দেবিদ্বারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বাসির উদ্দিন ও ইউছুফ রাজের নেতৃত্বে আনন্দ মিছিল

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ । ১১:২৭ অপরাহ্ণ

 

 

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লার দেবিদ্বারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবদল নেতা বাসির, সামিউল ও ইউছুফ রাজের নেতৃত্বে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে দেবিদ্বার উপজেলা পরিষদ গেট থেকে র‍্যালিটি বের করা হয়। পরে র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন। প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে তাঁদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।

র‍্যালিতে অংশগ্রহণকারীরা সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনের পাশাপাশি দলের সাংগঠনিক ঐক্য ও কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় যুবদল নেতা সামিউল বাছির বলেন, “যুবদল দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমরা সংগঠনের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।

আগামী দিনেও দেশ ও জনগণের কল্যাণে আমরা সম্মিলিতভাবে কাজ করে যেতে চাই।

তিনি আরও বলেন, সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও জনগণের সঙ্গে সম্পৃক্ততার মাধ্যমে আগামী দিনেও যুবদল ইতিবাচক ভূমিকা রাখতে চায়।

আনন্দ মিছিল ও র‍্যালির মধ্য দিয়ে দেবিদ্বারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত হয়।

প্রিন্ট করুন