনো এক সময় জাহিদ বিশ্বাসকে পেটিয়ে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে হত্যা করে শ্বাসরোধ নিশ্চিত করেছে। পরে তারা অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।

ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রিন্ট করুন