খুঁজুন
, ,

দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদিত। 

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ২:৩৪ পূর্বাহ্ণ
[shared_counts]
দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদিত। 

 

সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ, কুমিল্লা উত্তর জেলার অন্তর্গত দাউদকান্দি উপজেলা শাখা ছাত্রলীগের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

আগামী তিন (০৩) মাসের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়।কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মহিউদ্দীন এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম (রুবেল)-এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত এই কমিটিতে মোঃ রিয়াজ হোসাইন রবিন-কে আহ্বায়ক করা হয়েছে। এছাড়া ১০ জনকে যুগ্ম আহ্বায়ক এবং ৭৬ জনকে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে

যুগ্ম আহ্বায়কবৃন্দ:

মোঃ শেখ সাদী ভূঁইয়া, মোহাম্মদ গোলাম রাব্বি, মোঃ অয়ন আহমেদ, মোঃ শাফিন আহমেদ, মোঃ সিয়াম তালুকদার, মোঃ সজিব মিয়াজী, মোঃ রাব্বি হোসেন, মোঃ মেহেদী হাসান, সায়েম হোসেন ভূইয়া এবং মোঃ হাসান।

কমিটির অন্যান্য সদস্যবৃন্দ:

ওমর ফারুক জনি, মোঃ নাহিদ ভূঁইয়া, রাকিবুল হাসান রাকিব, মোঃ জাহিদ হাসান, তাহসান আহম্মেদ মেহেদী, মেহেদী হাসান জয়, ইকরাম হাসান, মোঃ সুজন, মোঃ ইমন, মোঃ ফরহাদ হোসেন, মোঃ মাহিন হাসান, মোঃ তালহা, মোঃ শাহিন হোসেন, মোঃ নেওয়াজ, মোঃ মেহেদী, মোঃ রাকিবুল ইসলাম, মোঃ মোতালেব,

মোঃ রিয়াদ হোসেন, মোঃ নাজমুল হোসেন, মোঃ হাফিজ, মোঃ এলিন জামান, মোঃ আলমগীর হোসেন, মোঃ মেহেদী হাসান হৃদয়, মোঃ ফরহাদ খান, মোঃ মুরাদ আহমেদ, মোঃ আবুল হোসেন, মোঃ রাশেদুল ইসলাম, মোঃ জিসান আহমেদ, মোঃ সাজিম, মোঃ সায়মন ভূঁইয়া, মোঃ নাজমুল হোসেন , মোঃ সজিব, মোঃ আরিফ ভূঁইয়া, মোঃ মাজহারুল বেপারী, মোঃ হোসেন,

মোঃ আরাফাত ইসলাম, মোঃ কায়েস বিন বিল্লাল, মোঃ কামরুল, মোঃ শাকিল মোল্লা, মোঃ রহিম, মোঃ হৃদয়, মোঃ মিরাজ, মোঃ মনির, মোঃ ইসমাইল, মোঃ আসিফ, মোঃ নাঈম, মোঃ সাব্বির, মোঃ জনি, মোঃ ফরহাদ, মোঃ যুবরাজ, মাহাবুব আলম সোহান, মোঃ জুয়েল চৌধুরী অর্ণব, মোঃ বাবুল বেপারী, মোঃ আরমান হৃদয়, মোঃ ফয়সাল তমাল খান, মোঃ রিজভী, মোঃ মিরাজ মোল্লা,

মোঃ সোহান কাজী, মোঃ আব্দুল্লাহ, মোঃ শেখ আমির হোসেন, মোঃ জিসান দেওয়ান, মোঃ মহসীন, রনি ঘোষ, মোঃ নাঈমুর, মোঃ তুষার, মোঃ অনিক, মোঃ ইকবাল, মোঃ দিদার, মোঃ রিফাত, মোঃ সাজ্জাদুল আলম মিয়াজী এবং মোঃ হৃদয় পারভেজ।

জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন যে, নবগঠিত এই আহ্বায়ক কমিটির মাধ্যমে দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত ও বেগবান হবে।

গোয়ালমারীর চেয়ারম্যান পদ ঘিরে রাজনৈতিক উত্তাপ, কারাগারে বিএনপির সভাপতি মিজানুর রহমান

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৫:৩৯ অপরাহ্ণ
[shared_counts]
গোয়ালমারীর চেয়ারম্যান পদ ঘিরে রাজনৈতিক উত্তাপ, কারাগারে বিএনপির সভাপতি মিজানুর রহমান

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গোয়ালমারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান প্রধানকে একটি মামলায় কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় তাঁর রাজনৈতিক সহযোদ্ধা ও সমর্থকদের মধ্যে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলাটিকে রাজনৈতিক প্রতিহিংসা ও ষড়যন্ত্রের অংশ বলে অভিযোগ করেছেন স্থানীয় ছাত্রনেতা সোহাগ মিয়া।

 

মিজানুর রহমান প্রধান গোয়ালমারী ইউনিয়ন বিএনপির সভাপতি এবং এর আগে একই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি গোয়ালমারী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, দাউদকান্দি উপজেলা যুবদলের সহসভাপতি এবং উপজেলা বিএনপির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

 

দলীয় নেতাকর্মীদের দাবি, আওয়ামী লীগ সরকারের টানা ১৭ বছরের শাসনামলে নানা প্রতিকূলতা ও ঝুঁকি মোকাবিলা করেও নিজ এলাকায় বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ড সক্রিয় রেখেছিলেন মিজানুর রহমান প্রধান।

 

তাঁর রাজনৈতিক জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে পারিবারিক ত্যাগ ও নির্যাতনের ঘটনাও। তাঁর মরহুম বাবা আবদুল মোতালেব প্রধান এবং তিনি একই সময়ে দীর্ঘদিন কারাভোগ করেছেন বলে জানা গেছে। এ সময় বাবা-ছেলেকে একাধিকবার রিমান্ডে নেওয়া হয় এবং ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনাও ঘটে বলে তাঁদের ঘনিষ্ঠজনদের দাবি।

 

এছাড়া বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে তাঁর আপন চাচাতো ভাই ও শ্রমিকদলের সাবেক সভাপতি মোখলেছুর রহমান নির্মম হত্যাকাণ্ডের শিকার হন বলে অভিযোগ রয়েছে। ওই হত্যাকাণ্ডের বিচারিক কার্যক্রম এখনো প্রক্রিয়াধীন বলে পরিবারের পক্ষ থেকে জানা গেছে।

 

মিজানুর রহমান প্রধান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে একাধিক মামলার আসামি হয়েছেন। এসব মামলার কয়েকটিতে তাঁকে এজাহারে ২ নম্বর আসামি করা হয়েছিল বলে তাঁর রাজনৈতিক সহকর্মীরা জানিয়েছেন।

 

সম্প্রতি তাঁর কারাবরণের বিষয়ে ছাত্রনেতা সোহাগ মিয়া বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর গোয়ালমারী ইউনিয়ন বিএনপির একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে মিজানুর রহমান প্রধানকে আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে সম্মেলনের মাধ্যমে গঠিত কমিটিতে তাঁকে সাধারণ সম্পাদক করা হলে তিনি ক্ষুব্ধ হয়ে বাড়ি চলে যান।

 

সোহাগ মিয়ার ভাষ্য অনুযায়ী, ওই কমিটি গঠনকে কেন্দ্র করে সেদিন রাত ৯টার দিকে গোয়ালমারী বাজারে সাবেক চেয়ারম্যান আহম্মদ হোসেন তালুকদারের ওপর হামলার ঘটনা ঘটে। তবে ওই ঘটনায় মিজানুর রহমান প্রধান উপস্থিত ছিলেন না বলে দাবি করেন তিনি। এমনকি আহম্মদ হোসেন তালুকদারও একাধিকবার প্রকাশ্যে বলেছেন, ঘটনার সময় মিজানুর রহমান প্রধান সেখানে উপস্থিত ছিলেন না।

 

এরপরও ওই ঘটনায় দায়ের করা মামলায় মিজানুর রহমান প্রধানকে ১ নম্বর আসামি করে মোট ২৩ জনকে আসামি করা হয়েছে বলে অভিযোগ করেন সোহাগ মিয়া। ওই মামলায় আদালতে হাজিরা দিতে গিয়ে মিজানুর রহমান প্রধানকে কারাগারে যেতে হয়েছে বলে তিনি জানান।

 

সোহাগ মিয়ার আরও দাবি, মিজানুর রহমান প্রধান ও আহম্মদ হোসেন তালুকদার দুজনই গোয়ালমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী। ফলে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক বিরোধ ও প্রতিদ্বন্দ্বিতার জেরে মিজানুর রহমান প্রধানকে মামলায় জড়ানো হয়েছে কি না, তা নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে।

 

তাঁর সমর্থকদের দাবি, দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, মামলা-হামলা ও কারাভোগের পরও দলের সঙ্গে থাকা একজন নেতাকে এভাবে মামলায় জড়িয়ে কারাগারে পাঠানোর বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন।

শিক্ষা সংবাদ’ ও ‘শিক্ষাবার্তা’র আড়ালে আল-আমিন হোসেন মৃধার ব্ল্যাকমেইল ঢাকতে বানানভুল | ৩য় পর্ব

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৪:২০ অপরাহ্ণ
[shared_counts]
শিক্ষা সংবাদ’ ও ‘শিক্ষাবার্তা’র আড়ালে আল-আমিন হোসেন মৃধার ব্ল্যাকমেইল ঢাকতে বানানভুল | ৩য় পর্ব

 

 

নিজস্ব প্রতিনিধি:

শিক্ষা কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শন ও ব্ল্যাকমেইল করে অর্থ আদায়ের অভিযোগ নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশের পর এবার নতুন নাটকীয়তা শুরু হয়েছে। আগের দুই পর্বে ‘শিক্ষা সংবাদ’ ও ‘শিক্ষাবার্তা’র আড়ালে আল-আমিন হোসেন মৃধা এবং এ এইচ এম সায়েদুজ্জামানের কথিত সিন্ডিকেট ও ব্ল্যাকমেইলিংয়ের নানা তথ্য উঠে আসার পর, সংবাদ প্রকাশ ঠেকাতে মরিয়া হয়ে উঠেছেন সংশ্লিষ্টরা।

একদিকে দৈনিক ভোরের নতুন বার্তায় ফোন করে প্রতিবেদন প্রকাশ বন্ধের তদবির করা হচ্ছে, অন্যদিকে হোয়াটসঅ্যাপে বারবার কল করছেন আল-আমিন মৃধার সহকর্মী হিসেবে পরিচিত আফসানা আনু ও সায়েদুজ্জান। তবে সবচেয়ে বিস্ময়কর চিত্র উঠে এসেছে প্রতিবেদকের হাতে আসা একটি হোয়াটসঅ্যাপ স্ক্রিনশটে; যেখানে নিজেকে ‘সম্পাদক’ ও ‘সাংবাদিকতায় মাস্টার্স’ দাবি করা এক সায়েদুজ্জানের বার্তায় ফুটে উঠেছে অহংবোধ এবং প্রাথমিক স্তরের বানান ও ভাষাগত অসংগতি।

অনুসন্ধানের প্রথম পর্বে উঠে এসেছিল, ‘শিক্ষা সংবাদ’ অনলাইনের নাম ভাঙিয়ে আল-আমিন মৃধা কীভাবে শিক্ষা কর্মকর্তাদের নানা রাজনৈতিক তকমা ও বানোয়াট সংবাদের ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করতেন এবং মোটা অঙ্কের অর্থ দাবি করতেন। সে সময় শিক্ষাভবনে প্রভাব বিস্তারে তাঁর সহযোগী হিসেবে আফসানা ও আরাফাতের নামও সামনে আসে।

দ্বিতীয় পর্বে দৈনিক শিক্ষাডটকমের ২০২৫ সালের ১৫ অক্টোবরের একটি প্রতিবেদনের সূত্র ধরে ‘শিক্ষাবার্তা’র এ এইচ এম সায়েদুজ্জামানের বিরুদ্ধে ভুয়া সাংবাদিকতা, তদবির বাণিজ্য ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন এবং আদালতের মামলার তথ্য প্রকাশিত হয়। সাধারণ মানুষ ও সরকারি কর্মকর্তাদের জিম্মি করে অর্থ আদায়ের এসব গুরুতর অভিযোগের তথ্য-প্রমাণভিত্তিক জবাব না দিয়ে, উল্টো সংবাদ প্রকাশ ঠেকানোর পথ বেছে নিয়েছেন অভিযুক্তরা।

দ্বিতীয় পর্ব প্রকাশের পরপরই দৈনিক ভোরের নতুন বার্তার দপ্তরে ফোন করে প্রতিবেদনটি আর না ছাপানোর অনুরোধ জানানো হয়। গণমাধ্যমের নীতিমালা অনুযায়ী, প্রকাশিত কোনো সংবাদে তথ্যগত ভুল থাকলে সংশ্লিষ্ট ব্যক্তি লিখিত প্রতিবাদ বা প্রমাণপত্র পাঠাতে পারেন। কিন্তু তথ্য-প্রমাণের পথে না হেঁটে সরাসরি সংবাদ বন্ধের তদবির করা প্রমাণ করে যে, অভিযোগগুলোর মুখোমুখি হওয়ার মতো নৈতিক অবস্থান তাঁদের নেই।

একই সময়ে আল-আমিন মৃধার ঘনিষ্ঠ সহযোগী আফসানা আনু ও সায়েদুজ্জামান হোয়াটসঅ্যাপে একের পর এক কল দিয়ে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

তবে সমালোচনা শুরু হয়েছে ‘এম সায়েদুজ্জামান, সম্পাদক’ নামে সংরক্ষিত একটি নম্বর থেকে আসা হোয়াটসঅ্যাপ বার্তায়। প্রতিবেদকের হাতে থাকা স্ক্রিনশটে দেখা যায়, প্রথমে ‘hi’ লিখে এবং পরপর দুটি মিসড কল দিয়ে তিনি একটি বার্তা পাঠিয়েছেন। সেখানে লেখা রয়েছে, ‘সম্পাদক সাহের আপনি কতিথ সাংবাদিক বলেছেন। আমি সাংবাদিকতায় মাস্টার্স এটা কি জানেন?’

একজন ব্যক্তি যিনি নিজেকে একটি সংবাদমাধ্যমের ‘সম্পাদক’ হিসেবে পরিচয় দিচ্ছেন এবং ‘সাংবাদিকতায় মাস্টার্স’ ডিগ্রির বড়াই করে অন্যের পেশাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন, তাঁর নিজের লেখা দুটি বাক্যেই রয়েছে দৃষ্টিকটু বানান ভুল ও ভাষার চরম দীনতা। বাংলা ভাষার অতি সাধারণ ও বহুল ব্যবহৃত শব্দ ‘কথিত’ লিখতে গিয়ে তিনি লিখেছেন ‘কতিথ’ আবার সাংবাদিক ‘সাহেব’ লিখতে গিয়ে লিখেছেন ‘সাহের’ ।

পাশাপাশি বাক্য গঠনে যতিচিহ্নের (কমা ও প্রশ্নবোধক চিহ্নের) সঠিক ব্যবহারও অনুপস্থিত। যে সম্পাদকের নিজের লেখায় সাধারণ বানানের এই হাল, তিনি কীভাবে একটি সংবাদমাধ্যম সম্পাদনা করেন এবং অন্যের সাংবাদিকতার মান বিচার করেন তা নিয়ে সাংবাদিক মহলে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

এবিষয়ে একজন সিনিয়র সাংবাদিক ভোরের নতুন বার্তাকে বলেন, সাংবাদিকতায় মাস্টার্স ডিগ্রি অর্জন করাই কারও পেশাদারিত্ব বা নৈতিকতার একমাত্র সনদ হতে পারে না। বরং নামের আগে ‘সম্পাদক’ পদবি বসিয়ে এবং ভুঁইফোড় পোর্টালের কার্ড গলায় ঝুলিয়ে সাধারণ মানুষ ও কর্মকর্তাদের ব্ল্যাকমেইল করা সাংবাদিকতার মহান পেশার জন্য চরম কলঙ্ক।

যাঁরা নিজেরাই শুদ্ধভাবে দুই লাইন বাংলা লিখতে পারেন না, তাঁদের হাতে যখন গণমাধ্যমের মতো শক্তিশালী অস্ত্র পড়ে, তখন সেখানে বস্তুনিষ্ঠ সংবাদের বদলে চাঁদাবাজি, তদবির আর ব্ল্যাকমেইলিংয়ের কারবারই প্রাধান্য পায়।

দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদিত।  গোয়ালমারীর চেয়ারম্যান পদ ঘিরে রাজনৈতিক উত্তাপ, কারাগারে বিএনপির সভাপতি মিজানুর রহমান শিক্ষা সংবাদ’ ও ‘শিক্ষাবার্তা’র আড়ালে আল-আমিন হোসেন মৃধার ব্ল্যাকমেইল ঢাকতে বানানভুল | ৩য় পর্ব শিক্ষা সংবাদের সাইনবোর্ড ঝুলিয়ে বেপরোয়া আল-আমীন মৃধা | পর্ব-০২ আসন্ন বিটেশ্বর ইউপি নির্বাচন: ৯নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে বিল্লাল হোসেন সিকদারের ঘোষণা শিক্ষা সংবাদ ঘিরে ব্ল্যাকমেইলের অভিযোগ, চাপে শিক্ষা কর্মকর্তারা কেরানীগঞ্জে সাংবাদিকের উপর মাদক সেবি সাব্বিরের হামলাঃ থানায় জিডি তিতাসে সরকারি ঘর বিক্রি ও দখল উৎসব। সরকারি অনুমোদন পেল ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ’ দুদকের চার্জশিট ও বিভাগীয় মামলার সুপারিশ, তবুও বহাল তবিয়তে ভূমি কর্মকর্তা আবুল মনছুর! ২০২৬ সালের শীতে শরীর ও ত্বকের ঘরোয়া যত্ন: সুস্থ ও উজ্জ্বল থাকার পূর্ণাঙ্গ গাইডলাইন সামিরা খান মাহি বাংলাদেশি অভিনেত্রী ও মডেল বক্স অফিসের ব্যর্থতা ছাপিয়ে যেভাবে ঢালিউডের কেন্দ্রবিন্দুতে পরীমনি যুক্তরাষ্ট্রেই সরকার পরিবর্তন ঘটিয়েছে ইরান’: মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের পর কঠিন সমীকরণে ট্রাম্প তিতাসে ৩ দিনব্যাপী কাব ক্যাম্পুরী ও মহা তাঁবু জলসা সম্পন্ন দেবিদ্বারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বাসির উদ্দিন ও ইউছুফ রাজের নেতৃত্বে আনন্দ মিছিল দেবিদ্বার থানার ভেতরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আলোচনায় ‘রেড ৯৯৯’ গ্যাংয়ের রায়হান রাজউক পরিচালক জাকারিয়া- রাজত্ব: ঘুষ-দুর্নীতি আর সিন্ডিকেটের দখলে জোন-৪ আমুর আত্মীয় নির্বাহী প্রকৌশলী মাসুম বিল্লাহর বিতর্কিত পোস্টিং: দুর্নীতির অভিযোগ সত্ত্বেও গুরুত্বপূর্ণ দফতরে বহাল লটারি ক্যাটাগরিতে সিলেটে নির্বাহী প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা অর্ণব, ক্ষুব্ধ প্রকৌশলীরা নিখিলের পার্টনার রাশেদ আহসান এবার বাগিয়ে নিচ্ছেন ৪০০ কোটির আজিমপুর প্রকল্প গণপূর্তে লটারির নামে ‘সাজানো’ বদলি: স্বচ্ছতার আড়ালে বড় অঙ্কের লেনদেন ও অনিয়মের অভিযোগ জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মতিঝিলে বিআরটিএর রোড শো তিতাসে অসহায় বৃদ্ধা মজিদা খাতুনকে মারধর করে ঘরছাড়া করলেন আপন ছেলে-বউ! দেবিদ্বারে বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ ও সাংগঠনিক সমাবেশ জমি নিয়ে বিরোধ: মুরাদনগরে রক্তক্ষয়ী সংঘর্ষ সাবেক ইউপি সদস্যসহ হাসপাতালে ৫ ম্যাবস ইউনিয়ন মোটর্স লিমিটেডের সুজুকি শোরুমে V-Strom- ২৫০ সিসি অ্যাডভেঞ্চার বাইক এর উদ্বোধন। ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে সাড়ে ৭ কেজি গাঁজা উদ্ধার সৌদি-হুতি পাল্টাপাল্টি হামলার হুমকি: গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো থেকে বেসামরিকদের সরে যাওয়ার নির্দেশ