খুঁজুন
মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ৩ চৈত্র, ১৪৩২

দাউদকান্দি উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান শাহীন পুনর্বহাল

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ২:০৫ পূর্বাহ্ণ
দাউদকান্দি উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান শাহীন পুনর্বহাল

 

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার দাউদকান্দি উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান শাহীনকে পুনরায় দায়িত্ব প্রদান করে বহাল করা হয়েছে। গত ১৬ মার্চ ২০২৩ তারিখে স্থানীয় সরকার বিভাগের সহকারী কমিশনার আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়।

পুনর্বহাল হওয়ার পর কামরুজ্জামান শাহীন জানান, একটি মিথ্যা মামলার কারণে দীর্ঘ দিন তাকে ইউনিয়নের জনগণের সেবা থেকে দূরে থাকতে হয়েছে। এতে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা পাওয়া থেকে বঞ্চিত ছিলেন।

তিনি আরও বলেন, “আল্লাহর অশেষ রহমতে আমি আবার আমার ইউনিয়নের জনগণের সেবা করার সুযোগ পেয়েছি। এজন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।” এ সময় তিনি ইউনিয়নবাসীর কাছে দোয়া কামনা করেন এবং জনগণের প্রকৃত সেবক হিসেবে পাশে থাকার অঙ্গীকার করেন।

বিনোদন ভিডিও সংবাদ

তারিখ দিয়ে সংবাদ খুজুন

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

রমজানের তাৎপর্য তুলে ধরে চট্টগ্রামে বেস্ট ফ্লাই ও বঙ্গনিউজের ইফতার আয়োজন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৯:৫৭ অপরাহ্ণ
রমজানের তাৎপর্য তুলে ধরে চট্টগ্রামে বেস্ট ফ্লাই ও বঙ্গনিউজের ইফতার আয়োজন

 

 

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামে পবিত্র মাহে রমজান উপলক্ষে বেস্ট ফ্লাই ইন্টারন্যাশনাল লি. ও অনলাইন সংবাদমাধ্যম বঙ্গনিউজ টোয়েন্টিফোরের যৌথ উদ্যোগে সোমবার (১৬ মার্চ ২০২৬) একটি অভিজাত রেস্টুরেন্টে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

বেস্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লায়ন মো. কাইছার ইকবাল চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাব ও আটাব, চট্টগ্রাম জোনের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. শাহ আলম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন হাব, চট্টগ্রাম জোনের বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব শরীয়ত উল্লাহ শহীদ।

 

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কুরআনিক সায়েন্স অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান ড. নোমান হাসান আল-মাদানী।

 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোস্তাফিজুর রহমান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইলিয়াস, ট্রাভেল এজেন্ট ওনার্স ক্লাব অব চিটাগং-এর সভাপতি লায়ন কাজী আলাউদ্দিন চিশতী, চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সোহাগ আরেফিন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য ও এনটিভি চট্টগ্রাম প্রতিনিধি মোহাম্মদ আলী রাশেদ, প্রাইম টেলিভিশনের চট্টগ্রাম প্রতিনিধি ইসমাইল হোসেন সম্রাট, কাজী আবছার উদ্দীন, মাদ্রাসা সুপার মো. মোস্তাক ফারুকী এবং এ.এইচ. সেলিমসহ অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে চট্টগ্রামের বিভিন্ন ট্রাভেল এজেন্সির মালিক, স্থানীয় ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলে বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে দেশ ও জাতির কল্যাণ কামনা করেন। পরে বিশেষ মোনাজাতের মাধ্যমে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও দেশের অগ্রগতি কামনা করা হয়।

ভারত থেকে ৫ হাজার টন ডিজেল আসছে আজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৯:৫২ পূর্বাহ্ণ
ভারত থেকে ৫ হাজার টন ডিজেল আসছে আজ

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে বাংলাদেশে ৫ হাজার টন ডিজেল আসছে। আজ মঙ্গলবার (১০ মার্চ) এই জ্বালানি তেল পাইপলাইনের মাধ্যমে দেশে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

 

বিপিসির বাণিজ্য ও অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক মুহাম্মদ মোরশেদ হোসাইন আজাদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিপিসি সূত্রে জানা গেছে, ভারত থেকে এই ডিজেল পাঠানোর পাম্পিং কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে।

 

জ্বালানি তেলের মজুত স্বাভাবিক রাখা এবং দেশজুড়ে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকার জরুরিভিত্তিতে এই উদ্যোগ নিয়েছে। পাইপলাইনের মাধ্যমে এই আমদানির ফলে পরিবহন খরচ ও সময় সাশ্রয় হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 

এর আগে, এই পাইপলাইন দিয়ে আগামী ৪ মাসে অতিরিক্ত ৫০ হাজার টল ডিজেল আনার আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। রবিবার ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে আনুষ্ঠানিকভাবে এই অনুরোধ করেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

এ ছাড়া চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত ভারতের নুমালিগড় রিফাইনারি থেকে ১ লাখ ৮০ হাজার টন ডিজেল আমদানির চুক্তিও বিদ্যমান রয়েছে। তবে ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েনে তা বন্ধ ছিল। এতে মোট ব্যয় হওয়ার কথা প্রায় ১ হাজার ৪৬২ কোটি টাকা; যার একটি অংশ বিপিসি এবং বাকি অর্থ ব্যাংকঋণ থেকে আসার কথা ছিল।

দাউদকান্দি উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান শাহীন পুনর্বহাল রমজানের তাৎপর্য তুলে ধরে চট্টগ্রামে বেস্ট ফ্লাই ও বঙ্গনিউজের ইফতার আয়োজন ভারত থেকে ৫ হাজার টন ডিজেল আসছে আজ খালেদা জিয়াকে নিয়ে অশালীন বক্তব্য, পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনে অভিযুক্ত ৫ দৈনিক “প্রতিদিনের কাগজ” ও সম্পাদকের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন: ময়মনসিংহ জেলা প্রশাসকের তদন্ত প্রতিবেদনে নিশ্চিত দাউদকান্দিতে প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়া করে ১১ লাখ টাকা আত্মসাৎ: প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল বাবার ধর্ষণে চার মাসের অন্তঃসত্ত্বা দশম শ্রেণির ছাত্রী,  অভিযোগ ঘিরে বিতর্ক: খোকসা থানার ওসির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, তদন্তের দাবি তিতাসে ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী নরসিংদীতে কিশোরীকে ধর্ষণের পর হত্যা: ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি বহিষ্কার তিতাসে সদ্য প্রয়াত কবি আলী আশরাফ খানের স্মরণে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত  যশোরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৯ বায়োফার্মার হাজার কোটি টাকার দুর্নীতি: লকিয়তুল্লাহ এখনো ধরাছোঁয়ার বাইরে ছাত্রদলের সাবেক নেতার বিরুদ্ধে ট্রলারের ইঞ্জিন চুরির অভিযোগ তিতাসে বিএনপি নেতা মাহফুজ সরকারের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  কোন দলাদলি নয় উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান —আখতার হোসেন  ভাঙ্গায় চাঞ্চল্যকর রাজ্জাক হত্যা মামলা তদন্তে পুলিশ সুপারের ঘটনাস্থল পরিদর্শন  অফিস খুলে আওয়ামী লীগের দলীয় কার্যক্রম পরিচালনার চেষ্টায় জামায়াতের উদ্বেগ ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা’ তারাবি না পড়লে রোজা হবে কি? এক নজরে ৫০ সদস্যের মন্ত্রিসভা তিতাস গ্যাসের মহাব্যবস্থাপক সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়!  বিক্ষোভের ডাক এনসিপির পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় বিজয়ী শাহজাহান, মিষ্টিমুখ-কুশল বিনিময় পবিত্র রমজান মাস শুরুর তারিখ ঘোষণা করল ওমান পার্লামেন্টে গেলে ড. ইউনূসের ৬৬৬ কোটি টাকা লুটপাটের বিচার করব: তারেক রহমান দেবিদ্বার জোনাল অফিসে কর্মরত লাইন টেকনিশিয়ান মোঃ নজরুল ইসলামের বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ