আদিয়াবাদ ইসলামিয়া স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত 

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫ । ৬:৩৫ অপরাহ্ণ

 

আশিকুর রহমান :

নরসিংদীর রায়পুরার ঐতিহ্যবাহী সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ এর ৯৭তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারী) সকাল থেকে বিদ্যালয় মাঠে দিনব্যাপী এই ক্রীড়া প্রতিযোগীতায দৌড়, লং জাম্প, হাই জাম্প, চাকতি নিক্ষেপ,শট পুট এর মত ৫৪টি ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।

বিদ‍্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহতাব উদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও সিগমা গ্রুপের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন ভূঁইয়া। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষার্থী ও ইউনিপোর্ট লজিষ্টিক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ মিজানুর রহমান।

ক্রীড়া শিক্ষক জাকির হোসেন ভূঁইয়ার পরিচালনায় শিক্ষার্থীদের অংশগ্রহনে মনোমুগ্ধকর বিভিন্ন ডিসপ্লে ও ক্রীড়া নৈপূন্য প্রদর্শশ আমন্ত্রিত অতিথি ও আগত দর্শনার্থীদের নজর কেড়েছেন।

এসময় বিশেষ অতিথি বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও সিগমা গ্রুপের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন ভূঁইয়া স্মৃতিচারণ করে বলেন, আজ থেকে ৩৬ বছর আগে এই বিদ্যালয়ে যখন শিক্ষার্থী ছিলাম,তখন বিভিন্ন খেলাধুলার পাশাপাশি সহপাঠীদের নিয়ে নানা উচ্ছলতায় হৈ- হুল্লুরে মেতে উঠতাম।

উপভোগ করতাম কৈশোর জীবনের সেরা সময়। আজকে মনে হচ্ছে আমিও হারিয়ে যায় এই শিক্ষার্থীদের মাঝে। স্যুটকোট খুলে মাঠে নেমে পড়ি। তবে আমাদের আমলে বিদ্যালয় ছিলো এনালগ এখন ডিজিটাল হয়েছে।

যুগের সাথে তাল মিলিয়ে পুরো বিশ্ব যেমন এখন হাতের মুঠোয় ঠিক তেমনি হারিয়ে যাচ্ছে আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য। গ্রাম বাংলার সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখতে আমাদের হা ডু ডু,দারিয়াবান্দা,বৌ চি,গোল্লাছুট খেলাগুলোর মতো আরো যেসব খেলা ছিলো সেগুলো পুনরুদ্ধার করতে হবে।

তিনি আরও বলেন, আজকের শিক্ষার্থীরা আগামীদিনের ভবিষ্যত। তাই লেখাপড়ার পাশাপাশি নিয়মিত শরীর চর্চা ও খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের সুস্থ মন ও শরীর গঠন করতে হবে।

আর এই লক্ষ্যেই প্রতিটি বিদ্যালয়ে প্রতি বছর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাসহ নানা ধরনের ক্রীড়া ইভেন্টের আয়োজন করে থাকে। পরে তিনি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের এবং আয়োজক সংশ্লিষ্টদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান।

 

পরে আগত অতিথিবৃন্দরা ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

প্রিন্ট করুন