সাচার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আসকর আলীর দোয়া কামনা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ । ৪:৩৫ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ১নং সাচার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে এলাকার সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন জনাব মো. আসকর আলী। তিনি বর্তমানে ১নং সাচার ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

জানা যায়, মো. আসকর আলী দীর্ঘদিন ধরে সাচার ইউনিয়নের মানুষের পাশে থেকে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। এর আগে বিগত সরকারের আমলে ২০২০ সালে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী হিসেবে ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

আগামী নির্বাচনকে সামনে রেখে তিনি সাচার ইউনিয়নকে একটি আধুনিক, মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।

দোয়া কামনা করে মো. আসকর আলী বলেন, “আমি সবসময় সাচার ইউনিয়নের সাধারণ মানুষের সুখ-দুঃখের সাথী হয়ে কাজ করার চেষ্টা করেছি। অতীতেও আপনারা আমাকে ভালোবাসা ও সমর্থন দিয়ে পাশে ছিলেন। আগামী স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আপনাদের সবার কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করছি।”

এলাকার সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিনের পরিচিত ও মাঠপর্যায়ের কর্মী হওয়ায় আসকর আলীর প্রার্থিতা নিয়ে সাচার ইউনিয়নে ইতোমধ্যেই আলোচনা শুরু হয়েছে।

প্রিন্ট করুন