খুঁজুন
, ,

ব্রাজিলকে চার গোলে উড়িয়ে দিল মেসিবিহীন আর্জেন্টিনা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ১১:০০ পূর্বাহ্ণ
[shared_counts]
ব্রাজিলকে চার গোলে উড়িয়ে দিল মেসিবিহীন আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক:

শুধু লাতিন আমেরিকাই নয়, পুরো বিশ্ব ফুটবলেই সম্ভবত সবচেয়ে বেশি উত্তেজনা বিরাজ করে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ ঘিরে। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের খেলা হলে পুরো ফুটবল বিশ্বই যেন ভাগ হয়ে যায় দুই ভাগে।

বুধবার (২৬ মার্চ) এমনই এক ম্যাচ ছিল বুয়েনস আয়ার্সে। বিশ্বকাপ বাছাইয়ে সুবিধাজনক স্থান নিশ্চিতের লক্ষ্যে পূর্ণশক্তির দল নিয়েই প্রতিপক্ষের মাঠে খেলতে গিয়েছিল সেলেকাওরা। গোলকিপিংয়ে যদিও অনুপস্থিত ছিলেন দরিভালের প্রথম দুই পছন্দ অ্যালিসন বেকার ও এডারসন।

অপরদিকে বিশ্বকাপ অনেকটা নিশ্চিত হয়ে যাওয়ায় অনেকটা ফুরফুরে মেজাজেই আছে আলবিসেলেস্তারা। দলের প্রাণভোমরা লিওনেল মেসিকে ছাড়াই এদিন চিরপ্রতিদ্বন্দ্বীদের সামলাতে নেমেছিল লিওনেল স্ক্যালোনির দল; যেখানে সফলও হয়েছেন তারা।

শুধু সফলই নয়, ঘরের মাঠে চার গোল করে ব্রাজিলকে রীতিমতো উড়িয়ে দিয়েছে মেসিবিহীন আর্জেন্টিনা। বিপরীতে হজম করেছে মাত্র এক গোল।

৯০ মিনিটের খেলায় সেলেকাওদের মাঝমাঠ ও রক্ষণভাগকে এক কথায় নাকানি-চুবানি খাইয়েছেন আলভারেজ-ফার্নান্দেজ-অ্যালিস্টাররা। দুর্দান্ত আর্জেন্টাইন রক্ষণের সামনে মুখ থুবড়ে পড়েছে রদ্রিগো-ভিনিসিউস-রাফিনহা ত্রয়ীও।

পুরো ম্যাচে প্রতিপক্ষের গোলমুখে স্ক্যালোনির শিষ্যরা যেখানে শট নিয়েছে ৭টি, সেখানে ব্রাজিলের পক্ষ থেকে একমাত্র ম্যাথিয়াস কুনহা একটিমাত্র শট নিতে পেরেছেন আর্জেনটাইন গোলমুখে; অবশ্য ওই শটে আলবিসেলেস্তা গোলরক্ষক মার্টিনেজ পরাস্ত হয়েছেন ঠিকই। পুরো ম্যাচে আর্জেন্টিনার গোলবারের দিকে আরও মাত্র দুটি শট গেছে ব্রাজিলের দিক থেকে।

বল দখলের লড়াইয়েও বেশ খানিকটা পিছিয়েই ছিল দরিভাল শিষ্যরা। এমনকি ৯০ মিনিটে একটা কর্ণারও আদায় করতে পারেনি ব্রাজিলের তারাভরা আক্রমণভাগ।

যেমন উত্তেজনা নিয়ে শুরু হয়েছিল ম্যাচ, তেমন প্রতিদ্বন্দ্বিতার ছাপ খুঁজে পাওয়া যায়নি ম্যাচে। ফলাফল অনেকটা নিশ্চিত হয়ে গেছে প্রথমার্ধেই। ম্যাচ শুরুর চার মিনিট না যেতেই ব্রাজিলিয়ান রক্ষণে প্রথম আঘাত হানেন আর্জেন্টিনার তরুণ তুর্কি জুলিয়ান আলভারেজ। ডি পলের পাস ধরে বামপ্রান্তে আক্রমণে যান নিকোলাস টাগলিয়াফিকো।

তার দারুণ পাস খুঁজে নেয় থিয়েগো আলমাদাকে। ছন্দে থাকা এই অ্যাটাকিং মিডফিল্ডারের ডিফেন্সচেরা পাস থেকে বল যায় আলভারেজের পায়ে। দুই ডিফেন্ডারের মাঝে বল পেয়ে গোল করতে কোনো সমস্যাই হয়নি তার।

এর ৮ মিনিট বাদেই আরেকটি আঘাত হানেন এনজো ফার্নান্দেজ। ব্রাজিলের অর্ধে একাই অনেকটা পথ পার করেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। সেখান থেকে আলভারেজের পা ঘুরে বল যায় নাহুয়েল মলিনার কাছে। ডানপ্রান্তের ক্রস থেকে সহজ ফিনিশ করেন এনজো ফার্নান্দেজ।

জেতার মিশনে মাঠে নেমে ১২ মিনিটেই ২-০ গোলে পিছিয়ে পড়ে সেলেকাওরা। অবশ্য প্রথমার্ধের অনেকটা সময় বাকি থাকতেই ব্রাজিলের খেলায় ফেরার সম্ভাবনা তৈরি হয় ম্যাথিয়াস কুনহার গোলে। ম্যাচের ২৬তম মিনিটে ক্রিশ্চিয়ান রোমেরো বল পায়ে পজিশন হারান কুনহার প্রেসিংয়ের কাছে।

সেখান থেকে ঠান্ডা মাথায় ফিনিশিং করেন ইংলিশ ক্লাব উলভসে দারুণ সময় কাটানো এ ফরোয়ার্ড

এটাই শেষ। পুরো খেলায় সেই অর্থে আর কোনো সম্ভাবনা জাগাতে পারেনি দরিভালের শিষ্যরা, উল্টো প্রথমার্ধ শেষ হওয়ার আগেই খেয়ে বসে আরেকটা গোল।

এবার স্কোরশিটে নাম লেখান অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। ম্যাচের ৩৭তম মিনিটে কর্নার থেকে ফেরত আসা বলে মাপা এক চিপ করেন এনজো ফার্নান্দেজ। ৬ গজের ছোট বক্সের সামনে তাতে আলতো পা ছুঁয়ে ব্যবধান ৩-১ করেন লিভারপুল স্টার ম্যাক অ্যালিস্টার।

এরপর দ্বিতীয়ার্ধে ব্রাজিলের ক্ষতটা আরেকটু বাড়িয়ে দেন বদলি নামা গুইলিয়ানো সিমিওনে; ৬৮ মিনিটে আলমাডার বদলি হিসেবে নামার পর মাত্র তিন মিনিট সময় নেন স্কোরশিটে নাম লেখাতে।

ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগেই নামার আগেই এদিন বিশ্বকাপের টিকিট নিশ্চিতের খবর পেয়েছিল আর্জেন্টিনা। বলিভিয়া ও উরুগুয়ের মধ্যকার ম্যাচ গোলশূন্য ড্র হওয়ায় আগেভাগেই ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়ে গেছে লিওনেল স্ক্যালোনির দলের। আর এই ম্যাচ শেষে কনমেবল অঞ্চলে বিশ্বকাপ বাছাইয়ের টেবিলে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে এখন আর্জেন্টিনাই।

অন্যদিকে ২১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চারে অবস্থান করছে ব্রাজিল। তাদের ঘাড়ে নিশ্বাস ফেলছে পাঁচে থাকা প্যারাগুয়ে এবং ছয়ে থাকা কলম্বিয়া। যদিও এখইন পর্যন্ত কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাই থেকে সেলেকাওদের বাদ পড়ার সম্ভাবনা খুব কম, তবুও দলের বর্তমান ফর্ম বেশ অস্বস্তিতেই ফেলেছে কোচ, ম্যানেজমেন্ট ও সমর্থকদের।

গণপূর্তের নির্বাহী প্রকৌশলী তামজিদের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও ধর্ষণের গুরুতর অভিযোগ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ণ
[shared_counts]
গণপূর্তের নির্বাহী প্রকৌশলী তামজিদের বিরুদ্ধে  কোটি টাকার দুর্নীতি ও ধর্ষণের গুরুতর অভিযোগ

 

 

অনুসন্ধানী প্রতিবেদন:

গণপূর্ত অধিদপ্তরের ইলেকট্রিক্যাল-মেকানিক্যাল (ই-এম) বিভাগ-৫-এর নির্বাহী প্রকৌশলী সৈয়দ তামজিদ হোসেনের বিরুদ্ধে জালিয়াতি, ঘুষ বাণিজ্য, ভুয়া বিলে অর্থ ছাড়, অবৈধ সম্পদ অর্জন এবং অপরাধ ধামাচাপা দেওয়ার মতো গুরুতর অভিযোগ উঠেছে।

২০১৩ সালে গণপূর্ত অধিদপ্তরে যোগদানের পর থেকে বিগত ১৩ বছরে ক্ষমতার অপব্যবহার করে তিনি বিপুল অবৈধ সম্পদের মালিক হয়েছেন বলে অনুসন্ধানে জানা গেছে।

অভিযোগ রয়েছে, নির্বাহী প্রকৌশলী তামজিদ হোসেন বিভিন্ন প্রকল্পের কাজ পুরোপুরি শেষ না করেই ভুয়া বিল-ভাউচার তৈরি করে সরকারি অর্থ ছাড় করেছেন। এছাড়াও, পছন্দের ঠিকাদারদের কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে একটি নির্দিষ্ট হারে উৎকোচ বা ‘পার্সেন্টেজ’ গ্রহণ করতেন। দরপত্র (টেন্ডার) প্রক্রিয়ায় নানা অনিয়ম ও কারচুপির মাধ্যমে তিনি বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছেন।

গত ২২ অক্টোবর ২০২৫ তারিখে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বরাবর নির্বাহী প্রকৌশলী তামজিদ হোসেনের অনিয়ম ও দুর্নীতির ফিরিস্তি তুলে ধরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন বাকী বিল্লাহ নামের এক ব্যক্তি।

অনুসন্ধানে আরও জানা যায়, দুর্নীতি দমন কমিশন এবং বিভিন্ন সাংবাদিকের নাম ভাঙিয়ে ই-এম বিভাগ-৫-এর এই কর্মকর্তা প্রায় ৫০ লাখ টাকার চাঁদাবাজিতে জড়িয়ে পড়েন।

শুধু আর্থিক দুর্নীতিই নয়, এই কর্মকর্তার বিরুদ্ধে অত্যন্ত গুরুতর নৈতিক স্খলনের অভিযোগও পাওয়া গেছে। গৃহকর্মী সুফিয়াকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ঘটনাটি ধামাচাপা দিতে এবং আইনগত আইনি প্রক্রিয়া এড়াতে তিনি প্রায় ৩০ লাখ টাকা ব্যয় করেন বলে তথ্যে উঠে এসেছে।

চাকরি জীবনের মাত্র ১৩ বছরে সৈয়দ তামজিদ হোসেন নামে-বেনামে বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পদ অর্জন করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি সম্পদ।

ধানমন্ডি ২৭/১ (রবীন্দ্র সরোবর ৮ নম্বর ব্রিজের ঢালে) একটি বহুতল ভবনে আনুমানিক ৫ কোটি টাকা মূল্যের ৩৫০০ বর্গফুটের একটি রাজকীয় ফ্ল্যাট ক্রয় করেছেন তিনি।

মোহাম্মদপুর ২৭/১, পিসি কালচার হাউজিং সোসাইটির টেক রোড নম্বর ৭-এ শ্বশুর মোঃ জাহিদ মিয়ার সাথে যৌথ মালিকানায় একটি ৭ তলা বহুতল ভবন নির্মাণ করেছেন।

যার বর্তমান বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা।রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় নিজ নামে ও বেনামে প্রায় ৩০ একর জমি ক্রয় করার তথ্য পাওয়া গেছে।

এসব দুর্নীতি, স্বজনপ্রীতি ও অপরাধের ব্যাপারে বক্তব্য জানতে গণপূর্ত অধিদপ্তরের ই-এম বিভাগ-৫-এর নির্বাহী প্রকৌশলী সৈয়দ তামজিদ হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ফলে তাঁর কোনো বক্তব্য গ্রহণ করা সম্ভব হয়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে পরবর্তী প্রতিবেদনে তা প্রকাশ করা হবে।

আওয়ামী লীগের রাজনীতি কোনো ইনডোর গেম নয়: ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ণ
[shared_counts]
আওয়ামী লীগের রাজনীতি কোনো ইনডোর গেম নয়: ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর বলেন, আওয়ামী লীগের রাজনীতি কোনো ইনডোর গেম নয় এবং এই দল আচমকা কোনো বৈশাখী ঝড়ে ভেসে আসেনি।

তিনি স্পষ্ট করে বলেন, আওয়ামী লীগ কোনো ব্যাকডোর সমঝোতায় বিশ্বাস করে না এবং কোনো গুপ্ত বা সুপ্ত নেতৃত্বের হিসাব-নিকাশও বোঝে না। ইতিহাসই তার সাক্ষী—এই দলের শিরায় শিরায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্তের সাহস এবং দলটির সভা প্রতি শেখ হাসিনার অবিনাশী সংগ্রামের শক্তি প্রবাহিত।

ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর আরও বলেন, “আমরা অত্যন্ত পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই—গুপ্ত বা সুপ্ত বলে কিছু বুঝি না। তৃণমূলের আওয়ামী লীগ একটাই সত্য জানে, তা হলো—আওয়ামী লীগ মানেই শেখ হাসিনা। প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত এবং শেষ পর্যন্ত দেশের লাখ-কোটি মানুষ শেখ হাসিনাকেই তাঁদের সবচেয়ে আপনজন মনে করেন।”

গণপূর্তের নির্বাহী প্রকৌশলী তামজিদের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও ধর্ষণের গুরুতর অভিযোগ আওয়ামী লীগের রাজনীতি কোনো ইনডোর গেম নয়: ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর গণপূর্তের আব্দুর রউফের বিরুদ্ধে ডেভেলপার ব্যবসা ও অনিয়মের অভিযোগ দুদকে গণপূর্তের নির্বাহী প্রকৌশলী সৈয়দ তামজিদ হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ। বরিশাল গণপূর্তে ‘আওয়ামী দোসর’ ফয়সালের রাজত্ব: অপকর্মের পাহাড় সত্ত্বেও বহাল তবিয়তে! এক হাতে গাছের চারা, অন্য হাতে লাল কার্ড উঁচিয়ে মাদককে ‘না’ বলে শিক্ষার্থীদের দেশপ্রেমের  কাজ না করেই ৫ কোটি টাকার বিল সাবাড়: পাবনা গণপূর্তে প্রকৌশলী রাশেদ কবীরের জালিয়াতি অদৃশ্য নেটওয়ার্ক ও ছায়া পার্টনারশিপ গণপূর্তের প্রকৌশলীদের সিন্ডিকেট বাণিজ্য দাউদকান্দি উপজেলা পরিষদের পুকুরের মাছ নিয়ে যাওয়ার অভিযোগ ইউএনওর বিরুদ্ধে সরকারি চাকরি বিধি ভেঙে ফ্ল্যাট ব্যবসা গণপূর্তের আব্দুর রউফের বিরুদ্ধে দুদকে অভিযোগ দুর্নীতি ও জালিয়াত চক্রের মাধ্যমে বিপুল সম্পত্তি গড়ে তোলার অভিযোগ গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে গণপূর্তের ইএম জোনে বসতে কোটি টাকার চিঠি কিনলেন আলমগীর খান! চাঁদা না পেয়ে চরের ঘাসে বিষ: অসুস্থ ৩০ মহিষ, মারা গেছে তিনটি মহাসড়কে মাদক পাচার রোধে কড়া নজরদারি: দাউদকান্দিতে ওসি সাজেদুলের নেতৃত্বে একাধিক চালান জব্দ সৌদি তরুণের গুলিতে বাংলাদেশি প্রবাসী নিহত, তিন তিন বারের নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যানের ছোট ভাই আমেরিকা প্রবাসি সাহনেওয়াজ সরকার সানুর চেয়ারম্যান প্রার্থী ঘোষণা প্রতিদিনের কাগজের ফেসবুক পেজ হ্যাক ও ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে আনিসুর রহমান কারাগারে মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দুর্নীতিবাজ দুই কর্মকর্তা কর্মচারীর হাতে জিম্মি জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ দেবিদ্বারে মাদরাসার দেয়াল ধসে শিক্ষার্থী নিহত: বিচারের অপেক্ষায় হাফেজ সিফাতের পরিবার বর্ণাঢ্য আয়োজনে অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন গণপূর্তের আলমগীর খানের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও কমিশন বাণিজ্যের অভিযোগ, তদন্ত চেয়ে আবেদন দাউদকান্দি থানার ওসি সাজেদুল ইসলাম রেঞ্জের শ্রেষ্ঠ ওসি: ক্রেস্ট ও ১২টি অর্থ পুরস্কার অর্জন গণপূর্তের প্রকৌশলী মইনুলের বিরুদ্ধে ২.৬৩ কোটি টাকার আর্থিক নয়ছয়ের অভিযোগ কুমিল্লা দাউদকান্দি মোহনা টেলিভিশনের অফিসের মালামাল লুটের ঘটনায় গ্রেফতার দুইজন ।  দাউদকান্দিতে মাদকবিরোধী শপথ ও মতবিনিময় সভা: শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করল লাল সবুজ উন্নয়ন সংঘ