খুঁজুন
, ,

মো. ছাইদুর রহমান: দক্ষ নেতৃত্বে ড্রেজিং প্রকল্পে সফলতা, সরকারের সাশ্রয় ৩০০ কোটি টাকা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫, ৯:২২ পূর্বাহ্ণ
[shared_counts]
মো. ছাইদুর রহমান: দক্ষ নেতৃত্বে ড্রেজিং প্রকল্পে সফলতা, সরকারের সাশ্রয় ৩০০ কোটি টাকা

 

নিজস্ব প্রতিবেদক :

দেশের নৌপথ উন্নয়নে সরকারের অন্যতম অগ্রাধিকার প্রকল্প “৫৩টি নৌপথ ক্যাপিটাল ড্রেজিং”-এর প্রথম পর্যায়ে ২৪টি নৌপথ পুনরুজ্জীবিত করার মধ্য দিয়ে অনন্য সাফল্যের নজির গড়েছেন প্রকল্প পরিচালক মো. ছাইদুর রহমান। তার নেতৃত্বে এই প্রকল্পে কাজের মান, স্বচ্ছতা এবং সময়ানুবর্তিতা নিশ্চিত করার পাশাপাশি সরকারের প্রায় ৩০০ কোটি টাকা সাশ্রয় করা সম্ভব হয়েছে।

কংস ও ভোগাই-কংস নদীতে ড্রেজিং কার্যক্রম

২০১৯-২০ অর্থবছরে কংস ও ভোগাই-কংস নদী ড্রেজিং কার্যক্রম শুরু হয়। মাটি স্থানান্তর ও খননের জন্য ব্যবহার করা হয় অত্যাধুনিক ড্রেজার। নিয়োজিত পাঁচটি প্রতিষ্ঠানের ৯টি ড্রেজার দিয়ে প্রায় তিন বছর ধরে এই কার্যক্রম পরিচালিত হয়।

প্রকল্পটির স্বচ্ছতা নিশ্চিত করতে সিইজিআইএস নামের তৃতীয় পক্ষকে ড্রেজিংয়ের পূর্বে, চলমান অবস্থায় এবং শেষে হাইড্রোগ্রাফিক জরিপ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। তারা ইকোসাউন্ডার ও হাইপ্যাক সফটওয়্যার ব্যবহার করে মাটির সঠিক পরিমাণ নির্ধারণ করেন। সেই তথ্য বিআইডব্লিউটিএ’র অভিজ্ঞ প্রকৌশলীরা পুনঃপরীক্ষা করে ঠিকাদারদের বিল অনুমোদন করেন।

এই প্রকল্পে ৭২,৯৭,০৯১.৭৫ ঘনমিটার মাটি ড্রেজিংয়ের জন্য ব্যয় হয়েছে ১১২০৭.৮৯ লক্ষ টাকা। সিইজিআইএস সার্বক্ষণিক ড্রেজিং কার্যক্রম মনিটরিং করেছে এবং এর ফলে ড্রেজিংকৃত মাটির পরিমাণ ও কাজের মান নির্ভুলভাবে নির্ধারণ করেছে।

কাজের স্বচ্ছ প্রক্রিয়া

উক্ত প্রকল্পের ৫টি লট ই-জিপি পদ্ধতির মাধ্যমে দরপত্র আহ্বান করা হয়। ১৩ নভেম্বর ২০১৮ তারিখে দৈনিক নিউ এইজ এবং ১৪ নভেম্বর ২০১৮ তারিখে দৈনিক যুগান্তরে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে দরপত্র আহ্বান করা হয়। ই-জিপি পদ্ধতিতে দরপত্র জমা, মূল্যায়ন এবং কাজ বরাদ্দ দেওয়ার প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছ।

সরকারের পিপিআর-২০০৮ অনুসরণ করে দরদাতাদের মধ্য থেকে সর্বনিম্ন দরদাতাদের মাধ্যমে কাজ বাস্তবায়ন করা হয়। প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের অনিয়মের সুযোগ ছিল না।

নৌপথের পুনর্জাগরণ ও অর্থনৈতিক উন্নয়ন

ড্রেজিং কার্যক্রমের ফলে কংস ও ভোগাই-কংস নদীর ১৩৫ কিলোমিটার নৌপথ পুনরুজ্জীবিত হয়েছে। এর সঙ্গে সংশ্লিষ্ট ৫৫টি হাট-বাজার আবারও প্রাণ ফিরে পেয়েছে। এছাড়া, ড্রেজিংয়ের বর্জ্য মাটি দিয়ে ২০২ বিঘা অকৃষি জমিকে কৃষিজমিতে রূপান্তর করা হয়েছে। বিশেষ করে বারহাট্টা, মোহনগঞ্জ এবং নেত্রকোনা সদর উপজেলায় এখন অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি বৃদ্ধি পেয়েছে।

মিথ্যা প্রচারণার বিরুদ্ধে অবস্থান

মো. ছাইদুর রহমান তার দায়িত্ব পালনকালে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন। তাকে নিয়ে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হয়েছে। উদাহরণস্বরূপ, তার পিতার মৃত্যু সংক্রান্ত তথ্য বিকৃত করে মিথ্যা সংবাদ পরিবেশন করা হয়েছে। প্রকৃতপক্ষে, তার পিতা ২০২২ সালের ১৫ আগস্ট মৃত্যুবরণ করেছেন, যা তার আয়কর ফাইলে সঠিকভাবেই উল্লেখিত।

এই ভিত্তিহীন প্রচারণার বিরুদ্ধে যথাযথ প্রতিবাদ জানানো হয়েছে এবং বিভিন্ন পত্রিকায় তা প্রকাশিত হয়েছে।

স্বচ্ছ ব্যবস্থাপনা ও নেতৃত্বের প্রশংসা

নৌপরিবহন মন্ত্রণালয়ের নির্দেশনায় জেলা প্রশাসককে আহ্বায়ক করে ৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এই কমিটির পরামর্শ অনুযায়ী ড্রেজিংকৃত মাটির সুষ্ঠু ব্যবস্থাপনা করা হয়েছে।

মো. ছাইদুর রহমান সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে তার অভিজ্ঞতা ও দক্ষতা দিয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার নেতৃত্বে “৫৩টি নৌপথ ক্যাপিটাল ড্রেজিং” প্রকল্প সফলভাবে সম্পন্ন হওয়ায় সরকারি উন্নয়ন কার্যক্রমে নতুন দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।

স্মার্ট বাংলাদেশে অবদান

ড্রেজিং কার্যক্রমের সাফল্যের ফলস্বরূপ ১৩৫ কিলোমিটার নৌপথ সচল হওয়া, হাট-বাজার পুনরুজ্জীবিত হওয়া এবং অর্থনৈতিক প্রবাহ বৃদ্ধি পাওয়ার খবর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রশংসিত হয়েছে।

মো. ছাইদুর রহমানের কর্মনিষ্ঠা, দক্ষতা এবং স্বচ্ছ নেতৃত্ব দেশের নৌপরিবহন খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করার ক্ষেত্রে এক অনন্য উদাহরণ হয়ে থাকবে।

গণপূর্তের নির্বাহী প্রকৌশলী তামজিদের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও ধর্ষণের গুরুতর অভিযোগ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ণ
[shared_counts]
গণপূর্তের নির্বাহী প্রকৌশলী তামজিদের বিরুদ্ধে  কোটি টাকার দুর্নীতি ও ধর্ষণের গুরুতর অভিযোগ

 

 

অনুসন্ধানী প্রতিবেদন:

গণপূর্ত অধিদপ্তরের ইলেকট্রিক্যাল-মেকানিক্যাল (ই-এম) বিভাগ-৫-এর নির্বাহী প্রকৌশলী সৈয়দ তামজিদ হোসেনের বিরুদ্ধে জালিয়াতি, ঘুষ বাণিজ্য, ভুয়া বিলে অর্থ ছাড়, অবৈধ সম্পদ অর্জন এবং অপরাধ ধামাচাপা দেওয়ার মতো গুরুতর অভিযোগ উঠেছে।

২০১৩ সালে গণপূর্ত অধিদপ্তরে যোগদানের পর থেকে বিগত ১৩ বছরে ক্ষমতার অপব্যবহার করে তিনি বিপুল অবৈধ সম্পদের মালিক হয়েছেন বলে অনুসন্ধানে জানা গেছে।

অভিযোগ রয়েছে, নির্বাহী প্রকৌশলী তামজিদ হোসেন বিভিন্ন প্রকল্পের কাজ পুরোপুরি শেষ না করেই ভুয়া বিল-ভাউচার তৈরি করে সরকারি অর্থ ছাড় করেছেন। এছাড়াও, পছন্দের ঠিকাদারদের কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে একটি নির্দিষ্ট হারে উৎকোচ বা ‘পার্সেন্টেজ’ গ্রহণ করতেন। দরপত্র (টেন্ডার) প্রক্রিয়ায় নানা অনিয়ম ও কারচুপির মাধ্যমে তিনি বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছেন।

গত ২২ অক্টোবর ২০২৫ তারিখে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বরাবর নির্বাহী প্রকৌশলী তামজিদ হোসেনের অনিয়ম ও দুর্নীতির ফিরিস্তি তুলে ধরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন বাকী বিল্লাহ নামের এক ব্যক্তি।

অনুসন্ধানে আরও জানা যায়, দুর্নীতি দমন কমিশন এবং বিভিন্ন সাংবাদিকের নাম ভাঙিয়ে ই-এম বিভাগ-৫-এর এই কর্মকর্তা প্রায় ৫০ লাখ টাকার চাঁদাবাজিতে জড়িয়ে পড়েন।

শুধু আর্থিক দুর্নীতিই নয়, এই কর্মকর্তার বিরুদ্ধে অত্যন্ত গুরুতর নৈতিক স্খলনের অভিযোগও পাওয়া গেছে। গৃহকর্মী সুফিয়াকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ঘটনাটি ধামাচাপা দিতে এবং আইনগত আইনি প্রক্রিয়া এড়াতে তিনি প্রায় ৩০ লাখ টাকা ব্যয় করেন বলে তথ্যে উঠে এসেছে।

চাকরি জীবনের মাত্র ১৩ বছরে সৈয়দ তামজিদ হোসেন নামে-বেনামে বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পদ অর্জন করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি সম্পদ।

ধানমন্ডি ২৭/১ (রবীন্দ্র সরোবর ৮ নম্বর ব্রিজের ঢালে) একটি বহুতল ভবনে আনুমানিক ৫ কোটি টাকা মূল্যের ৩৫০০ বর্গফুটের একটি রাজকীয় ফ্ল্যাট ক্রয় করেছেন তিনি।

মোহাম্মদপুর ২৭/১, পিসি কালচার হাউজিং সোসাইটির টেক রোড নম্বর ৭-এ শ্বশুর মোঃ জাহিদ মিয়ার সাথে যৌথ মালিকানায় একটি ৭ তলা বহুতল ভবন নির্মাণ করেছেন।

যার বর্তমান বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা।রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় নিজ নামে ও বেনামে প্রায় ৩০ একর জমি ক্রয় করার তথ্য পাওয়া গেছে।

এসব দুর্নীতি, স্বজনপ্রীতি ও অপরাধের ব্যাপারে বক্তব্য জানতে গণপূর্ত অধিদপ্তরের ই-এম বিভাগ-৫-এর নির্বাহী প্রকৌশলী সৈয়দ তামজিদ হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ফলে তাঁর কোনো বক্তব্য গ্রহণ করা সম্ভব হয়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে পরবর্তী প্রতিবেদনে তা প্রকাশ করা হবে।

আওয়ামী লীগের রাজনীতি কোনো ইনডোর গেম নয়: ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ণ
[shared_counts]
আওয়ামী লীগের রাজনীতি কোনো ইনডোর গেম নয়: ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর বলেন, আওয়ামী লীগের রাজনীতি কোনো ইনডোর গেম নয় এবং এই দল আচমকা কোনো বৈশাখী ঝড়ে ভেসে আসেনি।

তিনি স্পষ্ট করে বলেন, আওয়ামী লীগ কোনো ব্যাকডোর সমঝোতায় বিশ্বাস করে না এবং কোনো গুপ্ত বা সুপ্ত নেতৃত্বের হিসাব-নিকাশও বোঝে না। ইতিহাসই তার সাক্ষী—এই দলের শিরায় শিরায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্তের সাহস এবং দলটির সভা প্রতি শেখ হাসিনার অবিনাশী সংগ্রামের শক্তি প্রবাহিত।

ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর আরও বলেন, “আমরা অত্যন্ত পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই—গুপ্ত বা সুপ্ত বলে কিছু বুঝি না। তৃণমূলের আওয়ামী লীগ একটাই সত্য জানে, তা হলো—আওয়ামী লীগ মানেই শেখ হাসিনা। প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত এবং শেষ পর্যন্ত দেশের লাখ-কোটি মানুষ শেখ হাসিনাকেই তাঁদের সবচেয়ে আপনজন মনে করেন।”

গণপূর্তের নির্বাহী প্রকৌশলী তামজিদের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও ধর্ষণের গুরুতর অভিযোগ আওয়ামী লীগের রাজনীতি কোনো ইনডোর গেম নয়: ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর গণপূর্তের আব্দুর রউফের বিরুদ্ধে ডেভেলপার ব্যবসা ও অনিয়মের অভিযোগ দুদকে গণপূর্তের নির্বাহী প্রকৌশলী সৈয়দ তামজিদ হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ। বরিশাল গণপূর্তে ‘আওয়ামী দোসর’ ফয়সালের রাজত্ব: অপকর্মের পাহাড় সত্ত্বেও বহাল তবিয়তে! এক হাতে গাছের চারা, অন্য হাতে লাল কার্ড উঁচিয়ে মাদককে ‘না’ বলে শিক্ষার্থীদের দেশপ্রেমের  কাজ না করেই ৫ কোটি টাকার বিল সাবাড়: পাবনা গণপূর্তে প্রকৌশলী রাশেদ কবীরের জালিয়াতি অদৃশ্য নেটওয়ার্ক ও ছায়া পার্টনারশিপ গণপূর্তের প্রকৌশলীদের সিন্ডিকেট বাণিজ্য দাউদকান্দি উপজেলা পরিষদের পুকুরের মাছ নিয়ে যাওয়ার অভিযোগ ইউএনওর বিরুদ্ধে সরকারি চাকরি বিধি ভেঙে ফ্ল্যাট ব্যবসা গণপূর্তের আব্দুর রউফের বিরুদ্ধে দুদকে অভিযোগ দুর্নীতি ও জালিয়াত চক্রের মাধ্যমে বিপুল সম্পত্তি গড়ে তোলার অভিযোগ গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে গণপূর্তের ইএম জোনে বসতে কোটি টাকার চিঠি কিনলেন আলমগীর খান! চাঁদা না পেয়ে চরের ঘাসে বিষ: অসুস্থ ৩০ মহিষ, মারা গেছে তিনটি মহাসড়কে মাদক পাচার রোধে কড়া নজরদারি: দাউদকান্দিতে ওসি সাজেদুলের নেতৃত্বে একাধিক চালান জব্দ সৌদি তরুণের গুলিতে বাংলাদেশি প্রবাসী নিহত, তিন তিন বারের নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যানের ছোট ভাই আমেরিকা প্রবাসি সাহনেওয়াজ সরকার সানুর চেয়ারম্যান প্রার্থী ঘোষণা প্রতিদিনের কাগজের ফেসবুক পেজ হ্যাক ও ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে আনিসুর রহমান কারাগারে মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দুর্নীতিবাজ দুই কর্মকর্তা কর্মচারীর হাতে জিম্মি জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ দেবিদ্বারে মাদরাসার দেয়াল ধসে শিক্ষার্থী নিহত: বিচারের অপেক্ষায় হাফেজ সিফাতের পরিবার বর্ণাঢ্য আয়োজনে অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন গণপূর্তের আলমগীর খানের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও কমিশন বাণিজ্যের অভিযোগ, তদন্ত চেয়ে আবেদন দাউদকান্দি থানার ওসি সাজেদুল ইসলাম রেঞ্জের শ্রেষ্ঠ ওসি: ক্রেস্ট ও ১২টি অর্থ পুরস্কার অর্জন গণপূর্তের প্রকৌশলী মইনুলের বিরুদ্ধে ২.৬৩ কোটি টাকার আর্থিক নয়ছয়ের অভিযোগ কুমিল্লা দাউদকান্দি মোহনা টেলিভিশনের অফিসের মালামাল লুটের ঘটনায় গ্রেফতার দুইজন ।  দাউদকান্দিতে মাদকবিরোধী শপথ ও মতবিনিময় সভা: শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করল লাল সবুজ উন্নয়ন সংঘ