তিতাসে শিব শংকর পোদ্দারের মায়ের মৃত্যু বার্ষিকীর অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার আবদুস সবুর এমপি’র অংশগ্রহন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৪ । ৩:০৩ পূর্বাহ্ণ

হালিম সৈকত, কুমিল্লা।।

কুমিল্লার তিতাসের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ
মাছিমপুর আর আর ইনষ্টিটিউশনের প্রতিষ্ঠাতা শ্রী রাজবিহারী পোদ্দারের ছেলে শ্রী রাখাল চন্দ্র পোদ্দারের সহধর্মিণী ও শিব শংকর পোদ্দারের মা শীলা রানী পোদ্দার এবং পোদ্দার পরিবারের বধূ শীলা রানী পোদ্দারের প্রথম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।

মৃত্যু বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা-১ আসনের এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ আব্দুস সবুর।
এসময় আরও উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শওকত আলী, সহ সভাপতি মুন্সি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসীন ভূইয়া, সাংগঠনিক সম্পাদক শাহিনুল ইসলাম সোহেল সিকদার, সাংগঠনিক সম্পাদক মোঃ আলম সরকার, দপ্তর সম্পাদক মীর শওকত লিটন,
কুমিল্লা জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ দেলোয়ার হোসেন পলাশ,
কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ সারওয়ার হোসেন বাবু, তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কান্তি দাশ, তিতাস উপজেলা আ’লীগের সাবেক সদস্য সচিব দেওয়ান মোঃ জাহাঙ্গীর, কলাকান্দি ইউনিয়ন আ’লীগের সভাপতি হাবিবুল্লাহ বাহার, সাধারণ সম্পাদক মোঃ গিয়াসউদ্দিন, স্বেচ্ছাসেবক লীগ নেতা সবুজ সিকদার প্রমূখ।

পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার আবদুস সবুরের এক সময়ের সহযোদ্ধা বুয়েটের আহসান উল্লাহ হল শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ও কানাডা প্রবাসি শিব শংকর পোদ্দার, মাছিমপুর আর আর ইনস্টিটিউশনের দুই বারের সাবেক সফল সভাপতি ও আ”লীগ নেতা বিবেকানন্দ পোদ্দার বিবু, গৌর চন্দ্র পোদ্দার, সুবীর চন্দ্র পোদ্দার, অনিতা রানী পোদ্দার, মনিন্দ্র পোদ্দার, সঞ্জয় দাস, কিশোর পোদ্দার ও অশোক পোদ্দার প্রমূখ।

প্রিন্ট করুন