খুঁজুন
, ,

আন্দোলন আর বিভীষিকার মাঝেও কিছু দৃষ্টান্ত

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪, ১০:২৩ অপরাহ্ণ
[shared_counts]
আন্দোলন আর বিভীষিকার মাঝেও কিছু দৃষ্টান্ত

 

সাঈদুর রহমান রিমন

আন্দোলনকারী ছাত্রদের সঙ্গে প্রতিহিংসা মুক্ত সম্পর্ক বজায় রাখার কারণেই ডিএমপির দক্ষিণখান থানায় একটা ঢিলও পড়েনি। কোনো পুলিশ সদস্য সেখানে আক্রমণের শিকারও হননি। এখন পর্যন্ত সেখানে সাভাবিক কার্যক্রম চলমান রয়েছে, ছাত্র-জনতাসহ সকল শ্রেণির বাসিন্দাদের সঙ্গে বিদ্যমান আছে চমৎকার সম্পর্ক।ব্যতিক্রম এ দৃষ্টান্ত স্থাপন হয়েছে দক্ষিণখান থানার সদ্য বিদায়ী ওসি শেখ আমিনুল বাসারের কারণে। সেখানে ১ আগস্ট থেকে যোগদানকারী ওসি আশিকুর রহমানসহ থানার পুলিশ সদস্যরা সবাই সে সুবিধা ভোগ করতে পেরে বেজায় খুশি।

অথচ আন্দোলনকারীদের ওপর দমনপীড়ন না চালানোর অভিযোগ তুলেই দৃষ্টান্ত সৃষ্টিকারী ওসি শেখ বাশারকে প্রত্যাহার করার ঘটনা ঘটে। ডিএমপি কমিশনার গত ৩১ আগস্ট এক নির্দেশে শেখ বাশারকে প্রত্যাহার করে তার স্থলে মো. আশিকুর রহমানকে ওসি হিসেবে দায়িত্ব দেন।থানায় কর্মরত পুলিশ সদস্যরা জানান, জুলাই মাস জুড়ে চলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে কোনো রকম হিংসাত্মক আচরণের পরিবর্তে সমঝোতার সম্পর্ক বজায় রাখেন ওসি শেখ বাশার। তিনি আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের হামলা, ভাঙচুর, বিশৃংখলা থেকে বিরত রাখতে সক্ষম হন। একইসঙ্গে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আক্রমণাত্মক ভূমিকা গ্রহণের ব্যাপারে কৌশলে বিরত রাখেন। সেখানে অযথা ধর পাকড়, হয়রানিও চালানোর নজির নেই।আন্দোলনকারীদের ওপর কঠোর না হওয়ার কারণেই ওসি শেখ বাশারকে ৩১ জুলাই প্রত্যাহার করা হয়। কিন্তু পরবর্তী চারদিনের আন্দোলনেও দক্ষিণখান থানার পুলিশ সদস্যরা একই ভূমিকা অব্যাহত রাখায় সেখানে কোনো ধরনের প্রতিহিংসার ছোঁয়া পড়েনি। ৫ আগস্ট ডিএমপির সকল থানা, ফাঁড়িসহ পুলিশের সকল স্থাপনায় হামলা, ভাঙচুর, লুটপাট ও আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটলেও একটা ঢিল পড়েনি দক্ষিণখান থানায়।সিলেটের পাবক পাল শান্ত নামে একজন কনস্টেবল গুলিতে রক্তাক্ত এক ছাত্রকে যেভাবে বুকে জড়িয়ে হাসপাতালে নিয়ে যান সে দৃশ্য সবার চোখ ভিজিয়েছে। ভালোবাসার সে এক অনন্য নজির।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চূড়ান্ত দিন ৫ আগস্ট এবং পরদিন ৬ আগস্ট পর্যন্ত সময়টা ডিএমপি পুলিশের জন্য ছিল সবচেয়ে ভয়ংকর। এ সময়টুকুতে কয়েক’শ পুলিশ সদস্যের নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে দাবি করা হয়। যখন সবাই ছিল আক্রোশের মুখে পলায়নপর অবস্থায় তখনও একজন সিআইডি কর্মকর্তা তার টিম সদস্যদের নিয়ে অবিস্মরণীয় ভূমিকা রেখেছেনতার নিজের বক্তব্যেই জেনে নেওয়া যাক দুঃসাহসিক দুটি ঘটনা। আসসালামু আলাইকুম, আমি পুলিশ পরিদর্শক মো. জাহিদুল ইসলাম গত ৬ আগস্ট রাত সাড়ে ১২টায় আমার পরিচিত একজন সাব ইন্সপেক্টর ফোন করে জানান, মোহাম্মদপুর থানার ছাদে বেশ কিছু পুলিশ আটকা পড়ে আর্তচিৎকার করছে। থানার নিচে দুষ্কৃতকারীরা আগুন দিয়েছে। সংবাদ পেয়ে মোহাম্মদপুর পৌঁছে স্থানীয় লোকদের সহযোগিতা নিয়ে দুষ্কৃতকারীদের হটিয়ে দেওয়ার ব্যবস্থা করি। দাউ দাউ করে জ্বলতে থাকা আসবাবগুলো চরম ঝুঁকি নিয়ে ছুড়ে ফেলি বাইরে। এরপর আটকে থাকা বিপদগ্রস্ত পুলিশ সদস্যদের নামিয়েআনি ছাদ থেকে। এরপর তাদের নিরাপদে চলে যাওয়ার ব্যবস্থা গ্রহণ করি। যার কারণে অন্য থানার মতো লাশের স্তূপ হয়নি মোহাম্মদপুরে।

এসব কাজ সম্পন্ন করে রাত চারটা বেজে যায়, এরপর এক আত্মীয়ের বাসায় গিয়ে ঘুমাই। ৭ জুলাই সকালে উঠেই জানতে পারি, যাত্রাবাড়ী থানার সামনে ১২-১৩ জন পুলিশের লাশ পড়ে আছে, দুই দিনেও লাশগুলো কেউ সরিয়ে নিচ্ছে না। তখন আমি প্রথমে সিআইডি অফিসে যাই, কাউকে না পেয়ে রাজারবাগ পুলিশ লাইনের গেটে যাই। সেখানে অনেক অনুনয় বিনয়ের পরেঅনুমতি মিলে যে, আমি লাশগুলো আনতে পারলে তারা গ্রহণ করবে। কিন্তু লাশ আনার জন্য কেউ আমার সঙ্গে যেতে পারবে না। তখন দোয়া-কালাম যা জানতাম তা পড়তে পড়তে যাত্রাবাড়ী থানার সামনে গেলাম। গিয়ে দেখি ৩০ থেকে ৪০ হাজার মানুষের অবস্থান সেখানে। সেখানে পড়ে থাকা লাশের পাশে গিয়ে সাধারণ দর্শক হিসেবে লোকজনের সঙ্গে কথা বললাম। তখন পর্যন্ত মানুষের ক্ষোভের চরম বহিঃপ্রকাশ দেখলাম। তখন বুঝলাম, যদি তারা জানতে পারে আমি পুলিশ, তাহলে আমিও মুহূর্তেই মারা পড়বো, এই লাশগুলোর পাশে আরেকটা লাশে পরিণত হব। প্রতিটা মুহূর্ত ছিল আমার জন্য জীবনের শেষ মুহূর্ত, যেটা বলে বোঝানো যাবে না।সাধারণ মানুষ হিসেবেই প্রথমে কয়েকজনের মাঝে কৌশলে জনমত সৃষ্টি করি এবং দুই ঘণ্টারও বেশি সময় অপেক্ষার পর ৮ জন পুলিশ সদস্যের লাশ সারিবদ্ধ করে রাখার সুযোগ পাই। প্রতিটি লাশ ছিল নির্মমভাবে থেতলে ফেলা, রক্তাক্ত এবং ফুলেফেঁপে বিভৎস আকার ধারণ করা। একপর্যায়ে ট্রাক ভাড়া করে তড়িৎ গতিতে সহকর্মী ভাইদের লাশগুলো ট্রাকে তুলে রাজারবাগ গেটের দিকে রওনা হই।

ট্রাক স্টার্ট দিয়ে রওনা হওয়া পর্যন্ত আমি কে, লাশ কোথায় নেবো, কিংবা লাশের গাড়িতে কে যাবে, কেন যাবে, এসবের কোনো কিছু কাউকে বুঝে ওঠার সুযোগ পর্যন্ত দেইনি। অথচ সেখানেউপস্থিত মানুষজনকে সঙ্গে নিয়েই লাশগুলো একত্রিত করেছি, গাড়িতে উঠিয়েছি। শুধু লাশবাহী ট্রাকটি ছুটতে শুরু করতেই আমি চোখের পলকে ট্রাকের বাম পাশের সিটে উঠে দরজাটা লাগিয়েছি, মুখে চালককে বলেছি ফুল স্পিডে চালাও গাড়ি। তখন খেয়াল করি যে, আমার পুরো দেহটা কাপছে।আমি যখন লাশগুলো নিয়ে রাজারবাগ পুলিশ লাইন গেটে আসি, তখন দেখতে পাই আরেক আতঙ্কের ঘটনা। দেখতে পাই পুলিশের বেশ কিছু সদস্য সশস্ত্র প্রস্তুতি নিয়ে ক্ষুব্ধ অবস্থায় যাত্রাবাড়ী যাওয়ার জন্য রাজারবাগ এক নম্বর গেটে অবস্থান করছে। আমি যদি যথা সময়ে লাশ নিয়ে না আসতে পারতাম, তাহলে এরা গুলি করতে করতে যাত্রাবাড়ী যেত। ফলে আবার রক্তক্ষয়ী সংঘাত বাধতো, আবার বহু লোকের প্রাণহানি ঘটতে পারতো। এক সময় গুলি শেষ হয়ে গেলে ওই পুলিশ সদস্যরাও হয়তো কেউ আর প্রাণ নিয়ে ফিরে আসতে পারতো না। আল্লাহ আমাকে উছিলা করে হয়তো আমাদের সব ভাইকে রক্ষা করেছেন।আমি জীবনে অনেক ঝুঁকিপূর্ণ কাজ করেছি, তবে আজকের ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে আগের কোনো ঝুঁকির তুলনা করতে পারছি না

তিতাসে ৩ দিনব্যাপী কাব ক্যাম্পুরী ও মহা তাঁবু জলসা সম্পন্ন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৭:১৩ অপরাহ্ণ
[shared_counts]
তিতাসে ৩ দিনব্যাপী কাব ক্যাম্পুরী ও মহা তাঁবু জলসা সম্পন্ন

 

হালিম সৈকত, কুমিল্লা:

কুমিল্লার তিতাস উপজেলায় উৎসবমুখর পরিবেশে তিন দিনব্যাপী কাব ক্যাম্পুরী ও মহা তাঁবু জলসা সম্পন্ন হয়েছে। বাংলাদেশ স্কাউটস, তিতাস উপজেলা শাখার আয়োজনে মাছিমপুর রামগতি রামনিধি ইনস্টিটিউশন মাঠে এ বর্ণাঢ্য কাব ক্যাম্পুরী অনুষ্ঠিত হয়।

গত শুক্রবার (৩০ অক্টোবর) বর্ণিল সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এই মেগা ইভেন্টের পর্দা নামে। এর আগে গত বুধবার আনুষ্ঠানিকভাবে সমাবেশের উদ্বোধন করেন তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বাংলাদেশ স্কাউটস তিতাস উপজেলার সভাপতি আহাম্মেদ মোফাচ্ছের। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও দেশপ্রেম জাগ্রত করার ওপর বিশেষ জোর দেন।

সমাবেশের বিভিন্ন পর্বে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—তিতাস উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা আনজুম, উপজেলা বিএনপির সভাপতি ওসমান গণি ভূইয়া, সাধারণ সম্পাদক মেহেদি হাসান সেলিম ভূইয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার হাইদুল ইসলাম, কাব ক্যাম্পুরীর প্রশিক্ষক ও বাংলাদেশ স্কাউটস কুমিল্লা অঞ্চলের কোষাধ্যক্ষ মো. আক্তারুজ্জামান এলটি,

বাংলাদেশ স্কাউটস হোমনা উপজেলার কমিশনার ও প্রশিক্ষক আবুল খায়ের এএলটি, মাছিমপুর রামগতি রামনিধি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান চৌধুরী ও সহকারী প্রধান শিক্ষক আবুল বাশার বকুল, লালপুর নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বশির আহমেদ, বিশিষ্ট স্কাউটার লেয়াকত আলী সরকার, কাব লিডার মোহাম্মদ মতিউর রহমান সিএলটি, যুগ্ম সম্পাদক ও উডব্যাজার মোহাম্মদ হযরত আলী এবং সহকারী কমিশনার ও উডব্যাজার ফারহানা সরকার ইভা।

এ ছাড়া পুরো আয়োজনের কোর্স সমন্বয়কের দায়িত্ব পালন করেন বাংলাদেশ স্কাউটস তিতাস উপজেলার সম্পাদক মোহাম্মদ আব্দুল করিম। সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনায় ছিলেন উপজেলা স্কাউট কমিশনার ও কোর্স লিডার হুমায়ূন কবির। স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা আয়োজনের বিভিন্ন পর্বে সক্রিয় অংশ নেন।

আয়োজক সূত্রে জানা যায়, তিতাস উপজেলার মোট ৯৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৩০টি কাব ইউনিট এই ক্যাম্পুরীতে অংশগ্রহণ করে। প্রতিটি ইউনিটে ছয়জন করে কাব সদস্য এবং একজন করে ইউনিট লিডার দায়িত্ব পালন করেন।

তিন দিনব্যাপী এই ক্যাম্পুরীতে তাঁবুতে রাত্রিযাপন, পিয়ারা সাজানো, ক্যাম্প ফায়ার বা মহা তাঁবু জলসা এবং বিভিন্ন স্কাউটিং কার্যক্রমের মাধ্যমে খুদে শিক্ষার্থীদের আত্মনির্ভরশীলতা, দায়িত্বশীলতা এবং দলগতভাবে কাজ করার দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টি হয়।

আয়োজকদের মতে, শিক্ষার্থীদের মাঝে সুপ্ত প্রতিভার বিকাশ, পারস্পরিক সহযোগিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে এ ধরনের আয়োজন অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে। সমাপনী দিনে বিভিন্ন ইভেন্টে বিজয়ী কাব সদস্যদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে তিন দিনব্যাপী এই কাব ক্যাম্পুরী ও মহা তাঁবু জলসার সফল সমাপ্তি ঘটে।

দেবিদ্বারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বাসির উদ্দিন ও ইউছুফ রাজের নেতৃত্বে আনন্দ মিছিল

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১১:২৭ অপরাহ্ণ
[shared_counts]
দেবিদ্বারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বাসির উদ্দিন ও ইউছুফ রাজের নেতৃত্বে আনন্দ মিছিল

 

 

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লার দেবিদ্বারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবদল নেতা বাসির, সামিউল ও ইউছুফ রাজের নেতৃত্বে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে দেবিদ্বার উপজেলা পরিষদ গেট থেকে র‍্যালিটি বের করা হয়। পরে র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন। প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে তাঁদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।

র‍্যালিতে অংশগ্রহণকারীরা সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনের পাশাপাশি দলের সাংগঠনিক ঐক্য ও কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় যুবদল নেতা সামিউল বাছির বলেন, “যুবদল দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমরা সংগঠনের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।

আগামী দিনেও দেশ ও জনগণের কল্যাণে আমরা সম্মিলিতভাবে কাজ করে যেতে চাই।

তিনি আরও বলেন, সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও জনগণের সঙ্গে সম্পৃক্ততার মাধ্যমে আগামী দিনেও যুবদল ইতিবাচক ভূমিকা রাখতে চায়।

আনন্দ মিছিল ও র‍্যালির মধ্য দিয়ে দেবিদ্বারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত হয়।

দেবিদ্বার থানার ভেতরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আলোচনায় ‘রেড ৯৯৯’ গ্যাংয়ের রায়হান

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ২:৪৯ অপরাহ্ণ
[shared_counts]
দেবিদ্বার থানার ভেতরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আলোচনায় ‘রেড ৯৯৯’ গ্যাংয়ের রায়হান

 

 

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার দেবিদ্বার থানার ভেতরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার দেবিদ্বার প্রতিনিধি এবং দৈনিক ভোরের নতুন বার্তা স্টাফ রিপোর্টার সোহরাব হোসেনের ওপর হামলার অভিযোগ উঠেছে। বুধবার (২৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে থানার একটি অফিস কক্ষের সামনে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

অভিযোগ অনুযায়ী, সংবাদ সংগ্রহের জন্য দেবিদ্বার থানায় গেলে পূর্বশত্রুতার জের ধরে সোহরাব হোসেনের ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় দেবিদ্বার পৌর এলাকার ‘রেড ৯৯৯’ নামে পরিচিত একটি কিশোর গ্যাংয়ের কথিত নেতা রায়হান, যিনি ‘শুটার রায়হান’ নামেও পরিচিত, তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

থানার ভেতরে কর্মকর্তাদের অফিসকক্ষের সামনে একজন সাংবাদিকের ওপর এমন হামলার অভিযোগকে কেন্দ্র করে উদ্বেগ সৃষ্টি হয়েছে। পুলিশের উপস্থিতিতে থানার অভ্যন্তরে এ ধরনের ঘটনা কীভাবে ঘটল, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

এ ঘটনায় সাংবাদিক মহলের মাঝে তীব্র উৎকন্ঠা ও অসন্তোষ দেখা দিয়েছে। সাংবাদিক নেতারা বলেন, থানার ভিতরে এই ধরনের হামলার তীব্র নিন্দা জানান৷ সেই সাথে ২৪ ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার না করলে রাজপথে নামার আল্টিমেটাম দেন।

আহত সাংবাদিক সোহবার হোসেন বলেন, দেবিদ্বারের এমপি হাসনাত আবদুল্লাহ নাম ভাঙ্গিয়ে অবাধে চাদাঁবাজি, রাহাজানি সহ মব সম্রাট হিসাবে পরিচিত শুটার রায়হান। তার কাছে তিনটি অস্ত্র আছে এই নিয়ে আমি অনুসন্ধানি করি এবং ওসির কাছে বক্তব্য চাওয়ার জন্য যাওয়ার জন্য থানায় যাওয়ার সংবাদ পেয়ে তাৎক্ষণিক আমার উপর হামলা চালায়। আমি এই হামলার বিচার চাই৷

 

এ বিষয়ে দেবিদ্বার/ব্রাহ্মনপাড়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ শাহিন জানান,কিশোর গ্যাং লিডারদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যহত রয়েছে৷ থানার ভিতরে এই ধরনের ঘটনায় খুবই নিন্দনীয়। কিশোর গ্যাং লিডার লিডার রায়হানের বিরুদ্ধে শ্রীগ্রই আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

তিতাসে ৩ দিনব্যাপী কাব ক্যাম্পুরী ও মহা তাঁবু জলসা সম্পন্ন দেবিদ্বারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বাসির উদ্দিন ও ইউছুফ রাজের নেতৃত্বে আনন্দ মিছিল দেবিদ্বার থানার ভেতরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আলোচনায় ‘রেড ৯৯৯’ গ্যাংয়ের রায়হান রাজউক পরিচালক জাকারিয়া- রাজত্ব: ঘুষ-দুর্নীতি আর সিন্ডিকেটের দখলে জোন-৪ আমুর আত্মীয় নির্বাহী প্রকৌশলী মাসুম বিল্লাহর বিতর্কিত পোস্টিং: দুর্নীতির অভিযোগ সত্ত্বেও গুরুত্বপূর্ণ দফতরে বহাল লটারি ক্যাটাগরিতে সিলেটে নির্বাহী প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা অর্ণব, ক্ষুব্ধ প্রকৌশলীরা নিখিলের পার্টনার রাশেদ আহসান এবার বাগিয়ে নিচ্ছেন ৪০০ কোটির আজিমপুর প্রকল্প গণপূর্তে লটারির নামে ‘সাজানো’ বদলি: স্বচ্ছতার আড়ালে বড় অঙ্কের লেনদেন ও অনিয়মের অভিযোগ জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মতিঝিলে বিআরটিএর রোড শো তিতাসে অসহায় বৃদ্ধা মজিদা খাতুনকে মারধর করে ঘরছাড়া করলেন আপন ছেলে-বউ! দেবিদ্বারে বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ ও সাংগঠনিক সমাবেশ জমি নিয়ে বিরোধ: মুরাদনগরে রক্তক্ষয়ী সংঘর্ষ সাবেক ইউপি সদস্যসহ হাসপাতালে ৫ ম্যাবস ইউনিয়ন মোটর্স লিমিটেডের সুজুকি শোরুমে V-Strom- ২৫০ সিসি অ্যাডভেঞ্চার বাইক এর উদ্বোধন। ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে সাড়ে ৭ কেজি গাঁজা উদ্ধার সৌদি-হুতি পাল্টাপাল্টি হামলার হুমকি: গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো থেকে বেসামরিকদের সরে যাওয়ার নির্দেশ মক্কা-মদিনার ওপর হুমকি এলে বাংলাদেশ বসে থাকবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিতাসে বন্দরামপুর আদর্শ একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী, সংবর্ধনা ও বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত দাউদকান্দিতে ফিলিং স্টেশন থেকে পিকআপ চুরি ফেরত দিতে চাঁদা দাবি কালকিনিতে অবৈধভাবে সার মজুত: ১৪০ বস্তা সার জব্দ, ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা ৩৩ বছর পর বিরল ঘটনা একই বছরে দুইবার আসছে মাহে রমজান ইয়েমেন সরকারকে ৪ কার্গো বিমান সমরাস্ত্র পাঠাল পাকিস্তান: হুথিদের চরম হুঁশিয়ারি ‘হারলেও বড় অর্জনের পথেই এগোচ্ছে বাংলাদেশ, ইনশাআল্লাহ’: হামজা চৌধুরী অবসরের আগমুহূর্তে প্রধান প্রকৌশলী হতে মরিয়া আবুল খায়ের: নেপথ্যে দুর্নীতির বিস্তর অভিযোগ বরিশাল শিক্ষা প্রকৌশলীর প্রত্যাহারের দাবিতে মানববন্ধন, নানা অনিয়মের অভিযোগ স্বজনের বিয়েতে যেতে মেঘনা নদীতে ট্রলারডুবিএকই পরিবারের নিখোঁজ ৫জনের মধ্যে ১নারীর মরদেহ উদ্ধার  দাউদকান্দি জিংলাতলীতে অসহায় বৃদ্ধার ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দাউদকান্দিতে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি: নগদ ৪ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট