খুঁজুন
, ,

মেঘদল রাইডার্স পরিবেশবিদ মতিন সৈকত-কে বাড়িতে এসে অভিনন্দন জানান

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪, ১০:২২ অপরাহ্ণ
[shared_counts]
মেঘদল রাইডার্স পরিবেশবিদ মতিন সৈকত-কে বাড়িতে এসে অভিনন্দন জানান

 

এস.এম রাসেল,কুমিল্লা।
পরিবেশ বান্ধব বাহন সাইকেলে চড়ে দেশ-বিদেশে একদল তরুণ পর্যটক পরিবেশ উন্নয়ন, পাখি, প্রকৃতি, বনাঞ্চল সংরক্ষণ এবং জলবায়ুর বিরূপ প্রভাব সম্পর্কে সচেতন করতে ছুটে বেড়ান। তাদের একটি গ্রুপ ঢাকার মেঘদল রাইডার্স। ৮ মার্চ শুক্রবার কুমিল্লার দাউদকান্দি উপজেলার আদমপুরে তিনবার জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিবেশবিদ মতিন সৈকতকে বাড়িতে এসে অভিনন্দন জানান। ১২ জন প্রতিনিধিকে মতিন সৈকত আপুসি, আপুবি মৎস্য প্রকল্প, প্লাবনভূমি কেন্দ্রীক দেশের প্রথম অপূর্ব ট্যুরিজম এবং বাংলাদেশ পরিবেশ স্কুলের কার্যক্রম ঘুরে ফিরে দেখান। তাঁরা মতিন সৈকতের নানারকম কর্মসূচি দেখে উদ্বুদ্ধ হন। ইতিপূর্বে কুমিল্লা সাইক্লিস্ট মতিন সৈকতের বাড়িতে তাবু বাস করেন। এছাড়াও বিভিন্ন সময়ে বিশেষজ্ঞ মহল এবং উৎসুক ব্যাক্তিগণ মতিন সৈকতের কার্যক্রম পরিদর্শন আসেন।
উল্লেখ্য, ২০২১ সালে মতিন সৈকতকে জাতীয় পরিবেশ পদক প্রদানের সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে প্রকাশিত জাতীয় পরিবেশ পদক ২০২১ স্মারক গ্রন্থে মতিন সৈকতের জীবনীতে উল্লেখ করা হয়।
‘জনাব এম, এ মতিন (মতিন সৈকত) ১৯৮৭ সন থেকে পরিবেশ সংরক্ষণে বিশেষ ভূমিকা পালন করে আসছেন। মাছের অভয়াশ্রম সৃষ্টি, বোরোধান উৎপাদনের জন্য তিনি টামটা-বিটমান খাল, সুন্দলপুর খালসহ কুমিল্লা জেলার কালাডুমুর নদীর ১১ কিলোমিটার খননের আন্দোলনকারী। নির্মল পরিবেশ, বিষমুক্ত ফসল, নিরাপদ খাদ্য, খাল পূনঃখনন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি, বৃক্ষ রোপণ কর্মসূচি, জীববৈচিত্র্য সংরক্ষণ, কীটনাশক বর্জন, ফসলি জমিতে পার্চিং, সেক্স ফেরোমন ট্যাপ স্হাপন, জৈব পদ্ধতিতে ক্ষতিকারক কীটপতঙ্গ দমন, রাসায়নিক সার নিরুৎসাহিতকরণ, জৈবসার, খামারজাত সার, কম্পোস্ট সার, সবুজসার ব্যাবহারে উদ্বুদ্ধকরণ এবং সমন্বিত বালাই ব্যাবস্থাপনা বা আইপিএম পদ্ধতির অনুসরণে ব্যাপক ভূমিকা রাখছেন।
জনাব মতিন সৈকত বন্যপ্রাণী সংরক্ষণ এবং পরিবেশ ও জীব বৈচিত্র্য সংরক্ষণে জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছেন। বন্যপ্রাণী সংরক্ষণে তিনি ১০০০টি আহত ও ধৃত পাখি, ০৪টি বিরল প্রজাতির বন বিড়ালের ছানা, ০২ টি বেজি, ১০ টি গুইসাপ ও ৬টি শিয়াল উদ্ধার ও চিকিৎসা সেবা প্রদান করে পরিবেশে অবমুক্ত করেছেন। নিজ গ্রামে পাখির বাসা করার জন্য হাঁড়ি, কলসি, ঝুড়ি দিয়ে বাসা তৈরি করে গ্রামটিকে পাখির অভয়াশ্রম তৈরির প্রচেষ্টা চালাচ্ছেন। পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে পরিবেশ উৎসব, বিজ্ঞান উৎসব, পাখি মেলা, পরিবেশ বিষয়ক সেমিনার, আলোচনা সভা, হাট সভা, কৃষকদের সাথে ক্ষেতে খামারে বৈঠক, উঠান বৈঠকসহ স্কুল কলেজে পরিবেশ বিষয়ক অনুষ্ঠান উদ্বুদ্ধকরণে সার্বক্ষণিক কাজ করে আসছেন।
জনাব মতিন নিজ এলাকা কুমিল্লার দাউদকান্দি প্লাবন ভূমি মাছ চাষে মডেল। এ মডেলের অন্যতম উদ্যোক্তা মতিন সৈকত। রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যাবহারের ফলে বোরোধানে রাসায়নিক সারের ৭০ ভাগ কমানো সম্ভব হয়েছে। প্রত্যেক ধানের জমিতে পার্চিং করার ফলে পাখি বসে পোকামাকড় খাওয়ার কারণে কোন রকম বিষ বা কীটনাশক ব্যাবহার করতে হয়না। কুমড়া, বাঙ্গী জাতীয় ফসলে সেক্স ফেরোমন ট্যাপ ব্যাবহারের ফলে পেস্টিসাইড লাগেনা। যে কোনো ফসলে, মাছে যাতে ফরমালিন, কার্বাইড, বিষাক্ত রং ব্যাবহার না করা হয় সে জন্য এলাকায় ঢোল পিটিয়ে, মাইকিং করে জনসচেতনতা সৃষ্টি করছেন। বিষ, ফরমালিন, কার্বাইড বর্জনে কৃষক, উৎপাদক, ভোক্তা সকলের সচেতনতার জন্য মানববন্ধন, সমাবেশ, প্রচারপত্র বিলি, বিজ্ঞাপন দেওয়াসহ নানারকম কর্মসূচি পালন করেছেন। কম সেচ দিয়ে পানির অপচয় রোধে বোরোধানে এ,ডাব্লিউ, ডি (অল্টারনেট ওয়েটার এন্ড ড্রাই) ব্যাবহারে কৃষকদের অনুপ্রাণিত করছেন।
সারা দেশের মহাসড়কের পাশের আবর্জনাকে সিটিজেন ফার্টিলাইজার বা নাগরিক সার রুপান্তরিত করার জন্য তিনি আন্দোলন করছেন। দূষণ নিয়ন্ত্রণে মহাসড়কের দুই পাশের ময়লা-আবর্জনা সরানোর জন্য সচেতনতা সৃষ্টির পাশাপাশি কয়েকটি অঞ্চলে নিজস্ব উদ্যোগে পরিচ্ছন্নতার কাজ চালিয়েছেন। নিজ গ্রামে পরিবেশ বান্ধব বন্ধু চুলার ব্যাবহার, প্রচার ও প্রসারে তিনি অগ্রণি ভূমিকা পালন করেছেন। দাউদকান্দি উপজেলার ১৫৪টি আই,পি,এম-আই,সি,এম ক্লাবকে সংগঠিত করে দাউদকান্দি উপজেলাকে দেশের বৃহত্তম আইপিএম উপজেলায় পরিণত করেছেন। শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ বিষয়ক সচেতনতার জন্য স্কুলের আঙ্গিনাসহ আশপাশ পরিস্কার করা, গাছের চারা রোপণ ও পরিচর্যায় উৎসাহিত করে চলছেন। তিনি বিনামূল্যে গাছের চারা বিতরণের জন্য নার্সারি স্হাপন করেছেন। পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে অসাধারণ অবদানের জন্য ৪ বার চট্টগ্রাম বিভাগে কৃতিত্ব অর্জন করেন। সৃজনশীল কাজের জন্য তিনি মহামান্য রাষ্ট্রপতির অভিনন্দন পত্র পেয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক পরিবেশ বান্ধব প্রযুক্তি উদ্ভাবন ব্যাবহার ও সম্প্রসারণের জন্য তাকে ২০১০ ও ২০১৭ সালে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার দেয়া হয়।’

গণপূর্তের নির্বাহী প্রকৌশলী তামজিদের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও ধর্ষণের গুরুতর অভিযোগ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ণ
[shared_counts]
গণপূর্তের নির্বাহী প্রকৌশলী তামজিদের বিরুদ্ধে  কোটি টাকার দুর্নীতি ও ধর্ষণের গুরুতর অভিযোগ

 

 

অনুসন্ধানী প্রতিবেদন:

গণপূর্ত অধিদপ্তরের ইলেকট্রিক্যাল-মেকানিক্যাল (ই-এম) বিভাগ-৫-এর নির্বাহী প্রকৌশলী সৈয়দ তামজিদ হোসেনের বিরুদ্ধে জালিয়াতি, ঘুষ বাণিজ্য, ভুয়া বিলে অর্থ ছাড়, অবৈধ সম্পদ অর্জন এবং অপরাধ ধামাচাপা দেওয়ার মতো গুরুতর অভিযোগ উঠেছে।

২০১৩ সালে গণপূর্ত অধিদপ্তরে যোগদানের পর থেকে বিগত ১৩ বছরে ক্ষমতার অপব্যবহার করে তিনি বিপুল অবৈধ সম্পদের মালিক হয়েছেন বলে অনুসন্ধানে জানা গেছে।

অভিযোগ রয়েছে, নির্বাহী প্রকৌশলী তামজিদ হোসেন বিভিন্ন প্রকল্পের কাজ পুরোপুরি শেষ না করেই ভুয়া বিল-ভাউচার তৈরি করে সরকারি অর্থ ছাড় করেছেন। এছাড়াও, পছন্দের ঠিকাদারদের কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে একটি নির্দিষ্ট হারে উৎকোচ বা ‘পার্সেন্টেজ’ গ্রহণ করতেন। দরপত্র (টেন্ডার) প্রক্রিয়ায় নানা অনিয়ম ও কারচুপির মাধ্যমে তিনি বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছেন।

গত ২২ অক্টোবর ২০২৫ তারিখে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বরাবর নির্বাহী প্রকৌশলী তামজিদ হোসেনের অনিয়ম ও দুর্নীতির ফিরিস্তি তুলে ধরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন বাকী বিল্লাহ নামের এক ব্যক্তি।

অনুসন্ধানে আরও জানা যায়, দুর্নীতি দমন কমিশন এবং বিভিন্ন সাংবাদিকের নাম ভাঙিয়ে ই-এম বিভাগ-৫-এর এই কর্মকর্তা প্রায় ৫০ লাখ টাকার চাঁদাবাজিতে জড়িয়ে পড়েন।

শুধু আর্থিক দুর্নীতিই নয়, এই কর্মকর্তার বিরুদ্ধে অত্যন্ত গুরুতর নৈতিক স্খলনের অভিযোগও পাওয়া গেছে। গৃহকর্মী সুফিয়াকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ঘটনাটি ধামাচাপা দিতে এবং আইনগত আইনি প্রক্রিয়া এড়াতে তিনি প্রায় ৩০ লাখ টাকা ব্যয় করেন বলে তথ্যে উঠে এসেছে।

চাকরি জীবনের মাত্র ১৩ বছরে সৈয়দ তামজিদ হোসেন নামে-বেনামে বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পদ অর্জন করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি সম্পদ।

ধানমন্ডি ২৭/১ (রবীন্দ্র সরোবর ৮ নম্বর ব্রিজের ঢালে) একটি বহুতল ভবনে আনুমানিক ৫ কোটি টাকা মূল্যের ৩৫০০ বর্গফুটের একটি রাজকীয় ফ্ল্যাট ক্রয় করেছেন তিনি।

মোহাম্মদপুর ২৭/১, পিসি কালচার হাউজিং সোসাইটির টেক রোড নম্বর ৭-এ শ্বশুর মোঃ জাহিদ মিয়ার সাথে যৌথ মালিকানায় একটি ৭ তলা বহুতল ভবন নির্মাণ করেছেন।

যার বর্তমান বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা।রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় নিজ নামে ও বেনামে প্রায় ৩০ একর জমি ক্রয় করার তথ্য পাওয়া গেছে।

এসব দুর্নীতি, স্বজনপ্রীতি ও অপরাধের ব্যাপারে বক্তব্য জানতে গণপূর্ত অধিদপ্তরের ই-এম বিভাগ-৫-এর নির্বাহী প্রকৌশলী সৈয়দ তামজিদ হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ফলে তাঁর কোনো বক্তব্য গ্রহণ করা সম্ভব হয়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে পরবর্তী প্রতিবেদনে তা প্রকাশ করা হবে।

আওয়ামী লীগের রাজনীতি কোনো ইনডোর গেম নয়: ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ণ
[shared_counts]
আওয়ামী লীগের রাজনীতি কোনো ইনডোর গেম নয়: ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর বলেন, আওয়ামী লীগের রাজনীতি কোনো ইনডোর গেম নয় এবং এই দল আচমকা কোনো বৈশাখী ঝড়ে ভেসে আসেনি।

তিনি স্পষ্ট করে বলেন, আওয়ামী লীগ কোনো ব্যাকডোর সমঝোতায় বিশ্বাস করে না এবং কোনো গুপ্ত বা সুপ্ত নেতৃত্বের হিসাব-নিকাশও বোঝে না। ইতিহাসই তার সাক্ষী—এই দলের শিরায় শিরায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্তের সাহস এবং দলটির সভা প্রতি শেখ হাসিনার অবিনাশী সংগ্রামের শক্তি প্রবাহিত।

ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর আরও বলেন, “আমরা অত্যন্ত পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই—গুপ্ত বা সুপ্ত বলে কিছু বুঝি না। তৃণমূলের আওয়ামী লীগ একটাই সত্য জানে, তা হলো—আওয়ামী লীগ মানেই শেখ হাসিনা। প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত এবং শেষ পর্যন্ত দেশের লাখ-কোটি মানুষ শেখ হাসিনাকেই তাঁদের সবচেয়ে আপনজন মনে করেন।”

গণপূর্তের নির্বাহী প্রকৌশলী তামজিদের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও ধর্ষণের গুরুতর অভিযোগ আওয়ামী লীগের রাজনীতি কোনো ইনডোর গেম নয়: ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর গণপূর্তের আব্দুর রউফের বিরুদ্ধে ডেভেলপার ব্যবসা ও অনিয়মের অভিযোগ দুদকে গণপূর্তের নির্বাহী প্রকৌশলী সৈয়দ তামজিদ হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ। বরিশাল গণপূর্তে ‘আওয়ামী দোসর’ ফয়সালের রাজত্ব: অপকর্মের পাহাড় সত্ত্বেও বহাল তবিয়তে! এক হাতে গাছের চারা, অন্য হাতে লাল কার্ড উঁচিয়ে মাদককে ‘না’ বলে শিক্ষার্থীদের দেশপ্রেমের  কাজ না করেই ৫ কোটি টাকার বিল সাবাড়: পাবনা গণপূর্তে প্রকৌশলী রাশেদ কবীরের জালিয়াতি অদৃশ্য নেটওয়ার্ক ও ছায়া পার্টনারশিপ গণপূর্তের প্রকৌশলীদের সিন্ডিকেট বাণিজ্য দাউদকান্দি উপজেলা পরিষদের পুকুরের মাছ নিয়ে যাওয়ার অভিযোগ ইউএনওর বিরুদ্ধে সরকারি চাকরি বিধি ভেঙে ফ্ল্যাট ব্যবসা গণপূর্তের আব্দুর রউফের বিরুদ্ধে দুদকে অভিযোগ দুর্নীতি ও জালিয়াত চক্রের মাধ্যমে বিপুল সম্পত্তি গড়ে তোলার অভিযোগ গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে গণপূর্তের ইএম জোনে বসতে কোটি টাকার চিঠি কিনলেন আলমগীর খান! চাঁদা না পেয়ে চরের ঘাসে বিষ: অসুস্থ ৩০ মহিষ, মারা গেছে তিনটি মহাসড়কে মাদক পাচার রোধে কড়া নজরদারি: দাউদকান্দিতে ওসি সাজেদুলের নেতৃত্বে একাধিক চালান জব্দ সৌদি তরুণের গুলিতে বাংলাদেশি প্রবাসী নিহত, তিন তিন বারের নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যানের ছোট ভাই আমেরিকা প্রবাসি সাহনেওয়াজ সরকার সানুর চেয়ারম্যান প্রার্থী ঘোষণা প্রতিদিনের কাগজের ফেসবুক পেজ হ্যাক ও ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে আনিসুর রহমান কারাগারে মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দুর্নীতিবাজ দুই কর্মকর্তা কর্মচারীর হাতে জিম্মি জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ দেবিদ্বারে মাদরাসার দেয়াল ধসে শিক্ষার্থী নিহত: বিচারের অপেক্ষায় হাফেজ সিফাতের পরিবার বর্ণাঢ্য আয়োজনে অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন গণপূর্তের আলমগীর খানের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও কমিশন বাণিজ্যের অভিযোগ, তদন্ত চেয়ে আবেদন দাউদকান্দি থানার ওসি সাজেদুল ইসলাম রেঞ্জের শ্রেষ্ঠ ওসি: ক্রেস্ট ও ১২টি অর্থ পুরস্কার অর্জন গণপূর্তের প্রকৌশলী মইনুলের বিরুদ্ধে ২.৬৩ কোটি টাকার আর্থিক নয়ছয়ের অভিযোগ কুমিল্লা দাউদকান্দি মোহনা টেলিভিশনের অফিসের মালামাল লুটের ঘটনায় গ্রেফতার দুইজন ।  দাউদকান্দিতে মাদকবিরোধী শপথ ও মতবিনিময় সভা: শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করল লাল সবুজ উন্নয়ন সংঘ