৩৩ বছর পর বিরল ঘটনা একই বছরে দুইবার আসছে মাহে রমজান
আন্তর্জাতিক ডেস্ক:
একই খ্রিষ্টাব্দে দুইবার পবিত্র মাহে রমজান মাস আসার মতো এক বিরল ঘটনার সাক্ষী হতে যাচ্ছে পুরো বিশ্ব। জ্যোতির্বিজ্ঞানীদের গাণিতিক হিসাব অনুযায়ী, আগামী ২০৩০ সালে একই গ্রেগরিয়ান ক্যালেন্ডার বছরে মুসলিম উম্মাহ দুইবার রমজান মাস পালন করবেন।
সাধারণত প্রতি ৩৩ বছর পর পর সৌর বছর ও চান্দ্র বছরের মধ্যকার দিনের ব্যবধানের কারণে এমন ব্যতিক্রমী মহাজাগতিক পরিস্থিতির সৃষ্টি হয়।
মহাকাশ গবেষক ও জ্যোতির্বিজ্ঞানীরা জানান, হিজরি বা চান্দ্র বছর সাধারণত ৩৫৪ বা ৩৫৫ দিনের হয়ে থাকে। অন্যদিকে আন্তর্জাতিকভাবে প্রচলিত গ্রেগরিয়ান বা সৌর বছর হয় ৩৬৫ দিনে। সৌর বছরের চেয়ে চান্দ্র বছর প্রায় ১০ থেকে ১১ দিন কম হওয়ায় প্রতি বছরই রমজান মাস আগের বছরের চেয়ে ১০-১১ দিন করে এগিয়ে আসে। এই ধারাবাহিকতায় প্রায় ৩৩ বছর পর পর হিজরি বর্ষপঞ্জির পুরো একটি চক্র আবর্তিত হয়ে সৌর বছরের শুরুতে ও শেষে অবস্থান নেয়।
এর আগে সর্বশেষ ১৯৯৭ সালে এক খ্রিষ্টাব্দে দুইবার রমজান মাস আসার নজির তৈরি হয়েছিল। ২০৩০ সালে দীর্ঘ ৩৩ বছরের ব্যবধানে পুনরায় সেই বিরল মুহূর্তটি ফিরে আসছে।
জ্যোতির্বিজ্ঞানীদের গণনা অনুযায়ী, ২০৩০ সালের সম্ভাব্য সময়সূচি হবে নিম্নরূপ:
প্রথম রমজান: ৫ জানুয়ারি ২০৩০ (হিজরি ১৪৫১ সন)
দ্বিতীয় রমজান: ২৬ ডিসেম্বর ২০৩০ (হিজরি ১৪৫২ সন)
ফলে ২০৩০ সালের শুরু এবং শেষ—উভয় সময়েই সিয়াম সাধনার সুযোগ পাবেন বিশ্বজুড়ে কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমান।



