রনবীর রায় রাজ
ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি।
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডশীপ ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে বুধবার ১১ই সেপ্টেম্বর বিকেলে শহীদ আবু সাঈদের স্মরণে আন্তঃ নাওডাঙ্গা ইউনিয়ন স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মেট্রো পাবলিকেশন্সের স্বত্বাধিকারী ও বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাহী ব্যবস্থাপক আবুল বাশার নাওডাঙ্গা ইউনিয়ন ছাত্র দলের সদস্য সচিব মহাব্বত আলী প্রমূখ। ফাইনাল খেলায় বালারহাট আর্দশ স্কুল এন্ড কলেজ ফুটবল দল একাদশ ও তার সাথে চ্যালেঞ্জে মোকাবেলা করেন নাওডাঙ্গা স্কুল এন্ড কলেজ ফুটবল দল একাদশ। এতে জয়লাভ করেন, বালারহাট আর্দশ স্কুল এন্ড কলেজ ফুটবল দল একাদশ। খেলা শেষে জয়ী দলের মাঝে পুরষ্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। এতে উপস্থিত ছিলেন, ফ্রেন্ডশীপ ওয়েলফেয়ার সোসাইটির সকল সদস্যরা ও দর্শকরা।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪ । ৮:৩৯ পূর্বাহ্ণ