তিতাসে ইয়াবাসহ নারী ইউপি সদস্য ও তার ছেলে আটক

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫ । ৩:৪৪ অপরাহ্ণ

 

হালিম সৈকত, কুমিল্লা ।

 

কুমিল্লার তিতাসে সংরক্ষিত নারী ইউপি সদস্য ও তার ছেলেকে মাদকসহ আটক করেছে তিতাস থানা পুলিশ।

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে উপজেলার কলাকান্দি ইউনিয়নের মাছিমপুর গ্রামে থানা পুলিশের একটি চৌকশ টিম মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৩০পিচ ইয়াবা ট্যাবলেট ও মাদক তৈরির সরঞ্জামসহ আসামীদের নিজ বাড়ি থেকে তাদের কে আটক করেন।

 

আটককৃতরা হলেন, উপজেলার কলাকান্দি ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য মাছিমপুর গ্রামের বাসিন্দা চম্পা বেগম ও তার ছেলে জয় সরকার। পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত আসামীদের নামে একাধিক মাদক ও ডাকাতির মামলা রয়েছে।

 

এবিষয়ে তিতাস থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদ উল্লাহ বলেন, ইয়াবা ও মাদক তৈরির সরঞ্জামসহ এ দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। এদের বিরুদ্ধে একাধিক মাদক ও ডাকাতির মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

প্রিন্ট করুন