খুঁজুন
বুধবার, ১৩ মে, ২০২৬, ৩০ বৈশাখ, ১৪৩৩

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ১:৪২ পূর্বাহ্ণ

তৌফিক রুবেল : 

বুক পকেট মৃত্যু নিয়ে এই জনপদের এক কবি ঘুরছেন রাতবিরেত। বুক পকেটে মৃত্যু নিয়ে কী শুধু কবিই ঘুরে! কে মৃত্যু বুকে না নিয়ে ঘুরে? মৃত্যু বুকে নিয়ে ঘুরে রাজা থেকে প্রজা, ফেরিঅলা, ফুল ও ফল বিক্রেতা। মূলত সৃষ্টি মানেই লয়। আমরা প্রকৃতার্থে বুক পকেটে মৃত্যু নিয়ে ঘুরছি।

আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তাকে আদর্শ হিসেবে গ্রহণ করে নীরবে কবিতার আলোয়ে ঘুমন্ত বিবেক জাগ্রত করে তুলছেন এই সমাজের এক তরুণ তুর্কী হোসাইন মোহাম্মদ দিদার। তিনি কবিতা লিখে চলছেন প্রায় দুই যুগের অধিক সময় ধরে। তার কবিতায় সুফিবাদের তীব্র দর্শন পরিলক্ষিত। যে একবার তার এই সুফিবাদে অবগাহন করেছে; সে জানে খোদ তার কবিতা মুধুময় অমিয় স্বাদে ভরপুর। তার হাতের লেখায় ইসলামি দর্শন যেন কমন। তিনি তার দর্শনে রাষ্ট্র, সমাজ সংক্রমণের কথা বলার পাশাপাশি, তা থেকে পরিত্রাণের কথাও চমৎকারভাবে বন্দনা করেছেন। তার প্রকাশিত কাব্যগ্রন্থ এ পর্যন্ত ৭ টি। এরমধ্যে থেকে সবকটি কবিতার বইয়ে খোদাপ্রেম, খোদা ভীতি, নবী প্রেম দেখতে পাই। সর্বশেষ প্রকাশিত কবির তিনটি কবিতার বই— অন্যরকম মেঘ, সে ফিরবে না আর ও বুক পকেটে মৃত্যু নিয়ে ঘুরি। 

এই তিনটি গ্রন্থের ভিতরে যাপিত জীবনের সকল ক্ষত আরগ্য হওয়ার মত নির্যাস রয়েছে। 

 

তিনি তার সর্বশেষ প্রকাশিত” বুক পকেটে মৃত্যু নিয়ে ঘুরি ” কাব্যগ্রন্থে একটি কবিতায় লিখেছেন, ‘আমি তো চেয়েই এনেছি তোমার থেকে দুঃখ/ সইতে যেন পারি প্রস্তুত করো আমার বক্ষ। মানুষ যখন দুঃখে থাকে তখন সেটা রবের পক্ষ থেকেই উপহার হিসেবে আসে, একথাই কবি তার লিখিত কাপলেটে বুঝাতে চেয়েছেন। এবং সেই দুঃখ যদি পাহাড়সমও হয় তা যেন সহ্য করতে পারেন সেজন্য রবের প্রতি প্রার্থনাও জানিয়েছেন। 

দোযখ নামে আরেকটি কাপলেটে কবি লিখেছেন, ‘নাচে চোখের সামনে দোজখ / অথচ বেহেশত যাওয়ার শখ’।আসলে আমাদের পারিপার্শ্বিক সমাজ ব্যবস্থা এমন পর্যায়ে গেছে যেন ঘর থেকে বের হলেই বেলেল্লাপনা চোখের সামনে এসে উপস্থিত হয়। এই অবস্থায় মানুষের ঈমান ধরে রাখা কতোটা কঠিন সেই কথাটিই কবি তার কাব্যিক ভাষায় বলেছেন। এভাবেই নানান উপমা আর ছন্দেবন্দে কালের কথা বলেছেন। স্রস্টার অস্তিত্বের জানান দিতে গিয়ে কবি তার সৃষ্টি ‘মিরাকল’ নামক কবিতায় লিখেছেন পৃথিবীর মিরাকল বলতে যদি কিছু থাকে সেটা তো— ‘তুমিই’। আসলেই তো দুনিয়ায় সবচেয়ে রহস্যময় ও আশ্চর্যের বিষয়তো স্রস্টাই। নবির প্রেমের জানান দিতে ‘আমিনা মায়ের কোলে’ নামক কবিতায় তিনি লিখেছেন—”সেই ফুলের খুশবু মেখে/ পথ চলিব হেসেহেসে; সেই ফুলেতে প্রাণ সপেছি/ সকল কিছু ভুলে।”

 

নবি প্রেম একটা নিঃস্ব মানুষকে আশা জাগায়, আলোকিত জীবন উপহার দেয়। তার লেখায় ধর্মপ্রাণ মুসলমানকে নবি প্রেমে নিজেকে সপে দিতে দারুণভাবে উদ্বুদ্ধ করবে।

 

 

 

 

বলাবাহুল্য জীবন যার কবিতা সঙ্গী। যার কবিতা দুঃসময়ে হয়ে ওঠে হাতিয়ার। পথ দেখায় আলোর। ভাঙা হৃদয় করে একত্রীকরণ। অবচেতন বিবেকে করে তুলে জাগ্রত। তরুণ এই তুর্কীর হাতে কবিতার মশাল।বিশেষ করে গেল বছর-২৪ গণ-অভ্যুত্থানের পটভূমির বিষয়টিকে কবি এভাবে বলেছেন বিপ্লবীদের যখন মৃত্যু বুক পকেটে থাকে। দেখা গেছে ঐ সময়টা একটা অনিশ্চিত সময়। মানুষ জীবন নিয়ে ঘর থেকে বের হয়ে লাশ হয়ে ফিরতে হতো। কুরআন-হাদীসে মৃত্যুর কথা বারবার স্মরণ করার তাগিদ দিয়েছেন আল্লাহ ও আল্লাহর রাসুল(সা.)। তবে কবিতার মাধ্যমে মানুষকে মৃত্যুর কথা স্মরণ করে দিয়েছেন এ কবি বারংবার । তার ‘বুক পকেটে মৃত্যু নিয়ে ‘ কাব্যগ্রন্থটি যে একবার পড়বে সে আর স্থির থাকতে পারবে না। বারবার নিজেকে হারাবে মৃত্যুর গহ্বরে।

 

ঐসব সমসাময়িক নানান বিষয়ে মহুয়া কবিতার শব্দে বন্দে ছন্দে স্রস্টা, নবি প্রেম, মানবিক প্রেম,সুফিজম, মাটি ও মানুষকে হৃদয়ে ধারণ করে লেখা তার প্রকাশিত গ্রন্থগুলো একদিন মানুষের হৃদয় জয় করবে এমনটাই ধারণা করা যায়। 

 

ইসলামি রেনেসাঁর কবি ফররুখ আহমদ, আল-মাহমুদ কিংবা মতিউর রহমান মল্লিক যে পথে হেঁটেছেন। বলা যায়, তরুণ কবি হোসাইন মোহাম্মদ দিদার অনেকটাই সেই পথ ধরেই হাঁটছেন। ক্লান্তিহীন এই পথচলা কবিকে একদিন হয়তো অনন্য এক উচ্চতায় নিয়ে যাবে। কবি চান কবিতার মাধ্যমে একটি মানবিক পৃথিবীর কথা বলতে,বারবার নবি প্রেম ও খোদা প্রেম কিংবা দেশ প্রেমের বিশদ বর্ণনা ফুটে ওঠেছে তার সব কবিতায় ও প্রকাশিত কাব্যগ্রন্থে।

মানুষের ভাষা বুঝে, দাবি বুঝে লেখার সক্ষম কবি হিসেবে ইতিমধ্যে পাঠকের মনমণিকোঠায় জায়গা করে নিয়েছেন তরুণ এই কবি।

কবি তাঁর বহুমাত্রিক কবিতার তুলির আছড়ে সমাজ ও রাষ্ট্রের কথাও সাজিয়ে ধরছেন অপরুপ বর্ণনা ভঙ্গিতে। তাঁর কবিতা হৃদয় জাগাবে,জয় করবে মন।

 

 

 

 

শান্তির পায়রা উড়িয়ে দিতে চান তার কবিতার মাধ্যমে, তিনি চমৎকার লিখেছেন এইটুকু কবিত্ব জীবনে। কালের পরিক্রমায় এই কবি যদি সুদীর্ঘকাল কবিতা লিখতে পারেন তাহলে তার কবিতার সুন্দরের ধ্বনি, কবিতার মাধ্যমে বলা মানবতার জয়গানের ধ্বনি পৌঁছে যাবে গোটা দুনিয়া জুড়ে।

 

শেষ করছি কবির” পৃথিবীটা সেদিন মানুষের হতো একটি কবিতার পংক্তি দিয়ে তিনি লিখেছেন—

“পৃথিবীটা সেদিন মানুষের হতো যদি প্রতিটা মানুষ মানুষ হতো/ পৃথিবীটা সেদিন মানুষের হতো যদি পৃথিবীতে কোনো সংঘাত না হতো।”

 

তিনি তার সর্বশেষ কবিতার বইয়ে ব্যতিক্রমধর্মী ভাবনায় কিছু কবিতা লিখেছেন যা পাঠকের কাছে খুব হৃদয়স্পর্শী মনে হবে। তিনি আমার এখন খুব ভয় করে কবিতায় লিখেছেন,”এখন আমার পোশাকধারী দেখলেই ভয় করে/সাদা পোশাকধারী দেখলেও ভয় করে/সামরিকবাহিনীকে দেখলে তো ভয়ে তটস্থ থাকি/ এখন ভয় করে আমার প্রাক্তন প্রেমিকাকে দেখলেও।”

 

মূলত তিনি ২৪ এর জুলাই বিপ্লবের করুণ আর্তনাদ, অগণিত তরুণ যুবার আত্মাহুতির কথা সুকৌশলে তুলে ধরেছেন। এই সুগভীর চিন্তা ও দর্শন যে কাউকে মর্মাঘাত করার পাশাপাশি ঘুমন্ত বিবেক জাগ্রত করবে।

 

এই গ্রন্থের, আমাকে পড়তে চাইলে,অনুকাব্যে তিনি লিখেছেন, ” দূর থেকেও পড়তে চাইলে পড়তে পারো আমায়/ চোখের তারা বলে দিবে কতটুকু ভালোবাসি তোমায়।”

 

তিনি হয়তো তার সমগ্র দেহের আয়না হিসেবে চোখের তারাকে বুজিয়েছেন। হয়তো তার চোখের চাহনিযুক্ত তারা অনায়াসে বলে দিতে সক্ষম কবির ভালোবাসা কেমন সুগভীর। কবিকে দেখতে চাইলে হয়তো তার চোখের তারায় তাকিয়ে বলতে পারব।কতটুকু ভালোবাসেন তিনি মানুষ ও জগত।

 

 

পৃথিবীর মানুষের প্রতি ক্ষোভ প্রকাশ করতে গিয়ে মানুষকে সংশোধিত হওয়ার আহ্বান জানিয়েছেন কবি। যদি মানুষের পৃথিবী হয় তাহলে এত হানাহানি সংঘাত খুনখারাবি কেনো? পৃথিবীর আর সৃষ্টিরাজি তো মানুষের মতো এত হানাহানি করে না, মানুষ কেনো সৃষ্টির সেরা হয়ে এত রাহাজানি করছে। তাহলে আর শ্রেষ্ঠত্বর মূল্য কী? কবি চান মানুষের হৃদয় জাগুক। মানবতার সেবায় মানুষ এগিয়ে আসুক।তবেই পৃথিবীটা শান্তির হবে। পরিশেষে বলা যায়, কবি হোসাইন মোহাম্মদ দিদার একজন খ্যাতিমান কবি হিসেবে সমাদৃত হবেন। তার কবিতা ফুলের ঘ্রাণের মতো চৌদিকে ম ম করে সুগন্ধি ছড়িয়ে দিবে গোটা দুনিয়া জুড়ে।

বিনোদন ভিডিও সংবাদ

তারিখ দিয়ে সংবাদ খুজুন

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

গণভবনের নাম ভাঙ্গিয়ে সম্পদের পাহাড় গড়েছেন সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলী শওকত আলী

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬, ১০:৩৫ অপরাহ্ণ
গণভবনের নাম ভাঙ্গিয়ে সম্পদের পাহাড় গড়েছেন সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলী শওকত আলী

অনুসন্ধানী প্রতিবেদন:

 

এই মুহুর্তে সরকারের বড়ো চ্যালেঞ্জ হচ্ছে সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি রোধ। কিন্তু শেখ হাসিনার ১৬ বছরের দুঃশাসনামলে গুরুত্বপূর্ণ দপ্তর গুলোতে এখনো বসে আছেন বহু দুর্নীতিবাজ কর্মকর্তা।

সওজের রাঘব বোয়ালেরা অধিকাংশই গণভবনের নাম ব্যবহার করতেন। এখন ভোল পালটিয়েছেন দুর্নীতিবাজরা। তাদের সাথে কথা বললে মনে হয় যেন, তারাই আওয়ামীলীগ সরকারকে ক্ষমতাচ্যুত করেছেন।

 

ঘাপটি মেরে থাকা দুর্নীতিবাজরা তাদের স্বভাব পরিবর্তন করতে না পারলেও রাতারাতি ভোল পালটিয়েছেন। স্ব-স্ব চেয়ারে আছেন বহাল তবিয়তে। চিহ্নিত এসব দুর্নীতি পরায়ন ব্যক্তিদের বিরুদ্ধে রয়েছে পাহাড় সমপরিমাণ অভিযোগ। তারপরও তাদের টনক নড়েনি। এখন আবার নতুন করে লেবাস বদলের প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। তাদেরই একজন সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলী শওকত আলী।

 

আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে শেখ পরিবারের প্রতি নতজানু ছিলেন সড়ক ও জনপদ অধিদফতরের ময়মনসিংহ সার্কেলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী শওকত আলী। তিনি ঘুষ-দুর্নীতিতে ছিলেন বেপরোয়া। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজস্ব তহবিলে শওকত আলী মাসিক টাকা পাঠাতেন। যা ছিলো ওপেন সিক্রেট।

গণভবনে শওকত আলীর ছিলোঅবাধ বিচরণ। এই অসাধু ব্যক্তি শুধু গণভবনকে ব্যবহার করে সওজে বিস্তার করেছেন একক আধিপত্য। তার অবৈধ টাকা উপার্জনের সবচেয়ে বড়ো হাতিয়ার ছিলো গণভবন। নিজ এলাকাতেও তার এই প্রভাব বিস্তারের কথা বলে বেড়াতেন। শওকত আলীর প্রভাব এবং ক্ষমতার দাপট সেই আগের মতোই রয়েগেছে।

গ্যাংস্টার হিসেবে খ্যাত অতিরিক্ত প্রধান প্রকৌশলী শওকত আলী নামে-বেনামে গড়েছেন সম্পদের পাহাড়। বেশির ভাগ সম্পদ করেছেন বড়ো ভাই যুবায়দুল ইসলামের নামে। বড়ো ভাই যুবায়দুল ইসলামের পুরবী ট্রেডার্স নামে বরিশালে একটি মিক্সার প্লান্ট আছে। এই প্রতিষ্ঠানকে সামনে রেখে যতসব ধান্দাবাজি করেন শওকত আলী। বড়ো ভাই যুবায়দুল ইসলামের আয়ের উৎস কি তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন বিজ্ঞমহল। সওজ কর্তৃপক্ষও জানতে চান শওকত আলীর গোপন রহস্যের গণ্ডি কোথায়?

 

অনুসন্ধানে জানা যায়, জামালপুর জেলার সরিষাবাড়ি থানার চর বয়ড়া ধানপটিঁ বাজার গ্রামের স্কুল শিক্ষক আলহাজ্ব এম.এ সাত্তার এর ছেলে শওকত আলী। তিনি সওজে চাকরি নেয়ার পর থেকেই ছোট-খাটো ঘুষ বাণিজ্য’র সাথে জড়িয়ে পড়েন। কিভাবে এলাকায় সবচেয়ে ধনী মানুষের তালিকায় নাম লেখাবেন সে চিন্তায় মগ্ন ছিলেন সব সময়। তার এই স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে। জামালপুর জেলা সদর থেকে শুরু করে সরিষাবাড়ির প্রতিটি গ্রামের মানুষের কাছে প্রথম শ্রেণীর ধনী মানুষ হিসেবে পরিচিত।

কিন্তু কিভাবে শত শত কোটি টাকার মালিক হলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী শওকত আলী তা অনেক টাই অজানা। তবে গোবরে পদ্ম ফুলের মতো ঘটেছে শওকত আলীর জীবন কাহিনী। অবিশ্বাস্য হলেও সত্য হচ্ছে। তিনি সওজে চাকরি করেই শিল্পপতি হয়েছেন। তবে এসব কিছুই সম্ভব হয়েছে ঘুষের টাকায়। বিশেষ করে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তিনি বেসামাল হয়ে পড়েন। আওয়ামী লীগের প্রভাবশালী নেতা মির্জা আজম এবং একজন প্রতিমন্ত্রীর হাত ধরে একের পর এক পদোন্নতি পান শওকত আলী।

সৌভাগ্যবান এই ব্যক্তি দু’হাতে ঘুষ বাণিজ্য করে গড়ে তোলেন সম্পদের পাহাড়। এজন্য তিনি সব সময় সামলিয়েছেন রাজনৈতিক নেতা ও প্রতিষ্ঠানের উচ্চ পদস্থদের। নিজের জন্য করেননি এমন কিছু তার বাকি নেই। মুখে যথেষ্ট মজাদার এই কর্মকর্তার ম্যানেজিং পাওয়ার দুর্দান্ত। ভবিষ্যতে এমপি হবার জন্য এলাকায় সমাজ সেবামূলক কিছু কাজের সাথেও সম্পৃক্ত রয়েছেন। আওয়ামীলীগের ছত্রছায়ায় নিজের এবং পরিবারের ভাগ্যের পরিবর্তন করেছেন শওকত আলী।

গত ৫ আগষ্ট শেখ হাসিনা পালানোর পর শওকত সিন্ডিকেট কিছুটা নিশ্চুপ মেরে ছিলেন। কিন্তু এক মাসের মাথায় আবার সক্রিয় হয়ে উঠেছেন। নিজের ধন-সম্পদ এবং ক্যারিয়ার ধরে রাখতে দৌড়ঝাঁপ শুরু করেছেন বিএনপি নেতাদের বাসা-বাড়িতে। কোটি কোটি টাকার বাজেট নিয়েই বিএনপিতে ভিড়তে চেষ্টা করে যাচ্ছেন। সফল হলে চাকরী থেকে অবসর নিয়ে আগামী নির্বাচনে বিএনপির পতাকায় জাতীয় সংসদে প্রার্থী হবেন শওকত আলী। এমনটাই গুঞ্জন শোনা গেছে শওকত আলীর এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সঙ্গে কথা বলে।

এক অনুসন্ধানে জানা যায়, রাস্তাঘাট, ফ্লাইওভার, ব্রীজ, কালভার্ড, ঘুপচি টেন্ডার, ঘুপচি বিল ভাউচার, আউট সোর্সিং জনবল নিয়োগ, বদলি, নিয়োগ বাণিজ্য এবং বড়ো সব টেন্ডার বাণিজ্য’র মূল হোতা অতিরিক্ত প্রধান প্রকৌশলী শওকত আলী। এমন কোন সেক্টর নেই যেখানে তিনি কমিশন বাণিজ্য বা ঘুষ বাণিজ্য করেননি। তার মনোনীত ঠিকাদারকে কাজ পাইয়ে দেয়া ও বেনামে ঠিকাদারি প্রতিষ্ঠান খুলে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন । তিনি ঘুপচি টেন্ডার ও ঘুপচি বিল ভাউচারে অনেক পারদর্শী।

 

একই অভিযোগ সওজ এর প্রধান প্রকৌশলী থেকে শুরু করে নির্বাহী প্রকৌশলীদের বিরুদ্ধে। তারা অনিয়ম দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন এবং শত শত কোটি টাকা আত্নসাত করেও বহাল তবিয়তে আছেন। অন্তবর্তী সরকার শওকত সিন্ডিকেটের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে এখনো কোন ব্যবস্থা নিতে পারেনি। শুধু মাত্র বিভিন্ন ডিভিশনে চলছে বদলী ও পদোন্নতি।

অনুসন্ধানে আরো দেখা গেছে, সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলী শওকত আলী নিজের নামে, বউয়ের নামে, শাশুড়ীর নামে এবং ভাইদের নামে শত কোটি টাকার সম্পদ, রিয়েল এস্টেট ব্যবসা এবং ব্যাংক ব্যালেন্স করেছেন। ঢাকার আফতাব নগরের ডি ব্লকে ১১ নাম্বারে দশ তলা বিশিষ্ট আলিশান বাড়িতে রাজকীয় জীবন-যাপন করছেন সপরিবারে ।

তাছাড়া আফতাবনগরের ১ নম্বর এল ব্লকের ০৩/০৫ রোডে ৫ কাঠার একটি প্লট, এল ব্লকের ১ নাম্বার রোডের ২৭ নাম্বার প্লটে ৭ কাঠার উপর বাড়ি, এইচ ব্লকের ২ নম্বর মাদ্রাসা রোডে ১০ কাঠার ১০ কাঠার একটি প্লট, এন ব্লকে দশ কাঠার আরেকটি প্লট, এম ব্লকে ৭ কাঠার আরো একটি প্লট রয়েছে শওকত আলীর। সরিষা বাড়িতে বাবার নামে কোটি কোটি টাকা খরচ করে তিন বিঘা জমির উপরে এম এ সাত্তার আইডিয়াল কলেজ প্রতিষ্ঠিত করেছেন।

নির্মাণ করেছেন ডুপ্লেক্স বাড়িও। ঢাকার আশিয়ান সিটিতে বিশ কোটি টাকা মুল্যের বিশ কাঠার প্লটও রয়েছে শওকত আলীর। উক্ত প্লটে অবকাঠামো নির্মাণ করে একটি ছাত্রাবাস স্থাপন করেছেন । ময়মনসিংহ শহরেও করেছেন আলীশান বাড়ি। অবৈধভাবে অর্জিত টাকার বড়ো একটি অংশ বিদেশে পাচার করার অভিযোগ রয়েছে শওকত আলীর বিরুদ্ধে। কথায় কথায় মানুষকে গোয়েন্দা সংস্থায় তার বন্ধুরা চাকরি করে বলে গল্প দিয়ে থাকেন। আবার অনেককে তাদের বরাত দিয়ে ভয়-ভীতিও দেখান।

 

অনুসন্ধানে আরো বেরিয়ে আসে যে, সড়ক ও জনপথ অধিদফতরের ময়মনসিংহ বিভাগে নিম্নোক্ত ঠিকাদারের সাথে ব্যবসায়ীক সম্পর্ক রয়েছে শওকত আলীর। যেমন- টাংগাইল ভুয়াপুর তারাকান্দি রোডে ১৮০ কোটি টাকার কাজে সমপরিমান অংশীদার জনি এবং যুবায়দুল ইসলামের। টাঙ্গাইল ভুয়াপুর তারাকান্দি রোডে আরেকটি কাজে সুমন ও যুবায়দুল ইসলামের অংশীদারত্বও সমপরিমান। এছাড়া টাঙ্গাইল, গোপালপুরে আজিজ, মাসুদ, মনোজ এবং যুবায়দুল ইসলামের পার্টনারশীপ ঠিকাদারি রয়েছে।

এই সিন্ডিকেট অত্র এলাকায় ঠিকাদারি ছাড়াও আওয়ামী লীগ সরকারের বিভিন্ন পদে ছিলেন। ঘাটাইলের পাকুল্লায় ফুট ওভার ব্রীজের কাজ দেয়া হয়েছে ম্যাস এন্টারপ্রাইজকে। এই প্রতিষ্ঠানের মালিক মিঠুর সাথে ঠিকাদারি ব্যবসা আছে যুবায়দুলের। প্রতিটি কাজে শওকত আলী তার বড়ো ভাই যুবায়ইদুল ইসলামের নামে ৫০% (পঞ্চাশ পারসেন্ট) ভাগ নিয়ে ঠিকাদারকে কাজ দিয়ে থাকেন বলে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগে প্রকাশ, উক্ত অতিরিক্ত প্রধান প্রকৌশলীর অধীনস্থ তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলীগণ ঠিকাদারি সিন্ডিকেট এর অধীনে কোন মাল না কিনেই বিল উত্তোলন, ভুয়া বিল ভাউচার তৈরি করে প্রত্যেকেই অবৈধ সম্পদ ও শত শত কোটি টাকার মালিক হয়েছেন। তাদের সন্তানরা পড়াশোনা করেন দেশের বাইরে। নিজেরা মনোরঞ্জন করতে মাঝেমধ্যেই চলে যান বিভিন্ন দেশে।

রাজধানীর অভিজাত এলাকায় বসবাস করেন তারা। সরকারের হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট থেকে কমিশন বাণিজ্য হচ্ছে দুর্নীতিবাজদের অবৈধ আয়ের মূল উৎস। আর এর নেতৃত্ব দেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী শওকত আলী।

 

অভিজ্ঞমহলের মতে, আওয়ামী লীগের ১৭ বছরের শাসনামলে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব ( আমলা) থেকে শুরু করে দপ্তর-অধিদপ্তরের চেয়ারম্যান, ডিজি, প্রধান প্রকৌশলী, অতিরিক্ত প্রধান প্রকৌশলী এবং নির্বাহী প্রকৌশলী সহ পিয়ন পর্যন্ত সিন্ডিকেট করে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছেন। সেক্টর কর্পোরেশন গুলোর রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতির আখড়া গড়ে উঠার প্রভাব পড়েছে সাধারণ মানুষের উপর।

অভিযোগের সত্যতা জানতে অতিরিক্ত প্রধান প্রকৌশলী শওকত আলীর মুঠোফোনে একাধিকবার কল করেও তাকে পাওয়া যায়নি। তবে বিভিন্ন সূত্র থেকে তিনি নিজেকে সৎ ও স্বচ্ছ কর্মকর্তা হিসেবে দাবী করেন। ধন সম্পদের মালিকও তিনি নন,সব কিছুই করেছেন তার বড় ভাই জোবায়দুল ইসলাম

দুর্নীতির নগর রাজত্ব পরিচালক সালেহ্ আহমদ জাকারিয়ার অধীনে ধ্বংসস্তূপে পরিণত রাজউক 

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬, ৯:৪১ অপরাহ্ণ
দুর্নীতির নগর রাজত্ব পরিচালক সালেহ্ আহমদ জাকারিয়ার অধীনে ধ্বংসস্তূপে পরিণত রাজউক 

 

অনুসন্ধানী প্রতিবেদন:

রাজউক—যে প্রতিষ্ঠানটির নাম দেশের নাগরিকদের কাছে ছিল একসময় স্বপ্নের আরেক নাম, আজ তা পরিণত হয়েছে দুর্নীতির মহাসিন্ডিকেটে রূপান্তরিত এক ভয়াবহ প্রশাসনিক ‘ডার্ক জোন’-এ। আর এই অন্ধকার সিস্টেমের কেন্দ্রে অবস্থান করছেন এক ব্যক্তি—পরিচালক সালেহ্ আহমদ জাকারিয়া—যিনি আজ শুধুই একজন সরকারি কর্মকর্তা নন, বরং রাজউকের গায়ে শেকড় গেড়ে বসা এক দুর্নীতিচক্রের নির্লজ্জ সম্রাট।

 

তিনি যেন নিজেই প্রতিষ্ঠানের উপরে প্রতিষ্ঠিত এক প্রভু—যার নিয়ন্ত্রণে চলছে গোপন আর্থিক সাম্রাজ্য, যেখানে ব্যতিক্রম নয়—ঘুষের অঙ্ক, ক্ষমতার দম্ভ, অদৃশ্য চুক্তি এবং এক ভয়ংকর আমলাতান্ত্রিক তস্করগোষ্ঠীর স্বাধীন অভিযান।

 

সালেহ্ আহমদ জাকারিয়ার অধীনে রাজউকের মহাখালী জোন আজ কার্যত রূপ নিয়েছে ‘কর্তৃত্ববাদী দুর্নীতির হেডকোয়ার্টার’-এ। এখানে নির্মাণ পরিদর্শকরা আর নির্মাণ আইন প্রয়োগকারী নন—তারা এখন ঘুষ বাণিজ্যের টেকসই ‘ম্যানেজার’। প্রতিটি ফাইল আটকে রাখার পেছনে রয়েছে অর্থবাণিজ্যের হীনচক্র, যা পরিচালকের সরাসরি জ্ঞাতসারে সংঘটিত হচ্ছে বলে একাধিক নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। রাজউকের মূলনীতি ও আইনি কাঠামো এখানে শুধুই খোলস—তার আড়ালে গড়ে উঠেছে এক বিস্তৃত প্রশাসনিক ব্ল্যাকমার্কেট।

 

এই সিন্ডিকেটের অন্যতম কুশীলব ছিলেন মো. সোলাইমান হোসেন, যিনি ৩০ জানুয়ারি ২০২৫ সালে একজন সংবাদকর্মীর উপর প্রকাশ্যে হামলা চালিয়েছেন, শুধু এজন্য নয় যে তিনি সাংবাদিককে অপছন্দ করেন—বরং এটা ছিল পুরো চক্রটির বার্তা, “আমরা অপরাধী, কিন্তু ধরার কেউ নেই!” হামলার সিসিটিভি ফুটেজ রয়েছে, প্রত্যক্ষদর্শী রয়েছে, কিন্তু পরিচালক সালেহ্ আহমদ জাকারিয়া এটিকে “তেমন কিছু না” বলে সরাসরি ধামাচাপা দিতে উদ্যত হয়েছেন। যদিও শেষপর্যন্ত তিনি ব্যর্থ হয়েছিলেন। প্রশ্ন হচ্ছে—এমন স্পষ্ট অপরাধের বিচারহীনতা কি কেবল ঊর্ধ্বতনদের দুর্বলতা, নাকি তা পরিচালকের প্রশাসনিক মদতের প্রতিফলন?

 

তার বিরুদ্ধে অভিযোগ শুধু পেশাগত নয়, ব্যক্তিগত পর্যায়েও ভয়াবহভাবে বিতর্কিত। অভিজাত ক্লাব, লাউঞ্জ আর বারগুলোতে তার নিয়মিত আসা-যাওয়া, মদ্যপান, নারীসঙ্গ—এসব নিয়ে প্রশাসনিক মহলে কানাঘুষা বহুদিনের। রাষ্ট্রীয় একজন কর্মকর্তার জীবনে যখন নৈতিকতার এমন দেউলিয়াত্ব আসে, তখন সেটি ব্যক্তিগত সীমা অতিক্রম করে রাষ্ট্রীয় নৈতিকতাকেও ক্ষতিগ্রস্ত করে। তিনি যেন একজন আধুনিক-কালের দুর্নীতিগ্রস্ত কেলিগুলা, যিনি একাধারে ভোগবিলাস, ক্ষমতা ও ঘৃণ্য প্রশাসনিক দম্ভের প্রতীক।

 

সবচেয়ে বিস্ময়কর বিষয়, তার সময়েই রাজউকের ইতিহাসে সবচেয়ে অযোগ্য ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছিলো—মাত্র এসএসসি পাস আব্দুর রহিমকে প্রধান ইমারত পরিদর্শক হিসেবে! এমন এক পদ যেখানে প্রকৌশল, আইনি ও প্রশাসনিক দক্ষতা অপরিহার্য, সেখানে শুধুমাত্র ‘ঘুষ ক্ষমতা’ দিয়ে একজন শিক্ষাগতভাবে অযোগ্য ব্যক্তি কীভাবে আসীন হন? এ কি কেবল তদবির, না সালেহ্ আহমদ জাকারিয়ার ‘ম্যানেজমেন্ট থিওরি’-র ফল? এই নিয়োগ রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থাকে ব্যঙ্গ করে, এবং জনগণের আস্থাকে পদদলিত করে।

 

সালেহ্ আহমদ জাকারিয়া আজ সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফোন কেটে দেন, মেসেজের উত্তর দেন না, কিংবা রীতিমতো ব্যঙ্গাত্মক আচরণ করেন। অথচ একজন পরিচালকের উচিত ছিল জবাবদিহিমূলক আচরণ। বরং তার আচরণে ফুটে ওঠে একধরনের ঔদ্ধত্য, যা শুধুমাত্র দুর্নীতিগ্রস্ত ‘সুরক্ষিত চক্রের’ মধ্যেই দেখা যায়।

 

সালেহ্ আহমদ জাকারিয়া এখন রাজউকের ভেতরে রাষ্ট্রের বাইরে একটা ছোট ‘রিপাবলিক’ তৈরি করেছেন—যেখানে তার নিজের আইন, নিজের বিচার, নিজের শাসন। এই সাম্রাজ্যে প্রবেশ করতে হলে লাগে শুধু দুটি জিনিস—অন্ধ আনুগত্য আর মোটা ঘুষে

চলবে…..

রাজউক পরিদর্শক সোহাগ মিয়ার দালালি সাম্রাজ্য: শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ।

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬, ৯:০৯ অপরাহ্ণ
রাজউক পরিদর্শক সোহাগ মিয়ার দালালি সাম্রাজ্য: শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ।

 

 

নিজস্ব প্রতিবেদক |

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) জোন-৪/২ (মহাখালী)-এর ইমারত পরিদর্শক মো. সোহাগ মিয়ার বিরুদ্ধে উঠেছে অনিয়ম ও দুর্নীতির পাহাড়সম অভিযোগ। রাজনৈতিক পরিচয় আর প্রভাবকে ঢাল হিসেবে ব্যবহার করে তিনি গড়ে তুলেছেন এক শক্তিশালী সিন্ডিকেট, যার মাধ্যমে হাতিয়ে নিচ্ছেন শত কোটি টাকা।

 

অনুসন্ধানে জানা যায়, সোহাগ মিয়া একসময় ছাত্রলীগের পরিচয়ে দাপট দেখালেও পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে নিজের রূপ বদলেছেন। বর্তমানে তিনি সরকারের উচ্চপদস্থ উপদেষ্টাদের আত্মীয় পরিচয় দিয়ে রাজউকে নিজের একক আধিপত্য বজায় রাখছেন। তার এই দাপটের সামনে জোন-৪/২-এর সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা কোণঠাসা হয়ে পড়েছেন।

 

মহাখালী ও তৎসংলগ্ন এলাকায় অসংখ্য নকশাবহির্ভূত ভবন গড়ে তোলার পেছনে সোহাগ মিয়ার প্রত্যক্ষ মদদ রয়েছে বলে অভিযোগ উঠেছে। নিয়ম অনুযায়ী কোনো অবৈধ ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নোটিশ দেওয়া হলেও, অদৃশ্য কারণে তা মাঝপথেই থমকে যায়।

 

অভিযোগ আছে, মোটা অঙ্কের উৎকোচ এবং মুচলেকার বিনিময়ে এসব অবৈধ স্থাপনাকে বৈধতা দেওয়া হয়। স্থানীয় ঠিকাদারদের অভিযোগ, নির্দিষ্ট হারে ‘পার্সেন্টেজ’ বা কমিশন ছাড়া এই জোনে কোনো ফাইল নড়ে না।

 

নির্মাণাধীন ভবনের অনুমোদন নিতে আসা সাধারণ গ্রাহকদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। সোহাগ মিয়া ও তার দালালি সিন্ডিকেট সাধারণ মানুষকে জিম্মি করে অর্থ আদায় করছে। অনেক ক্ষেত্রে “উপরে টাকা পাঠাতে হয়” এমন অজুহাতে প্রকাশ্যে চাঁদা দাবি করা হচ্ছে। তার দাবি করা অর্থ না দিলে ভবনে ত্রুটি খুঁজে বের করে কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে ভুক্তভোগীরা জানান।

 

রাজউকের অভ্যন্তরে সোহাগ মিয়ার বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ থাকলেও কেউ মুখ খোলার সাহস পাচ্ছেন না। তার অন্যায়ের প্রতিবাদ করলেই বদলি বা বিভাগীয় ব্যবস্থা গ্রহণের হুমকি দেওয়া হয়।

 

ফলে প্রশাসনের নাকের ডগায় বসেই তিনি দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছেন।

এই বিপুল পরিমাণ অবৈধ সম্পদের উৎস এবং ক্ষমতার অপব্যবহার নিয়ে রাজউকের উচ্চপর্যায় ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন সংশ্লিষ্টরা।

[বিস্তারিত আসছে পরবর্তী সংখ্যায়…]

গণভবনের নাম ভাঙ্গিয়ে সম্পদের পাহাড় গড়েছেন সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলী শওকত আলী দুর্নীতির নগর রাজত্ব পরিচালক সালেহ্ আহমদ জাকারিয়ার অধীনে ধ্বংসস্তূপে পরিণত রাজউক  রাজউক পরিদর্শক সোহাগ মিয়ার দালালি সাম্রাজ্য: শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ। এস.এ ও বৈশাখী টিভির সংবাদ ভিত্তিহীন, দৈনিক প্রতিদিনের কাগজ কর্তৃপক্ষের তীব্র প্রতিবাদ গণপূর্তে ৫০ কোটির নিয়োগ বাণিজ্য ও টেন্ডার সিন্ডিকেট নিয়ে তোলপাড়। মানবসেবায় নিবেদিত এক আলোকবর্তিকা আরফানুল আলম প্রধান গণপূর্ত প্রকৌশলী তাবেদুন সিন্ডিকেটের কোটি টাকা লুটপাট (১ম পর্ব) শত কোটি টাকার অনিয়মের অভিযোগে প্রশ্নের মুখে যশোর গণপূর্তের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম গণপূর্ত অধিদপ্তরে দুর্নীতির ‘অদৃশ্য সাম্রাজ্য’ অতিরিক্ত প্রধান প্রকৌশলী শামছুদ্দোহাকে ঘিরে বিস্ফোরক অভিযোগ ! গণপূর্তে সন্ত্রাসীদের দ্বারা সিন্ডিকেট গড়েছেন নির্বাহী প্রকৌশলী তামজিদ হোসেন গণপূর্তের প্রকৌশলী তৈমুর আলমের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়: নেপথ্যে ভাই ও শক্তিশালী সিন্ডিকেট বাংলাদেশের প্রধানমন্ত্রীদের তালিকা গণমাধ্যম সপ্তাহে দাউদকান্দিতে বর্ণাঢ্য শুভযাত্রা ও বৃক্ষরোপণ ২০২৬ সালের ঈদুল আযহা কবে? তারিখ, তাৎপর্য এবং প্রস্তুতির পূর্ণাঙ্গ গাইড দ্রুত ওজন কমানোর ১০টি বৈজ্ঞানিক ও কার্যকর উপায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় জটিলতা, খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা পাকিস্তানে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে অংশ নেওয়ার পরিকল্পনা নেই ইরানের জাতীয় গণমাধ্যম সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে কুমিল্লা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে   ভণ্ড পীরের আস্তানা: শামীম রেজা সীতাকুণ্ডে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে খুন রূপগঞ্জে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর ‘খারা মোশাররফ’র নেতৃত্বে হামলা: ১৮ লাখ টাকার সরঞ্জাম লুট দাউদকান্দিতে জমি দখলকে কেন্দ্র করে হামলা প্রাণনাশের শঙ্কায় সাংবাদিক শরিফুল হোমনায় তিতাস নদী থেকে নারীর ভাসমান লাশ উদ্ধার দাউদকান্দিতে প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে ঈদে গরুর মাংস বিতরণ রিয়াদে প্রবাসী অপহরণ: ‘রনি গ্রুপ’-এর নির্যাতনে সর্বস্বান্ত সানা-উল্লাহ, মামলা দায়ের সাবেক ছাত্রলীগ নেতা ইমারত পরিদর্শক উজ্জ্বল চন্দ্র দেব এর রঙ্গলীলা – পর্ব ১ “