খুঁজুন
সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৩০ চৈত্র, ১৪৩২

তিতাসে বিএনপি নেতা মাহফুজ সরকারের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত 

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪২ অপরাহ্ণ
তিতাসে বিএনপি নেতা মাহফুজ সরকারের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত 

 

হালিম সৈকত, কুমিল্লা।

পবিত্র মাহে রমজান উপলক্ষে কুমিল্লার তিতাসে বিএনপি নেতা মাহফুজ সরকারের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ২৫ ফেব্রুয়ারি বিকালে উপজেলার কলাকান্দি ইউনিয়নের কালাচান্দকান্দি সরকার বাড়ীতে ৬নং ওয়ার্ড বিএনপির আয়োজনে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,

কুমিল্লা ২ (হোমনা তিতাস) আসনের সংসদ সদস্য,

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও শিক্ষক এসোসিয়েশন এর সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূঁইয়া।

৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল খায়ের এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,তিতাস উপজেলা বিএনপির সভাপতি ওসমান গণি ভূইয়া, তিতাস উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি সালাউদ্দিন সরকার, কলাকান্দি ইউনিয়ন বিএনপির মোয়াজ্জেম হোসেন সরকার।

তিতাস উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মাহফুজ সরকারের সৌজন্যে ও কলাকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান এর পরিচালনায় ইফতার মাহফিলের আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক গাজী মোহাম্মদ হানিফ,

উপজেলা বিএনপির স্থানীয় সম্পাদক মোহাম্মদ ছাবিকুল ইসলাম , তিতাস উপজেলা জাসাসের যুগ্ম আহবায়ক মোহাম্মদ মানিক মিয়া, কলাকান্দি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক আরিফ সরকার প্রমূখ।

এসময়ে আরো উপস্থিত ছিলেন,হোমনা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন, তিতাস উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম মানিক, কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাবেক ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক

আলিফ সরকার, তিতাস উপজেলা বিএনপির ক্ষুদ্রঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক  আলমগীর হোসাইন ভান্ডারী,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের আহবায়ক সাইমুম ইসলাম আখন্দ, সদস্য সচিব মফিজুল ইসলাম বশির,

উপজেলা জাসাস এর আহবায়ক মোহাম্মদ দেলোয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফাহিম সরকার, কলাকান্দি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিছ সরকার, ছাত্রদল নেতা রুবেল আনোয়ার সরকার, এডভোকেট সোহাগ সরকারসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ইফতার মাহফিলে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

বিনোদন ভিডিও সংবাদ

তারিখ দিয়ে সংবাদ খুজুন

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

জাতীয় গণমাধ্যম সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে কুমিল্লা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে 

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ৪:৩৭ অপরাহ্ণ
জাতীয় গণমাধ্যম সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে কুমিল্লা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে 

 

নিজস্ব প্রতিবেদকঃ

জাতীয় গণমাধ্যম সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে কুমিল্লা জেলা প্রশাসকের মাধ্যমে

প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে। আগামি ১-৭ মে জাতীয় গণমাধ্যম সপ্তাহ রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে।

আজ রবিবার (১২ এপ্রিল ২০২৬) আজ ১২ এপ্রিল রোজ রোববার দুপুরে কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান এর মাধ্যমে এ স্মারকলিপি প্রদান হয়।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে তৃণমূল পর্যায়ের সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

এ সময় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ওমর ফারুক মিয়াজীর নেতৃত্বে দেন। এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা টিভি ব্রুরো প্রধান ও জাতীয় সাংবাদিক সংস্থা জেলা সভাপতি তরিকুল ইসলাম তরুণ, কুমিল্লা প্রতিদিন পত্রিকার সম্পাদক জুয়েল রানা মজুমদার,

অবজারভার পত্রিকা সাংবাদিক কামরুল হক চৌধুরীর, গণশক্তি পত্রিকা সাংবাদিক মনির হোসেন, ভোরের কাগজের সাংবাদিক রায়হান চৌধুরী, সকালের সময়ে সাংবাদিক শরীফুল ইসলাম, বর্তমান বাংলার সাংবাদিক রাজিব প্রমূখ।

স্মারকলিপিতে উল্লেখ্য গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণতন্ত্রের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও দেশের সাংবাদিক সমাজ এখনো যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতি থেকে বঞ্চিত।

স্মারকলিপিতে আরও বলা হয়, প্রতি বছরের ন্যায় এবারও ১-৭ মে “১০ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ-২০২৬” উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করা হলে সাংবাদিকদের পেশাগত মর্যাদা বৃদ্ধি পাবে এবং গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতা আরও সুসংহত হবে।

এতে উল্লেখ করা হয়, দেশে মৎস্য, কৃষি, শিক্ষা, পুলিশ, সেনা, আনসার, পুষ্টি ও চিকিৎসা সপ্তাহসহ নানা পেশাভিত্তিক সপ্তাহ রাষ্ট্রীয়ভাবে উদযাপিত হলেও সাংবাদিকদের জন্য কোনো রাষ্ট্রীয় উদ্যোগ নেই। এমনকি সাংবাদিকদের জন্য নির্দিষ্ট নীতিমালা, সুরক্ষা আইন, তালিকা বা নিজস্ব অধিদপ্তর না থাকায় পেশাজীবীরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন।

স্মারকলিপিতে আরও বলা হয়, ৩ মে “বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস” থাকলেও তা বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে উদযাপিত হয় না, যা অত্যন্ত দুঃখজনক। অথচ হাত দোয়া, পা দোয়া দিবসও রাষ্ট্র আয়োজন করে।

এ প্রেক্ষিতে, “১-৭ মে জাতীয় গণমাধ্যম সপ্তাহ” রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের জন্য প্রধানমন্ত্রীর নিকট প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয়।

সাংবাদিক নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর সদয় বিবেচনার মাধ্যমে দেশের সাংবাদিক সমাজ তাদের ন্যায্য অধিকার ও মর্যাদা ফিরে পাবে।

 ভণ্ড পীরের আস্তানা: শামীম রেজা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ৩:০৭ অপরাহ্ণ
 ভণ্ড পীরের আস্তানা: শামীম রেজা

 ভণ্ড পীরের আস্তানা

গভীর রাতে জ্বলে ওঠে মিথ্যার প্রদীপ,
ধূপের ধোঁয়ায় ঢেকে যায় সত্যের নীড়।
আল্লাহর নাম ঠোঁটে, অন্তরে নেই আলো—
এভাবেই সাজে এক ভণ্ড পীরের মেলা

নারীদের নিয়ে নাচানাচি, লজ্জার পর্দা ভাঙে,
পবিত্রতার নামে শুধু পাপের মেলা জাগে।
ঢোল তবলা বাজে, সুরে সুরে মিথ্যার গান,
ধর্মের মুখোশ পরে চলে প্রতারণার আয়োজন।

গাঁজা আর মদের নেশায় ডুবে তার আসর,
অন্ধ ভক্তেরা দেখে তাতে অলৌকিক কিস্সার স্বর।
ধোঁয়ার কুয়াশায় হারায় বিবেকের আলো,
অন্ধ বিশ্বাসে মানুষ হয় পথহারা ভালো।

নামাজ পড়ে না, নেই সিজদার বিনম্রতা,
শুধু ক্ষমতার লোভে তার অভিনয়ের ব্যস্ততা।
আল্লাহ ও কুরআনের বাণী করে সে অস্বীকার,
তবুও নিজেকে বলে ‘দরবেশ’, বড়ো অহংকার।

হে মানুষ, জাগো, খুঁজে নাও সত্যের পথ,
মিথ্যার অন্ধকারে হারিয়ে ফেলো না তোমার রথ।
সত্যের আলোয় চিনে নাও আসল পরিচয়—
ভণ্ড পীরের পরিণাম লাঞ্ছনা আর পরাজয়।

 

মুল লেখক: শামীম রেজা

সীতাকুণ্ডে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে খুন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৪:৪২ অপরাহ্ণ
সীতাকুণ্ডে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে খুন

 

চট্টগ্রামের সীতাকুণ্ডে মো. শামীম নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (৮ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার মুরাদপুর ইউনিয়নের গোলাবাড়িয়া তালতলা বেড়িবাঁধ এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত মো. শামীম সীতাকুণ্ড পৌরসভা আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার বাড়ি পৌরসভার দক্ষিণ শিবপুর এলাকায়।

পরিবারের সদস্যদের ভাষ্য, সরকার পতনের পর শামীম আত্মগোপনে ছিলেন এবং ব্যবসা হারিয়ে আর্থিক সংকটে দিন কাটাচ্ছিলেন। বুধবার রাতে তার স্ত্রী স্বর্ণ বন্ধক রেখে কিছু টাকা জোগাড় করেন এবং শামীমকে শ্বশুরবাড়ি থেকে টাকা নিতে ডাকেন।

সেখানে যাওয়ার পর দুর্বৃত্তরা তাকে তুলে নিয়ে যায়। পরে তাকে বেড়িবাঁধ এলাকায় নিয়ে কুপিয়ে ফেলে রেখে চলে যায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই মো. সেলিম অভিযোগ করেন, প্রায় দুই সপ্তাহ আগে ইরান নামে এক ব্যক্তির সঙ্গে শামীমের বিরোধ হয়েছিল। এই হত্যার পেছনে তার সম্পৃক্ততা থাকতে পারে। এছাড়া জাফর নামে আরেকজনের নেতৃত্বে হামলাটি হয়েছে বলেও দাবি করেন তিনি।

অন্যদিকে পুলিশ জানিয়েছে, এটি রাজনৈতিক হত্যাকাণ্ড নয়, বরং পূর্ব শত্রুতার জেরে সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিনুল ইসলাম বলেন, ঘটনার পর দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের পরিচয় এখনই প্রকাশ করা যাচ্ছে না। এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি।

মরদেহ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

জাতীয় গণমাধ্যম সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে কুমিল্লা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে   ভণ্ড পীরের আস্তানা: শামীম রেজা সীতাকুণ্ডে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে খুন রূপগঞ্জে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর ‘খারা মোশাররফ’র নেতৃত্বে হামলা: ১৮ লাখ টাকার সরঞ্জাম লুট দাউদকান্দিতে জমি দখলকে কেন্দ্র করে হামলা প্রাণনাশের শঙ্কায় সাংবাদিক শরিফুল হোমনায় তিতাস নদী থেকে নারীর ভাসমান লাশ উদ্ধার দাউদকান্দিতে প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে ঈদে গরুর মাংস বিতরণ রিয়াদে প্রবাসী অপহরণ: ‘রনি গ্রুপ’-এর নির্যাতনে সর্বস্বান্ত সানা-উল্লাহ, মামলা দায়ের সাবেক ছাত্রলীগ নেতা ইমারত পরিদর্শক উজ্জ্বল চন্দ্র দেব এর রঙ্গলীলা – পর্ব ১ “ উপবিভাগীয় প্রকৌশলী (এসডিই) মাসুম বিল্লাহ। বর্তমানে কর্মরত শের-ই-বাংলা নগর ৩নং গণপূর্ত উপবিভাগের এসডিই হিসাবে দাউদকান্দি উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান শাহীন পুনর্বহাল রমজানের তাৎপর্য তুলে ধরে চট্টগ্রামে বেস্ট ফ্লাই ও বঙ্গনিউজের ইফতার আয়োজন ভারত থেকে ৫ হাজার টন ডিজেল আসছে আজ খালেদা জিয়াকে নিয়ে অশালীন বক্তব্য, পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনে অভিযুক্ত ৫ দৈনিক “প্রতিদিনের কাগজ” ও সম্পাদকের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন: ময়মনসিংহ জেলা প্রশাসকের তদন্ত প্রতিবেদনে নিশ্চিত দাউদকান্দিতে প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়া করে ১১ লাখ টাকা আত্মসাৎ: প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল বাবার ধর্ষণে চার মাসের অন্তঃসত্ত্বা দশম শ্রেণির ছাত্রী,  অভিযোগ ঘিরে বিতর্ক: খোকসা থানার ওসির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, তদন্তের দাবি তিতাসে ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী নরসিংদীতে কিশোরীকে ধর্ষণের পর হত্যা: ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি বহিষ্কার তিতাসে সদ্য প্রয়াত কবি আলী আশরাফ খানের স্মরণে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত  যশোরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৯ বায়োফার্মার হাজার কোটি টাকার দুর্নীতি: লকিয়তুল্লাহ এখনো ধরাছোঁয়ার বাইরে ছাত্রদলের সাবেক নেতার বিরুদ্ধে ট্রলারের ইঞ্জিন চুরির অভিযোগ তিতাসে বিএনপি নেতা মাহফুজ সরকারের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  কোন দলাদলি নয় উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান —আখতার হোসেন  ভাঙ্গায় চাঞ্চল্যকর রাজ্জাক হত্যা মামলা তদন্তে পুলিশ সুপারের ঘটনাস্থল পরিদর্শন