খুঁজুন
শনিবার, ২ মে, ২০২৬, ১৯ বৈশাখ, ১৪৩৩

মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন জনপ্রিয় ইউপি চেয়ারম্যান নুরুল আমিন।

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩, ২:৩৯ অপরাহ্ণ
মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন জনপ্রিয় ইউপি চেয়ারম্যান নুরুল আমিন।

 

মোঃ তোফায়েল আহমেদ , কুমিল্লা।

লাখো শহীদের রক্তের বিনিময়ে মহান বিজয় দিবস উপলক্ষে বিজয়ের শুভেচ্ছা ও বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন দেবিদ্বার উপজেলার ৭নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব নুরুল আমিন।

তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, স্বশ্রদ্ধাচিত্তে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের ও আত্মদানকারী সকল শহীদদের, বীরাঙ্গনা মা-বোনদের যাদের আত্মত্যাগ ও যাদের বীরত্বের বিনিময়ে আমাদের দেশ বাংলাদেশ। আমি সকল বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করছি।

দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামে ৩০ লক্ষ শহীদ,২ লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে আমাদের অর্জিত এ বিজয়। জাতীয় বিজয় দিবস। বিজয়ের এই দিনে সকল অপশক্তিকে রুখার প্রত্যয়ে ভেদাভেদ ভুলে মহামূল্যবান এই অর্জনকে কাজে লাগিয়ে অসাম্প্রদায়িক চেতনায় দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই।

নুরুল আমিন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ যে উন্নয়নের অগ্রগতি হচ্ছে তা আজ ইতিহাস সাক্ষী। যেখানে সবাই মুখ ফিরিয়ে নিয়েছে পদ্মা সেতুর কথা শুনে। কিন্তু আমার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা সম্ভব করে দেখিয়েছেন। আজ তা দৃশ্যমান। এটাই হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। সবাই প্রধানমন্ত্রী প্রতি আস্থা রাখুন তথা বাংলাদেশ আওয়ামীলীগের প্রতি আস্থা রাখুন।

নুরুল আমিন আরো বলেন, সময়ের পরিক্রমায় বাঙালির হৃদয়ের স্পন্দন বিজয়ের মাস, গৌরবের মাস ডিসেম্বর সমাগত। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর ৯ মাসের মহান মুক্তিযুদ্ধ শেষে ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) আত্মসমর্পণ করেছিল পাক হানাদার বাহিনী। চূড়ান্ত বিজয়ের মধ্য দিয়ে অভ্যুদয় ঘটে বাঙালির স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের।

বিজয়ের অনুভূতি সবসময়ই আনন্দের, সেই সঙ্গে বেদনারও, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণে উদ্বুদ্ধ হয়ে এ দেশের মানুষ ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সকলে ঝাঁপিয়ে পড়েছিল মহান মুক্তিযুদ্ধে। বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায় সকলের সম্মিলিত রক্তস্রোতে প্রতিষ্ঠিত হয়েছে অসাম্প্রদায়িক বাংলাদেশ।

এ দেশের মানুষের আর্থসামাজিক ও রাজনৈতিক অধিকার ও স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে সফল নেতৃত্ব দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার সঙ্গে ছিলেন অভিন্ন লক্ষ্যে অবিচল আত্মত্যাগকারী আস্থাভাজন ত্যাগী নেতা ও কর্মী।

বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই সূত্রে গাঁথা। যে নেতার জন্ম না হলে স্বাধীন বাংলাদেশের জন্ম হতো না। আমরা পেতাম না লাল-সবুজের পতাকা। স্বাধীনতার সেই মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতি ৪৯তম বিজয়ের বার্ষিকীতে গভীর শ্রদ্ধা নিবেদন করছি।

বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা আজ ৪র্থ বারের মতো দেশ পরিচালনা করছেন উন্নয়নের অদম্য অগ্রযাত্রায়। তার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের বিস্ময়, উন্নয়নের রোলমডেল হিসেবে প্রতিষ্ঠিত। অর্থনৈতিক ও সামজিক উন্নয়নসহ তার বহুমাতৃক অবদান আজ বাংলাদেশকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করেছে এক অনন্য উচ্চতায়।

পরিশেষে আমার ইউনিয়ন এলাহাবাদ যেটা একটা আমার ফ্যামিলি, এই ফ্যামিলির সবাইকে জানাই বিজয় দিবসের শুভেচ্ছা, এলাহাবাদ তথা দেবিদ্বার এর সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি রইল গভীর শ্রদ্ধা, জয় বাংলা জয় বঙ্গবন্ধু।

বিনোদন ভিডিও সংবাদ

তারিখ দিয়ে সংবাদ খুজুন

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

গণমাধ্যম সপ্তাহে দাউদকান্দিতে বর্ণাঢ্য শুভযাত্রা ও বৃক্ষরোপণ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬, ৪:৪১ অপরাহ্ণ
গণমাধ্যম সপ্তাহে দাউদকান্দিতে বর্ণাঢ্য শুভযাত্রা ও বৃক্ষরোপণ

 

দাউদকান্দি প্রতিনিধি

দশম জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কুমিল্লার দাউদকান্দিতে শুভযাত্রা, বেলুন উড়ানো, বৃক্ষরোপণ ও কেক কাটার মাধ্যমে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

আজ (১লা মে) শুক্রবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও স্থানীয় সাংবাদিক সমিতির যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গণমাধ্যম রাষ্ট্রের ‘চতুর্থ স্তম্ভ’ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশে বিভিন্ন দপ্তর ও মন্ত্রণালয়ের উদ্যোগে নানা দিবস ও সপ্তাহ উদযাপন করা হলেও গণমাধ্যম সপ্তাহ এখনো রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পায়নি। এ দাবিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ১ থেকে ৭ মে জাতীয় গণমাধ্যম সপ্তাহ পালন করছে।

বক্তারা আরও জানান, এ উপলক্ষে আগামী ৭ মে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে বিপুলসংখ্যক সাংবাদিক অংশ নেবেন।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক মিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. রিয়াদ হোসেন।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোঃ হানিফ খান, মোহনা টিভির সাংবাদিক সাহাব উদ্দিন, সাংবাদিক সমিতির সভাপতি কামরুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, যায়যায়দিন-এর সাংবাদিক সাইফুল ইসলাম, দৈনিক জনতার নাছির উদ্দীন, সাংবাদিক মেহেদী হাসান, দৈনিক ঘোষণা পত্রিকার আবু হানিফ, মুভি বাংলা টিভির আল রোকন, বর্তমান বাংলার রাজিব হোসেন জয় এবং কালের কণ্ঠ মাল্টিমিডিয়া প্রতিনিধি আহনাফ তিহামী।

আবু হানিফ এর রিপোর্ট কুমিল্লা টিভি

গণমাধ্যম সপ্তাহে দাউদকান্দিতে বর্ণাঢ্য শুভযাত্রা ও বৃক্ষরোপণ ২০২৬ সালের ঈদুল আযহা কবে? তারিখ, তাৎপর্য এবং প্রস্তুতির পূর্ণাঙ্গ গাইড দ্রুত ওজন কমানোর ১০টি বৈজ্ঞানিক ও কার্যকর উপায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় জটিলতা, খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা পাকিস্তানে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে অংশ নেওয়ার পরিকল্পনা নেই ইরানের জাতীয় গণমাধ্যম সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে কুমিল্লা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে   ভণ্ড পীরের আস্তানা: শামীম রেজা সীতাকুণ্ডে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে খুন রূপগঞ্জে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর ‘খারা মোশাররফ’র নেতৃত্বে হামলা: ১৮ লাখ টাকার সরঞ্জাম লুট দাউদকান্দিতে জমি দখলকে কেন্দ্র করে হামলা প্রাণনাশের শঙ্কায় সাংবাদিক শরিফুল হোমনায় তিতাস নদী থেকে নারীর ভাসমান লাশ উদ্ধার দাউদকান্দিতে প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে ঈদে গরুর মাংস বিতরণ রিয়াদে প্রবাসী অপহরণ: ‘রনি গ্রুপ’-এর নির্যাতনে সর্বস্বান্ত সানা-উল্লাহ, মামলা দায়ের সাবেক ছাত্রলীগ নেতা ইমারত পরিদর্শক উজ্জ্বল চন্দ্র দেব এর রঙ্গলীলা – পর্ব ১ “ উপবিভাগীয় প্রকৌশলী (এসডিই) মাসুম বিল্লাহ। বর্তমানে কর্মরত শের-ই-বাংলা নগর ৩নং গণপূর্ত উপবিভাগের এসডিই হিসাবে দাউদকান্দি উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান শাহীন পুনর্বহাল রমজানের তাৎপর্য তুলে ধরে চট্টগ্রামে বেস্ট ফ্লাই ও বঙ্গনিউজের ইফতার আয়োজন ভারত থেকে ৫ হাজার টন ডিজেল আসছে আজ খালেদা জিয়াকে নিয়ে অশালীন বক্তব্য, পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনে অভিযুক্ত ৫ দৈনিক “প্রতিদিনের কাগজ” ও সম্পাদকের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন: ময়মনসিংহ জেলা প্রশাসকের তদন্ত প্রতিবেদনে নিশ্চিত দাউদকান্দিতে প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়া করে ১১ লাখ টাকা আত্মসাৎ: প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল বাবার ধর্ষণে চার মাসের অন্তঃসত্ত্বা দশম শ্রেণির ছাত্রী,  অভিযোগ ঘিরে বিতর্ক: খোকসা থানার ওসির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, তদন্তের দাবি তিতাসে ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী