দাউদকান্দিতে জামিনে এসে আসামির হামলায় বাদী আহত ও হত্যার হুমকি 

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫ । ৯:৫২ অপরাহ্ণ

আসামি নুরনবী মেম্বার জনগণ উল্টো পাল্টা করলে সাইজ করার ক্ষমতা সরকার দিয়েছে! 

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দিতে আদালতে হাজিরা দিয়ে জামিনে এসেই আসামীর ওপর  নিরীহ বাদী রকিবের ওপর হামলা ও হত্যার হুমকির অভিযোগ পাওয়া গেছে। ঘটনা ঘটছে বৃহস্পতিবার সন্ধ্যা রাতে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের পাঠানতলী মোড়ে।

আহত মামলার বাদী রকিব উদ্দিন কে গৌরীপুর হাসপাতাল চিকিৎসা দেওয়া হয়েছে। এ ব্যাপারে আজ শুক্রবার দুপুরে দাউদকান্দি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দাউদকান্দি উপজেলা মোহাম্মদপুর ইউনিয়নের পরিষদের ৫নং ওয়ার্ডের মেম্বার নুর নবী ব্যক্তিগত আক্রোশে ২০২২সালে  রকিবের ছেলে সাগরকে হামলা করে হাত পা ভেঙে দেয়।

এ নিয়ে রকিব বাদী হয়ে থানায় মামালা করে। এ মামলা হাজিরা দিতে আসামি নুর নবী মেম্বার বৃহস্পতিবার কুমিল্লা আদালতে যায়। কুমিল্লা আদালত থেকে এসেই সন্ধ্যায় ঢাকা কচুয়া সড়কের পাঠানতলী মোড়ে বাদী রকিব উদ্দিন আসার সাথেই নুরনবী মেম্বার ও তার বাবা রুহুল মিয়া লাঠি দিয়ে পিঠিয়ে রক্তাক্ত করে।

পরে স্থানীয় লোকজন তাকে গৌরীপুর হাসপাতাল নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

আহত রকিব উদ্দিন বলেন, আমি আদালত থেকে বাড়ি আসার পর অটোরিকশা নিয়ে পাঠানতলী বাজারে পৌঁছলেই, কিরে তুই মামলা থেকে আমার নাম কাটলি না বলেই, নুরনবী মেম্বার ও তার বাবা রুহুল মিয়াসহ ৪/৫ জন আমার ওপর অতর্কিত ভাবে হামলা করে।

আমাকে মারতে মারতে  শার্ট ও লুঙ্গি ছিরে ফেলে এবং রক্তাক্ত করে ফেলে। স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ ব্যাপারে থানায় একটা অভিযোগ করেছি।

আসামি নুরনবী  মেম্বারের সাথ আলাপকালে তিনি বলেন, আমি পরিষদের মেম্বার কেউ যদি উল্টা পাল্টা চলে তাদেরকে সাইজ করার জন্যে ক্ষমতা দিয়েছে।

দাউদকান্দি মডেল থানা ওসি মোঃ জুনায়েদ চৌধুরী বলেন, কেউ অন্যায় করলে আইন হাতে তুলে নেওয়ার ক্ষমতা কারো নেই। বাদীর ওপর আসামি হামলার ঘটনা বিষয়ে একটা অভিযোগ পেয়েছি।  তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রিন্ট করুন