সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল
হালিম সৈকত, কুমিল্লা।
বাংলাদেশ জামায়াতে ইসলামী তিতাস উপজেলা শাখার উদ্যোগে সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৩ মার্চ ২০২৬ মঙ্গলবার দুপুর ২ টায় তিতাস উপজেলার বাতাকান্দি বাজার সংলগ্ন বিসমিল্লাহ কমিউনিটি সেন্টারে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলার আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যাপক আব্দুল মতিন।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মোঃ নাজিম উদ্দীন মোল্লা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিতাস উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ইঞ্জিনিয়ার শামীম সরকার বিজ্ঞ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মোঃ সালাউদ্দিন সরকার।
এসময় আরও বক্তব্য রাখেন, দাউদকান্দি উপজেলা জামায়াতের আমির মোঃ মনিরুজ্জামান বাহালুল,খেলাফত মজলিস তিতাস উপজেলার সাধারণ সম্পাদক নূর নবী, ইসলামী ছাত্রশিবির উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক মহিউদ্দিন মাহমুদ, হোমনা উপজেলা জামায়াতের আমির মাওলানা সাইদুল হক,
মেঘনা উপজেলার আমির লোকমান হোসেন, তিতাস উপজেলা ব্যবসায়ী ফোরামের সভাপতি মোহাম্মদ ছবির হোসেন, ইঞ্জিনিয়ার ইব্রাহিম খলিল, ডাক্তার সাইদুল ইসলাম নাজমুল, কড়িকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ডাক্তার শাহাবুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দীন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোশাররফ হোসেন মুন্সি, ডাঃ এমদাদ হোসন, এমদাদুল হক ভূইয়া,
বিশিষ্ট ব্যবসায়ী রিয়াজুল হক, রিপন হাসান নিপু, সাবেক বায়তুল মাল সদস্য হাজী সিদ্দিকুর রহমান, জাকির হোসেন মেম্বার, সালাহউদ্দিন ভূইয়া মেম্বার, হানিফ প্রধান মেম্বার, ওমর ফারুক মেম্বার, তিতাস প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ কবির হোসেন, তিতাস উপজেলা প্রেসক্লাবের সভাপতি নাজমুল করিম ফারুক, সিনিয়র সাংবাদিক হানিফ খান, সহকারী সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ও সাতানী ইউনিয়নের মনির হোসেন প্রমূখ।
এসময় আরও উপস্থিত ছিলেন, মোফাজ্জল হোসেন মেম্বার, ডালিম মেম্বার, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন প্রমূখ।
ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে অতিথিদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখার আহ্বান জানান।




