খুঁজুন
বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৪ চৈত্র, ১৪৩২

রিয়াদে প্রবাসী অপহরণ: ‘রনি গ্রুপ’-এর নির্যাতনে সর্বস্বান্ত সানা-উল্লাহ, মামলা দায়ের

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ২:১৭ পূর্বাহ্ণ
রিয়াদে প্রবাসী অপহরণ: ‘রনি গ্রুপ’-এর নির্যাতনে সর্বস্বান্ত সানা-উল্লাহ, মামলা দায়ের

 

 

অনুসন্ধানী প্রতিবেদক :

| রিয়াদ, সৌদি আরব | ১৪ মার্চ ২০২৬

সৌদি আরবের রাজধানী রিয়াদের হারা শিবচর এলাকায় সংঘবদ্ধ অপহরণকারী চক্রের তৎপরতা নিয়ে উদ্বেগ বাড়ছে। সম্প্রতি ‘রনি গ্রুপ’ নামে পরিচিত একটি কুখ্যাত চক্রের হাতে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বাংলাদেশি প্রবাসী সানা-উল্লাহ।

অনুসন্ধানে জানা যায়, ১৪ মার্চ রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে হারা শিবচর মোড় এলাকায় নিজের দোকানের সামনে অবস্থান করছিলেন সানা-উল্লাহ। এ সময় হঠাৎ করেই রনি, আলামিন ও মনিরের নেতৃত্বে ১৮-২০ জনের একটি দল তাকে ঘিরে ফেলে। প্রত্যক্ষদর্শীদের মতে, কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই তাকে বেধড়ক মারধর করে জোরপূর্বক একটি গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়।

অপহরণের পর তাকে একটি নির্জন আস্তানায় নিয়ে গিয়ে অমানবিক নির্যাতন চালানো হয় বলে অভিযোগ উঠে। নির্যাতনের সময় তার চিৎকার আশপাশে থাকা অন্যান্য প্রবাসীদের কানে পৌঁষছালে পরিস্থিতি ভিন্ন মোড় নেয়।

 

স্থানীয় প্রবাসীরা জরুরি নম্বরে কল করে বিষয়টি সৌদি পুলিশের নজরে আনেন। দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অপহরণকারী চক্রের সদস্যরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে হাত-পা বাঁধা ও চোখ বেঁধে রাখা অবস্থায় সানা-উল্লাহকে উদ্ধার করা হয়।

 

উদ্ধারের পর তাকে তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয় এবং তার স্বজনদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেয় পুলিশ। স্বজনদের উপস্থিতিতে তিনি মানসিকভাবে কিছুটা স্বস্তি ফিরে পান।

 

পুলিশ ও স্বজনদের কাছে দেওয়া প্রাথমিক জবানবন্দিতে সানা-উল্লাহ জানান, অপহরণকারীরা তাকে মারধর করে হাত-পা বেঁধে ফেলে এবং তার কাছ থেকে মোবাইল ব্যাংকিং সংক্রান্ত তথ্য, ব্যাংক কার্ড ও ব্যবসায়িক কাজে ব্যবহৃত প্রায় ৪২ হাজার সৌদি রিয়াল ছিনিয়ে নেয়।

 

ভুক্তভোগী সানা-উল্লাহর বাড়ি বাংলাদেশের কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ৯নং মোহাম্মদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে।

 

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তার স্বজন আলামিন সৌদি আরবে একটি মামলা (নং: 4852357) দায়ের করেছেন। মামলায় প্রধান অভিযুক্ত হিসেবে রনি, মনির ও আলামিনসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

 

সৌদি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

 

প্রবাসী কমিউনিটির দাবি, দীর্ঘদিন ধরে হারা শিবচর এলাকায় একটি চক্র প্রবাসীদের টার্গেট করে অপহরণ, চাঁদাবাজি ও ছিনতাই করে আসছে। তারা দ্রুত এই চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

বিনোদন ভিডিও সংবাদ

তারিখ দিয়ে সংবাদ খুজুন

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

সাবেক ছাত্রলীগ নেতা ইমারত পরিদর্শক উজ্জ্বল চন্দ্র দেব এর রঙ্গলীলা – পর্ব ১ “

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ১১:১৬ অপরাহ্ণ
সাবেক ছাত্রলীগ নেতা ইমারত পরিদর্শক উজ্জ্বল চন্দ্র দেব এর রঙ্গলীলা – পর্ব ১ “

নিজস্ব প্রতিনিধি:

ইমারত পরিদর্শক জোন ৫/১ সাবেক ছাত্রলীগ নেতা উজ্জ্বল চন্দ্র দেব আওয়ামী লীগের সাবেক এমপির মাধ্যমে ১০ লাখ টাকা ঘুষ দিয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউকে ইমারত পরিদর্শক পদে চাকরি বাগিয়ে নেন।

সাবেক এমপির প্রভাব খাটিয়ে নিয়োগ তালিকার শীর্ষস্থান করে নেওয়া ছাত্র জীবনে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিল। নোটিশের ভয় দেখিয়ে অর্থ আদাযের অভিনব কৌশল খতিয়ে লাখ লাখ টাকা আয় করেন তিনি। ড্যাপ এ কৃষি জমি হওয়ায় সব বাড়ী প্ল্যান না নিয়ে করা।

এই সুযোগ কাজে লাগিয়ে ভবন মালিকদের মোবাইল কোর্ট এর ভয় দেখিয়ে প্রতি ভবন থেকে ১০ থেকে ২০ লাখ হাতিয়ে নেন।যেসব ভবন মালিক টাকা দিতে অস্বীকার করতো তাদের ২সি নোটিশ দিয়ে থানার পুলিশ এর মাধ্যমে এবং মোবাইল কোর্ট এর মাধ্যমে মোটা অঙ্কের টাকা জরিমানা করেন আবার বিদ্যুৎ এর মিটার নিয়া আসতেন পরবর্তীতে বিদ্যুৎ এর মিটার পূন্যসংযোগ দিতে মোটা অংকের টাকা নেন।।

নির্মাণাধীন ভবনের ভুলত্রুটি বের করে মালিকদের কাছ থেকে ভয় ভীতি দেখিয়ে জিম্মি করে মোটা অংকের অর্থ হাতিয়ে নেন এই ইমারত পরিদর্শক । শুধু তাই নয় অবৈধ ইমারত নির্মাণ ও ভবনে রাজউকের অনুমোদন নেই,কিছু কিছু ভবন নির্মাণের তথ্যাদির বোর্ড থাকলেও পূর্ণাঙ্গ তথ্য অনেক ভবনে নেই। এবং যেটুকু জায়গাই ভবন নির্মাণের অনুমতি দেওয়া হয়েছে তা থেকে অনেক বৃদ্ধি করে ভবন নির্মাণ কাজ চলমান আছে। অনেক ভবনে নেই নিরাপদ বেষ্টনি।

অথচ নির্মাণ হচ্ছে অনুমোদন ছাড়াই ভবন। সাবেক ছাত্রলীগ নেতা ইমারত পরিদর্শক মোহাম্মদপুরের ২৫ /এ নুরজাহান রোডের ব্লক ডি’র চারতলা অবৈধ ভবন নির্মাণে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে এই ইমারত পরিদর্শকের নামে। উজ্জ্বল চন্দ্র দেব এর সম্পদের হিসাব , রাজধানীর বিভিন্ন হোটেলে যাতায়াত মধ্যপন, জুয়া ও নারীর জলসা নিয়ে বিস্তারিত থাকবে ২য় পর্বে।

উপবিভাগীয় প্রকৌশলী (এসডিই) মাসুম বিল্লাহ। বর্তমানে কর্মরত শের-ই-বাংলা নগর ৩নং গণপূর্ত উপবিভাগের এসডিই হিসাবে

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ১১:০০ অপরাহ্ণ
উপবিভাগীয় প্রকৌশলী (এসডিই) মাসুম বিল্লাহ। বর্তমানে কর্মরত শের-ই-বাংলা নগর ৩নং গণপূর্ত উপবিভাগের এসডিই হিসাবে

অনুসন্ধানী প্রতিবেদন:

চাক্রিকে হাতিয়ার বানিয়ে পদ ও পদবী ব্যবহার করে বেনামী ঠিকাদারী ব্যবসাসহ ঘুষ দুর্নীতি আর পার্সেন্টেজ বাণিজ্যে তিনি ক্রমেই হয়ে উঠছেন অপ্রতিরোধ্য। বিতর্কিত মুক্তিযোদ্ধা সাটিফিকেটে, বদৌলতে স্বৈরাচার লীগ সরকারের ফ্যাসিস্ট আওয়ামী নেতা আমির হোসেন আমুর আশ্রয়ে প্রশ্রয়ে চাকরিতে ঢুকে লোভনীয় পোষ্টিং পদোন্নতি নিয়ে বর্তমানে নামে-বেনামে কমপক্ষে ২০ কোটি টাকার সহায়-সম্পদের মালিক হয়েছেন তিনি।

তথ্য সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রের। তার অনিয়ম-দুর্নীতির আরও অনুসন্ধানী প্রতিবেদন দেখতে আমাদের মাতৃভূমির সাথে থাকুন।

অভিযোগে জানা যায়, প্রকৌশলী মাসুম বিল্লাহ ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার শুক্তাগর ইউনিয়নের কাঠিরপাড়া গ্রামের স্থায়ী নিবাসী। তার পিতা ইউনুস আলী ছিলেন ইউনিয়ন আ’লীগের সদস্য।

মাসুম বিল্লাহ বুয়েটে পড়ার সময়ে ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। সেই সুবাদে ঝালকাঠি জেলা ছাত্রলীগের সভাপতির হাত ধরে দুর্নীতির বরপুত্র দক্ষিণাঞ্চলে ফ্যাসিবাদের জনক সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর আশীর্বাদে মুক্তিযোদ্ধা কোটায় (যদিও একাধিক অভিযোগ মাসুম বিল্লার বাবার একজন ভূয়া মুক্তিযোদ্ধা) গণপূর্তের সহকারী প্রকৌশলী পদে চাকরি বাগিয়ে নেন।

পরবর্তীতে ওই আ’লীগ নেতার আশীর্বাদে একের পর এক লোভনীয় পোষ্টিংসহ পেয়ে যান পদোন্নতি। ওই সময়ে রাজাপুরের কাঠিরপাড়া গ্রামে তাদের একটি ভাঙ্গা টিনের ঘর ছিল। কিন্তু গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলী হওয়ার পরে হাতে পেয়ে যান আরব্যরজনীর আলাদ্দিনের চেরাগ। লীগের বদৌলতে আমুর আশীর্বাদে চাকরিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে ওই চেরাগ ঘষে ঘষে চাকরির সল্প সময়ে হয়ে উঠেন কোটিপতি।

স্টাফ অফিসার (সহকারী প্রকৌশলী) থাকাকালে আ’লীগের পছন্দের ঠিকাদারদের কাজ পাইয়ে দিয়ে করতেন মোটা অংকের নগদ কমিশন বাণিজ্য। এসডিই হিসাবে পদোন্নতি নিয়ে বিভিন্ন ভুয়া বিল ভাউচার, প্রকল্পে অনিয়ম ঘুষ দুর্নীতি করে কয়েক কোটি টাকা অবৈধভাবে উপার্জন করেছেন তিনি।

অনুসন্ধানে আরো জানা যায়, ছাত্রলীগ ক্যাডার হিসাবে প্রকৌশলী মাসুম বিল্লাহ বিশেষ বিসিএসে মুক্তিযোদ্ধা কোটায় গণপূর্ত অধিদপ্তরের চাকরিতে ঢুকেন। ২০১৬ সালে তিনি নগর গণপূর্ত বিভাগের স্টাফ অফিসার। সেখানে টেন্ডার সম্পর্কিত যাবতীয় কাজগুলো দেখ্শাুনা করতেন তিনি।

সে সুবাদে গোপালগঞ্জের মাফিয়া ঠিকাদার ছত্রলীগের আরেক ক্যাডার দীন ইসলামের এস এ এন্টারপ্রাইজসহ আ’লীগের বিভিন্ন প্রতিষ্ঠানকে জাল-জালিয়াতির মাধ্যমে কাজ পাইয়ে দিয়ে তিনি নগদ ১% ক্ষেত্র বিশেষ ২% হিসাবে তিনটি অর্থবছরে প্রায় ২ কোটি টাকা কমিশন বাণিজ্য করেছেন।

পরবর্তীতে আওয়ামী প্রভাব কাজে লাগিয়ে, অবৈধ অর্থের জোড়ে পদোন্নতি নিয়ে এসডিই হিসাবে মিরপুর উপবিভাগ-২ এর দায়িত্ব নিয়ে সেখানে পাইকপাড়া এপার্টমেন্টসহ বিভিন্ন প্রকল্পের কাজে এ্যাডভান্স বিল প্রদানের পাশাপাশি বিবিধ জাল-জালিয়াতির মাধ্যমে কয়েক কোটি টাকা লোপাট করেন ঊদ্ধতনদের যোগসাজশে।

সেখানে প্রায় ৪ বছর থাকার পরে আমুর সুপারিশে ঢাকা থেকে ঢাকায় শের-ই-বাংলা নগর ৩নং উপবিভাগে পোষ্টিং বাগিয়ে নিয়ে পরোক্ষ ঠিকাদারীসহ ঘুষ বাণিজ্যে আরো অপ্রতিরোধ্য হয়ে উঠেন তিনি।

২৮ মার্চ ২০২৪ইং থেকে শুরু করে জুলাই বিপ্লবের পরে আওয়ামী ফ্যাসিবাদ বিদায় নিলেও অবৈধ অর্থের জোড়ে প্রকৌশলী মাসুম বিল্লাহ স্ব-মহিমায় বহালতবিয়তে আছেন একই চেয়ারে।

এ নিয়ে শোষিত বঞ্চিত কর্মকর্তা ও ঠিকাদারদের মধ্যে বিরাজ করছে চাঁপা ক্ষোভ ও উত্তেজনা। এই ক্ষোভ ও উত্তেজনার সূত্র ধরে বঞ্চিত প্রতারিতদের রোষাণলে পড়ে এই পূর্ত কর্মকর্তা যে কোন সময়ে লাঞ্চিত বা রক্তাক্ত হলে এর দায়ভার বর্তমান গণপূর্ত প্রশাসনকে-ই নিতে হবে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক বৈষম্য বিরোধী প্রকৌশলী।

অপরদিকে, মাসুম বিল্লাহ কাস্টমস্ কর্মকর্তা বড় ভাই সফিউল বসর মিলে গ্রামের ভাঙ্গা টিনের ঘর ভেঙে একটি ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করেছেন। বাবা মা স্ত্রী বড় ভাইসহ বিভিন্ন আত্মীয়-স্বজনের নামে রাজাপুর উপজেলায় প্রায় ১০০ বিঘা জমি ক্রয় করেছেন এই প্রকৌশলী। রাজধানী ঢাকা উত্তরা বনশ্রী সাভারসহ বিভিন্ন জায়গায় করেছেন একাধিক ফ্লাট, নামে-বেনামে বিভিন্ন সম্পত্তি ক্রয় করেছেন।

দুর্নীতি দমন কমিশন দুদকে তার বিরুদ্ধে ইতেপূর্বে জমা হয়েছে একাধিক অভিযোগ। সম্প্রতি দুদক তার ভূয়া মুক্তিযুদ্ধের সনদ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মাসুম বিল্লাহ, তার বড় ভাই শফিউল বসর ও তার স্ত্রী নাইমা আক্তার সুমার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে ।

নাম প্রকাশে অনিচ্ছুক কাঠিরপাড়া গ্রামের বেশ কয়েকজন বাসিন্দা আমাদের প্রতিনিধিকে বলেন, বিগত আ’লীগ আমলে এরা অবৈধভাবে প্রচুর অর্থ আয় করেছেন। স্থানীয় আ’লীগের ইউনিয়ন উপজেলা ও সংসদ নির্বাচনে ব্যাপক অর্থ খরচ করতেন। তাদের বাসায় সব সময় বিপুল পরিমাণ নগদ অর্থ ও স্বর্ণ মজুদ থাকতো।

২০২৪ সালের ৫ অক্টোবর তাদের নগদ অর্থের সন্ধান পেয়ে ডাকাতরা অস্ত্রের মুখে বিপুল পরিমাণ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। বেশ কয়েকজন গ্রামবাসী অভিযোগ করে বলেন তাদের বাড়ি থেকে আনুমানিক ১৫-২০ কোটি টাকা ও কয়েকশো ভরি স্বর্ণ লুট হয়। কিন্তু থানার এজাহারে মাসুম বিল্লাহ ও সফিউল বসর ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখ করেছিলেন ১৩ ভরি সোনার গহনা,

নগদ ৭ লাখ ৫৭ হাজার টাকা ও চারটি মোবাইল ফোন। কারণ এতো বিশাল পরিমান অর্থ ও স্বর্ণের বৈধ হিসাব তাদের কাছে ছিল না। অবৈধ অর্থ সম্পদ নিয়ে ধরা পড়ার ভয়ে তারা মিথ্যার আশ্রয় নেন। আরো বেশ কয়েকজন বলেন, ৫ ই আগস্ট শেখ হাসিনার পতন হলে অনেক আ’লীগ নেতারা পালিয়ে যাওয়ার আগে তাদের বাড়িতেও বিপুল পরিমাণ অর্থ রেখে গিয়েছিলেন।

এর আগেও তাদের বিরুদ্ধে দুর্নীতির ও ভুয়া মুক্তিযোদ্ধার সনদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আসলেও অর্থ ও ক্ষমতার প্রভাব খাটিয়ে তা অদৃশ্য করে দিতেন। তার বাবা ইউনুস আলী ছিলেন একেবারেই হতদরিদ্র। সামান্য একটু কৃষি জমি ছাড়া এদের তেমন কোন সম্পদ ছিল না। অথচ আ’লীগ ক্ষমতায় আসার পরে ভুয়া মুক্তিযোদ্ধা সেজে ছেলেদের সরকারি চাকরি পাইয়ে দিয়ে এখন নামে-বেনামে প্রায় অর্ধশত কোটি টাকার মালিক হয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক গণপূর্তের বেশ কয়েকজন প্রকৌশলী ও খুলনা কাস্টমসের ও কর্মকর্তা-কর্মচারীরা বলেন, প্রকৌশলী মাসুম বিল্লাহ ও কাস্টমস্ কর্মকর্তা শফিউল বসর আমির হোসেন আমুর আত্মীয় হিসেবে নিজেদের পরিচয় দিতেন। সেই প্রভাবের তাদের বিরুদ্ধে ভয়ে কেউ মুখ খুলতো না।

দাউদকান্দি উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান শাহীন পুনর্বহাল

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ২:০৫ পূর্বাহ্ণ
দাউদকান্দি উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান শাহীন পুনর্বহাল

 

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার দাউদকান্দি উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান শাহীনকে পুনরায় দায়িত্ব প্রদান করে বহাল করা হয়েছে। গত ১৬ মার্চ ২০২৩ তারিখে স্থানীয় সরকার বিভাগের সহকারী কমিশনার আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়।

পুনর্বহাল হওয়ার পর কামরুজ্জামান শাহীন জানান, একটি মিথ্যা মামলার কারণে দীর্ঘ দিন তাকে ইউনিয়নের জনগণের সেবা থেকে দূরে থাকতে হয়েছে। এতে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা পাওয়া থেকে বঞ্চিত ছিলেন।

তিনি আরও বলেন, “আল্লাহর অশেষ রহমতে আমি আবার আমার ইউনিয়নের জনগণের সেবা করার সুযোগ পেয়েছি। এজন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।” এ সময় তিনি ইউনিয়নবাসীর কাছে দোয়া কামনা করেন এবং জনগণের প্রকৃত সেবক হিসেবে পাশে থাকার অঙ্গীকার করেন।

রিয়াদে প্রবাসী অপহরণ: ‘রনি গ্রুপ’-এর নির্যাতনে সর্বস্বান্ত সানা-উল্লাহ, মামলা দায়ের সাবেক ছাত্রলীগ নেতা ইমারত পরিদর্শক উজ্জ্বল চন্দ্র দেব এর রঙ্গলীলা – পর্ব ১ “ উপবিভাগীয় প্রকৌশলী (এসডিই) মাসুম বিল্লাহ। বর্তমানে কর্মরত শের-ই-বাংলা নগর ৩নং গণপূর্ত উপবিভাগের এসডিই হিসাবে দাউদকান্দি উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান শাহীন পুনর্বহাল রমজানের তাৎপর্য তুলে ধরে চট্টগ্রামে বেস্ট ফ্লাই ও বঙ্গনিউজের ইফতার আয়োজন ভারত থেকে ৫ হাজার টন ডিজেল আসছে আজ খালেদা জিয়াকে নিয়ে অশালীন বক্তব্য, পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনে অভিযুক্ত ৫ দৈনিক “প্রতিদিনের কাগজ” ও সম্পাদকের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন: ময়মনসিংহ জেলা প্রশাসকের তদন্ত প্রতিবেদনে নিশ্চিত দাউদকান্দিতে প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়া করে ১১ লাখ টাকা আত্মসাৎ: প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল বাবার ধর্ষণে চার মাসের অন্তঃসত্ত্বা দশম শ্রেণির ছাত্রী,  অভিযোগ ঘিরে বিতর্ক: খোকসা থানার ওসির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, তদন্তের দাবি তিতাসে ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী নরসিংদীতে কিশোরীকে ধর্ষণের পর হত্যা: ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি বহিষ্কার তিতাসে সদ্য প্রয়াত কবি আলী আশরাফ খানের স্মরণে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত  যশোরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৯ বায়োফার্মার হাজার কোটি টাকার দুর্নীতি: লকিয়তুল্লাহ এখনো ধরাছোঁয়ার বাইরে ছাত্রদলের সাবেক নেতার বিরুদ্ধে ট্রলারের ইঞ্জিন চুরির অভিযোগ তিতাসে বিএনপি নেতা মাহফুজ সরকারের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  কোন দলাদলি নয় উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান —আখতার হোসেন  ভাঙ্গায় চাঞ্চল্যকর রাজ্জাক হত্যা মামলা তদন্তে পুলিশ সুপারের ঘটনাস্থল পরিদর্শন  অফিস খুলে আওয়ামী লীগের দলীয় কার্যক্রম পরিচালনার চেষ্টায় জামায়াতের উদ্বেগ ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা’ তারাবি না পড়লে রোজা হবে কি? এক নজরে ৫০ সদস্যের মন্ত্রিসভা তিতাস গ্যাসের মহাব্যবস্থাপক সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়!  বিক্ষোভের ডাক এনসিপির পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় বিজয়ী শাহজাহান, মিষ্টিমুখ-কুশল বিনিময়