খুঁজুন
, ,

দেবিদ্বার সরকারি হাসপাতালে ঔষধ ও এমএসআর সামগ্রী ক্রয়ের ক্ষেত্রে ত্রি-রত্নের জালিয়াতি প্রকাশ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:১৭ অপরাহ্ণ
[shared_counts]
দেবিদ্বার সরকারি হাসপাতালে ঔষধ ও এমএসআর সামগ্রী ক্রয়ের ক্ষেত্রে ত্রি-রত্নের জালিয়াতি প্রকাশ

 

কুমিল্লা প্রতিনিধি :

 

৫০ সয্যা বিশিষ্ট কুমিল্লার দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমএসআর সামগ্রী ক্রয়ে বিস্তর অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। রোববার (৯ ফেব্রুয়ারি) সরেজমিনে যেয়ে হাসপাতাল ঘুরে দেখা যায়, ঠিকাদার প্রতিষ্ঠান ‘ওয়ার্ল্ড সার্জিক্যাল’ কর্তৃক সরবরাহকৃত ছয় গ্রæপের ১২ টি কার্যাদেশের বিভিন্ন ঔষধ ও মালামালের স্তুপ। গত ১৯ দিন ধরে এসব মালামাল হাসপাতাল ফ্লুরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে।

 

এ হাসপাতালটিতে প্রতিদিন সেবা নিতে আসা রোগির সংখ্যার দিক থেকে ‘কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল’ ও ‘সদর হাসপাতালের’ পরের স্থান। ৫০ শয্যার হাসপাতাল হলেও মাঝে মাঝে ভর্তি রোগির পরিমান থাকে শতাধিক। হাসপাতালটি উপজেলা সদর এবং ‘কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহা-সড়কের পাশে হওয়ায় ‘জরুরী বিভাগ’ ছাড়াও বহির্বিভাগে প্রতিদিন রোগির পরিমান দাড়ায় সহস্রাধিক। হাসপাতালে সেবা নিতে আসা অধিকাংশ রোগি স্বল্প আয়ের এবং দরিদ্র জনগোষ্ঠীর অংশদারিত্ব বেশী।

যেগুলো চাহিদার তুলনায় কয়েকগুন বেশী। রোগিদের নিত্য প্রয়োজনীয় ঔষধ ও বিভিন্ন সামগ্রীর চেয়ে অপ্রয়োজনীয় ঔষধ ও বিভিন্ন সামগ্রীর পরিমান ছিল বেশী এবং নিম্নমানের।

গত ২১ ও ২২ জানুয়ারী সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠান কর্তৃক সরবরাহকৃত ঔষধ ও মালামাল সার্ভে কমিটির সদস্য ডাঃ মো. নাজমুল হাসান সাঈদ (জুনিয়র কনসাল্টেন্ট), ডাঃ মো. কবির হোসেন (আর এমও) এবং সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি ডাঃ শফিকুল ইসলাম এসব মালামাল পর্যবেক্ষণ করে অনুমোদন দেয়ার চেষ্টা করেন।

এসময় উপস্থিত সাংবাদিক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও স্থানীয়রা নিম্নমানের, অপ্রয়োজনীয় এবং পরিমানের চেয়ে অতিরিক্ত হওয়ায় সার্ভে কমিটিকে ইজিবির নিয়ম বহির্ভূত কোন ঔষধ ও মালামাল গ্রহন না করার অনুরোধ জানান।

এসব সরবরাহকৃত মালামাল সংরক্ষনেরও কোন গুদাম স্বাস্থ্য কমপ্লেক্সে নেই। গত ২০২০ সালে মালামাল সংরক্ষণে পুরাতন ভবনের পুরুষ ওয়ার্ড পরিত্যাক্ত ঘোষণা করে ওই ওয়ার্ডকে মালামাল রাখার গুদাম করা হয়েছে।

সরবরাহকৃত ঔষধের মেয়াদ কার্যাদেশে ২ বছরের থাকলেও কিছু ঔষধ প্রায় ৬/৭ মাস অতিবাহিত হয়েগেছে। স্বাস্থ্য কমপ্লেকের গুদামে ১৫২ পিস বালিশ রয়েছে, চাহিদাপত্রে ৩ শত বালিশের ওয়ার্ক অর্ডার থাকলেও এ চাহিদার ২০% অতিরিক্ত করলে ৩ শত ৬০ পিস সরবরাহ করার কথা, সেখানে বালিশ আনা হয়েছে ২ শত ৭৫ টাকা দরে ৫ শত ৭০ পিস

, অপরদিকে টেন্ডার আইডির ক্রমিক নং ১৬তে ট্যাবলেট সেফুরেক্সিম ৫০০ গ্রাম + ক্লাভনিক এসিড ১২৫ গ্রাম দরপত্রে চাওয়া হয়ে ছিলো ৬৫০ পিস, ট্যাবলেটের দাম ৬০ টাকা কিন্তু কার্যাদেশ দুটিতে সর্বমোট ৭ হাজার ৩ শতটি ট্যাবলেটের চাহিদাপত্র দেয়া হয়েছে, ৬৫০ পিস ট্যাবলেটের শর্তানুযায়ী সর্বোচ্চ শতকরা ২০% বাড়ানো গেলেও, এই পরিমান চাহিদা দেয়া কোন প্রকারেই সম্ভব নয়।

এখানে শুধুমাত্র একটি আইটেমই নয়, সকল গ্রুপের সকল আইটেমেই এই জালিয়াতি করা হয়েছে যার সব কিছুতেই চরমভাবে অনিয়ম করেছেন। এই ঔষধটি (ট্যাব. সেফুরেক্সিম ৫০০ গ্রাম + ক্লাভনিক এসিড ১২৫ গ্রাম) পঞ্চম প্রজন্মের এন্টিবায়োটিক, একজন রুগীর জন্য ১২-১৪ টি ট্যাবলেট প্রয়োজন, মাত্র ৫ শত ৩০ জন রুগীর সেবা প্রদানে কার্যাদেশ মূল্য প্রায় ৪ লক্ষ ৩৮ হাজার টাকা খরচ করে প্রায় ৩ লক্ষাধিক রোগিকে বঞ্চিত করা হয়েছে।

সাধারণ খেটে খাওয়া মানুষের সেবায় কার্যাদেশে একটি প্যারাসিটামল টেবলেট সরবরাহ করা হয়নি। তাছাড়া স্বাস্থ্য অধিদপ্তর সকল প্রকার এন্টিবায়োটিক ব্যবহার করণ নিরুৎসাহিত করে দিবস পালন করে থাকে, সেখানে একই অধিদপ্তরের কর্মরত কর্মকতা হয়েও এই দ্বৈত্ব নীতি গ্রহণ করায় সংশ্লিষ্টরা কোন জবাব দিতে পারেননি।

 

এ ছাড়াও ষ্টিলের আলমিরাগুলোর থিকনেস ও ওজন খুবই দূর্বল, রোগির বেড ফোমগুলো মুষ্টিবদ্ধ করলে জমাট বেঁধে যায়, টিপ পড়লে ছিদ্র হয়ে যায়, ফোম কভার ছাড়াই যেগুলোর মূল্য ধরা হয়েছে ২ হাজার ৩ শত টাকা, গজ, বেন্ডেজ, কটন প্রয়োজনের তুলনায় কয়েকগুন বেশী সরবরাহ করা হয়েছে। তা ছাড়া চুক্তি মোতাবেক

সকল গ্রুপের মালামাল সমূহ ১৪ দিনের মধ্যে সরবরাহের বধ্যাবাধকতা ছিলো, যার বিষয়ে বর্তমান দায়ীত্বরত কর্মকর্তাদের কোন সদত্তোর পাওয়া যায়নি।

এখানেই শেষ নয় ই-জিপিতে দরপত্র আহব্বান করেও সাবেক স্বাস্থ্য কর্মকর্তা উক্ত সহোযোগী প্রতিষ্ঠানকে সার্বিক সহযোগীতায় নিয়ম বহিভর্‚তভাবে প্রতিটি এমএসআর গ্রুপের জন্য দুুইটি করে কার্যাদেশ প্রদান করে যান। ই-জিপি সিডিউল প্রতিটি গ্রুপ লট বা লট

মালামালের সংখ্যা বা পরিমান নির্দিষ্ট ছিলো, যা ই-জিপি শর্তাবলী মোতাবেক আইটিটি ধারা ৫৩.১ এ প্রতিটি আইটেম শতকরা ২০% কমাতে বা বাড়ানোর এখতিয়ার সিমাবদ্ধ ছিলো।

কিন্তু তিনি প্রতিটি কার্যাদেশেই তার আর্শিবাদ পুষ্ট ঠিকাদার প্রতিষ্ঠান ওয়ার্ল্ড সার্জিক্যালকে (বাড়ী নং ২৭, রোড নং ০৮, বøক-ই, রামপুরা, বনশ্রী, ঢাকা ১২১৯) নিয়ম বহির্ভূত ভাবে ই-জিপিতে আইডি নং ১০২৭৫১৯ ঔষধ (নন ইডিসিএল) ৫১ টি আইটেমের স্থলে এক কার্যাদেশেই ৩৩ টি আইটেম এবং অপরটিতে ২০ টি আইটেমের ঔষধের চাহিদা চাওয়া হয়েছিলো।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৪-২০২৫ অর্থ বছরে দেবীদ্বার সরকারি হাসপাতালে ঔষধ ও এমএসআর সমগ্রী ক্রয়ের জন্য গত বছরর ই-জিপিতে ঠিকাদার প্রতিষ্ঠান ওয়ার্ল্ড সার্জিক্যাল’র ‘ঔষধ নন-ইডিসিএল’, ‘এমএসআর যন্ত্রপাতি সামগ্রী’, ‘গজ-ব্যান্ডেজ-তুলা সামগ্রী’, ‘লিলেন সামগ্রী’, ‘ক্যামিকেল রি-এজেন্ট সামগ্রী’ ও ‘আসবাবপত্র’সহ ছয় গ্রুপের ছয়টি আইডিতে প্রায় ২

কোটি ২০ লক্ষ ৩৬ হাজার টাকার দরপত্র আহব্বান করা হয়েছে। মূল বাজেটে এ ঔষধ সামগ্রীর মধ্যে সরকার নির্ধারিত ৭০% ঔষধ সামগ্রী ক্রয় এবং ৩০% সংশ্ষ্টি ঠিকাদার তার ইচ্ছা স্বাধীন সরবরাহ করবেন। দরপত্র দাখিলের (এবং কার্যাদেশ দেয়ার) সর্বশেষ সময়সীমা ও ছিল গত বছরের ২৪ নভেম্বর।

কার্যাদেশ দেয়া হয়েছে ৪ ডিসেম্বর। ঠিকাদার প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে চাহিদা প্রদানকৃত ঔষধসহ বিভিন্ন সামগ্রীর স্যাম্পল(নমুনা) জমা দেয়া এবং এসকল স্যাম্পলগুলো মূল্যায়ন কমিটির কর্তৃক বাছাইকৃত সামগ্রীর গায়ে স্বাক্ষর থাকার কথা। যা অডিটকালীন সময় পর্যন্ত সংরক

গণপূর্তের নির্বাহী প্রকৌশলী তামজিদের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও ধর্ষণের গুরুতর অভিযোগ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ণ
[shared_counts]
গণপূর্তের নির্বাহী প্রকৌশলী তামজিদের বিরুদ্ধে  কোটি টাকার দুর্নীতি ও ধর্ষণের গুরুতর অভিযোগ

 

 

অনুসন্ধানী প্রতিবেদন:

গণপূর্ত অধিদপ্তরের ইলেকট্রিক্যাল-মেকানিক্যাল (ই-এম) বিভাগ-৫-এর নির্বাহী প্রকৌশলী সৈয়দ তামজিদ হোসেনের বিরুদ্ধে জালিয়াতি, ঘুষ বাণিজ্য, ভুয়া বিলে অর্থ ছাড়, অবৈধ সম্পদ অর্জন এবং অপরাধ ধামাচাপা দেওয়ার মতো গুরুতর অভিযোগ উঠেছে।

২০১৩ সালে গণপূর্ত অধিদপ্তরে যোগদানের পর থেকে বিগত ১৩ বছরে ক্ষমতার অপব্যবহার করে তিনি বিপুল অবৈধ সম্পদের মালিক হয়েছেন বলে অনুসন্ধানে জানা গেছে।

অভিযোগ রয়েছে, নির্বাহী প্রকৌশলী তামজিদ হোসেন বিভিন্ন প্রকল্পের কাজ পুরোপুরি শেষ না করেই ভুয়া বিল-ভাউচার তৈরি করে সরকারি অর্থ ছাড় করেছেন। এছাড়াও, পছন্দের ঠিকাদারদের কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে একটি নির্দিষ্ট হারে উৎকোচ বা ‘পার্সেন্টেজ’ গ্রহণ করতেন। দরপত্র (টেন্ডার) প্রক্রিয়ায় নানা অনিয়ম ও কারচুপির মাধ্যমে তিনি বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছেন।

গত ২২ অক্টোবর ২০২৫ তারিখে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বরাবর নির্বাহী প্রকৌশলী তামজিদ হোসেনের অনিয়ম ও দুর্নীতির ফিরিস্তি তুলে ধরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন বাকী বিল্লাহ নামের এক ব্যক্তি।

অনুসন্ধানে আরও জানা যায়, দুর্নীতি দমন কমিশন এবং বিভিন্ন সাংবাদিকের নাম ভাঙিয়ে ই-এম বিভাগ-৫-এর এই কর্মকর্তা প্রায় ৫০ লাখ টাকার চাঁদাবাজিতে জড়িয়ে পড়েন।

শুধু আর্থিক দুর্নীতিই নয়, এই কর্মকর্তার বিরুদ্ধে অত্যন্ত গুরুতর নৈতিক স্খলনের অভিযোগও পাওয়া গেছে। গৃহকর্মী সুফিয়াকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ঘটনাটি ধামাচাপা দিতে এবং আইনগত আইনি প্রক্রিয়া এড়াতে তিনি প্রায় ৩০ লাখ টাকা ব্যয় করেন বলে তথ্যে উঠে এসেছে।

চাকরি জীবনের মাত্র ১৩ বছরে সৈয়দ তামজিদ হোসেন নামে-বেনামে বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পদ অর্জন করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি সম্পদ।

ধানমন্ডি ২৭/১ (রবীন্দ্র সরোবর ৮ নম্বর ব্রিজের ঢালে) একটি বহুতল ভবনে আনুমানিক ৫ কোটি টাকা মূল্যের ৩৫০০ বর্গফুটের একটি রাজকীয় ফ্ল্যাট ক্রয় করেছেন তিনি।

মোহাম্মদপুর ২৭/১, পিসি কালচার হাউজিং সোসাইটির টেক রোড নম্বর ৭-এ শ্বশুর মোঃ জাহিদ মিয়ার সাথে যৌথ মালিকানায় একটি ৭ তলা বহুতল ভবন নির্মাণ করেছেন।

যার বর্তমান বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা।রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় নিজ নামে ও বেনামে প্রায় ৩০ একর জমি ক্রয় করার তথ্য পাওয়া গেছে।

এসব দুর্নীতি, স্বজনপ্রীতি ও অপরাধের ব্যাপারে বক্তব্য জানতে গণপূর্ত অধিদপ্তরের ই-এম বিভাগ-৫-এর নির্বাহী প্রকৌশলী সৈয়দ তামজিদ হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ফলে তাঁর কোনো বক্তব্য গ্রহণ করা সম্ভব হয়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে পরবর্তী প্রতিবেদনে তা প্রকাশ করা হবে।

আওয়ামী লীগের রাজনীতি কোনো ইনডোর গেম নয়: ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ণ
[shared_counts]
আওয়ামী লীগের রাজনীতি কোনো ইনডোর গেম নয়: ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর বলেন, আওয়ামী লীগের রাজনীতি কোনো ইনডোর গেম নয় এবং এই দল আচমকা কোনো বৈশাখী ঝড়ে ভেসে আসেনি।

তিনি স্পষ্ট করে বলেন, আওয়ামী লীগ কোনো ব্যাকডোর সমঝোতায় বিশ্বাস করে না এবং কোনো গুপ্ত বা সুপ্ত নেতৃত্বের হিসাব-নিকাশও বোঝে না। ইতিহাসই তার সাক্ষী—এই দলের শিরায় শিরায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্তের সাহস এবং দলটির সভা প্রতি শেখ হাসিনার অবিনাশী সংগ্রামের শক্তি প্রবাহিত।

ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর আরও বলেন, “আমরা অত্যন্ত পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই—গুপ্ত বা সুপ্ত বলে কিছু বুঝি না। তৃণমূলের আওয়ামী লীগ একটাই সত্য জানে, তা হলো—আওয়ামী লীগ মানেই শেখ হাসিনা। প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত এবং শেষ পর্যন্ত দেশের লাখ-কোটি মানুষ শেখ হাসিনাকেই তাঁদের সবচেয়ে আপনজন মনে করেন।”

গণপূর্তের নির্বাহী প্রকৌশলী তামজিদের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও ধর্ষণের গুরুতর অভিযোগ আওয়ামী লীগের রাজনীতি কোনো ইনডোর গেম নয়: ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর গণপূর্তের আব্দুর রউফের বিরুদ্ধে ডেভেলপার ব্যবসা ও অনিয়মের অভিযোগ দুদকে গণপূর্তের নির্বাহী প্রকৌশলী সৈয়দ তামজিদ হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ। বরিশাল গণপূর্তে ‘আওয়ামী দোসর’ ফয়সালের রাজত্ব: অপকর্মের পাহাড় সত্ত্বেও বহাল তবিয়তে! এক হাতে গাছের চারা, অন্য হাতে লাল কার্ড উঁচিয়ে মাদককে ‘না’ বলে শিক্ষার্থীদের দেশপ্রেমের  কাজ না করেই ৫ কোটি টাকার বিল সাবাড়: পাবনা গণপূর্তে প্রকৌশলী রাশেদ কবীরের জালিয়াতি অদৃশ্য নেটওয়ার্ক ও ছায়া পার্টনারশিপ গণপূর্তের প্রকৌশলীদের সিন্ডিকেট বাণিজ্য দাউদকান্দি উপজেলা পরিষদের পুকুরের মাছ নিয়ে যাওয়ার অভিযোগ ইউএনওর বিরুদ্ধে সরকারি চাকরি বিধি ভেঙে ফ্ল্যাট ব্যবসা গণপূর্তের আব্দুর রউফের বিরুদ্ধে দুদকে অভিযোগ দুর্নীতি ও জালিয়াত চক্রের মাধ্যমে বিপুল সম্পত্তি গড়ে তোলার অভিযোগ গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে গণপূর্তের ইএম জোনে বসতে কোটি টাকার চিঠি কিনলেন আলমগীর খান! চাঁদা না পেয়ে চরের ঘাসে বিষ: অসুস্থ ৩০ মহিষ, মারা গেছে তিনটি মহাসড়কে মাদক পাচার রোধে কড়া নজরদারি: দাউদকান্দিতে ওসি সাজেদুলের নেতৃত্বে একাধিক চালান জব্দ সৌদি তরুণের গুলিতে বাংলাদেশি প্রবাসী নিহত, তিন তিন বারের নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যানের ছোট ভাই আমেরিকা প্রবাসি সাহনেওয়াজ সরকার সানুর চেয়ারম্যান প্রার্থী ঘোষণা প্রতিদিনের কাগজের ফেসবুক পেজ হ্যাক ও ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে আনিসুর রহমান কারাগারে মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দুর্নীতিবাজ দুই কর্মকর্তা কর্মচারীর হাতে জিম্মি জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ দেবিদ্বারে মাদরাসার দেয়াল ধসে শিক্ষার্থী নিহত: বিচারের অপেক্ষায় হাফেজ সিফাতের পরিবার বর্ণাঢ্য আয়োজনে অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন গণপূর্তের আলমগীর খানের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও কমিশন বাণিজ্যের অভিযোগ, তদন্ত চেয়ে আবেদন দাউদকান্দি থানার ওসি সাজেদুল ইসলাম রেঞ্জের শ্রেষ্ঠ ওসি: ক্রেস্ট ও ১২টি অর্থ পুরস্কার অর্জন গণপূর্তের প্রকৌশলী মইনুলের বিরুদ্ধে ২.৬৩ কোটি টাকার আর্থিক নয়ছয়ের অভিযোগ কুমিল্লা দাউদকান্দি মোহনা টেলিভিশনের অফিসের মালামাল লুটের ঘটনায় গ্রেফতার দুইজন ।  দাউদকান্দিতে মাদকবিরোধী শপথ ও মতবিনিময় সভা: শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করল লাল সবুজ উন্নয়ন সংঘ