খুঁজুন
শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫ ফাল্গুন, ১৪৩২

তিতাসে ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:১০ অপরাহ্ণ
তিতাসে ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী

 

 

হালিম সৈকত,কুমিল্লা।।

 

“ডায়াবেটিসকে জানুন, ব্যবস্থা নিন”তিতাস ডায়াবেটিক সমিতির আয়োজনে ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

 

আজ শনিবার ২৮ ফেব্রুয়ারি সকাল ১১ টায় উপজেলার বন্দরামপুরস্থ তিতাস ডায়াবেটিক হাসপাতাল হলরুমে তিতাস ডায়াবেটিক সমিতির নির্বাহী সদস্য জনাব শাহ আলমের সভাপতিত্বে ডায়াবেটিস রোগ, সচেতনতা, এবং প্রতিরোধ বিষয় নিয়ে স্বাগত বক্তব্য রাখেন তিতাস ডায়াবেটিস সমিতির প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়া। এসময়ে আরো বক্তব্য রাখেন তিতাস ডায়াবেটিক সমিতির মেডিকেল অফিসার ডাক্তার অর্জুন চন্দ্র চৌধুরী, সাংবাদিক হালিম সৈকত, তিতাস ডায়াবেটিক হাসপাতালের কোষাধ্যক্ষ নোমান প্রমূখ।

 

এতে আরো উপস্থিত ছিলেন তিতাস ডায়াবেটিক সমিতির নির্বাহী সদস্য মাহাবুব,জসিম উদ্দিন,আজীন সদস্য মনির হোসেন (মজনু মিয়া)।

আলোচনা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ গৌরীপুর হোমনা সড়কে র‍্যালিতে অংশগ্রহণ করেন।

বিনোদন ভিডিও সংবাদ

তারিখ দিয়ে সংবাদ খুজুন

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭ 

নরসিংদীতে কিশোরীকে ধর্ষণের পর হত্যা: ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি বহিষ্কার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২৭ অপরাহ্ণ
নরসিংদীতে কিশোরীকে ধর্ষণের পর হত্যা: ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি বহিষ্কার

নরসিংদীতে কিশোরীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হযরত আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে নরসিংদী সদর উপজেলা বিএনপি তাকে বহিষ্কার করে। এছাড়াও শুক্রবার রাতে এ ঘটনায় করা মামলার প্রধান আসামি নূরাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

এর আগে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বাবার কাছ থেকে অপহরণ করে কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে। এরপর জেলার মহিষাশুড়া ইউনিয়নের একটি সরিষা খেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আহম্মদ আলী দেওয়ানসহ ৫ জনকে বৃহস্পতিবার দিবাগত রাতে মাধবদীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে পুলিশ।

 

ভুক্তভোগী কিশোরীর পরিবার জানায়, ১৫ দিন আগে বাসায় ফেরার পথে মেয়েকে জোর করে তুলে নিয়ে ধর্ষণ করা হয়। বিচারের আশায় তারা যান স্থানীয় সাবেক ইউপি সদস্য আহমদুল্লাহর কাছে। কিন্তু বিচার তো মেলেনি উল্টো এলাকা ছেড়ে যেতে বলা হয় তাদের। এদিকে, ইউপি সদস্যের কাছে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠে অভিযুক্তরা। গত বুধবার রাতে মেয়েকে নিরাপদে খালার বাড়িতে রেখে আসতে যাচ্ছিলেন বাবা। কিন্তু বিলপাড় এলাকায় তাকে অপহরণ করে নিয়ে যায় নূরার নেতৃত্বে ছয়জন। পরদিন বৃহস্পতিবার সকালে একই এলাকার সরিষা খেতে কিশোরীর মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পাঠানো হয় সদর হাসপাতালের মর্গে।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, ধর্ষণের ঘটনায় ৯ জনকে আসামি করে মামলা দায়েরের পর বৃহস্পতিবার রাতে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং তাদের আইনের আওতায় আনা হবে।

তিতাসে সদ্য প্রয়াত কবি আলী আশরাফ খানের স্মরণে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত 

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০৩ অপরাহ্ণ
তিতাসে সদ্য প্রয়াত কবি আলী আশরাফ খানের স্মরণে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত 

 

হালিম সৈকত, কুমিল্লা।।

কুমিল্লার তিতাসে তিউসেক-এর উদ্যোগে সদ্য প্রয়াত কবি আলী আশরাফ খানের স্মরণে শোক সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ২৭ ফেব্রুয়ারি বিকালে উপজেলার বাতাকান্দি বিসমিল্লাহ কমিউনিটি সেন্টারে তিতাসের স্বেচ্ছাসেবক কমিউনিটি তিউসেক কর্তৃক আয়োজিত মানবিক নক্ষত্র, কবি ও কলামিস্ট আলী আশরাফ খান-এর স্মরণে শোক সভা দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

তিতাস উপজেলা স্বেচ্ছাসেবক কমিউনিটি তিউসেক এর সভাপতি মোহাম্মদ সাজ্জাদ হোসেন সজীবের সভাপতিত্বে

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবেশ বন্ধু ও জাতীয় কৃষি পদক প্রাপ্ত ব্যক্তিত্ব অধ্যাপক মতিন সৈকত।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক হানিফ খাঁন, সামাজিক সংগঠন সৃষ্টির সাবেক সভাপতি ব্যাংকার মোহাম্মদ শাহ আলম, সৃষ্টির বর্তমান সভাপতি সাইদুল ইসলাম স্বপন, সাবেক অবসরপ্রাপ্ত বিজিবি কর্মকর্তা ফারুক কামাল, বয়েজার স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সুমন সরকার, আনন্দ মাল্টিমিডিয়া স্কুলের অধ্যক্ষ নজরুল ইসলাম সরকার, স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস ক্লাবের প্রতিষ্ঠাতা,

নিরাপদ চিকিৎসা চাই সংগঠন কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক হালিম সৈকত, ডাঃ শাহাবুদ্দিন, অধূমপায়ী সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ সবুজ মিয়া, গৌরীপুর বাজারের ব্যবসায়ী দেলোয়ার হোসেন, সাবেক সার্জেন্ট জামাল হোসেন, হিলফুল ফুজুল সংগঠনের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল প্রমূখ।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলওয়াত করেন নিরাপদ চিকিৎসা চাই সংগঠনের কুমিল্লা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক তৈয়ব আলী।

স্বাগত বক্তব্য রাখেন ফ্রেন্ডস ক্লাবের কেন্দ্রীয় সভাপতি মোঃ শরীফুল ইসলাম।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, তিউসেক এর সাধারণ সম্পাদক মোঃ বশির আহমেদ।

এসময় আরও যারা উপস্থিত ছিলেন, কবি মোহাম্মদ শাহ জামান শুভ, উলুকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন, ফ্রেন্ডস ক্লাব তিতাস উপজেলা শাখার সভাপতি গোলাম সারোয়ার মাসুম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব তোফায়েল আহমেদ তপু,

মাসুদ রানা, মোঃ নবীর হোসেন, মহসিন মুন্সি, বন্ধনের শরীফুল ইসলাম, সাংবাদিক আব্দুল হালিম, সেলিম ভূইয়া, শফিকুল ইসলাম, জিয়াউর রহমান, সজিব হোসেন, হৃদয় প্রমূখ।

যশোরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৯

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ণ
যশোরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৯

যশোরের অভয়নগর উপজেলায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ৯ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে বাঘুটিয়া ইউনিয়নের ভাটপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গেল বুধবার পারিবারিক কবরস্থান নিয়ে বিএনপির সমর্থক আশিক ও জামায়াত সমর্থক সাত্তারের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে জামায়াত সমর্থক সাত্তার আহত হন। এর প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে ইউনিয়ন জামায়াতের সভাপতি শের আলীর নেতৃত্বে একটি মিছিল বের হয়। আসরের নামাজের পর দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে।

সংঘর্ষে জামায়াতের মাসুদ কামাল, বুখারী, জাহাঙ্গীর হোসেন ও আহাদ মোল্লাসহ চারজন আহত হন। বিএনপির ইকবাল, খালিদ শেখ, ইউসুফ হোসেন, ফোরকানসহ পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে।

খবর পেয়ে ঘটনাস্থলে অভয়নগর আর্মি ক্যাম্পের টহল দল ও থানা পুলিশ মোতায়েন করা হয়। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

তিতাসে ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী নরসিংদীতে কিশোরীকে ধর্ষণের পর হত্যা: ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি বহিষ্কার তিতাসে সদ্য প্রয়াত কবি আলী আশরাফ খানের স্মরণে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত  যশোরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৯ বায়োফার্মার হাজার কোটি টাকার দুর্নীতি: লকিয়তুল্লাহ এখনো ধরাছোঁয়ার বাইরে ছাত্রদলের সাবেক নেতার বিরুদ্ধে ট্রলারের ইঞ্জিন চুরির অভিযোগ তিতাসে বিএনপি নেতা মাহফুজ সরকারের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  কোন দলাদলি নয় উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান —আখতার হোসেন  ভাঙ্গায় চাঞ্চল্যকর রাজ্জাক হত্যা মামলা তদন্তে পুলিশ সুপারের ঘটনাস্থল পরিদর্শন  অফিস খুলে আওয়ামী লীগের দলীয় কার্যক্রম পরিচালনার চেষ্টায় জামায়াতের উদ্বেগ ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা’ তারাবি না পড়লে রোজা হবে কি? এক নজরে ৫০ সদস্যের মন্ত্রিসভা তিতাস গ্যাসের মহাব্যবস্থাপক সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়!  বিক্ষোভের ডাক এনসিপির পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় বিজয়ী শাহজাহান, মিষ্টিমুখ-কুশল বিনিময় পবিত্র রমজান মাস শুরুর তারিখ ঘোষণা করল ওমান পার্লামেন্টে গেলে ড. ইউনূসের ৬৬৬ কোটি টাকা লুটপাটের বিচার করব: তারেক রহমান দেবিদ্বার জোনাল অফিসে কর্মরত লাইন টেকনিশিয়ান মোঃ নজরুল ইসলামের বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ তারুণ্যের প্রতীক সম্পাদক মোহাম্মদ মাসুদ-এর জন্মদিন আজ ইঞ্জিনিয়ার সবুরের হাত ধরে  আওয়ামী লীগে যোগ দেওয়া আনোয়ারের দলবদল নিয়ে গুঞ্জন বিদেশিদের জন্য নতুন নিয়ম কার্যকর করল সৌদি আরব প্রেস টেবিল: দল নিরপেক্ষ সাংবাদিকদের নিরাপত্তা ও মর্যাদার প্রশ্ন ৫ দফায় কত টাকা বাড়ল স্বর্ণের দাম? ইসির ওপর আস্থা আছে, আশা করি তারা সুষ্ঠু নির্বাচন করতে পারবে: মির্জা ফখরুল প্রবাসী কর্মীদের বড় সুখবর দিলো মালয়েশিয়া কারওয়ান বাজার মোড় অবরোধ সারাদেশে ১৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, বাতিল ৭২৩ : ইসি মুস্তাফিজের ১২ কোটি টাকার কী হবে, আইপিএলের নিয়ম যা বলছে নাহিদের বছরে আয় ৩২ লাখ টাকা, স্থাবর সম্পদে উল্লেখ করেননি কিছু