হালিম সৈকত, কুমিল্লা।
কুমিল্লার হোমনার দড়িকান্দি আশরাফুল উলুম হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় ফ্রিজ উপহার দিলেন ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী ও মাছিমপুর গ্রামের সন্তান আঃ রহমান।
১৭ মে শুক্রবার জয়পুর ইউপির দড়িকান্দি মাদ্রাসার মুহতামিম মাওলানা বাহাউদ্দীন আশরাফী ও কমিটির সদস্যদের হাতে। প্রবাসি ও দেশিয় বন্ধুদের সহযোগিতায় ৩৬ হাজার টাকা মূল্যের ডিপ ফ্রিজটি তিনি প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, অত্র মাদরাসার সভাপতি হাজি আঃ বাতেন, জয়পুর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের বর্তমান মেম্বার আঃ রহমান, ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী ও মাছিমপুর গ্রামের সন্তান আঃ রহমান, মাছিমপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাবিব সরকার, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবুল, কলাকান্দি ইউপির ১ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ফারুক মাহমুদ ও নূরে রহমান রবিন সরকার প্রমূখ।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৭ মে, ২০২৪ । ১:৫৮ অপরাহ্ণ