দাউদকান্দি থানার ওসি সাজেদুল ইসলাম রেঞ্জের শ্রেষ্ঠ ওসি: ক্রেস্ট ও ১২টি অর্থ পুরস্কার অর্জন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬ । ৩:৪৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে সম্মাননা লাভ করেছেন কুমিল্লা জেলার দাউদকান্দি থানার ওসি সাজেদুল ইসলাম পলাশ। অপরাধ নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সম্মান প্রদান করা হয়।
চট্টগ্রাম রেঞ্জের মাননীয় ডিআইজি জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম আনুষ্ঠানিকভাবে সাজেদুল ইসলাম পলাশের হাতে শ্রেষ্ঠ ওসির ক্রেস্ট এবং ১২টি বিভিন্ন ক্যাটাগরির অর্থ পুরস্কার তুলে দেন। দাউদকান্দি থানার ওসি হিসেবে দায়িত্ব পালনের সময় এটি তাঁর ৩য় বারের মতো ক্রেস্ট ও ক্যাটাগরিভিত্তিক পুরস্কার প্রাপ্তি।

পুরস্কার বিতরণী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার মাননীয় পুলিশ সুপার জনাব মো: আনিসুজ্জামান, পিপিএম। এছাড়া জেলা পুলিশ ও রেঞ্জের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ (ওসি) এবং পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও ফোর্সের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত থেকে তাঁকে অভিনন্দন জানান।

পুরস্কার গ্রহণের পর এক অনুভূতি প্রকাশে ওসি সাজেদুল ইসলাম পলাশ জানান, এই অর্জন তাঁর একার নয়; বরং দাউদকান্দি থানার প্রতিটি অফিসার ও ফোর্সের অক্লান্ত পরিশ্রম এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঠিক দিকনির্দেশনার ফল। এলাকাকে অপরাধমুক্ত রাখা এবং জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে এই স্বীকৃতি তাঁদের আরও দায়িত্বশীল ও উদ্যমী করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রিন্ট করুন