দাউদকান্দিতে মাদকবিরোধী শপথ ও মতবিনিময় সভা: শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করল লাল সবুজ উন্নয়ন সংঘ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬ । ৩:৩৪ অপরাহ্ণ

 

 

রিপোর্টার: দিদারুল আলম

কুমিল্লার দাউদকান্দি উপজেলার চিনামুড়া এল.এন. উচ্চ বিদ্যালয়ের হলরুমে বৃহস্পতিবার (৬ আগস্ট) ‘দেশপ্রেমকে হ্যাঁ, মাদককে না’ প্রতিপাদ্যকে সামনে রেখে মাদকবিরোধী মতবিনিময় সভা ও চরিত্র গঠনের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ-এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মনির হোসেন।

https://bhorernotunbarta.com/wp-content/uploads/2026/08/VID-20260806-WA0018.mp4

অনুষ্ঠানে বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, সাংবাদিক আব্দুর রহমান ঢালী, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, সংগঠনের দাউদকান্দি শাখার সাধারণ সম্পাদক মো. দিদারুল আলম রানা এবং শিক্ষানুরাগী বিল্লাল হোসেন।

বক্তারা শিক্ষার্থীদের দেশপ্রেম, নৈতিক মূল্যবোধ ও সুশৃঙ্খল জীবন গঠনের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তারা মাদক, কিশোর অপরাধ এবং স্মার্টফোনের অপব্যবহার থেকে দূরে থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষ পর্বে লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল শিক্ষার্থীদের উন্নত চরিত্র গঠন, মাদক ও কিশোর অপরাধ থেকে বিরত থাকা এবং প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহারের বিষয়ে শপথ পাঠ করান।

উল্লেখ্য, টিফিনের টাকা সাশ্রয় করে পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ গত ১৫ বছর ধরে দেশের ৬৪ জেলায় শিক্ষার্থীদের সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করে আসছে। বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত সংগঠনটি এ পর্যন্ত প্রায় ৪৫ লাখ শিক্ষার্থীকে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে উদ্বুদ্ধ করেছে।

প্রিন্ট করুন