তিতাসে ময়লার ভাগার থেকে উদ্ধারকৃত শিশুটি ঠিকানা খুঁজে পেল: দায়িত্ব পেলেন দুধ মা নুরুন্নাহার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪ । ৩:০০ অপরাহ্ণ

 

হালিম সৈকত

তিতাস(কুমিল্লা) প্রতিনিধিঃ

 

কুমিল্লার তিতাসের ময়লার ভাগাড় থেকে উদ্ধারকৃত দুইদিন বয়সের নবজাতক কন্যা শিশুটির দায়িত্ব (দত্তক) পেলেন উপজেলার উত্তর আকালিয়া গ্রামের মালোশিয়া প্রবাসী আক্তার হোসেনের স্ত্রী দুধ মা নুরুন্নাহার।

 

জানা গেছে গত শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে হোমনা-গৌরীপুর সড়কের তিতাস উপজেলার উত্তর আকালিয়া নামক স্থানের ময়লার ভাগাড় থেকে দুইদিন বয়সের নবজাতক কন্যা শিশুটিকে উদ্ধার করে তিন বন্ধু মো.সাব্বির মিয়া, মো.সজিব ও মো.ফয়সাল।

 

এরপর থেকেই নবজাতক শিশুটিকে বুকের দুধ পান করিয়েছিলেন তিনি।নুরুন্নাহার খুশি হয়ে শিশুটির নাম রেখেছেন জান্নাতুল ফেরদৌস (জান্নাত)।এমন সংবাদ পেয়ে সরজমিনে তদন্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নাজমুল হাসান ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা সেতারুজ্জামান।

ময়লার ভাগাড় থেকে পাওয়া দুইদিন বয়সের নবজাতক কন্যা শিশুকে দত্তক দেওয়া হবে এমন খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পরলে লিখিতসহ অনলাইনের মাধ্যমে অনেকেই উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সভাপতি ও সমাজসেবা কর্মকর্তা বরাবর আবেদন করেছেন।এবিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা সেতারুজ্জামান বলেন,গত সোমবার উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক ও শিশু আইন অনুযায়ী আমরা দুধ মা নুরুন্নাহারকে শিশুটি দত্তক দিয়েছি।

 

প্রিন্ট করুন