খুঁজুন
, ,

২০২৬ সালের শীতে শরীর ও ত্বকের ঘরোয়া যত্ন: সুস্থ ও উজ্জ্বল থাকার পূর্ণাঙ্গ গাইডলাইন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৫:৩৯ পূর্বাহ্ণ
[shared_counts]
২০২৬ সালের শীতে শরীর ও ত্বকের ঘরোয়া যত্ন: সুস্থ ও উজ্জ্বল থাকার পূর্ণাঙ্গ গাইডলাইন

 

শীতের আগমন মানেই হিমেল বাতাস, উৎসবের আমেজ আর গরম কাপড়ে নিজেকে মুড়িয়ে নেওয়া। তবে আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে আমাদের শরীর ও ত্বকে দেখা দেয় নানাবিধ পরিবর্তন। বাতাসে আর্দ্রতা কমে যাওয়ায় ত্বক শুষ্ক, রুক্ষ ও প্রাণহীন হয়ে পড়ে। একই সাথে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়ে সর্দি, কাশি ও ফ্লু-এর মতো স্বাস্থ্য সমস্যা বাড়তে থাকে।

বাজারচলতি কেমিক্যালযুক্ত প্রসাধনী বা সাময়িক সমাধানের চেয়ে প্রাকৃতিক ও ঘরোয়া যত্ন সবসময়ই বেশি কার্যকরী এবং নিরাপদ। ২০২৬ সালের আধুনিক ও ব্যস্ত জীবনযাত্রায় কীভাবে সহজ কিছু প্রাকৃতিক উপাদানের মাধ্যমে আপনি শীতজুড়ে ত্বককে প্রাণবন্ত এবং শরীরকে সুস্থ রাখবেন, তা নিয়ে নিচে একটি বিস্তারিত রূপরেখা দেওয়া হলো।

শীতকালীন ত্বকের ঘরোয়া যত্ন

শীতের শুষ্ক বাতাসের কারণে ত্বক থেকে স্বাভাবিক আর্দ্রতা বা ময়েশ্চার দ্রুত হারিয়ে যায়। ফলে ত্বক ফেটে যাওয়া, চুলকানি ও খসখসে ভাব দেখা দেয়। ঘরোয়া উপায়ে ত্বকের যত্ন নেওয়ার কয়েকটি ধাপে আলোচনা করা হলো:

১. গভীর আর্দ্রতা ও ময়েশ্চারাইজিং

শীতকালে ত্বকের প্রথম এবং প্রধান চাহিদা হলো আর্দ্রতা বজায় রাখা।

নারকেল তেল ও বাদাম তেল: গোসলের ঠিক পর ত্বক যখন সামান্য ভেজা থাকে, তখন কয়েক ফোঁটা খাঁটি নারকেল তেল বা মিষ্টি বাদাম তেল (Almond Oil) হালকা ম্যাসাজ করে লাগান। এটি ত্বকের গভীরে গিয়ে আর্দ্রতা লক করে দেয়।

অ্যালোভেরা ও গ্লিসারিন সেরাম: সমপরিমাণ ফ্রেশ অ্যালোভেরা জেল এবং কয়েক ফোঁটা উদ্ভিজ্জ গ্লিসারিন ও গোলাপ জল মিশিয়ে একটি সিরাম তৈরি করুন। রাতে ঘুমানোর আগে এটি মুখে ও গলায় লাগালে সকালে ত্বক নরম ও দীপ্তিময় থাকবে।

২. ঘরোয়া পুষ্টিকর ফেসপ্যাক

শীতকালে শুষ্কতা দূর করতে এবং ত্বকে উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সপ্তাহে দুই দিন পুষ্টিকর ফেসপ্যাক ব্যবহার করুন:

মধু ও কাঁচা দুধের প্যাক: ২ চামচ কাঁচা দুধের সাথে ১ চামচ খাঁটি মধু মিশিয়ে পুরো মুখে লাগান। ১৫ মিনিট রেখে হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। দুধের ল্যাকটিক অ্যাসিড মৃদু এক্সফোলিয়েশনে সাহায্য করে এবং মধু প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে।

কলা ও অলিভ অয়েল প্যাক: একটি পাকা কলার অর্ধেক চটকে নিয়ে তাতে আধা চামচ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল মিশিয়ে প্যাক তৈরি করুন। এটি শুষ্ক ও নিষ্প্রাণ ত্বকে তাৎক্ষণিক পুষ্টি জোগায়।

৩. ঠোঁট ও পায়ের গোড়ালির বিশেষ যত্ন

শীতের সবচেয়ে সংবেদনশীল অংশ হলো ঠোঁট এবং পায়ের গোড়ালি।

ঠোঁটের স্ক্রাব ও বাম: সামান্য চিনি ও মধুর মিশ্রণ দিয়ে সপ্তাহে একবার ঠোঁট হালকাভাবে স্ক্রাব করুন। এরপর দেশি ঘি বা শিয়া বাটার লাগিয়ে রাখুন। এতে ঠোঁট ফাটা পুরোপুরি বন্ধ হবে।

গোড়ালি ফাটার প্রতিকার: রাতে ঘুমানোর আগে কুসুম গরম পানিতে লবণ ও শ্যাম্পু দিয়ে ১০ মিনিট পা ভিজিয়ে রেখে পিউমিস স্টোন দিয়ে পরিষ্কার করুন। এরপর সরিষার তেল বা নারকেল তেলের সাথে সামান্য মোম গলিয়ে মেখে সুতির মোজা পরে ঘুমান। ৩-৪ দিনের মধ্যেই পায়ের ত্বক নরম হয়ে উঠবে।

৪. প্রাকৃতিক উপায়ে ত্বকের মৃতকোষ দূরীকরণ (Exfoliation)

শীতকালে ত্বকে মৃতকোষ জমে মুখ মলিন দেখায়। ওটমিল গুঁড়ো করে তাতে সামান্য টকদই বা দুধ মিশিয়ে স্ক্রাব হিসেবে ব্যবহার করুন। এটি কোনো ক্ষতি ছাড়াই ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনে।

শীতকালে শারীরিক সুস্থতা ও ইমিউনিটি বৃদ্ধির ঘরোয়া উপায়

বাইরে থেকে ত্বক তখনই উজ্জ্বল দেখাবে, যখন আপনার শরীর ভেতর থেকে পুষ্ট ও সুস্থ থাকবে। শীতে শরীরের যত্ন নেওয়ার মূল চাবিকাঠি হলো রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক রাখা এবং শরীরকে উষ্ণ রাখা।

 

যত্নের ক্ষেত্রঘরোয়া উপাদান / অভ্যাসপ্রধান স্বাস্থ্য উপকারিতা

সকালের পানীয়কুসুম গরম পানি + মধু + লেবু / তুলসী পাতার চাহজম শক্তি বৃদ্ধি, সর্দি-কাশি প্রতিরোধ এবং শরীর ডিটক্সিফিকেশন

রোগ প্রতিরোধকাঁচা হলুদ ও গোলমরিচ মেশানো গরম দুধ (গোল্ডেন মিল্ক)প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক, শারীরিক ব্যথা উপশম ও ভালো ঘুম

শারীরিক উষ্ণতাগুড়, তিল, আদা ও বাদাম খাদ্যতালিকায় রাখারক্ত সঞ্চালন বাড়ানো এবং শরীরকে দীর্ঘক্ষণ প্রাকৃতিকভাবে উষ্ণ রাখা

হাইড্রেশনভেষজ চা, কুসুম গরম স্যুপ ও ডাবের পানিশীতকালীন পানিশূন্যতা দূরীকরণ এবং ত্বক হাইড্রেটেড রাখা

 

১. ভেতর থেকে শরীর হাইড্রেটেড রাখা

শীতে তৃষ্ণা কম পাওয়ার কারণে অনেকেই পর্যাপ্ত পানি পান করেন না। এটি শরীর ও ত্বক উভয়ের জন্য মারাত্মক ক্ষতিকর।

প্রতিদিন অন্তত ২ থেকে ২.৫ লিটার হালকা কুসুম গরম পানি পান করুন।

পানির পাশাপাশি মৌসুমি শাকসবজির ক্লিয়ার স্যুপ, আদা-লেবুর চা এবং গ্রিন টি পান করার অভ্যাস করুন।

২. ভিটামিন ‘সি’ ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার

শীতের মৌসুমে বাজারে প্রচুর তাজা শাকসবজি ও ফল পাওয়া যায়।

আমলকী, কমলালেবু, মাল্টা এবং পেয়ারা নিয়মিত খান। আমলকীতে থাকা প্রচুর পরিমাণ ভিটামিন সি সর্দি-কাশি থেকে রক্ষা করার পাশাপাশি ত্বকের কোলাজেন উৎপাদন বাড়ায়।

গাজর, বিটরুট এবং পালং শাক খাদ্যতালিকায় রাখুন, যা রক্তের হিমোগ্লোবিন ও ত্বকের স্বাভাবিক গ্লো বৃদ্ধি করে।

৩. রোগ প্রতিরোধে মশলার ব্যবহার

আমাদের রান্নাঘরের সাধারণ কিছু মশলা শীতে অত্যন্ত উপকারী ভূমিকা পালন করে:

আদা ও লবঙ্গ: গলার খুসখুস ভাব দূর করতে আদা ও লবঙ্গ ফুটিয়ে চা পান করুন।

হলুদ দুধ: রাতে ঘুমানোর আগে এক গ্লাস খাঁটি গরুর দুধে এক চিমটি কাঁচা হলুদ বাটা এবং সামান্য গোলমরিচের গুঁড়ো মিশিয়ে ফুটিয়ে নিন। এটি শরীরের ক্লান্তি দূর করে এবং ঠান্ডাজনিত সংক্রমণ প্রতিরোধ করে।

শীতকালীন লাইফস্টাইল: কয়েকটি জরুরি সতর্কতা

ঘরোয়া রূপচর্চা ও সুষম খাবারের পাশাপাশি প্রতিদিনের কিছু ছোট অভ্যাস আপনার সুস্থতা নির্ধারণ করে:

অতিরিক্ত গরম পানিতে গোসল পরিহার করুন: কনকনে শীতে অতিরিক্ত গরম পানি দিয়ে গোসল করলে ত্বকের স্বাভাবিক তেল পুরোপুরি নষ্ট হয়ে যায়। সবসময় হালকা কুসুম গরম পানি ব্যবহার করুন এবং গোসলের সময়কাল ১৫ মিনিটের মধ্যে সীমাবদ্ধ রাখুন।

রোদ পোহানো (ভিটামিন ডি): সকালের মিষ্টি রোদে প্রতিদিন অন্তত ১৫–২০ মিনিট সময় কাটান। এটি শরীরে ভিটামিন ডি তৈরিতে সাহায্য করে, যা হাড়ের জোর এবং মানসিক সুস্থতা বাড়ায়। তবে মুখে রোদ লাগলে সানস্ক্রিন বা প্রাকৃতিক অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন।

নিয়মিত শরীরচর্চা ও যোগব্যায়াম: শীতে অলসতা বেশি কাজ করে। কিন্তু প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটা, যোগাসন বা হালকা স্ট্রেচিং করলে রক্ত সঞ্চালন সচল থাকে, ফলে শরীর উষ্ণ থাকে এবং ত্বকে উজ্জ্বলতা বজায় থাকে।

পর্যাপ্ত ঘুম: রাতে ৭–৮ ঘণ্টার গভীর ঘুম শরীরের কোষগুলোকে পুনরুজ্জীবিত হতে সাহায্য করে এবং ডার্ক সার্কেল দূর করে।

প্রকৃতির পরিবর্তনের সাথে সাথে আমাদের জীবনযাপনেও কিছুটা পরিবর্তন আনা প্রয়োজন। ২০২৬ সালের এই শীত মৌসুমে কৃত্রিম রাসায়নিক দ্রব্যের ওপর অতিরিক্ত নির্ভর না করে রান্নাঘরের খাঁটি তেল, মধু, দুধ ও ভেষজ উপাদানের সঠিক ব্যবহার করুন। সঠিক খাদ্যাভ্যাস, পর্যাপ্ত পানি এবং নিয়মিত সাধারণ কিছু যত্নই আপনাকে শীতজু

ড়ে ভেতর থেকে চনমনে ও বাইরে থেকে উজ্জ্বল রাখবে।

দুদকের চার্জশিট ও বিভাগীয় মামলার সুপারিশ, তবুও বহাল তবিয়তে ভূমি কর্মকর্তা আবুল মনছুর!

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১:৫১ অপরাহ্ণ
[shared_counts]
দুদকের চার্জশিট ও বিভাগীয় মামলার সুপারিশ, তবুও বহাল তবিয়তে ভূমি কর্মকর্তা আবুল মনছুর!

 

 

নিজস্ব প্রতিবেদক :

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় আসামি, সরকারি জমি ব্যক্তিমালিকানায় ফিরিয়ে দেওয়ার অভিযোগ, একই জমি থেকে নিজের নামে আমমোক্তারনামা গ্রহণ এবং জমি বিক্রি করে অর্থ আত্মসাতের অভিযোগ—একের পর এক গুরুতর অভিযোগ উঠেছে কক্সবাজারের চকোরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়ন ভূমি অফিসের সাবেক ইউনিয়ন ভূমি ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ আবুল মনছুরের বিরুদ্ধে।

বর্তমানে তিনি কালারমারছড়া ইউনিয়ন ভূমি অফিস, মহেশখালী, ককসবাজারে কর্মরত রয়েছেন। তাঁর বিরুদ্ধে আদালতে মামলা, দুদকের চার্জশিট এবং জেলা প্রশাসনের তদন্ত প্রতিবেদনে বিভাগীয় মামলা দায়েরের সুপারিশ থাকার তথ্য পাওয়া গেছে। কিন্তু এতসব অভিযোগের পরও তাঁর বিরুদ্ধে কার্যকর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট অভিযোগকারী। বরং বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিয়ন ভূমি অফিসে দায়িত্ব পালনের পাশাপাশি পদোন্নতির জন্যও তাঁর নাম সুপারিশ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

প্রাপ্ত অভিযোগ ও সংশ্লিষ্ট নথির বিবরণ অনুযায়ী, আবুল মনছুরের বিরুদ্ধে কক্সবাজারের একাধিক মৌজার জমির মালিকানা, সরকারি খাসজমি, জাল দলিল, ভুয়া খতিয়ান সৃজন এবং নামজারি প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের মধ্যে সবচেয়ে আলোচিত কক্সবাজার মৌজার বিএস ৯৮০ নম্বর খতিয়ানের ০.০৫২৮ একর জমি এবং চকরিয়া উপজেলার ভেওলা মানিকচর মৌজার বিএস ৭০৫ নম্বর খতিয়ানের ৪৭.৬৮ একর জমিসংক্রান্ত ঘটনা।

কক্সবাজারের সিনিয়র সহকারী জজ আদালতের ফৌজদারি দরখাস্ত নম্বর ১৯/২০১৪-এর বিবরণে উল্লেখ রয়েছে, কক্সবাজার মৌজার বিএস ৯৮০ নম্বর খতিয়ানের ০.০৫২৮ একর জমি নিয়ে জালিয়াতির অভিযোগ ওঠে। অভিযোগ অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে ৬৭০/২০১৪ নম্বরের জাল দলিলের ভিত্তিতে ৫৯৩১ নম্বর নতুন খতিয়ান সৃজন করা হয়।

এ ঘটনায় দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মো. হুমায়ুন কবির, চট্টগ্রাম-২ এবং আরও দুই কর্মকর্তার মাধ্যমে অভিযোগপত্র বা চার্জশিট দাখিলের তথ্য পাওয়া গেছে। ওই মামলায় আবুল মনছুরকে ৮ নম্বর আসামি করা হয়। পরবর্তী সময়ে কক্সবাজারে স্পেশাল মামলা নম্বর ০১/২০১৯ দায়ের করা হয়।

অভিযোগকারী জৈনক কামাল উদ্দিনের দাবি, দুদকের চার্জশিটে আসামি হিসেবে অন্তর্ভুক্ত হওয়ার পরও আবুল মনছুরের বিরুদ্ধে কোনো বিভাগীয় মামলা কিংবা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তিনি এখনো সরকারি চাকরিতে বহাল রয়েছেন।

অনুসন্ধানে জানা যায়, আবুল মনছুরের বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগটি উঠেছে চকরিয়া উপজেলার ভেওলা মানিকচর মৌজার ৪৭.৬৮ একর জমি নিয়ে। বড় ভেওলা ইউনিয়নের পাহাড়িয়াপাড়া এলাকার বাসিন্দা কামাল উদ্দিন, পিতা মৃত আমির হোসেন, দুর্নীতি দমন কমিশনে দাখিল করা অভিযোগে জমির মালিকানা ও সরকারি স্বার্থসংশ্লিষ্ট একাধিক অনিয়মের বিবরণ তুলে ধরেছেন।

অভিযোগে বলা হয়েছে, ভেওলা মানিকচর মৌজার বিএস ৭০৫ নম্বর খতিয়ানের ৪৭.৬৮ একর জমি গোপনীয় জমি উদ্ধার মামলা নম্বর নং -৪/৭৫-৭৬ এর মাধ্যমে ১ নম্বর খাস খতিয়ানে অন্তর্ভুক্ত করা হয়। অর্থাৎ জমিটি সরকারের খাস সম্পত্তি হিসেবে রেকর্ডভুক্ত ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরবর্তী সময়ে ২০২৫ সালে শাহানা বেগম ওই খাসজমি থেকে বিএস ৭০৫ নম্বর ব্যক্তিমালিকানাধীন খতিয়ানে জমি ফেরত দেওয়ার আবেদন করেন। অভিযোগকারীর দাবি, ওই আবেদনের পরিপ্রেক্ষিতে তৎকালীন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ আবুল মনছুর শাহানা বেগমের সঙ্গে যোগসাজশ করে সরকারি স্বার্থ উপেক্ষা করেন। বিধিবহির্ভূতভাবে তথ্য গোপন করে প্রতিবেদন দাখিলের মাধ্যমে সরকারি খাসজমি ব্যক্তিমালিকানাধীন খতিয়ানে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয় বলে অভিযোগে দাবি করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়েছে, সরকারি খাসজমি ব্যক্তিমালিকানাধীন খতিয়ানে ফিরিয়ে দেওয়ার বিনিময়ে শাহানা বেগমের কাছ থেকে আবুল মনছুর নিজের নামে ১১.১১৫৬ একর জমির আমমোক্তারনামা গ্রহণ করেন।

অভিযোগে উল্লিখিত দলিলের বিবরণ অনুযায়ী, ৫১৫৯/২০২১ নম্বর আমমোক্তারনামার তারিখ ২৯ অক্টোবর ২০২১। একই ঘটনায় ৫১৬০/২০২১ নম্বর আমমোক্তারনামার তারিখ ১৯ অক্টোবর ২০২১ উল্লেখ করে মোহাম্মদ এরশাদ হোছাইন, পিতা মৃত মোহাম্মদ হোছাইন, সাং দক্ষিণ বহদ্দারকাটা, বিএমচর, চকরিয়া, কক্সবাজারের নামে ১৪ একর জমির আমমোক্তারনামা গ্রহণের কথা বলা হয়েছে।

অভিযোগকারীর দাবি, সরকারি খাসজমি ব্যক্তিমালিকানায় ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়ায় সংশ্লিষ্টদের মধ্যে জমি ভাগাভাগির ঘটনা ঘটে। আরও অভিযোগ করা হয়েছে, আবুল মনছুর নিজের নামে আমমোক্তারনামা গ্রহণ করা জমি থেকে ১.১২৩৩ একর বিক্রি করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেন।

এখানেই শেষ নয়। অভিযোগকারী আরও দাবী করেন , জমি বিক্রির অর্থ দিয়ে তৎকালীন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য জাফর আলম এবং উপজেলা চেয়ারম্যান সাঈদীর সঙ্গে সংশ্লিষ্টভাবে জমি, দোকান ও মার্কেট কেনার বিষয়ও সামনে আসে ।

অভিযোগকারীর ভাষ্য, পৈতৃক সূত্রে উল্লেখযোগ্য সম্পদের মালিক না হয়েও সরকারি চাকরির সুবাদে আবুল মনছুর বিপুল সম্পদের মালিক হয়েছেন। তাঁর সম্পদের উৎস, জমি ক্রয়ের দলিল, আর্থিক লেনদেন এবং আয়কর বিবরণী তদন্তের দাবি জানিয়েছেন অভিযোগকারী।

আবুল মনছুরের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে কক্সবাজার জেলা প্রশাসকের কাছে আবেদন করা হলে তদন্তের উদ্যোগ নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), কক্সবাজার স্মারক নম্বর ০৫-২০.২২০০.১২৩.০১৫.০১৮.০০১.২২-২৬, তারিখ ২০ মে ২০২২-এর মাধ্যমে একটি বিস্তারিত তদন্ত প্রতিবেদন দাখিল করেন। অভিযোগকারীর দাবি, ওই প্রতিবেদনে আবুল মনছুরের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের সুপারিশ করা হয়েছিল।

কিন্তু তদন্ত প্রতিবেদন দাখিল এবং বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশের পরও কেন তাঁর বিরুদ্ধে চাকরিবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়নি, সে প্রশ্নের উত্তর এখনো অজানা। অভিযোগকারীর দাবি, রহস্যজনক কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি কার্যকরভাবে নিষ্পত্তি করেনি।

খোঁজ নিয়ে জানা যায়, ভেওলা মানিকচর ইউনিয়ন ভূমি অফিসে দায়িত্ব পালনকালে আবুল মনছুরের বিরুদ্ধে আদালতেও অভিযোগ দাখিল করা হয়েছিল বলে সরবরাহ করা তথ্যে উল্লেখ রয়েছে।

অভিযোগ অনুযায়ী, সিনিয়র স্পেশাল জজ আদালত, কক্সবাজারে বিশেষ দরখাস্ত নম্বর ১৫/২০২০ দাখিল করা হয়। আদালত ১০ সেপ্টেম্বর ২০২০ তারিখে ০১ নম্বর আদেশের মাধ্যমে অভিযোগের বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন।

এ ছাড়া দুদকের স্পেশাল মামলা নম্বর ০১/২০১৯-এ তাঁকে ৮ নম্বর আসামি করে চার্জশিট দাখিলের বিষয়টিও অভিযোগে পুনরায় উল্লেখ করা হয়েছে। সরকারি খাসজমি অবমুক্ত করার প্রতিবেদন, পরবর্তী সময়ে একই জমি থেকে নিজের নামে আমমোক্তারনামা গ্রহণ এবং জমি বিক্রির অভিযোগ—সব মিলিয়ে তাঁর ভূমিকা নিয়ে নতুন করে তদন্তের দাবি উঠেছে।

আবুল মনছুরের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ দাখিলের পর কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের আর.এম শাখা থেকে শুনানির উদ্যোগ নেওয়া হয়। অভিযোগে উল্লেখ করা স্মারক নম্বর ০৫.২০.২২০০.১১৯.০৩.০০১.২৫-৭২, তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০২৬।

ওই স্মারকের পরিপ্রেক্ষিতে ৩ মার্চ ২০২৬ তারিখে সরাসরি উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় তথ্য ও বক্তব্য দেওয়ার জন্য দিন ধার্য করা হয়েছিল। কিন্তু অভিযোগকারীর দাবি, নির্ধারিত দিনে আবুল মনছুর শুনানিতে উপস্থিত হননি।

অভিযোগকারীর ভাষ্য অনুযায়ী, সরকারি স্বার্থবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এবং একাধিক তদন্তের পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রহস্যজনক কারণে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় তিনি হতাশ। তাঁর প্রশ্ন, একজন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে আদালতের মামলা, দুদকের চার্জশিট এবং জেলা প্রশাসনের বিভাগীয় মামলা দায়েরের সুপারিশ থাকার পরও কেন প্রশাসনিক জবাবদিহি নিশ্চিত হচ্ছে না?

 

অভিযোগকারীর আরও দাবি, আবুল মনছুরের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও তাঁকে বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ ইউনিয়ন ভূমি অফিসে বদলি করা হয়েছে। ভূমিসেবা নিতে আসা সাধারণ মানুষের কাছ থেকে অবৈধ অর্থ আদায়ের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। এ বিষয়ে অভিযুক্ত ভূমি কর্মকর্তা আবুল মনছুরের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো, তাঁর বিরুদ্ধে তদন্ত ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পদোন্নতির জন্য সুপারিশ পাঠিয়েছে যা সরকারি চাকরিবিধি অনুসরণের ক্ষেত্রে গুরুতর প্রশ্ন তৈরি করে।

এ ব্যাপারে জেলা প্রশাসনের তদন্ত প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি এবং অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে জানতে কক্সবাজারের জেলা প্রশাসক জনাব মো. আঃ মান্নানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। একই সঙ্গে তাঁর হোয়াটসঅ্যাপ নম্বরেও লিখিত বার্তা পাঠিয়ে অভিযোগগুলোর বিষয়ে জানতে চাওয়া হয়। তবে তাঁর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সামিরা খান মাহি বাংলাদেশি অভিনেত্রী ও মডেল

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ণ
[shared_counts]
সামিরা খান মাহি বাংলাদেশি অভিনেত্রী ও মডেল

সামিরা খান মাহি একজন বাংলাদেশি অভিনেত্রী ও মডেল। তিনি ২০১৪ সালে Rang RTV 20 20 Colours Model Search প্রতিযোগিতায় প্রথম রানার-আপ হওয়ার মাধ্যমে পরিচিতি লাভ করেন।

আজ শনিবার সন্ধ্যায় ঢাকার পূর্বাচল এক্সপ্রেসওয়ের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) মিলনায়তনে অনুষ্ঠিত হয় মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫-এর আয়োজন। সেখানেই সামিরাকে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে চূড়ান্তভাবে মনোনীত করা হয়। আয়োজকদের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে অংশ নেবেন তিনি।

  • মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬: সামিরা খান মাহি বাংলাদেশি অভিনেত্রী ও মডেল। তিনি আনুষ্ঠানিকভাবে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ খেতাব অর্জন করেছেন। তানজিয়া জামান মিথিলা তাঁর মাথায় মুকুট পরিয়ে দেন। 

  • আন্তর্জাতিক মঞ্চ: আগামী ১১ নভেম্বর ২০২৬ থেকে পুয়ের্তো রিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া ৭৫তম ‘মিস ইউনিভার্স ইন্টারন্যাশনাল’ প্রতিযোগিতায় তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। 

মডেলিংয়ের পাশাপাশি সামিরা খান মাহি টেলিভিশন নাটকে অভিনয় শুরু করেন। তাঁর অভিনীত কাজের মধ্যে তরুণ তুর্কী, পারিবারিক গোলযোগ, নীড় খোঁজে গাঙচিল, লাইফ ইন এ মেট্রো, শুভ্রার ওয়ারড্রব, আকাশ বাড়িয়ে দাও, ম্যাচিং ব্রাদার ও এক পা দু’পা উল্লেখযোগ্য।

২০২২ সালে প্রকাশিত The Daily Star-এর একটি প্রতিবেদন অনুযায়ী, ওই সময়ে তিনি টেলিভিশন নাটকে নিয়মিত অভিনয় করছিলেন এবং ছয় মাসে ৩০টির বেশি নাটকে অভিনয় করেছিলেন। একই প্রতিবেদনে বঙ্গের অরিজিনাল ওয়েব সিরিজ Girls’ Squad-এর প্রথম মৌসুমে তাঁর অভিনয়ের কথাও উল্লেখ করা হয়।

২০২৩ সালে তিনি বাশার জর্জিস পরিচালিত ওভারট্রাম্প (Overtrump) ওয়েব সিরিজে অভিনয় করেন। জাগো নিউজ২৪-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি এটিকে তাঁর প্রথম ওয়েব সিরিজ হিসেবে উল্লেখ করেন। সিরিজটিতে চঞ্চল চৌধুরীসহ আরও কয়েকজন অভিনয়শিল্পী ছিলেন।

২০২৪ সালে মেকআপ ছাড়া তাঁর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর গায়ের রং নিয়ে বিদ্রূপের বিষয়টি সংবাদমাধ্যমে আলোচিত হয়। এ প্রসঙ্গে The Daily Star-এ প্রকাশিত প্রতিবেদনে তিনি বাহ্যিক চেহারার পরিবর্তে কাজের ভিত্তিতে মূল্যায়ন করার আহ্বান জানান।

২০২৫ সালের ২৩ ফেব্রুয়ারি প্রথম আলোয় প্রকাশিত এক সাক্ষাৎকারে মাহি অভিনয়ের ভুলত্রুটি সংশোধন, কাজের মান উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে কথা বলেন।

২০২৬ সালে তাঁর অভিনীত মায়ার সংসার ও কর্মফল নামের দুটি মিনি সিরিজ নিয়ে সংবাদ প্রকাশিত হয়। জাগো নিউজ২৪-এর প্রতিবেদন অনুযায়ী, কর্মফল পরিচালনা করেন মহিন খান এবং মায়ার সংসার পরিচালনা করেন মোহাম্মদ ওমর ফারুক। একই বছর তিনি অভিনয়ের পাশাপাশি ব্যবসায় যুক্ত হওয়ার কথাও সংবাদমাধ্যমে জানান।

আরো পড়ুন: চুল পড়া বন্ধ করবেন যেভাবে

বক্স অফিসের ব্যর্থতা ছাপিয়ে যেভাবে ঢালিউডের কেন্দ্রবিন্দুতে পরীমনি

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ২:১১ পূর্বাহ্ণ
[shared_counts]
বক্স অফিসের ব্যর্থতা ছাপিয়ে যেভাবে ঢালিউডের কেন্দ্রবিন্দুতে পরীমনি

লেখক ‘ মাইনুল ইসলাম মহিন, সম্পাদক ও প্রকাশক’ দৈনিক ভোরের নতুন বার্তা।

২০১৫ সালে শাহ আলম মণ্ডল পরিচালিত ‘ভালোবাসা সীমাহীন’ চলচ্চিত্রের মাধ্যমে রূপালি পর্দায় অভিষেক ঘটেছিল শামসুন্নাহার স্মৃতির, চলচ্চিত্রাঙ্গন যাকে ‘পরীমনি’ নামেই চেনে। ক্যারিয়ারের শুরুতেই একসঙ্গে একাধিক সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে ঢালিউডে ব্যাপক আলোচনার জন্ম দেন তিনি। তবে এক দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে তাঁর বাণিজ্যিক সাফল্যের পরিসংখ্যান বেশ ভিন্ন চিত্র তুলে ধরে।

​উইকিপিডিয়া ও চলচ্চিত্র সংশ্লিষ্ট তথ্যভাণ্ডারের হিসাব অনুযায়ী, এ পর্যন্ত পরীমনি অভিনীত ৩৫টি চলচ্চিত্রের মধ্যে ২৪টি মুক্তি পেয়েছে। বাকি ১১টি সিনেমা নানা জটিলতায় এখনও মুক্তির অপেক্ষায়। মুক্তিপ্রাপ্ত ২৪টি চলচ্চিত্রের মধ্যে প্রায় ১৯টিই বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি এবং বাকি ৫টি ছবিকে গড়পড়তা ব্যবসাসফল হিসেবে বিবেচনা করা হয়। চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, বাণিজ্যিক অঙ্কে একের পর এক ব্যর্থতা সত্ত্বেও ঢাকাই সিনেমার মূল ধারায় নিজের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছেন এই অভিনেত্রী।

​বাণিজ্যিক বিপর্যয়ের ভিড়েও কয়েকটি নির্দিষ্ট কাজ পরীমনিকে অভিনেত্রী হিসেবে পরিচিতি এনে দিয়েছে। ২০১৮ সালে গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ চলচ্চিত্রে ‘শুভ্রা’ চরিত্রে তাঁর অভিনয় দর্শক ও চলচ্চিত্রবোদ্ধাদের দৃষ্টি আকর্ষণ করে। পরবর্তীতে ২০২০ সালে করোনা মহামারির স্থবিরতার মধ্যেও চয়নিকা চৌধুরী পরিচালিত ‘বিশ্বসুন্দরী’ প্রেক্ষাগৃহে দর্শক টেনে প্রশংসিত হয়।

এছাড়া ২০১৬ সালে যৌথ প্রযোজনার অ্যাকশনধর্মী ছবি ‘রক্ত’, ২০২২ সালে ওটিটি ও প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘গুণীন’ এবং ২০২৩ সালে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত ‘মা’ চলচ্চিত্রে তাঁর অভিনয় সমালোচকদের প্রশংসা কুড়ায়।

​পর্দার অভিনয়ের চেয়েও পরীমনি বরাবরই বেশি আলোচনায় থেকেছেন তাঁর ব্যক্তিগত জীবনের নানা ঘটনাপ্রবাহ ও বিতর্কের কারণে। শুটিং সেটে অপেশাদার আচরণ কিংবা শিডিউল সংক্রান্ত জটিলতার অভিযোগ যেমন তাঁর ক্যারিয়ারে এসেছে, তেমনি বড় ধরনের আইনি ও সামাজিক বিতর্কেও জড়িয়েছেন তিনি। ২০২১ সালের জুনে সাভারের বোট ক্লাবে ব্যবসায়ী নাসির উদ্দিন আহমেদসহ কয়েকজনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগ এনে মামলা করেন তিনি, যা দেশজুড়ে আলোড়ন তোলে।

​সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ওই বছরের ৪ আগস্ট বনানীর বাসা থেকে মাদকদ্রব্যসহ তাঁকে আটক করে র‍্যাব। পরবর্তীতে প্রায় এক মাস কারাভোগের পর তিনি জামিনে মুক্তি পান। এ মামলার তদন্ত তদারকির দায়িত্বে থাকা তৎকালীন পুলিশ কর্মকর্তা গোলাম সাকলায়েনের সঙ্গে পরীমনির অপেশাদার সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে এলে এবং তা তদন্তে প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

​এর বাইরে তাঁর প্রেম, বিয়ে ও বিচ্ছেদের খবরও নিয়মিত সংবাদের শিরোনাম হয়েছে। বিশেষ করে অভিনেতা শরীফুল রাজের সঙ্গে বিয়ে, সন্তান জন্ম এবং পরবর্তীতে তাঁদের সম্পর্কের টানাপোড়েন ও বিচ্ছেদ ঘিরে সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমে দীর্ঘ আলোচনা-সমালোচনা চলে। বিভিন্ন সময়ে আদালত প্রাঙ্গণে গণমাধ্যমকর্মীদের সঙ্গে বাকবিতণ্ডা কিংবা সামাজিক মাধ্যমে তাঁর দেওয়া আক্রমণাত্মক বক্তব্যও নানা মহলে সমালোচিত হয়েছে।

​চলচ্চিত্রের বক্স অফিসে বড় অংকের সাফল্য খুব বেশি না থাকলেও, গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় নিজের দৃশ্যমান উপস্থিতি বজায় রেখে বরাবরই আলোচনায় থাকতে পেরেছেন পরীমনি। পেশাগত ব্যর্থতা এবং ব্যক্তিগত জীবনের বহুমুখী টানাপোড়েন পেছনে ফেলে ঢাকাই চলচ্চিত্র অঙ্গনের অন্যতম আলোচিত নাম হিসেবেই নিজের অবস্থান ধরে রেখেছেন তিনি।

দুদকের চার্জশিট ও বিভাগীয় মামলার সুপারিশ, তবুও বহাল তবিয়তে ভূমি কর্মকর্তা আবুল মনছুর! ২০২৬ সালের শীতে শরীর ও ত্বকের ঘরোয়া যত্ন: সুস্থ ও উজ্জ্বল থাকার পূর্ণাঙ্গ গাইডলাইন সামিরা খান মাহি বাংলাদেশি অভিনেত্রী ও মডেল বক্স অফিসের ব্যর্থতা ছাপিয়ে যেভাবে ঢালিউডের কেন্দ্রবিন্দুতে পরীমনি যুক্তরাষ্ট্রেই সরকার পরিবর্তন ঘটিয়েছে ইরান’: মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের পর কঠিন সমীকরণে ট্রাম্প তিতাসে ৩ দিনব্যাপী কাব ক্যাম্পুরী ও মহা তাঁবু জলসা সম্পন্ন দেবিদ্বারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বাসির উদ্দিন ও ইউছুফ রাজের নেতৃত্বে আনন্দ মিছিল দেবিদ্বার থানার ভেতরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আলোচনায় ‘রেড ৯৯৯’ গ্যাংয়ের রায়হান রাজউক পরিচালক জাকারিয়া- রাজত্ব: ঘুষ-দুর্নীতি আর সিন্ডিকেটের দখলে জোন-৪ আমুর আত্মীয় নির্বাহী প্রকৌশলী মাসুম বিল্লাহর বিতর্কিত পোস্টিং: দুর্নীতির অভিযোগ সত্ত্বেও গুরুত্বপূর্ণ দফতরে বহাল লটারি ক্যাটাগরিতে সিলেটে নির্বাহী প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা অর্ণব, ক্ষুব্ধ প্রকৌশলীরা নিখিলের পার্টনার রাশেদ আহসান এবার বাগিয়ে নিচ্ছেন ৪০০ কোটির আজিমপুর প্রকল্প গণপূর্তে লটারির নামে ‘সাজানো’ বদলি: স্বচ্ছতার আড়ালে বড় অঙ্কের লেনদেন ও অনিয়মের অভিযোগ জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মতিঝিলে বিআরটিএর রোড শো তিতাসে অসহায় বৃদ্ধা মজিদা খাতুনকে মারধর করে ঘরছাড়া করলেন আপন ছেলে-বউ! দেবিদ্বারে বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ ও সাংগঠনিক সমাবেশ জমি নিয়ে বিরোধ: মুরাদনগরে রক্তক্ষয়ী সংঘর্ষ সাবেক ইউপি সদস্যসহ হাসপাতালে ৫ ম্যাবস ইউনিয়ন মোটর্স লিমিটেডের সুজুকি শোরুমে V-Strom- ২৫০ সিসি অ্যাডভেঞ্চার বাইক এর উদ্বোধন। ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে সাড়ে ৭ কেজি গাঁজা উদ্ধার সৌদি-হুতি পাল্টাপাল্টি হামলার হুমকি: গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো থেকে বেসামরিকদের সরে যাওয়ার নির্দেশ মক্কা-মদিনার ওপর হুমকি এলে বাংলাদেশ বসে থাকবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিতাসে বন্দরামপুর আদর্শ একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী, সংবর্ধনা ও বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত দাউদকান্দিতে ফিলিং স্টেশন থেকে পিকআপ চুরি ফেরত দিতে চাঁদা দাবি কালকিনিতে অবৈধভাবে সার মজুত: ১৪০ বস্তা সার জব্দ, ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা ৩৩ বছর পর বিরল ঘটনা একই বছরে দুইবার আসছে মাহে রমজান ইয়েমেন সরকারকে ৪ কার্গো বিমান সমরাস্ত্র পাঠাল পাকিস্তান: হুথিদের চরম হুঁশিয়ারি ‘হারলেও বড় অর্জনের পথেই এগোচ্ছে বাংলাদেশ, ইনশাআল্লাহ’: হামজা চৌধুরী অবসরের আগমুহূর্তে প্রধান প্রকৌশলী হতে মরিয়া আবুল খায়ের: নেপথ্যে দুর্নীতির বিস্তর অভিযোগ বরিশাল শিক্ষা প্রকৌশলীর প্রত্যাহারের দাবিতে মানববন্ধন, নানা অনিয়মের অভিযোগ