খুঁজুন
, ,

৮ মাসেই ১৫ জনের করুণ মৃত্যু

মেঘালয়ে কয়লা চোরাচালানে গিয়ে বাংলাদেশি শ্রমিকরা বেঘোরে প্রাণ হারাচ্ছে  

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫, ১২:০৫ পূর্বাহ্ণ
[shared_counts]
মেঘালয়ে কয়লা চোরাচালানে গিয়ে বাংলাদেশি শ্রমিকরা বেঘোরে প্রাণ হারাচ্ছে  

 

আহমেদুল আরেফিন, সুনামগঞ্জ

 

ভারতের মেঘালয় পাহাড়ের গহীনে চোরাচালানের কয়লা আনতে গিয়ে কোয়ারি ধসে লোকমান মিয়া নামে এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন।

নিহত লোকমান সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের সীমান্ত গ্রাম লাকমার বন্দের হাটির মোহাম্মদ আলী ওরফে বকুলের ছেলে।

শনিবার বেলা ০১টার দিকে বিজিবি সিলেট সেক্টরের ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুনামগঞ্জের তাহিরপুরের টেকেরঘাট কোম্পানী সদরের বালিয়াঘাট বিওপির ওপারে ভারতের মেঘালয় পাহাড়ে থাকা কয়লা কোয়ারি ধসে ওই শ্রমিক নিহত হয়েছেন।

শনিবার দুপুরে উপজেলার টেকেরঘাটের বালিয়াঘাট বিওপির আওতাভুক্ত লাকমা সীমান্ত গ্রামের মানুষজন ও স্থানীয় ইউপি সদস্য সাফিল মিয়া লোকমান নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, উপজেলার লাকমা সীমান্ত গ্রামের কিয়ামতের ছেলে চিহ্নিত মাদক কারবারি লিটন ও লাকমা পূর্বপাড়ার মৃত আব্দুল হামিদের ছেলে সাইফুলের অধীনে শনিবার ভোররাতে বাংলাদেশ-ভারত সীমান্তের মেইন পিলার ১১৯৮ অতিক্রম করে মেঘালয় পাহাড়ের গহীনে থাকা কোয়ারি থেকে সীমান্ত গ্রামের শতাধিক শ্রমিকের সাথে লোকমান চোরাচালানের কয়লা আনতে যায়।

পাহাড়ের গহীনে থাকা কোয়ারিতে অক্সিজেন সংকট দেখা দিলে শ্রমিকরা অন্ধকার কোয়ারি থেকে বের হয়ে আসার পথে কোয়ারি ধসে কয়েকজন শ্রমিক আহত হন। ওই সময় কোয়রি ধসে লোকমান কোয়ারির ভেতর নিহত হন।

সাথে থাকা অন্য শ্রমিকরা লোকমানের মরদেহ লাকমা সীমান্ত গ্রাম বন্দের হাটি বাড়িতে পৌছে দিয়ে সটকে পড়েন।

শনিবার ভারতের মেঘালয়ে ধসে পড়া কোয়ারি ফেরত একাধিক শ্রমিক এমন তথ্য নিশ্চিত করেন।

উপজেলার লাকমা সীমান্ত গ্রামের কিতাব আলীর ছেলে চিহ্নিত মাদক কারবারি লিটন ও লাকমা পূর্বপাড়ার মৃত আব্দুল হামিদের ছেলে সাইফুলের নিকট শ্রমিক লোকমান নিহত ও কয়লা চোরাচালান প্রসঙ্গে জানতে চাইলে তারা বলেন, এলাকার অনেকেই সব কিছু ম্যানেজ করেই কয়লা চোরাচালানের কারবার করছে, এতে দোষের কিছু দেখছি না।

অভিযোগ রয়েছে তাহিরপুর থানা, টেকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের কিছু অসৎ অফিসারদের গোপন মদদে ও বিজিবির কিছু অসৎ সদস্যদের সহযোগিতায় সীমান্তের চাঁনপুর থেকে টেকেরঘাট, বালিয়াঘাট, চারাগাঁও সীমান্তের বিভিন্ন ঘাট দিয়ে দিবারাত্রী চোরাচালানের কয়লা নিয়ে আসার সুযোগ দেয়া হয়েছে কয়লার বস্তা প্রতি, টন প্রতি ঘুস বাণিজ্যের মাধ্যমে।

এসব চোরাচালানের কয়লা বড়ছড়া শুল্ক স্টেশন,চারাগাঁও শুল্ক স্টেশনের বেশ কিছু অসাধু আমদানিকারকের ডিপোতে, সীমান্ত গ্রামের বিভিন্ন বাড়ি বাড়ি মজুদ করে ভুয়া চালানপত্র, সমিতির স্লিপ,এলসিকৃত কয়লার বিল অফ এন্ট্রির ফটোকপি টাকার বিনিময়ে সংগ্রহ করে শুল্ক ফাঁকি দিয়ে সুনামগঞ্জের তাহিরপুরের আনোয়ারপুর, নেত্রকোনার কলমাকান্দা, কিশোরগঞ্জের চামড়াঘাট,

 

ভৈরবসহ দেশের বিভিন্ন ইটভাটা এবং কয়লা বিক্রয়ের ঘাটে ঘাটে সড়ক পথে, নৌ পথে ট্রলার, বাল্ক হেড বোঝাই করে চোরাচালানের কয়লা অবাধে বিক্রি করে আসছে চোরাকারবারি চক্রের একাধিক সদস্যরা।

উপরের নির্দেশ না থাকা সহ নানা অজুহাতে চোরাচালানের মজুদকৃত কয়লার ডিপো থেকে, সীমান্ত গ্রামের বিভিন্ন বাড়ি বাড়ি মজুদকৃত চোরাচালানের কয়লা জব্দ কিংবা চোরাকারবারিদের ব্যাপারে আইনি ব্যবস্থা নিতেও অনেকটা অনিহা প্রকাশ করেন থানা, পুলিশ ক্যাম্পের পুলিশ অফিসারগণ- সীমান্তে দায়িত্বরত বিওপির বিজিবি সদস্যরা।

শনিবার বিজিবি ২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুনামগঞ্জের তাহিরপুরের টেকেরঘাট কোম্পানী সদরের কোম্পানী কমান্ডার নায়েব সুবেদার আব্দুল হান্নান বলেন, শ্রমিক লোকমান নিহত হওয়ার বিষয়টি লোকমুখে শুনেছি। ভারতে কয়লা আনতে যে এলাকা অতিক্রম করেছে শ্রমিকরা সেই এলাকা বালিয়াঘাট বিওপির এড়িয়া বলে জানান কোম্পানী কমান্ডার আব্দুল হান্নান।

ব্যাটালিয়নের টেকেরঘাট কোম্পানী সদরের বালিয়াঘাট বিওপির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার সিদ্দিক বলেন, ভারতে কয়লা আনতে গিয়ে শাসকষ্ট দেখা দিলে বাড়ি নিয়ে আসার পথে লোকমান নামে এক শ্রমিক নিহত হয়েছে বলে জেনেছি।

তাহিরপুর থানার টেকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ আবুল কালাম চৌধুরী ভারতে কয়লা আনতে গিয়ে কোয়ারিতে কোন এক কারনে লোকমান নিহত হয়েছে বলে সত্যতা নিশ্চিত করে জানান মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কয়লা চোরাচালানে থানা পুলিশ, টেকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের কিছু অফিসারের জড়িত থাকার বিষয়ে জানতে চাইলে আবুল কালাম অভিযোগ অস্বীকার করে বলেন, কয়লা চোরাচালানের সাথে আমি জড়িত নই, লোকজন মিথ্যাচার করছে।

শনিবার তাহিরপুরের টেকেরঘাট- বালিয়াঘাট সীমান্তের নানা শ্রেণিপেশার লোকজন জানান, ২০২৪ সাল থেকে ২০২৫ সালের (১১ জানুয়ারি) পর্য্যন্ত গত ৭ থেকে ৮ মাসে লোকমান সহ কমপক্ষে ১৫ শ্রমিক ভারতের মেঘালয় পাহাড়ের গহীনে বিভিন্ন কোয়ারি থেকে চোরাচালানের কয়লা উক্তোলন,কয়লা আনতে গিয়ে কোয়ারি ধসে হতদরিদ্র পরিবারের শ্রমিকরা নিহত হয়েছেন।

গণপূর্তের নির্বাহী প্রকৌশলী তামজিদের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও ধর্ষণের গুরুতর অভিযোগ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ণ
[shared_counts]
গণপূর্তের নির্বাহী প্রকৌশলী তামজিদের বিরুদ্ধে  কোটি টাকার দুর্নীতি ও ধর্ষণের গুরুতর অভিযোগ

 

 

অনুসন্ধানী প্রতিবেদন:

গণপূর্ত অধিদপ্তরের ইলেকট্রিক্যাল-মেকানিক্যাল (ই-এম) বিভাগ-৫-এর নির্বাহী প্রকৌশলী সৈয়দ তামজিদ হোসেনের বিরুদ্ধে জালিয়াতি, ঘুষ বাণিজ্য, ভুয়া বিলে অর্থ ছাড়, অবৈধ সম্পদ অর্জন এবং অপরাধ ধামাচাপা দেওয়ার মতো গুরুতর অভিযোগ উঠেছে।

২০১৩ সালে গণপূর্ত অধিদপ্তরে যোগদানের পর থেকে বিগত ১৩ বছরে ক্ষমতার অপব্যবহার করে তিনি বিপুল অবৈধ সম্পদের মালিক হয়েছেন বলে অনুসন্ধানে জানা গেছে।

অভিযোগ রয়েছে, নির্বাহী প্রকৌশলী তামজিদ হোসেন বিভিন্ন প্রকল্পের কাজ পুরোপুরি শেষ না করেই ভুয়া বিল-ভাউচার তৈরি করে সরকারি অর্থ ছাড় করেছেন। এছাড়াও, পছন্দের ঠিকাদারদের কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে একটি নির্দিষ্ট হারে উৎকোচ বা ‘পার্সেন্টেজ’ গ্রহণ করতেন। দরপত্র (টেন্ডার) প্রক্রিয়ায় নানা অনিয়ম ও কারচুপির মাধ্যমে তিনি বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছেন।

গত ২২ অক্টোবর ২০২৫ তারিখে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বরাবর নির্বাহী প্রকৌশলী তামজিদ হোসেনের অনিয়ম ও দুর্নীতির ফিরিস্তি তুলে ধরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন বাকী বিল্লাহ নামের এক ব্যক্তি।

অনুসন্ধানে আরও জানা যায়, দুর্নীতি দমন কমিশন এবং বিভিন্ন সাংবাদিকের নাম ভাঙিয়ে ই-এম বিভাগ-৫-এর এই কর্মকর্তা প্রায় ৫০ লাখ টাকার চাঁদাবাজিতে জড়িয়ে পড়েন।

শুধু আর্থিক দুর্নীতিই নয়, এই কর্মকর্তার বিরুদ্ধে অত্যন্ত গুরুতর নৈতিক স্খলনের অভিযোগও পাওয়া গেছে। গৃহকর্মী সুফিয়াকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ঘটনাটি ধামাচাপা দিতে এবং আইনগত আইনি প্রক্রিয়া এড়াতে তিনি প্রায় ৩০ লাখ টাকা ব্যয় করেন বলে তথ্যে উঠে এসেছে।

চাকরি জীবনের মাত্র ১৩ বছরে সৈয়দ তামজিদ হোসেন নামে-বেনামে বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পদ অর্জন করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি সম্পদ।

ধানমন্ডি ২৭/১ (রবীন্দ্র সরোবর ৮ নম্বর ব্রিজের ঢালে) একটি বহুতল ভবনে আনুমানিক ৫ কোটি টাকা মূল্যের ৩৫০০ বর্গফুটের একটি রাজকীয় ফ্ল্যাট ক্রয় করেছেন তিনি।

মোহাম্মদপুর ২৭/১, পিসি কালচার হাউজিং সোসাইটির টেক রোড নম্বর ৭-এ শ্বশুর মোঃ জাহিদ মিয়ার সাথে যৌথ মালিকানায় একটি ৭ তলা বহুতল ভবন নির্মাণ করেছেন।

যার বর্তমান বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা।রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় নিজ নামে ও বেনামে প্রায় ৩০ একর জমি ক্রয় করার তথ্য পাওয়া গেছে।

এসব দুর্নীতি, স্বজনপ্রীতি ও অপরাধের ব্যাপারে বক্তব্য জানতে গণপূর্ত অধিদপ্তরের ই-এম বিভাগ-৫-এর নির্বাহী প্রকৌশলী সৈয়দ তামজিদ হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ফলে তাঁর কোনো বক্তব্য গ্রহণ করা সম্ভব হয়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে পরবর্তী প্রতিবেদনে তা প্রকাশ করা হবে।

আওয়ামী লীগের রাজনীতি কোনো ইনডোর গেম নয়: ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ণ
[shared_counts]
আওয়ামী লীগের রাজনীতি কোনো ইনডোর গেম নয়: ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর বলেন, আওয়ামী লীগের রাজনীতি কোনো ইনডোর গেম নয় এবং এই দল আচমকা কোনো বৈশাখী ঝড়ে ভেসে আসেনি।

তিনি স্পষ্ট করে বলেন, আওয়ামী লীগ কোনো ব্যাকডোর সমঝোতায় বিশ্বাস করে না এবং কোনো গুপ্ত বা সুপ্ত নেতৃত্বের হিসাব-নিকাশও বোঝে না। ইতিহাসই তার সাক্ষী—এই দলের শিরায় শিরায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্তের সাহস এবং দলটির সভা প্রতি শেখ হাসিনার অবিনাশী সংগ্রামের শক্তি প্রবাহিত।

ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর আরও বলেন, “আমরা অত্যন্ত পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই—গুপ্ত বা সুপ্ত বলে কিছু বুঝি না। তৃণমূলের আওয়ামী লীগ একটাই সত্য জানে, তা হলো—আওয়ামী লীগ মানেই শেখ হাসিনা। প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত এবং শেষ পর্যন্ত দেশের লাখ-কোটি মানুষ শেখ হাসিনাকেই তাঁদের সবচেয়ে আপনজন মনে করেন।”

গণপূর্তের নির্বাহী প্রকৌশলী তামজিদের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও ধর্ষণের গুরুতর অভিযোগ আওয়ামী লীগের রাজনীতি কোনো ইনডোর গেম নয়: ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর গণপূর্তের আব্দুর রউফের বিরুদ্ধে ডেভেলপার ব্যবসা ও অনিয়মের অভিযোগ দুদকে গণপূর্তের নির্বাহী প্রকৌশলী সৈয়দ তামজিদ হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ। বরিশাল গণপূর্তে ‘আওয়ামী দোসর’ ফয়সালের রাজত্ব: অপকর্মের পাহাড় সত্ত্বেও বহাল তবিয়তে! এক হাতে গাছের চারা, অন্য হাতে লাল কার্ড উঁচিয়ে মাদককে ‘না’ বলে শিক্ষার্থীদের দেশপ্রেমের  কাজ না করেই ৫ কোটি টাকার বিল সাবাড়: পাবনা গণপূর্তে প্রকৌশলী রাশেদ কবীরের জালিয়াতি অদৃশ্য নেটওয়ার্ক ও ছায়া পার্টনারশিপ গণপূর্তের প্রকৌশলীদের সিন্ডিকেট বাণিজ্য দাউদকান্দি উপজেলা পরিষদের পুকুরের মাছ নিয়ে যাওয়ার অভিযোগ ইউএনওর বিরুদ্ধে সরকারি চাকরি বিধি ভেঙে ফ্ল্যাট ব্যবসা গণপূর্তের আব্দুর রউফের বিরুদ্ধে দুদকে অভিযোগ দুর্নীতি ও জালিয়াত চক্রের মাধ্যমে বিপুল সম্পত্তি গড়ে তোলার অভিযোগ গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে গণপূর্তের ইএম জোনে বসতে কোটি টাকার চিঠি কিনলেন আলমগীর খান! চাঁদা না পেয়ে চরের ঘাসে বিষ: অসুস্থ ৩০ মহিষ, মারা গেছে তিনটি মহাসড়কে মাদক পাচার রোধে কড়া নজরদারি: দাউদকান্দিতে ওসি সাজেদুলের নেতৃত্বে একাধিক চালান জব্দ সৌদি তরুণের গুলিতে বাংলাদেশি প্রবাসী নিহত, তিন তিন বারের নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যানের ছোট ভাই আমেরিকা প্রবাসি সাহনেওয়াজ সরকার সানুর চেয়ারম্যান প্রার্থী ঘোষণা প্রতিদিনের কাগজের ফেসবুক পেজ হ্যাক ও ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে আনিসুর রহমান কারাগারে মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দুর্নীতিবাজ দুই কর্মকর্তা কর্মচারীর হাতে জিম্মি জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ দেবিদ্বারে মাদরাসার দেয়াল ধসে শিক্ষার্থী নিহত: বিচারের অপেক্ষায় হাফেজ সিফাতের পরিবার বর্ণাঢ্য আয়োজনে অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন গণপূর্তের আলমগীর খানের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও কমিশন বাণিজ্যের অভিযোগ, তদন্ত চেয়ে আবেদন দাউদকান্দি থানার ওসি সাজেদুল ইসলাম রেঞ্জের শ্রেষ্ঠ ওসি: ক্রেস্ট ও ১২টি অর্থ পুরস্কার অর্জন গণপূর্তের প্রকৌশলী মইনুলের বিরুদ্ধে ২.৬৩ কোটি টাকার আর্থিক নয়ছয়ের অভিযোগ কুমিল্লা দাউদকান্দি মোহনা টেলিভিশনের অফিসের মালামাল লুটের ঘটনায় গ্রেফতার দুইজন ।  দাউদকান্দিতে মাদকবিরোধী শপথ ও মতবিনিময় সভা: শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করল লাল সবুজ উন্নয়ন সংঘ