খুঁজুন
শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ৬ চৈত্র, ১৪৩২

ফলের দাম

ফলের দাম ২০২৫-দেশি ও বিদেশি সব ফলের দাম কত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৮ মার্চ, ২০২৪, ১১:০৭ পূর্বাহ্ণ
ফলের দাম ২০২৫-দেশি ও বিদেশি সব ফলের দাম কত

আপনি জেনে আনন্দিত হবেন যে দৈনিক ভোরের নতুন বার্তা ২০২৫ সালের নতুন অবস্থায় সকল ফলের দাম প্রকাশ করছে। নতুন ফলের সংগ্রহ কতটুকু কোন মাসে সেটাও আমরা জানিয়ে দিবো। ২০২৫ সালের জানুয়ারী মাসে ফলের দাম একটু কম থাকায় ক্রেতারা মোটামুটি কিনে নিয়েছে। যদিও ফল বেশিদিন ধরে রাখা যায়না, তবুও সপ্তাহ খানেক এর জন্য ফল ফ্রিজে রেখে দেয়। এবং প্রয়োজনের সময় মানুষ সেই ফল খায়।

ফলের দাম বাড়ানো বিষয়ে ব্যবসায়ীদের সাথে কথা বললে আমদানিকারকরা জানান, ডলারের বাড়তি দাম ও শুল্ক বাড়ায় আমদানি কমার কারণে বাজারে ফলের দাম ১০ শতাংশের বেশি বেড়েছে।  তবে বর্তমানে সব ফলের শুল্ক বাড়ানো হয়নি বলেও জানান তিনি। দুই থেকে তিনটি ফলের শুল্ক বাড়ানো হয়েছে। গড়ে সব ফলের দাম বাড়ার কোনো যৌক্তিকতা নেই। ব্যবসায়ীদের ভিযোগ, বাজারে তৃতীয় পক্ষ ফলসহ অন্যান্য পণ্য মজুত করে দাম নিয়ন্ত্রণ করছে ও দাম বাড়ানো হচ্ছে । তাছাড়া খুচরা বিক্রেতারা কেনা দামের চেয়ে অনেক বেশি মূল্যে বিক্রি করছেন। বিদেশি ফলের দাম বৃদ্ধির জন্য আমদানি শুল্ককে দায়ী করছেন ব্যবসায়ীরা। 

ফলের দাম ২০২৫-দেশি ও বিদেশি সব ফলের দাম কত আপেল, কমলা,খেজুর, মাল্টা, আঙুরের দাম বেড়েছে কেজিতে ৫০-১০০ টাকা পর্যন্ত। আমদানি ফলের মধ্যে কমলা, মাল্টা, আঙুর ও আপেলের চাহিদা সবচেয়ে বেশি। বিদেশি ফলের বাজার একটু বেশি হওয়াতে সাধারণ মানুষ দেশি ফলের দিকে বেশি ঝুঁকেছেন।  তবে আনারস, আপেল, কমলা, খেজুর, পেপে, পেয়ারা ইত্যাদির দাম কেজি প্রতি ২০-৫০ টাকা পর্যন্ত বেড়েছে।

অন্যান্য বছরের মতো এবারও পুর্ব থেকেই  রোজায় চাহিদায়  পণ্যের দাম অনেকটাই বেড়েছে। বিশেষ করে খেজুরের দাম ছুটেছে হাতের ছোয়ার বাইরে। পুর্রেব সব রেকর্ড ভেঙে গত ২০ দিনের ব্যবধানে মেডজুল, জিহাদি, তিনেশিয়া, সুফ্রিসহ ছয় পদের খেজুর কেজিতে ১০০ থেকে ১৫০ টাকা দাম বেড়েছে। বেড়েছে আপলে, কমলা, মাল্টার দাম। গত এক মাসের ব্যবধানে এসব আমদানি করা ফলের দাম কেজিতে ৭০ থেকে ৯০ টাকা পর্যন্ত বেড়েছে। এছাড়া কলার হালিও ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত বেড়েছে।

রমজান মাসে সরকারের সহায়তায় খেজুরসহ প্রায় ২৯ টি পণ্যের দাম কমে দিলেও বাজারে কিনতে গেলে চরা দাম নিচ্ছে ব্যবসায়ীরা। তারা জানান মাঠ পর্যায়ে ফল খুবই কম। এর মধ্যে খেজুর ফল নিম্নমানেরটা ১৫০-১৮০ টাকা ও ভালোটা ১৮০-২৫০ টাকা পর্যন্ত করেছে।

বিশেষ করে আগে প্রতিকেজি আপেল, কমলা ও মাল্টায় ৬২ টাকা শুল্ক নিতো। এখন শুল্ক আদায় করছে ৮৮ টাকা। একইভাবে ৯৮ টাকার আঙুরে শুল্কহার ১১৯ টাকা নির্ধারণ করা হয়েছে। যেখানে বিদেশি ফলের ওপর নিয়ন্ত্রণমূলক শুল্কহার ছিল ৩ শতাংশ, তা এখন বেড়ে দাঁড়িয়েছে ২৩ শতাংশে।

ফলের দাম ২০২৪ এ আপনি পাবেন ১০ টি প্রয়োজনীয় ফলের দাম। নিম্নে বিস্তারিত তুলে ধরা হলো:

সরেজমিন রাজধানীসহ বিভিন্ন খুচরা বাজার ঘুরে দেখা গেছে, সাউথ আফ্রিকার গালা আপেল বাজারে বিক্রি হচ্ছে প্রতি কেজি ৩৪০ থেকে ৩৫০ টাকা। যা এক সপ্তাহ আগে ছিল ২৫০ থেকে ২৮০ টাকা কেজি। বেড়েছে প্রায় ১০০ টাকা।

  • চিনা ফুজি আপেল বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩০০ টাকা। আগে ছিল ২২০ থেকে ২৪০ টাকা। বেড়েছে ৫০ থেকে ৬০ টাকা।
  • মাল্টা বিক্রি হচ্ছে ৩৪০ থেকে ৩৮০ কেজি, যা ছিল ২৪০ থেকে ২৫০ টাকা। বেড়েছে ১০০ টাকা।
  • কমলা মানভেদে প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৫০ থেকে ২৬০ টাকা, যা ছিল ১৮০ থেকে ২২০ টাকা। বেড়েছে ৫০ টাকা।
  • নাশপাতি ২২০ থেকে ২৪০ টাকা ছিল। এখন বিক্রি হচ্ছে ২৮০ টাকা কেজি। বেড়েছে ৪০ টাকার বেশি।
  • মানভেদে সাদা আঙুর বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩০০ টাকা কেজি, যা ছিল ২১০-২২০ টাকার মধ্যে। বেড়েছে ৬০ টাকা।
  • মানভেদে কালো আঙুরের দাম ছিল ৩০০ থেকে ৩২০ টাকা কেজি। এখন বিক্রি হচ্ছে ৩৮০ থেকে ৪০০ টাকায়। বেড়েছে ৮০ থেকে ১০০ টাকা।
  • ছোট ও মাঝারি আনার কেজিতে প্রায় ৮০ টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে ৩৮০ থেকে ৪০০ টাকা।
  • এছাড়া দেশি ফলের মধ্যে  আনারস বিক্রি হয়েছে ৩০ টাকায়,বর্তমানে সেটি বিক্রি হচ্ছে ৫০ টাকায়।
  • বড় বেল (বেলি বেল) ১০০-১২০ টাকায় বিক্রি হলেও বর্তমানে এটির দাম ২০০ থেকে ২২০ টাকা।  অন্য ধরনের বেল যা আগে ছিল ৫০ থেকে ৭০ টাকা, সেটি বিক্রি হচ্ছে ১২০ টাকায়।
  • মাসখানেক আগের ১২০ টাকার জাম্বুরা আজ বিক্রি হচ্ছে ৩০০ টাকায়।
  • স্ট্রবেরি দাম কম থাকলেও বিক্রি হয়েছে ৩৬০ টাকা কেজি। আজ দাড়িয়েছে ৪০০ থেকে কেজিতে খোলা স্ট্রবেরি বিক্রি হচ্ছে। প্যাকেট করা স্ট্রবেরি ৫০০ থেকে ৫৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।
  • এত সপ্তাহ আগে পাকা পেঁপের দাম ছিল ৭০ থেকে ৮০ টাকা কেজি, আজ বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৫০ টাকায়।
  • পেয়ারার দাম ছিল ৫০ টাকা, এখন বিক্রি হচ্ছে ৯০ টাকায়।
  • তরমুজ গত সপ্তাহে কেজি ৫০ টাকায় বিক্রি হলেও এখন ৮০ টাকা।
  • এছাড়া সফেদা ১০০ টাকা থেকে বেড়ে ১৫০ টাকায়
  • সবরি কলার ডজন ৮০-১০০ টাকা থেকে বেড়ে ১১০ থেকে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।
  • এছাড়া সাগর কলা, চম্পা কলার দাম ডজনে ১০-২০ টাকা বেড়েছে। দেশি কলা সপ্তাহখানেক আগেও একহালি বিক্রি হচ্ছে ৩৫ বা ৪০ টাকা। এখন এক হালি দেশি কলা বিক্রি হচ্ছে ৬০ টাকা

আরো পড়ুন:  সরকার কর্তৃক পণ্যের দাম

বিনোদন ভিডিও সংবাদ

তারিখ দিয়ে সংবাদ খুজুন

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

দাউদকান্দিতে প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে ঈদে গরুর মাংস বিতরণ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ৭:১৪ অপরাহ্ণ
দাউদকান্দিতে প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে ঈদে গরুর মাংস বিতরণ

দিদারুল আলম, দাউদকান্দি উপজেলা প্রতিনিধি :

 

কুমিল্লার দাউদকান্দিতে সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ব্যতিক্রমী এক মানবিক উদ্যোগ গ্রহণ করেছে প্রবাসী ও দেশীয়দের সমন্বয়ে পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন “প্রবাসী কল্যাণ সংগঠন”। সংগঠনটির সদস্যরা বিশ্বের বিভিন্ন দেশে কঠোর পরিশ্রম করলেও দেশের অসহায় মানুষের কথা ভুলে যান না; বরং নিয়মিতভাবে এমন মানবিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে সমাজের প্রতি তাদের দায়বদ্ধতার পরিচয় দিয়ে আসছেন।

গত পাঁচ বছর ধরে সংগঠনটি ধারাবাহিকভাবে নানা সমাজসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে এবং অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ইতোমধ্যে স্থানীয়দের আস্থা অর্জন করেছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে দাউদকান্দি উপজেলার শ্রীচাইল মোহাম্মদপুর গ্রামে সংগঠনটির উদ্যোগে ৭০টি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদের উপহার হিসেবে গরুর মাংস বিতরণ করা হয়। এ সময় পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং উপকারভোগীদের মুখে হাসি ফুটে ওঠে।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম মোনশি, মোঃ মমিন, মোঃ শাহপরান, মোঃ শাকিল, মোঃ ইয়াছিন, মোঃ মাইনউদ্দিন, মোঃ মেহেদি, মোঃ আনিছ, মোঃ ফারুক, মোঃ ইবরাহিমসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা।

রিয়াদে প্রবাসী অপহরণ: ‘রনি গ্রুপ’-এর নির্যাতনে সর্বস্বান্ত সানা-উল্লাহ, মামলা দায়ের

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ২:১৭ পূর্বাহ্ণ
রিয়াদে প্রবাসী অপহরণ: ‘রনি গ্রুপ’-এর নির্যাতনে সর্বস্বান্ত সানা-উল্লাহ, মামলা দায়ের

 

 

অনুসন্ধানী প্রতিবেদক :

| রিয়াদ, সৌদি আরব | ১৪ মার্চ ২০২৬

সৌদি আরবের রাজধানী রিয়াদের হারা শিবচর এলাকায় সংঘবদ্ধ অপহরণকারী চক্রের তৎপরতা নিয়ে উদ্বেগ বাড়ছে। সম্প্রতি ‘রনি গ্রুপ’ নামে পরিচিত একটি কুখ্যাত চক্রের হাতে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বাংলাদেশি প্রবাসী সানা-উল্লাহ।

অনুসন্ধানে জানা যায়, ১৪ মার্চ রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে হারা শিবচর মোড় এলাকায় নিজের দোকানের সামনে অবস্থান করছিলেন সানা-উল্লাহ। এ সময় হঠাৎ করেই রনি, আলামিন ও মনিরের নেতৃত্বে ১৮-২০ জনের একটি দল তাকে ঘিরে ফেলে। প্রত্যক্ষদর্শীদের মতে, কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই তাকে বেধড়ক মারধর করে জোরপূর্বক একটি গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়।

অপহরণের পর তাকে একটি নির্জন আস্তানায় নিয়ে গিয়ে অমানবিক নির্যাতন চালানো হয় বলে অভিযোগ উঠে। নির্যাতনের সময় তার চিৎকার আশপাশে থাকা অন্যান্য প্রবাসীদের কানে পৌঁষছালে পরিস্থিতি ভিন্ন মোড় নেয়।

 

স্থানীয় প্রবাসীরা জরুরি নম্বরে কল করে বিষয়টি সৌদি পুলিশের নজরে আনেন। দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অপহরণকারী চক্রের সদস্যরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে হাত-পা বাঁধা ও চোখ বেঁধে রাখা অবস্থায় সানা-উল্লাহকে উদ্ধার করা হয়।

 

উদ্ধারের পর তাকে তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয় এবং তার স্বজনদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেয় পুলিশ। স্বজনদের উপস্থিতিতে তিনি মানসিকভাবে কিছুটা স্বস্তি ফিরে পান।

 

পুলিশ ও স্বজনদের কাছে দেওয়া প্রাথমিক জবানবন্দিতে সানা-উল্লাহ জানান, অপহরণকারীরা তাকে মারধর করে হাত-পা বেঁধে ফেলে এবং তার কাছ থেকে মোবাইল ব্যাংকিং সংক্রান্ত তথ্য, ব্যাংক কার্ড ও ব্যবসায়িক কাজে ব্যবহৃত প্রায় ৪২ হাজার সৌদি রিয়াল ছিনিয়ে নেয়।

 

ভুক্তভোগী সানা-উল্লাহর বাড়ি বাংলাদেশের কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ৯নং মোহাম্মদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে।

 

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তার স্বজন আলামিন সৌদি আরবে একটি মামলা (নং: 4852357) দায়ের করেছেন। মামলায় প্রধান অভিযুক্ত হিসেবে রনি, মনির ও আলামিনসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

 

সৌদি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

 

প্রবাসী কমিউনিটির দাবি, দীর্ঘদিন ধরে হারা শিবচর এলাকায় একটি চক্র প্রবাসীদের টার্গেট করে অপহরণ, চাঁদাবাজি ও ছিনতাই করে আসছে। তারা দ্রুত এই চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

সাবেক ছাত্রলীগ নেতা ইমারত পরিদর্শক উজ্জ্বল চন্দ্র দেব এর রঙ্গলীলা – পর্ব ১ “

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ১১:১৬ অপরাহ্ণ
সাবেক ছাত্রলীগ নেতা ইমারত পরিদর্শক উজ্জ্বল চন্দ্র দেব এর রঙ্গলীলা – পর্ব ১ “

নিজস্ব প্রতিনিধি:

ইমারত পরিদর্শক জোন ৫/১ সাবেক ছাত্রলীগ নেতা উজ্জ্বল চন্দ্র দেব আওয়ামী লীগের সাবেক এমপির মাধ্যমে ১০ লাখ টাকা ঘুষ দিয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউকে ইমারত পরিদর্শক পদে চাকরি বাগিয়ে নেন।

সাবেক এমপির প্রভাব খাটিয়ে নিয়োগ তালিকার শীর্ষস্থান করে নেওয়া ছাত্র জীবনে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিল। নোটিশের ভয় দেখিয়ে অর্থ আদাযের অভিনব কৌশল খতিয়ে লাখ লাখ টাকা আয় করেন তিনি। ড্যাপ এ কৃষি জমি হওয়ায় সব বাড়ী প্ল্যান না নিয়ে করা।

এই সুযোগ কাজে লাগিয়ে ভবন মালিকদের মোবাইল কোর্ট এর ভয় দেখিয়ে প্রতি ভবন থেকে ১০ থেকে ২০ লাখ হাতিয়ে নেন।যেসব ভবন মালিক টাকা দিতে অস্বীকার করতো তাদের ২সি নোটিশ দিয়ে থানার পুলিশ এর মাধ্যমে এবং মোবাইল কোর্ট এর মাধ্যমে মোটা অঙ্কের টাকা জরিমানা করেন আবার বিদ্যুৎ এর মিটার নিয়া আসতেন পরবর্তীতে বিদ্যুৎ এর মিটার পূন্যসংযোগ দিতে মোটা অংকের টাকা নেন।।

নির্মাণাধীন ভবনের ভুলত্রুটি বের করে মালিকদের কাছ থেকে ভয় ভীতি দেখিয়ে জিম্মি করে মোটা অংকের অর্থ হাতিয়ে নেন এই ইমারত পরিদর্শক । শুধু তাই নয় অবৈধ ইমারত নির্মাণ ও ভবনে রাজউকের অনুমোদন নেই,কিছু কিছু ভবন নির্মাণের তথ্যাদির বোর্ড থাকলেও পূর্ণাঙ্গ তথ্য অনেক ভবনে নেই। এবং যেটুকু জায়গাই ভবন নির্মাণের অনুমতি দেওয়া হয়েছে তা থেকে অনেক বৃদ্ধি করে ভবন নির্মাণ কাজ চলমান আছে। অনেক ভবনে নেই নিরাপদ বেষ্টনি।

অথচ নির্মাণ হচ্ছে অনুমোদন ছাড়াই ভবন। সাবেক ছাত্রলীগ নেতা ইমারত পরিদর্শক মোহাম্মদপুরের ২৫ /এ নুরজাহান রোডের ব্লক ডি’র চারতলা অবৈধ ভবন নির্মাণে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে এই ইমারত পরিদর্শকের নামে। উজ্জ্বল চন্দ্র দেব এর সম্পদের হিসাব , রাজধানীর বিভিন্ন হোটেলে যাতায়াত মধ্যপন, জুয়া ও নারীর জলসা নিয়ে বিস্তারিত থাকবে ২য় পর্বে।

দাউদকান্দিতে প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে ঈদে গরুর মাংস বিতরণ রিয়াদে প্রবাসী অপহরণ: ‘রনি গ্রুপ’-এর নির্যাতনে সর্বস্বান্ত সানা-উল্লাহ, মামলা দায়ের সাবেক ছাত্রলীগ নেতা ইমারত পরিদর্শক উজ্জ্বল চন্দ্র দেব এর রঙ্গলীলা – পর্ব ১ “ উপবিভাগীয় প্রকৌশলী (এসডিই) মাসুম বিল্লাহ। বর্তমানে কর্মরত শের-ই-বাংলা নগর ৩নং গণপূর্ত উপবিভাগের এসডিই হিসাবে দাউদকান্দি উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান শাহীন পুনর্বহাল রমজানের তাৎপর্য তুলে ধরে চট্টগ্রামে বেস্ট ফ্লাই ও বঙ্গনিউজের ইফতার আয়োজন ভারত থেকে ৫ হাজার টন ডিজেল আসছে আজ খালেদা জিয়াকে নিয়ে অশালীন বক্তব্য, পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনে অভিযুক্ত ৫ দৈনিক “প্রতিদিনের কাগজ” ও সম্পাদকের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন: ময়মনসিংহ জেলা প্রশাসকের তদন্ত প্রতিবেদনে নিশ্চিত দাউদকান্দিতে প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়া করে ১১ লাখ টাকা আত্মসাৎ: প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল বাবার ধর্ষণে চার মাসের অন্তঃসত্ত্বা দশম শ্রেণির ছাত্রী,  অভিযোগ ঘিরে বিতর্ক: খোকসা থানার ওসির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, তদন্তের দাবি তিতাসে ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী নরসিংদীতে কিশোরীকে ধর্ষণের পর হত্যা: ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি বহিষ্কার তিতাসে সদ্য প্রয়াত কবি আলী আশরাফ খানের স্মরণে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত  যশোরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৯ বায়োফার্মার হাজার কোটি টাকার দুর্নীতি: লকিয়তুল্লাহ এখনো ধরাছোঁয়ার বাইরে ছাত্রদলের সাবেক নেতার বিরুদ্ধে ট্রলারের ইঞ্জিন চুরির অভিযোগ তিতাসে বিএনপি নেতা মাহফুজ সরকারের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  কোন দলাদলি নয় উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান —আখতার হোসেন  ভাঙ্গায় চাঞ্চল্যকর রাজ্জাক হত্যা মামলা তদন্তে পুলিশ সুপারের ঘটনাস্থল পরিদর্শন  অফিস খুলে আওয়ামী লীগের দলীয় কার্যক্রম পরিচালনার চেষ্টায় জামায়াতের উদ্বেগ ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা’ তারাবি না পড়লে রোজা হবে কি? এক নজরে ৫০ সদস্যের মন্ত্রিসভা তিতাস গ্যাসের মহাব্যবস্থাপক সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়!  বিক্ষোভের ডাক এনসিপির