তিতাসে ফ্রেন্ডস ক্লাবের শীতবস্ত্র বিতরণ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪ । ৩:৩৫ পূর্বাহ্ণ

তিতাস কুমিল্লা প্রতিনিধি।

কুমিল্লার তিতাসে স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) বিকালে ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে জগতপুর ইউনিয়নের প্রথম গোবিন্দপুর মৌলভী আবুল হোসেন হাফিজিয়া নূরানীয়া মাদ্রাসা ও এতিমখানার ৪২ জন শিক্ষার্থীদেরকে শীতের সোয়েটার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ক্লাবের প্রতিষ্ঠা সাংবাদিক হালিম সৈকত, কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ সবুজ মিয়া, তিতাস উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ মাহবুব হাসান নিরব, মাদ্রাসার মুহতামিম মাওলানা মোহাম্মদ আকরাম ও মাওলানা মোহাম্মদ জিহাদ। আরো উপস্থিত ছিলেন রিয়াদ হাসান, মেহেদী হাসান, শামীম ভূইয়া, নীরব আহমেদ ও আমিনুল ইসলাম প্রমূখ।
শীতের তীব্রতায় সুবিধা বঞ্চিত শিশুদের শীতবস্ত্র বিতরণের এই কার্যক্রম চলবে বলে জানিয়েছেন ফ্রেন্ডস ক্লাবের সভাপতি মোঃ সবুজ মিয়া।

 

প্রিন্ট করুন