খুঁজুন
, ,

তিতাসে ৩ দিনব্যাপী কাব ক্যাম্পুরী ও মহা তাঁবু জলসা সম্পন্ন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৭:১৩ অপরাহ্ণ
[shared_counts]
তিতাসে ৩ দিনব্যাপী কাব ক্যাম্পুরী ও মহা তাঁবু জলসা সম্পন্ন

 

হালিম সৈকত, কুমিল্লা:

কুমিল্লার তিতাস উপজেলায় উৎসবমুখর পরিবেশে তিন দিনব্যাপী কাব ক্যাম্পুরী ও মহা তাঁবু জলসা সম্পন্ন হয়েছে। বাংলাদেশ স্কাউটস, তিতাস উপজেলা শাখার আয়োজনে মাছিমপুর রামগতি রামনিধি ইনস্টিটিউশন মাঠে এ বর্ণাঢ্য কাব ক্যাম্পুরী অনুষ্ঠিত হয়।

গত শুক্রবার (৩০ অক্টোবর) বর্ণিল সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এই মেগা ইভেন্টের পর্দা নামে। এর আগে গত বুধবার আনুষ্ঠানিকভাবে সমাবেশের উদ্বোধন করেন তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বাংলাদেশ স্কাউটস তিতাস উপজেলার সভাপতি আহাম্মেদ মোফাচ্ছের। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও দেশপ্রেম জাগ্রত করার ওপর বিশেষ জোর দেন।

সমাবেশের বিভিন্ন পর্বে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—তিতাস উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা আনজুম, উপজেলা বিএনপির সভাপতি ওসমান গণি ভূইয়া, সাধারণ সম্পাদক মেহেদি হাসান সেলিম ভূইয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার হাইদুল ইসলাম, কাব ক্যাম্পুরীর প্রশিক্ষক ও বাংলাদেশ স্কাউটস কুমিল্লা অঞ্চলের কোষাধ্যক্ষ মো. আক্তারুজ্জামান এলটি,

বাংলাদেশ স্কাউটস হোমনা উপজেলার কমিশনার ও প্রশিক্ষক আবুল খায়ের এএলটি, মাছিমপুর রামগতি রামনিধি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান চৌধুরী ও সহকারী প্রধান শিক্ষক আবুল বাশার বকুল, লালপুর নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বশির আহমেদ, বিশিষ্ট স্কাউটার লেয়াকত আলী সরকার, কাব লিডার মোহাম্মদ মতিউর রহমান সিএলটি, যুগ্ম সম্পাদক ও উডব্যাজার মোহাম্মদ হযরত আলী এবং সহকারী কমিশনার ও উডব্যাজার ফারহানা সরকার ইভা।

এ ছাড়া পুরো আয়োজনের কোর্স সমন্বয়কের দায়িত্ব পালন করেন বাংলাদেশ স্কাউটস তিতাস উপজেলার সম্পাদক মোহাম্মদ আব্দুল করিম। সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনায় ছিলেন উপজেলা স্কাউট কমিশনার ও কোর্স লিডার হুমায়ূন কবির। স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা আয়োজনের বিভিন্ন পর্বে সক্রিয় অংশ নেন।

আয়োজক সূত্রে জানা যায়, তিতাস উপজেলার মোট ৯৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৩০টি কাব ইউনিট এই ক্যাম্পুরীতে অংশগ্রহণ করে। প্রতিটি ইউনিটে ছয়জন করে কাব সদস্য এবং একজন করে ইউনিট লিডার দায়িত্ব পালন করেন।

তিন দিনব্যাপী এই ক্যাম্পুরীতে তাঁবুতে রাত্রিযাপন, পিয়ারা সাজানো, ক্যাম্প ফায়ার বা মহা তাঁবু জলসা এবং বিভিন্ন স্কাউটিং কার্যক্রমের মাধ্যমে খুদে শিক্ষার্থীদের আত্মনির্ভরশীলতা, দায়িত্বশীলতা এবং দলগতভাবে কাজ করার দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টি হয়।

আয়োজকদের মতে, শিক্ষার্থীদের মাঝে সুপ্ত প্রতিভার বিকাশ, পারস্পরিক সহযোগিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে এ ধরনের আয়োজন অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে। সমাপনী দিনে বিভিন্ন ইভেন্টে বিজয়ী কাব সদস্যদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে তিন দিনব্যাপী এই কাব ক্যাম্পুরী ও মহা তাঁবু জলসার সফল সমাপ্তি ঘটে।

দেবিদ্বারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বাসির উদ্দিন ও ইউছুফ রাজের নেতৃত্বে আনন্দ মিছিল

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১১:২৭ অপরাহ্ণ
[shared_counts]
দেবিদ্বারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বাসির উদ্দিন ও ইউছুফ রাজের নেতৃত্বে আনন্দ মিছিল

 

 

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লার দেবিদ্বারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবদল নেতা বাসির, সামিউল ও ইউছুফ রাজের নেতৃত্বে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে দেবিদ্বার উপজেলা পরিষদ গেট থেকে র‍্যালিটি বের করা হয়। পরে র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন। প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে তাঁদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।

র‍্যালিতে অংশগ্রহণকারীরা সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনের পাশাপাশি দলের সাংগঠনিক ঐক্য ও কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় যুবদল নেতা সামিউল বাছির বলেন, “যুবদল দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমরা সংগঠনের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।

আগামী দিনেও দেশ ও জনগণের কল্যাণে আমরা সম্মিলিতভাবে কাজ করে যেতে চাই।

তিনি আরও বলেন, সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও জনগণের সঙ্গে সম্পৃক্ততার মাধ্যমে আগামী দিনেও যুবদল ইতিবাচক ভূমিকা রাখতে চায়।

আনন্দ মিছিল ও র‍্যালির মধ্য দিয়ে দেবিদ্বারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত হয়।

দেবিদ্বার থানার ভেতরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আলোচনায় ‘রেড ৯৯৯’ গ্যাংয়ের রায়হান

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ২:৪৯ অপরাহ্ণ
[shared_counts]
দেবিদ্বার থানার ভেতরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আলোচনায় ‘রেড ৯৯৯’ গ্যাংয়ের রায়হান

 

 

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার দেবিদ্বার থানার ভেতরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার দেবিদ্বার প্রতিনিধি এবং দৈনিক ভোরের নতুন বার্তা স্টাফ রিপোর্টার সোহরাব হোসেনের ওপর হামলার অভিযোগ উঠেছে। বুধবার (২৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে থানার একটি অফিস কক্ষের সামনে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

অভিযোগ অনুযায়ী, সংবাদ সংগ্রহের জন্য দেবিদ্বার থানায় গেলে পূর্বশত্রুতার জের ধরে সোহরাব হোসেনের ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় দেবিদ্বার পৌর এলাকার ‘রেড ৯৯৯’ নামে পরিচিত একটি কিশোর গ্যাংয়ের কথিত নেতা রায়হান, যিনি ‘শুটার রায়হান’ নামেও পরিচিত, তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

থানার ভেতরে কর্মকর্তাদের অফিসকক্ষের সামনে একজন সাংবাদিকের ওপর এমন হামলার অভিযোগকে কেন্দ্র করে উদ্বেগ সৃষ্টি হয়েছে। পুলিশের উপস্থিতিতে থানার অভ্যন্তরে এ ধরনের ঘটনা কীভাবে ঘটল, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

এ ঘটনায় সাংবাদিক মহলের মাঝে তীব্র উৎকন্ঠা ও অসন্তোষ দেখা দিয়েছে। সাংবাদিক নেতারা বলেন, থানার ভিতরে এই ধরনের হামলার তীব্র নিন্দা জানান৷ সেই সাথে ২৪ ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার না করলে রাজপথে নামার আল্টিমেটাম দেন।

আহত সাংবাদিক সোহবার হোসেন বলেন, দেবিদ্বারের এমপি হাসনাত আবদুল্লাহ নাম ভাঙ্গিয়ে অবাধে চাদাঁবাজি, রাহাজানি সহ মব সম্রাট হিসাবে পরিচিত শুটার রায়হান। তার কাছে তিনটি অস্ত্র আছে এই নিয়ে আমি অনুসন্ধানি করি এবং ওসির কাছে বক্তব্য চাওয়ার জন্য যাওয়ার জন্য থানায় যাওয়ার সংবাদ পেয়ে তাৎক্ষণিক আমার উপর হামলা চালায়। আমি এই হামলার বিচার চাই৷

 

এ বিষয়ে দেবিদ্বার/ব্রাহ্মনপাড়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ শাহিন জানান,কিশোর গ্যাং লিডারদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যহত রয়েছে৷ থানার ভিতরে এই ধরনের ঘটনায় খুবই নিন্দনীয়। কিশোর গ্যাং লিডার লিডার রায়হানের বিরুদ্ধে শ্রীগ্রই আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

রাজউক পরিচালক জাকারিয়া- রাজত্ব: ঘুষ-দুর্নীতি আর সিন্ডিকেটের দখলে জোন-৪

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৫:০৪ অপরাহ্ণ
[shared_counts]
রাজউক পরিচালক জাকারিয়া- রাজত্ব: ঘুষ-দুর্নীতি আর সিন্ডিকেটের দখলে জোন-৪

 

 

অনুসন্ধানী প্রতিবেদন:

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ঢাকা মহানগরের পরিকল্পিত নগরায়ন ও উন্নয়নের জন্য দায়বদ্ধ একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। পতিত শেখ হাসিনা আমল থেকে সাম্প্রতিক সময়ে এই প্রতিষ্ঠানের কিছু অসাধু কর্মকর্তার কারণে এর ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হয়েছে। বিশেষ করে রাজউকের জোন-৪-এর পরিচালক সালেহ আহমেদ জাকারিয়ার বিরুদ্ধে উঠা অনিয়ম, দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগগুলো এখন জনমনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

গণমাধ্যমের প্রতিবেদন এবং বিভিন্ন গোপন সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, জাকারিয়ার অধীনে রাজউকের জোনাল অফিসগুলো কার্যত দুর্নীতির ‘সেফ জোনে’ পরিণত হয়েছে। তার বিরুদ্ধে রাজউকে একটি শক্তিশালী সিন্ডিকেট পরিচালনা এবং অবৈধ সম্পদের পাহাড় গড়ে তোলার অভিযোগও রয়েছে।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, সালেহ আহমেদ জাকারিয়া বর্তমানে রাজউকের জোনাল অফিস মহাখালীতে জোন-৪ এর পরিচালকের দায়িত্বে থাকলেও অনেক সময় তাকে জোন-৩ এর অতিরিক্ত দায়িত্ব পালন করতে দেখা গেছে। মিরপুর, গুলশান, বনানী ও উত্তরার মতো সব অভিজাত ও গুরুত্বপূর্ণ এলাকা তার প্রশাসনিক আওতাধীন হওয়ার কারণে এখানে অবৈধ উপার্জনের সুযোগ অনেক বেশি।

অভিযোগ রয়েছে, এই জোনগুলোতে ভবন নির্মাণের নকশা অনুমোদন থেকে শুরু করে প্রতিটি ধাপে মোটা অঙ্কের ঘুষ লেনদেন হয়। তার নির্দেশ ছাড়া কোনো বড় ফাইল নড়ে না এবং প্রতিটি ফাইলে ‘ম্যানেজমেন্ট ফি’ হিসেবে নির্দিষ্ট পরিমাণ অর্থ আদায় করা হয়।

এদিকে সালেহ আহমেদ জাকারিয়ার দুর্নীতির অন্যতম স্তম্ভ হলো রাজউকের ‘ইমারত পরিদর্শক’ সিন্ডিকেট। সূত্র মতে, তিনি একদল অসাধু ইমারত পরিদর্শককে নিয়ে একটি সিন্ডিকেট গড়ে তুলেছেন। এই পরিদর্শকরা এলাকায় কোনো নতুন ভবনের কাজ শুরুহলে সেখানে গিয়ে ত্রুটি খুঁজে বের করেন এবং ভবন মালিককে জোন অফিসে পরিচালকের সাথে ‘যোগাযোগ’ করার পরামর্শ দেন।

যারা টাকা দিতে রাজি হন না, তাদের ভবনের কাজ বন্ধ করে দেওয়া হয় কিংবা অবৈধভাবে ভবনের নকশা বহির্ভূত অংশ ভেঙে দেওয়ার হুমকি দেওয়া হয়। রাজউকের এই জোনাল অফিসে অভিযোগ রয়েছে যে, পরিদর্শকরা প্রতি মাসে সংগৃহীত অর্থের একটি বড় অংশ সরাসরি পরিচালক জাকারিয়ার হাতে তুলে দেন। এই অর্থ বাণিজ্য এতই সুসংগঠিত যে, এটা অনেকেই ‘প্রাতিষ্ঠানিক চাঁদাবাজি’ হিসেবে অভিহিত করেন।

সুত্র জানায়, সালেহ আহে জাকারিয়ার ক্ষমতার দাপট এতটাই যে, তার অধীনে কর্মরত কর্মকর্তারা সাংবাদিকদের ওপর হামলা চালাতেও দ্বিধাবোধ করেন না। ২০২৫ সালের ৩০ জানুয়ারি এক চাঞ্চল্যকর ঘটনায় তার অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ইমারত পরিদর্শক মো. সোলাইমান হোসেন নিজ কক্ষে একজন

 

ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ইমারত পরিদর্শক মো. সোলাইমান হোসেন নিজ কক্ষে একজন সংবাদকর্মীর ওপর হাতুড়ি দিয়ে হামলা চালান। অভিযোগ রয়েছে, এই হামলার ঘটনাটি পরিচালকের প্রত্যক্ষ মদতে কিংবা তাকে সুরক্ষা দেওয়ার উদ্দেশ্যে ঘটানো হয়েছে। হামলার সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শী থাকা সত্ত্বেও পরিচালক জাকারিয়া বিষয়টিকে ‘তুচ্ছ ঘটনা’ বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো তাদের পক্ষ নেওয়ায় রাজউকের ভেতরে ও বাইরে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

প্রশাসনিক অনিয়মের আরেকটি বড় নজির হলো অযোগ্য ব্যক্তিদের গুরুত্বপূর্ণ দায়িত্বে বসানো। অভিযোগ রয়েছে, আর্থিক সুবিধার বিনিময়ে মাত্র এসএসসি পাস করা আব্দুর রহিমকে জোন-৩ এর প্রধান ইমারত পরিদর্শক হিসেবে দায়িত্ব দিয়েছেন জাকারিয়া। যেখানে এই পদের জন্য প্রকৌশল বিদ্যা বা উচ্চতর ডিগ্রি ও দীর্ঘ

 

ম্যানেজমেন্ট’ ক্ষমতার জোরে একজন শিক্ষাগতভাবে অযোগ্য ব্যক্তিকে এমন পদে আসীন করা হয়েছে। এটি সরাসরি রাজউকের সার্ভিস রুলস এবং জনগণের জানমালের নিরাপত্তার প্রতি বড় ধরনের হুমকি। অনেক যোগ্য প্রকৌশলীকে অবমূল্যায়ন করে নিজের অনুগত ও দুর্নীতিতে পারদর্শী ব্যক্তিদের পদায়নের মাধ্যমে তিনি তার ব্যক্তিগত ‘আর্থিক সাম্রাজ্য’ সুসংহত করেছেন।

সালেহ আহমেদ জাকারিয়ার বিরুদ্ধে অন্যতম প্রধান অভিযোগ হলো, তিনি বৈধ ভবন মালিকদের নানা অজুহাতে নোটিশ পাঠিয়ে হয়রানি করেন। সাধারণত কোনো ভবনে সামান্য বিচ্যুতি থাকলে তা সংশোধনের সুযোগ দেওয়ার বিধান থাকলেও তার নির্দেশে সরাসরি উচ্ছেদ অভিযানের ভয় দেখানো হয়। পরবর্তীতে দালাল বা অসাধু কর্মকর্তাদের মাধ্যমে বড় অঙ্কের টাকার বিনিময়ে সেই বিষয়টি ধামাচাপা দেওয়া হয়। বিশেষ করে বেইলি রোডের অগ্নিকাণ্ড বা বনানীর অগ্নিকাণ্ডের মতো বড় দুর্ঘটনার পর

 

বিশেষ করে বেইলি রোডের অগ্নিকাণ্ড বা বনানীর অগ্নিকাণ্ডের মতো বড় দুর্ঘটনার পর তিনি পরিদর্শন বাড়ানোর নামে রেস্টুরেন্ট এবং ঝুঁকিপূর্ণ ভবনগুলো থেকে কোটি কোটি টাকা আদায় করেছেন বলে গণমাধ্যমে উঠে এসেছে। তবে বাস্তবে ঝুঁকি কমানোর জন্য কার্যকর

কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

একজন সরকারি কর্মকর্তা হওয়া সত্ত্বেও সালেহ আহমেদ জাকারিয়ার জীবনযাপন অত্যন্ত রাজকীয়। বিভিন্ন গোপন সূত্রে এবং প্রশাসনিক মহলে প্রচলিত রয়েছে যে, তিনি নিয়মিত অভিজাত ক্লাব, লাউঞ্জ ও বারগুলোতে যাতায়াত করেন। তার মদ্যপান ও নারীসঙ্গ নিয়ে নানা বিতর্কিত কাহিনী রাজউকের অলিগলি ছাড়িয়ে এখন মন্ত্রণালয়ের কানেও পৌঁছেছে।

দেশের একজন উচ্চপদস্থ কর্মকর্তার এমন নৈতিক দেউলিয়াত্ব কেবল তার ব্যক্তিগত সমস্যা নয়, বরং এটি রাষ্ট্রের প্রশাসনিক কাঠামোর জন্য চরম অবমাননাকর। তার এই ভোগবিলাসের অর্থের উৎস মূলত রাজউকের গ্রাহক হয়রানি ও অবৈধ নকশা অনুমোদন থেকে আসা অর্থ।

পরিচালকের দুর্নীতির বিষয়ে কথা বলতে চান, তিনি তা এড়িয়ে যান। সাংবাদিকদের ফোন কল রিসিভ না করা, কল কেটে দেওয়া কিংবা অশালীন আচরণ করা তার নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছে। রাজউকের উর্ধ্বতন কর্তৃপক্ষ এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়লেও অদৃশ্য কোনো এক শক্তির বলে তিনি বারবার পার পেয়ে যাচ্ছেন। অভিযোগ রয়েছে, তিনি রাজউকের ঊর্ধ্বতন মহল এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ম্যানেজ করার জন্য একটি বিশেষ তহবিল বজায় রাখেন। এর ফলে তার বিরুদ্ধে কোনো শক্তিশালী প্রশাসনিক তদন্ত আলোর মুখ দেখতে পায় না।

সালেহ আহমেদ জাকারিয়ার মতো কর্মকর্তাদের কারণে রাজউক আজ জনগণের কাছে একটি ‘আতঙ্কের নাম’ হিসেবে পরিচিতি পেয়েছে। পরিকল্পিত ঢাকা গড়ার বদলে তিনি ঢাকার অপরিকল্পিত ও অনিরাপদ নগরে পরিণত।

করছেন শুধুমাত্র নিজের ব্যক্তিগত লাভের জন্য। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য জরুরি ভিত্তিতে নিচের পদক্ষেপগুলো নেওয়া প্রয়োজন:

সালেহ আহমদ জাকারিয়ার পূর্বাচলে রয়েছে ২০! কাঠা জমি

মালিবাগে রয়েছে ২! টি বিলাসবহন ফ্লাট। এবং নিজ গ্রাম টাঙ্গাইলে রয়েছেন শত একর জমি।

১. দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক সালেহ আহমেদ জাকারিয়ার স্থাবর-অস্থাবর সম্পদের নিরপেক্ষ তদন্ত করতে হবে।

2. ২. জোন-৩ ও ৪ এ তার আমলে কতগুলো ভবনের নকশা পাশ হয়েছে এবং কতগুলো অভিযোগ নিষ্পত্তি হয়েছে তার একটি উচ্চতর অডিট করা প্রয়োজন।

৩. সাংবাদিক হেনস্তাকারী এবং অযোগ্য পদে পদায়নকৃত কর্মকর্তাদের অবিলম্বে অপসারণ করে আইনের আওতায় আনতে হবে।

৪. রাজউকের পুরো সিস্টেমকে ডিজিটাল করার মাধ্যমে মানবিক হস্তক্ষেপ কমিয়ে দুর্নীতির পথ বন্ধ করতে হবে।

সালেহ আহমেদ জাকারিয়ার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে রাজউকের ভেতরে দুর্নীতির যে মহীরুহ তৈরি হয়েছে, তা সমূলে উৎপাটন করা অসম্ভব হয়ে পড়বে। সরকারের ‘দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স’ নীতির প্রকৃত প্রতিফলন ঘটানোর এখনই উপযুক্ত সময়।

এব্যাপারে মন্তব্য জানতে পরিচালক সালেহ আহমেদ জাকারিয়ার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি তা রিসিভকরেনি।

তিতাসে ৩ দিনব্যাপী কাব ক্যাম্পুরী ও মহা তাঁবু জলসা সম্পন্ন দেবিদ্বারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বাসির উদ্দিন ও ইউছুফ রাজের নেতৃত্বে আনন্দ মিছিল দেবিদ্বার থানার ভেতরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আলোচনায় ‘রেড ৯৯৯’ গ্যাংয়ের রায়হান রাজউক পরিচালক জাকারিয়া- রাজত্ব: ঘুষ-দুর্নীতি আর সিন্ডিকেটের দখলে জোন-৪ আমুর আত্মীয় নির্বাহী প্রকৌশলী মাসুম বিল্লাহর বিতর্কিত পোস্টিং: দুর্নীতির অভিযোগ সত্ত্বেও গুরুত্বপূর্ণ দফতরে বহাল লটারি ক্যাটাগরিতে সিলেটে নির্বাহী প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা অর্ণব, ক্ষুব্ধ প্রকৌশলীরা নিখিলের পার্টনার রাশেদ আহসান এবার বাগিয়ে নিচ্ছেন ৪০০ কোটির আজিমপুর প্রকল্প গণপূর্তে লটারির নামে ‘সাজানো’ বদলি: স্বচ্ছতার আড়ালে বড় অঙ্কের লেনদেন ও অনিয়মের অভিযোগ জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মতিঝিলে বিআরটিএর রোড শো তিতাসে অসহায় বৃদ্ধা মজিদা খাতুনকে মারধর করে ঘরছাড়া করলেন আপন ছেলে-বউ! দেবিদ্বারে বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ ও সাংগঠনিক সমাবেশ জমি নিয়ে বিরোধ: মুরাদনগরে রক্তক্ষয়ী সংঘর্ষ সাবেক ইউপি সদস্যসহ হাসপাতালে ৫ ম্যাবস ইউনিয়ন মোটর্স লিমিটেডের সুজুকি শোরুমে V-Strom- ২৫০ সিসি অ্যাডভেঞ্চার বাইক এর উদ্বোধন। ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে সাড়ে ৭ কেজি গাঁজা উদ্ধার সৌদি-হুতি পাল্টাপাল্টি হামলার হুমকি: গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো থেকে বেসামরিকদের সরে যাওয়ার নির্দেশ মক্কা-মদিনার ওপর হুমকি এলে বাংলাদেশ বসে থাকবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিতাসে বন্দরামপুর আদর্শ একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী, সংবর্ধনা ও বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত দাউদকান্দিতে ফিলিং স্টেশন থেকে পিকআপ চুরি ফেরত দিতে চাঁদা দাবি কালকিনিতে অবৈধভাবে সার মজুত: ১৪০ বস্তা সার জব্দ, ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা ৩৩ বছর পর বিরল ঘটনা একই বছরে দুইবার আসছে মাহে রমজান ইয়েমেন সরকারকে ৪ কার্গো বিমান সমরাস্ত্র পাঠাল পাকিস্তান: হুথিদের চরম হুঁশিয়ারি ‘হারলেও বড় অর্জনের পথেই এগোচ্ছে বাংলাদেশ, ইনশাআল্লাহ’: হামজা চৌধুরী অবসরের আগমুহূর্তে প্রধান প্রকৌশলী হতে মরিয়া আবুল খায়ের: নেপথ্যে দুর্নীতির বিস্তর অভিযোগ বরিশাল শিক্ষা প্রকৌশলীর প্রত্যাহারের দাবিতে মানববন্ধন, নানা অনিয়মের অভিযোগ স্বজনের বিয়েতে যেতে মেঘনা নদীতে ট্রলারডুবিএকই পরিবারের নিখোঁজ ৫জনের মধ্যে ১নারীর মরদেহ উদ্ধার  দাউদকান্দি জিংলাতলীতে অসহায় বৃদ্ধার ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দাউদকান্দিতে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি: নগদ ৪ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট