মতলবে বদরপুর আদমিয়া ফাযিল মাদ্রাসার ৪ জন শিক্ষককে বিদায়ী সংবর্ধনা:

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪ । ৩:০০ অপরাহ্ণ

 

স্টাফ রিপোর্টার আবির:

চাদঁপুরের মতলব উত্তর উপজেলার বদরপুর আদমিয়া ফাযিল মাদ্রাসায় ৮/১০/২৪ তারিখ অধ্যক্ষ আলহাজ্ব মিজানুর রহমান সরকারের সভাপতিত্বে ৪ জন বিদায়ী শিক্ষকের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলোয়াত করেন রিজভী আহমেদ , নাতে রাসুল (সাঃ) পরিবেশন করেন কাউছার আলম,অষ্টম শ্রেনির ছাত্র মাইনুল হোসেন, বক্তব্য রাখেন সাবেক উপাধ্যক্ষ সোহরাব হোসেন, উপাধ্যক্ষ মাহবুবুল হক পাটোয়ারী, সহকারী অধ্যাপিকা বেগম কারুন নাহার, বক্তব্য রাখেন সদ্য অবসর প্রাপ্ত শিক্ষক আব্দুল বারী সাহেব, বিদায়ী শিক্ষক মাওলানা আবুল হাসেম, সিনিয়র সহকারী শিক্ষক শাহজাহান মোল্লা, মাওলানা ওসমান গনী, মাওলানা আবুবক্কর, উপস্থিত ছিলেন শিক্ষক মহোদয়গন, কর্মচারী ও ছাত্র ছাত্রী বৃন্দ।

প্রিন্ট করুন