খুঁজুন
শনিবার, ৭ মার্চ, ২০২৬, ২২ ফাল্গুন, ১৪৩২

দৈনিক “প্রতিদিনের কাগজ” ও সম্পাদকের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন: ময়মনসিংহ জেলা প্রশাসকের তদন্ত প্রতিবেদনে নিশ্চিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৪:৩৮ পূর্বাহ্ণ
দৈনিক “প্রতিদিনের কাগজ” ও সম্পাদকের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন: ময়মনসিংহ জেলা প্রশাসকের তদন্ত প্রতিবেদনে নিশ্চিত

 

দৈনিক “প্রতিদিনের কাগজ” ও পত্রিকাটির প্রধান সম্পাদক মোঃ খায়রুল আলম রফিকের বিরুদ্ধে আনীত অভিযোগের কোনো ভিত্তি পাওয়া যায়নি বলে ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয় নিশ্চিত করেছে।

গত ২৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে দৈনিক প্রলয় পত্রিকার নির্বাহী সম্পাদক মাওলানা শহীদুল ইসলাম মোঃ খায়রুল আলম রফিকের বিরুদ্ধে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে একটি অভিযোগ দায়ের করেন। বিষয়টি আমলে নিয়ে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ের মাধ্যমে ডিএফপিতে প্রেরণ করা হয়েছে।

পরবর্তীতে সহকারি কমিশনার মোঃ শফিকুল ইসলাম তদন্ত ও অনুসন্ধান পরিচালনা করেন। তদন্তের পর সমস্ত কাগজপত্র যাচাই-বাছাই করে প্রমাণিত হয়েছে যে, অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। খায়রুল আলম রফিকের বিরুদ্ধে আনা অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, “দৈনিক ‘প্রতিদিনের কাগজ’-এর প্রধান সম্পাদক খায়রুল আলম রফিকের বিরুদ্ধে আনীত অভিযোগের পক্ষে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। অভিযোগটি অমূলক ও ভিত্তিহীন।”

খায়রুল আলম রফিক বলেন, “আমি শুরু থেকেই নির্দোষ ছিলাম। আজকের তদন্ত রিপোর্ট তা প্রমাণ করেছে। যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে হেয় করার চেষ্টা করেছে, ভবিষ্যতে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা রয়েছে।”

উল্লেখ্য, দৈনিক “প্রতিদিনের কাগজ” দীর্ঘদিন ধরে ময়মনসিংহ অঞ্চলসহ সারাদেশে জনপ্রিয় ও নির্ভরযোগ্য সংবাদপত্র হিসেবে পাঠকমহলে পরিচিত। সারাদেশে জনপ্রিয় হওয়ার কারণে ঈশ্বরিত হয়ে এই চক্রটি অভিযোগ দাখিল করেছে। প্রকাশিত তদন্ত প্রতিবেদন কর্তৃপক্ষের মর্যাদা এবং পত্রিকার নিরপেক্ষতার বিষয়টি আরও একবার প্রমাণিত করেছে।

বিনোদন ভিডিও সংবাদ

তারিখ দিয়ে সংবাদ খুজুন

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

দাউদকান্দিতে প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়া করে ১১ লাখ টাকা আত্মসাৎ: প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৬:৪০ অপরাহ্ণ
দাউদকান্দিতে প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়া করে ১১ লাখ টাকা আত্মসাৎ: প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

 

 

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ইছাপুর গ্রামে

এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার করে ১১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ  প্রতিবাদে এলাকবাসী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করছেন। আজ শুক্রবার দুপুরে দাউদকান্দি উপজেলা ঢাকা মতলব সড়কেে ইছাপুর দেওয়ান বাড়ির সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

ভুক্তভোগী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ভুক্তভোগী মালয়েশিয়া প্রবাসী আলমগীর হোসেন দীর্ঘ ১১ বছর প্রবাসে কাজ করে সংসারের ভার বহন করে আসছেন। তার সংসারে স্ত্রী স্বপ্না আক্তার ও তিন সন্তান নিয়ে সুখেই চলছিল। ২/৩ বছর আগে তার স্ত্রী স্বপ্না পাশের বাড়ির যুবক হাবিব এর সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে। প্রবাসী আলমগীরের ৬/৭ বছরের আয়-রোজগার স্ত্রী রক্ষিত প্রায় ১১ লাখ টাকা হাতিয়ে নেয়। এ নিয়ে এলাকাবাসীর নিকট বিচার চাইলে এ টাকা ফেরত দিবা এবং তারা আর পরকীয়া জড়াবেনা লিখিত অঙ্গিকার নামা দেয়। সে দেশের আসার তার স্ত্রী চলে যায় এবং হাবিব প্রবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের করে এবং তাকে বিভিন্ন মুহুকি ধমকি দিচ্ছে।

এ ঘটনায় স্থানীয়দের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের পর উপজেলার ইছাপুর গ্রামের দেওয়ান বাড়ি জামে মসজিদের সামনের সড়কে এ কর্মসূচি পালন করা হয়।

 

এ ব্যাপারে এলাকাবাসী রানু দেওয়ান ও হারুন দেওয়ান বলেন, প্রবাসী আলমগীর হোসেন একটা সাজানো গুছানো সংসার ছিল। মহিলা পাশের বাড়ির হাবিব এর পরকীয়ায় পড়ে তার কষ্টের ১১ লাখ টাকা নিয়ে গেছে। আমরা একবার দরবার সালিশ করে দিয়েছিলাম। তার স্টাম্পে অঙ্গিকার করেছিল। তার তা ভঙ্গ করে উল্টো প্রবাসীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এলাকাবাসী আরও বলেন, বক্তব্য যাবে

 

ভুক্তভোগী প্রবাসী আলমগীর হোসেন বলেন, স্ত্রী স্বপ্নাকে বিয়ে করে তিন সন্তান কে সুখে ছিলাম। বখাটে যুবক হাবিব আমার স্ত্রী সাথে পরকীয়া করে ১১ লাখ টাকা নিয়ে চলে গেছে। আমার তিন সন্তান কে এতিম করে প্রবাসী জীবনের সকল কিছু তছনছ করেছে। আমি এর বিচার চাই। তিনি আরও বলেন,….

সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৯:১১ অপরাহ্ণ
সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

 

হালিম সৈকত, কুমিল্লা।

বাংলাদেশ জামায়াতে ইসলামী তিতাস উপজেলা শাখার উদ্যোগে সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৩ মার্চ ২০২৬ মঙ্গলবার দুপুর ২ টায় তিতাস উপজেলার বাতাকান্দি বাজার সংলগ্ন বিসমিল্লাহ কমিউনিটি সেন্টারে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলার আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যাপক আব্দুল মতিন।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মোঃ নাজিম উদ্দীন মোল্লা।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিতাস উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ইঞ্জিনিয়ার শামীম সরকার বিজ্ঞ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মোঃ সালাউদ্দিন সরকার।

 

এসময় আরও বক্তব্য রাখেন, দাউদকান্দি উপজেলা জামায়াতের আমির মোঃ মনিরুজ্জামান বাহালুল,খেলাফত মজলিস তিতাস উপজেলার সাধারণ সম্পাদক নূর নবী, ইসলামী ছাত্রশিবির উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক মহিউদ্দিন মাহমুদ, হোমনা উপজেলা জামায়াতের আমির মাওলানা সাইদুল হক,

 

মেঘনা উপজেলার আমির লোকমান হোসেন, তিতাস উপজেলা ব্যবসায়ী ফোরামের সভাপতি মোহাম্মদ ছবির হোসেন, ইঞ্জিনিয়ার ইব্রাহিম খলিল, ডাক্তার সাইদুল ইসলাম নাজমুল, কড়িকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ডাক্তার শাহাবুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দীন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোশাররফ হোসেন মুন্সি, ডাঃ এমদাদ হোসন, এমদাদুল হক ভূইয়া,

বিশিষ্ট ব্যবসায়ী রিয়াজুল হক, রিপন হাসান নিপু, সাবেক বায়তুল মাল সদস্য হাজী সিদ্দিকুর রহমান, জাকির হোসেন মেম্বার, সালাহউদ্দিন ভূইয়া মেম্বার, হানিফ প্রধান মেম্বার, ওমর ফারুক মেম্বার, তিতাস প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ কবির হোসেন, তিতাস উপজেলা প্রেসক্লাবের সভাপতি নাজমুল করিম ফারুক, সিনিয়র সাংবাদিক হানিফ খান, সহকারী সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ও সাতানী ইউনিয়নের মনির হোসেন প্রমূখ।

এসময় আরও উপস্থিত ছিলেন, মোফাজ্জল হোসেন মেম্বার, ডালিম মেম্বার, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন প্রমূখ।

ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে অতিথিদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখার আহ্বান জানান।

বাবার ধর্ষণে চার মাসের অন্তঃসত্ত্বা দশম শ্রেণির ছাত্রী, 

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৭:৪৪ অপরাহ্ণ
বাবার ধর্ষণে চার মাসের অন্তঃসত্ত্বা দশম শ্রেণির ছাত্রী, 

 

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় এক বাবার (৩৭) বিরুদ্ধে নিজের মেয়েকে (১৫) ধর্ষণের অভিযোগ উঠেছে। এতে ভুক্তভোগী কিশোরী চার মাসের অন্তঃসত্ত্বা হয়েছে বলে জানা গেছে।

এদিকে ঘটনা জানাজানি হলে স্থানীয় বিক্ষুব্ধ জনতা অভিযুক্তদের বসতবাড়ি তালাবদ্ধ করে দিয়েছে।

ভুক্তভোগী কিশোরী স্থানীয় একটি মাদরাসার দশম শ্রেণির ছাত্রী।

মঙ্গলবার (৩ মার্চ) রাতে ঘটনার সত্যতা নিশ্চিত করেন শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান।

স্থানীয়রা জানান, শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের অভিযুক্ত ব্যক্তি তার মেয়েকে দীর্ঘদিন ধরে শারীরিক নির্যাতন করে আসছিলেন।

সম্প্রতি ওই কিশোরীর শারীরিক অবস্থার পরিবর্তন লক্ষ্য করলে তার মা তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে ডাক্তারি পরীক্ষায় ওই কিশোরী প্রায় চার মাসের অন্তঃসত্ত্বা বলে নিশ্চিত হওয়া যায়।

পরে বিষয়টি বাড়িতে জানাজানি হলে কিশোরীর মা ও বাবার মধ্যে তুমুল ঝগড়া হয়। এই ঘটনায় লজ্জা ও আতঙ্কে গত ৭ দিন আগে কিশোরীকে গর্ভপাত করানোর উদ্দেশ্যে তার মা পাশের উপজেলায় নানাবাড়ি নিয়ে যান।

কিন্তু বিষয়টি স্থানীয়ভাবে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

ভুক্তভোগীর মামার বাড়ির এলাকার স্থানীয় ইউপি সদস্য মোশাররফ হোসেন, ওয়ার্ড বিএনপির সেক্রেটারি খোরশেদ আলম, ওয়ার্ড যুবদলের সভাপতি সাখাওয়াত হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি জানতে পেরে ঘটনার সত্যতা নিশ্চিত করে কিশোরীর পরিবারকে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য চাপ দেন।

কিন্তু পরিবারের পক্ষ থেকে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলতে থাকলে ক্ষিপ্ত হয়ে ওঠে এলাকাবাসী। এরপর মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে বিক্ষুব্ধ লোকজন অভিযুক্তের বাড়িতে তালা ঝুলিয়ে দেয়।

শাহরাস্তি মডেল থানার ওসি মীর মাহবুবুর রহমান বলেন, স্থানীয়দের মাধ্যমে ঘটনা জানতে পেরে ভুক্তভোগীর বাড়িতে পুলিশ পাঠিয়েছি।

সেখানে বাড়িতে তালাবদ্ধ পেয়ে তার নানার বাড়িতে খোঁজ নিয়েও ভুক্তভোগী বা তার পরিবারের কাউকে পাওয়া যায়নি। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি।

দৈনিক “প্রতিদিনের কাগজ” ও সম্পাদকের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন: ময়মনসিংহ জেলা প্রশাসকের তদন্ত প্রতিবেদনে নিশ্চিত দাউদকান্দিতে প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়া করে ১১ লাখ টাকা আত্মসাৎ: প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল বাবার ধর্ষণে চার মাসের অন্তঃসত্ত্বা দশম শ্রেণির ছাত্রী,  অভিযোগ ঘিরে বিতর্ক: খোকসা থানার ওসির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, তদন্তের দাবি তিতাসে ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী নরসিংদীতে কিশোরীকে ধর্ষণের পর হত্যা: ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি বহিষ্কার তিতাসে সদ্য প্রয়াত কবি আলী আশরাফ খানের স্মরণে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত  যশোরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৯ বায়োফার্মার হাজার কোটি টাকার দুর্নীতি: লকিয়তুল্লাহ এখনো ধরাছোঁয়ার বাইরে ছাত্রদলের সাবেক নেতার বিরুদ্ধে ট্রলারের ইঞ্জিন চুরির অভিযোগ তিতাসে বিএনপি নেতা মাহফুজ সরকারের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  কোন দলাদলি নয় উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান —আখতার হোসেন  ভাঙ্গায় চাঞ্চল্যকর রাজ্জাক হত্যা মামলা তদন্তে পুলিশ সুপারের ঘটনাস্থল পরিদর্শন  অফিস খুলে আওয়ামী লীগের দলীয় কার্যক্রম পরিচালনার চেষ্টায় জামায়াতের উদ্বেগ ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা’ তারাবি না পড়লে রোজা হবে কি? এক নজরে ৫০ সদস্যের মন্ত্রিসভা তিতাস গ্যাসের মহাব্যবস্থাপক সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়!  বিক্ষোভের ডাক এনসিপির পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় বিজয়ী শাহজাহান, মিষ্টিমুখ-কুশল বিনিময় পবিত্র রমজান মাস শুরুর তারিখ ঘোষণা করল ওমান পার্লামেন্টে গেলে ড. ইউনূসের ৬৬৬ কোটি টাকা লুটপাটের বিচার করব: তারেক রহমান দেবিদ্বার জোনাল অফিসে কর্মরত লাইন টেকনিশিয়ান মোঃ নজরুল ইসলামের বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ তারুণ্যের প্রতীক সম্পাদক মোহাম্মদ মাসুদ-এর জন্মদিন আজ ইঞ্জিনিয়ার সবুরের হাত ধরে  আওয়ামী লীগে যোগ দেওয়া আনোয়ারের দলবদল নিয়ে গুঞ্জন বিদেশিদের জন্য নতুন নিয়ম কার্যকর করল সৌদি আরব প্রেস টেবিল: দল নিরপেক্ষ সাংবাদিকদের নিরাপত্তা ও মর্যাদার প্রশ্ন ৫ দফায় কত টাকা বাড়ল স্বর্ণের দাম? ইসির ওপর আস্থা আছে, আশা করি তারা সুষ্ঠু নির্বাচন করতে পারবে: মির্জা ফখরুল