খুঁজুন
শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ৬ চৈত্র, ১৪৩২

সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১১ সুবিধা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২ নভেম্বর, ২০২৫, ৪:৪৮ অপরাহ্ণ
সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১১ সুবিধা

 

বিনোদন ডেস্ক:

 

যদি প্রশ্ন করা হয় তবে বেশিরভাগই উত্তর দেবেন, একজন সাংবাদিকের সঙ্গে প্রেম করা সহজ নয়। এর বড় কারণ হলো তারা পরিশ্রম অনুযায়ী উপার্জন করতে পারে না, এমনকী তারা কাজের প্রতি অনেক বেশি নিবেদিত থাকে। সবার ছুটি থাকলেও তাদের ছুটি মেলে কম। যে কারণে প্রিয়জন এবং পরিজনদের সময়ও দিতে পারে না। জেনেশুনে এমন মানুষের সঙ্গে সম্পর্কে জড়ানোর সাহস ক’জনেরই বা থাকে!

 

এটি ঠিক যে একজন সাংবাদিকের সঙ্গে ভালোবাসার সম্পর্কে জড়ানো সহজ কথা নয়। তবে এটিও ঠিক যে, এটি ততটাও অলাভজনক নয়, যতটা মানুষেরা মনে করেন। সাংবাদিকের সঙ্গে জীবন জড়ালে আপনি অনেক ক্ষেত্রে লাভবান হবেন, অনেক বেশি অভিজ্ঞতায়ও সমৃদ্ধ হবেন। জেনে নিন একজন সাংবাদিকের সঙ্গে প্রেম করার ইতিবাচক দিকগুলো-

 

অনেকে মনে করেন, সাংবাদিকেরা নিস্তেজ, অসামাজিক এবং আত্মপ্রেমেই মগ্ন থাকে। তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। তারা শহরের সবচেয়ে আনন্দদায়ক পার্টিতে, সিনেমার প্রিমিয়ারে যেতে পারে; সেরা রেস্তোরাঁয় খাবার খেতে পারে। এমন মানুষের সঙ্গী হতে কে না চাইবে!

 

একজন সাংবাদিককে অবশ্যই সৃজনশীল হতে হয়। জ্ঞানপূর্ণ এবং আকর্ষক গল্পগুলো তারা পাঠকের সামনে উপস্থাপন করে যা কিনা নিউজরুমের সীমার বাইরেও প্রসারিত হয়। একজন সাংবাদিকের সঙ্গে প্রেম করার অন্যতম সুবিধা হলো সে আপনাকে সবচেয়ে স্নিগ্ধ উপায়ে মুগ্ধ করতে পারবে। এমনকী তার দেওয়া কষ্ট কিংবা অবহেলাও হবে একইরকম সৃজনশীল!

 

সাংবাদিকরা বোকা এবং স্মার্টনেসের একটি নিখুঁত মিশ্রণ। বিশ্বের চারপাশে যা ঘটছে তার খোঁজ তারা স্বাভাবিকভাবেই রাখে। তাদের সঙ্গে কথোপকথন আকর্ষণীয়। কথা চালিয়ে গেলে তা আপনাকেও জ্ঞান বাড়াতে সাহায্য করবে, তাদের সঙ্গে কথা অবিরাম কথা বললেও আপনি বিরক্ত হবেন না। কারণ তারা যেকোনো বিষয়ে আলোচনা চালিয়ে যেতে পারে।

 

তাদের কাজের প্রতি অনুরাগই তাদের চালিত করে, অর্থ নয়। যদি এটি অর্থ তৈরির বিষয়ে হতো, তবে তারা এই পেশায় থাকতো না। তারা তাদের পরিশ্রমের হিসাবে ততটা উপার্জন নাও করতে পারে, তবে তারা সময়কে বিনামূল্যে উপভোগ করতে পারে।

 

বিশ্বাস হলো অন্যতম বৈশিষ্ট্য যা সাংবাদিকদের মধ্যে রয়েছে। গুরুত্বপূর্ণ তথ্য রেকর্ডের বাইরে রাখা থেকে শুরু করে তারা অনেক কিছুই নিরাপদ ও গোপন রাখতে জানে। নিশ্চিন্ত থাকুন, আপনি যদি একজন সাংবাদিকের সঙ্গে প্রেম করেন তবে আপনার বিশ্বাস ভঙ্গ হবে না এবং আপনার গোপনীয়তা সব সময় নিরাপদ থাকবে।

 

অগণিত উত্স, সময়সীমা এবং ভীষণ চাপের পরিবেশে কাজ করা তাদের অন্যতম দক্ষতা। সাংবাদিকরা মাল্টিটাস্কিংয়ে বিশেষজ্ঞ। তারা তাদের কাজ এবং তাদের সম্পর্কের মধ্যে পুরোপুরি ভারসাম্য রাখতে পারে। তারা সারাদিনের পরিশ্রমের পরেও সঙ্গীকে ভালোবাসা এবং যত্ন দিতে পিছপা হয় না।

 

সাংবাদিকদের তুচ্ছ বিষয় নিয়ে মাথা ঘামানোর সময় নেই। তারা আপনাকে এক মিলিয়ন প্রশ্ন দিয়ে অতিষ্ঠ করবে না বা আপনি কীভাবে আপনার দিনের প্রতিটি মিনিট কাটিয়েছেন তা জানার দাবি করবে না। তারা আপনাকে স্পেস দেবে এবং বিনিময়ে একই আশা করবে।

 

সাংবাদিক হওয়া সহজ নয়। এটি কঠোর পরিশ্রম এবং নিঃশর্ত অধ্যবসায় দ্বারা ভারাক্রান্ত একটি জীবন। পিআর- এর সঙ্গে কাজ করা থেকে শুরু করে খবরের উৎসের পেছনে দৌড়ানো, কোনোটিই সহজ নয়। তারা ঠিক জানে যে কোনোকিছু সঠিকভাবে পেতে এবং কার্যকর করতে কী লাগে; এবং তাদের ব্যক্তিগত জীবনের ক্ষেত্রেও একই আচরণ আশা করে।

 

সাংবাদিকদের সবসময় মজার মজার গল্প থাকে। তারাও কিন্তু দারুণ শ্রোতা, তারা সত্যিকার অর্থে আপনার প্রতি আগ্রহ দেখাবে। তারা আপনার করা সামান্য ইঙ্গিতও ধরে ফেলতে পারদর্শী।

 

সাংবাদিকরা প্রয়োজনে অন্যকে সাহায্য করার জন্য নিজের সামর্থ্যের বাইরেও যায়। এক্ষেত্রে অপরিচিত কেউ হলেও কোনো ব্যাপার না। তারা তাদের প্রচেষ্টায় কোনো ঘাটতি রাখে না। এটা বলাই যায় যে, সাংবাদিকদের হৃদয় বড় হয়।

 

আপনার প্রিয় খেলা, কনসার্ট বা একটি শিল্প ইভেন্টে যোগ দিতে চান? আপনার ইচ্ছা হলেই তাকে জানান। কয়েকটি ফোনকলের মাধ্যমে কয়েক মিনিটের মধ্যেই টিকিট পেয়ে যাবেন!

বিনোদন ভিডিও সংবাদ

তারিখ দিয়ে সংবাদ খুজুন

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

দাউদকান্দিতে প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে ঈদে গরুর মাংস বিতরণ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ৭:১৪ অপরাহ্ণ
দাউদকান্দিতে প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে ঈদে গরুর মাংস বিতরণ

দিদারুল আলম, দাউদকান্দি উপজেলা প্রতিনিধি :

 

কুমিল্লার দাউদকান্দিতে সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ব্যতিক্রমী এক মানবিক উদ্যোগ গ্রহণ করেছে প্রবাসী ও দেশীয়দের সমন্বয়ে পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন “প্রবাসী কল্যাণ সংগঠন”। সংগঠনটির সদস্যরা বিশ্বের বিভিন্ন দেশে কঠোর পরিশ্রম করলেও দেশের অসহায় মানুষের কথা ভুলে যান না; বরং নিয়মিতভাবে এমন মানবিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে সমাজের প্রতি তাদের দায়বদ্ধতার পরিচয় দিয়ে আসছেন।

গত পাঁচ বছর ধরে সংগঠনটি ধারাবাহিকভাবে নানা সমাজসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে এবং অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ইতোমধ্যে স্থানীয়দের আস্থা অর্জন করেছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে দাউদকান্দি উপজেলার শ্রীচাইল মোহাম্মদপুর গ্রামে সংগঠনটির উদ্যোগে ৭০টি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদের উপহার হিসেবে গরুর মাংস বিতরণ করা হয়। এ সময় পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং উপকারভোগীদের মুখে হাসি ফুটে ওঠে।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম মোনশি, মোঃ মমিন, মোঃ শাহপরান, মোঃ শাকিল, মোঃ ইয়াছিন, মোঃ মাইনউদ্দিন, মোঃ মেহেদি, মোঃ আনিছ, মোঃ ফারুক, মোঃ ইবরাহিমসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা।

রিয়াদে প্রবাসী অপহরণ: ‘রনি গ্রুপ’-এর নির্যাতনে সর্বস্বান্ত সানা-উল্লাহ, মামলা দায়ের

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ২:১৭ পূর্বাহ্ণ
রিয়াদে প্রবাসী অপহরণ: ‘রনি গ্রুপ’-এর নির্যাতনে সর্বস্বান্ত সানা-উল্লাহ, মামলা দায়ের

 

 

অনুসন্ধানী প্রতিবেদক :

| রিয়াদ, সৌদি আরব | ১৪ মার্চ ২০২৬

সৌদি আরবের রাজধানী রিয়াদের হারা শিবচর এলাকায় সংঘবদ্ধ অপহরণকারী চক্রের তৎপরতা নিয়ে উদ্বেগ বাড়ছে। সম্প্রতি ‘রনি গ্রুপ’ নামে পরিচিত একটি কুখ্যাত চক্রের হাতে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বাংলাদেশি প্রবাসী সানা-উল্লাহ।

অনুসন্ধানে জানা যায়, ১৪ মার্চ রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে হারা শিবচর মোড় এলাকায় নিজের দোকানের সামনে অবস্থান করছিলেন সানা-উল্লাহ। এ সময় হঠাৎ করেই রনি, আলামিন ও মনিরের নেতৃত্বে ১৮-২০ জনের একটি দল তাকে ঘিরে ফেলে। প্রত্যক্ষদর্শীদের মতে, কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই তাকে বেধড়ক মারধর করে জোরপূর্বক একটি গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়।

অপহরণের পর তাকে একটি নির্জন আস্তানায় নিয়ে গিয়ে অমানবিক নির্যাতন চালানো হয় বলে অভিযোগ উঠে। নির্যাতনের সময় তার চিৎকার আশপাশে থাকা অন্যান্য প্রবাসীদের কানে পৌঁষছালে পরিস্থিতি ভিন্ন মোড় নেয়।

 

স্থানীয় প্রবাসীরা জরুরি নম্বরে কল করে বিষয়টি সৌদি পুলিশের নজরে আনেন। দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অপহরণকারী চক্রের সদস্যরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে হাত-পা বাঁধা ও চোখ বেঁধে রাখা অবস্থায় সানা-উল্লাহকে উদ্ধার করা হয়।

 

উদ্ধারের পর তাকে তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয় এবং তার স্বজনদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেয় পুলিশ। স্বজনদের উপস্থিতিতে তিনি মানসিকভাবে কিছুটা স্বস্তি ফিরে পান।

 

পুলিশ ও স্বজনদের কাছে দেওয়া প্রাথমিক জবানবন্দিতে সানা-উল্লাহ জানান, অপহরণকারীরা তাকে মারধর করে হাত-পা বেঁধে ফেলে এবং তার কাছ থেকে মোবাইল ব্যাংকিং সংক্রান্ত তথ্য, ব্যাংক কার্ড ও ব্যবসায়িক কাজে ব্যবহৃত প্রায় ৪২ হাজার সৌদি রিয়াল ছিনিয়ে নেয়।

 

ভুক্তভোগী সানা-উল্লাহর বাড়ি বাংলাদেশের কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ৯নং মোহাম্মদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে।

 

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তার স্বজন আলামিন সৌদি আরবে একটি মামলা (নং: 4852357) দায়ের করেছেন। মামলায় প্রধান অভিযুক্ত হিসেবে রনি, মনির ও আলামিনসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

 

সৌদি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

 

প্রবাসী কমিউনিটির দাবি, দীর্ঘদিন ধরে হারা শিবচর এলাকায় একটি চক্র প্রবাসীদের টার্গেট করে অপহরণ, চাঁদাবাজি ও ছিনতাই করে আসছে। তারা দ্রুত এই চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

সাবেক ছাত্রলীগ নেতা ইমারত পরিদর্শক উজ্জ্বল চন্দ্র দেব এর রঙ্গলীলা – পর্ব ১ “

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ১১:১৬ অপরাহ্ণ
সাবেক ছাত্রলীগ নেতা ইমারত পরিদর্শক উজ্জ্বল চন্দ্র দেব এর রঙ্গলীলা – পর্ব ১ “

নিজস্ব প্রতিনিধি:

ইমারত পরিদর্শক জোন ৫/১ সাবেক ছাত্রলীগ নেতা উজ্জ্বল চন্দ্র দেব আওয়ামী লীগের সাবেক এমপির মাধ্যমে ১০ লাখ টাকা ঘুষ দিয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউকে ইমারত পরিদর্শক পদে চাকরি বাগিয়ে নেন।

সাবেক এমপির প্রভাব খাটিয়ে নিয়োগ তালিকার শীর্ষস্থান করে নেওয়া ছাত্র জীবনে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিল। নোটিশের ভয় দেখিয়ে অর্থ আদাযের অভিনব কৌশল খতিয়ে লাখ লাখ টাকা আয় করেন তিনি। ড্যাপ এ কৃষি জমি হওয়ায় সব বাড়ী প্ল্যান না নিয়ে করা।

এই সুযোগ কাজে লাগিয়ে ভবন মালিকদের মোবাইল কোর্ট এর ভয় দেখিয়ে প্রতি ভবন থেকে ১০ থেকে ২০ লাখ হাতিয়ে নেন।যেসব ভবন মালিক টাকা দিতে অস্বীকার করতো তাদের ২সি নোটিশ দিয়ে থানার পুলিশ এর মাধ্যমে এবং মোবাইল কোর্ট এর মাধ্যমে মোটা অঙ্কের টাকা জরিমানা করেন আবার বিদ্যুৎ এর মিটার নিয়া আসতেন পরবর্তীতে বিদ্যুৎ এর মিটার পূন্যসংযোগ দিতে মোটা অংকের টাকা নেন।।

নির্মাণাধীন ভবনের ভুলত্রুটি বের করে মালিকদের কাছ থেকে ভয় ভীতি দেখিয়ে জিম্মি করে মোটা অংকের অর্থ হাতিয়ে নেন এই ইমারত পরিদর্শক । শুধু তাই নয় অবৈধ ইমারত নির্মাণ ও ভবনে রাজউকের অনুমোদন নেই,কিছু কিছু ভবন নির্মাণের তথ্যাদির বোর্ড থাকলেও পূর্ণাঙ্গ তথ্য অনেক ভবনে নেই। এবং যেটুকু জায়গাই ভবন নির্মাণের অনুমতি দেওয়া হয়েছে তা থেকে অনেক বৃদ্ধি করে ভবন নির্মাণ কাজ চলমান আছে। অনেক ভবনে নেই নিরাপদ বেষ্টনি।

অথচ নির্মাণ হচ্ছে অনুমোদন ছাড়াই ভবন। সাবেক ছাত্রলীগ নেতা ইমারত পরিদর্শক মোহাম্মদপুরের ২৫ /এ নুরজাহান রোডের ব্লক ডি’র চারতলা অবৈধ ভবন নির্মাণে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে এই ইমারত পরিদর্শকের নামে। উজ্জ্বল চন্দ্র দেব এর সম্পদের হিসাব , রাজধানীর বিভিন্ন হোটেলে যাতায়াত মধ্যপন, জুয়া ও নারীর জলসা নিয়ে বিস্তারিত থাকবে ২য় পর্বে।

দাউদকান্দিতে প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে ঈদে গরুর মাংস বিতরণ রিয়াদে প্রবাসী অপহরণ: ‘রনি গ্রুপ’-এর নির্যাতনে সর্বস্বান্ত সানা-উল্লাহ, মামলা দায়ের সাবেক ছাত্রলীগ নেতা ইমারত পরিদর্শক উজ্জ্বল চন্দ্র দেব এর রঙ্গলীলা – পর্ব ১ “ উপবিভাগীয় প্রকৌশলী (এসডিই) মাসুম বিল্লাহ। বর্তমানে কর্মরত শের-ই-বাংলা নগর ৩নং গণপূর্ত উপবিভাগের এসডিই হিসাবে দাউদকান্দি উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান শাহীন পুনর্বহাল রমজানের তাৎপর্য তুলে ধরে চট্টগ্রামে বেস্ট ফ্লাই ও বঙ্গনিউজের ইফতার আয়োজন ভারত থেকে ৫ হাজার টন ডিজেল আসছে আজ খালেদা জিয়াকে নিয়ে অশালীন বক্তব্য, পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনে অভিযুক্ত ৫ দৈনিক “প্রতিদিনের কাগজ” ও সম্পাদকের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন: ময়মনসিংহ জেলা প্রশাসকের তদন্ত প্রতিবেদনে নিশ্চিত দাউদকান্দিতে প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়া করে ১১ লাখ টাকা আত্মসাৎ: প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল বাবার ধর্ষণে চার মাসের অন্তঃসত্ত্বা দশম শ্রেণির ছাত্রী,  অভিযোগ ঘিরে বিতর্ক: খোকসা থানার ওসির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, তদন্তের দাবি তিতাসে ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী নরসিংদীতে কিশোরীকে ধর্ষণের পর হত্যা: ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি বহিষ্কার তিতাসে সদ্য প্রয়াত কবি আলী আশরাফ খানের স্মরণে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত  যশোরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৯ বায়োফার্মার হাজার কোটি টাকার দুর্নীতি: লকিয়তুল্লাহ এখনো ধরাছোঁয়ার বাইরে ছাত্রদলের সাবেক নেতার বিরুদ্ধে ট্রলারের ইঞ্জিন চুরির অভিযোগ তিতাসে বিএনপি নেতা মাহফুজ সরকারের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  কোন দলাদলি নয় উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান —আখতার হোসেন  ভাঙ্গায় চাঞ্চল্যকর রাজ্জাক হত্যা মামলা তদন্তে পুলিশ সুপারের ঘটনাস্থল পরিদর্শন  অফিস খুলে আওয়ামী লীগের দলীয় কার্যক্রম পরিচালনার চেষ্টায় জামায়াতের উদ্বেগ ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা’ তারাবি না পড়লে রোজা হবে কি? এক নজরে ৫০ সদস্যের মন্ত্রিসভা তিতাস গ্যাসের মহাব্যবস্থাপক সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়!  বিক্ষোভের ডাক এনসিপির